এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৫:২১213510
  • আর কি সাংঘাতিক জামাই! সে আবার জে এন উতে পি এইচ ডি করে। লোকে নিশ্চয়ই তাকে ভদ্রলোক বলেই জানতো!
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৫:১৮213509
  • হুচি - কি সাংঘাতিক বাবা মা! অতোটুকু মেয়েকে জামাইবাবুর সাথে থাকতে ছেড়ে দিলো! কমনসেন্স কোথায় যায় এদের?
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৫:১৫213508
  • হানুদা - বেশীর ভাগ ফ্যামিলিই তো ডিস্ক্রিমিনেটিভ আর সিনিক মনোভাবেই গড়ে তোলে ছেলেমেয়েদের। মেয়ের ক্লাসের বন্ধুরা আর তাদের মনোভাব নিয়ে তো নিয়তই শুনছি মেয়ের কাছে। সারা ক্লাসে একা সে সারাক্ষণ গলা ফুলিয়ে প্রতিবাদ করে যায়। স্যারদের সঙ্গে, ছেলেপিলের স্টেটমেন্টের সঙ্গে -- এরকম ডজনে ডজনে গল্প বলতে পারি -
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৫:০৯213506
  • এই ধরনের কেসে প্রশাসন কিভাবে হস্তক্ষেপ করতে পারে? ঘটনাটা ঘটে যাওয়ার পর অভিযুক্তকে শাস্তি দেওয়া ছাড়া? সেক্স এডুকেশন ইত্যাদিও তো সতর্ক থাকতেই বলে। সেই সতর্কতারই একটা ধাপ হল যেখানে কোন গন্ডগোলের আশঙ্কা আছে সেখানে ভেবেচিন্তে ডিসিশন নেওয়া।
  • cm | ০৪ মার্চ ২০১৪ ১৫:০৬213505
  • এক লাখ লোকের জন্য ১০৬ জন পুলুশ। এর পর রাতে সিকিউরিটি চাই!

    সাবধানতা মানেই ঘরে বসে থাকা যেন ননজিরো নাম্বার মানেই ইনফিনিটি।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৫:০৩213504
  • জামাইবাবুর কেসটা জানিনা -- শুনিনি!

    তবে এই পায়েল শুনেও অস্বাভাবিকই লাগলো - আমি নিজে হলে কোনদিন থাকতাম না!
  • jhiki | ০৪ মার্চ ২০১৪ ১৪:৪৯213503
  • আর জামাইবাবুর কেসটা- আমি নিজে কোনদিন থাকতাম না, পরিচিত কাউকে থাকতে দেখিনি।
    একটা উল্টো ঘটনা দেখেছি। আজ এসব নিয়ে কথা হচ্ছে তাই শেয়ার করছি।
    আমার দিল্লীবাসের শেষদিককার ঘটনা। আমি তখন চাকরী-প্রেম-বিয়ের বাজার ইত্যাদি নিয়ে চরম ব্যস্ত। এমন সময় আমাদের সাথে পায়েল থাকতে এল। হাই-হ্যালো ধরণের আলাপ হল, অমি বাড়ীতে বেশী থাকতাম না, তাই আলাপ বেশী গড়ায়নি। তাতেও শুনলাম ও দিদি-জামাইবাবুর সাথে থাকত। দিদি প্রেগন্যান্সীর জন্য মায়ের কাছে থাকতে গেছে, তাই ওকে বাধ্য হয়ে পিজিতে চলে আসতে হয়েছে।
    তবে পায়েল প্রত্যেক উইকএন্ডে জামাইবাবুর সাথে চলে যেত, সোমবার ফিরত। কখনও সপ্তাহের মাঝেও...
    তারপর আমি বিয়ে করে পিজি ছেড়ে দিলাম। মাসখানেক পরে পুরোনো এক পিজি মেট-এর থেকে শুনলাম, পায়েলের দিদি দিল্লী ফেরত এসেছে, আর পায়েলের বাবা-মা ওকে জোর করে চাকরী ছাড়িয়ে বাড়ী নিয়ে গেছে!!!

    তারপর আমি বিদেশে চলে আসি, সব যোগাযোগ ছিঁড়ে যায়। জানিনা তারপর কী হয়েছিল।
  • h | ০৪ মার্চ ২০১৪ ১৪:৪৪213502
  • এই যে বন্ধু রা ক্লাসমেট দের রেপ করে দিচ্ছে, অনেক ঘটনার মধ্যে, এইটা একটা বিচিত্র ট্রেন্ড, যার কোনো এক্সপ্ল্যানেশন আমার কাসে নাই। কি পরিমাণ সিনিকাল হলে লোকে এই সব করতে পারে।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৯213501
  • সোসেনের ২ঃ৩৭ এ ক।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৮213499
  • ২ঃ২৯ এ আমিও সহমত। এই দাবীগুলো করা দরকার, করা হচ্ছেও। করার ফলে কিছু কিছু জায়গায় ফলও মিলছে। কিন্তু ঐ, ঠিকঠাক ইম্প্লিমেন্টেশনের জন্য আরো বেশি করে আরো বেশি মানুষজনের চাপ দেওয়াটা জরুরি।
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৮213500
  • 2.29 জরুরী। নিজের জাজমেন্ট তৈরী করাটাও জরুরী। এবং সেটা শুধুই সম্ভাব্য রেপ এড়ানোর জন্য নয়।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৭213498
  • অল্টারনেটিভ লাইফ স্টাইলকে, রিস্কি ব্যবহারকে যতই জনগণ despise করবে ততই ভালো তো, অপদার্থ প্রশাসনের পক্ষে, পলিসিমেকারদের পক্ষে।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৬213497
  • একক, এখনকার মিটিং গুলোতে এসব কথাগুলো আসতে আসতে আসছে। ও তোকে বলা হয়নি, সেদিন ঐ নারীশরীর প্রদর্শন নারীদেহের পণ্যায়ন, পর্নোগ্রাফি, এই ইস্যুগুলো নিয়ে অনেক তর্কের পর এগুলোকে প্রস্তাবনায় ঐ ফর্মে যাওয়া থেকে আটকানো গেছে কিছুটা।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৩213495
  • হুচির ২:২৯ টাই আমার খুব বেশি জরুরি মনে হয়।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩৩213496
  • এগুলো না হলে পরিস্থিতি আরো খারাপ হত না, সেটা কে বলতে পারে ?

    আর সোসেনের ঐ প্রশ্নটাই আমিও করবো ভাবছিলাম। সাবধানতা অবলম্বন করতে গিয়ে কামদুনি, বারাসাত, মধ্যমগ্রামের মেয়েদের তো তালে সব ছেড়ে বাড়িতে বসে থাকতে হয় ! সেরকমটা হোক, কখনোই চাইবো না।

    ভালো কথা, এই ক্রমবর্ধমান দুর্বৃত্তায়ন, নিরাপত্তার অভাব, বেড়ে চলা অপরাধ, যৌন অপরাধের পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে পুলিশ প্রশাসনকে চাপ দিতেই সামনের সোমবার, ১০ ই মার্চ স্টুডেন্টস হলে একটা গণকনভেনশন হচ্ছে, ৩ঃ০০-৭ঃ০০। কামদুনি, সুটিয়া, আরো দূর দূর থেকে লোকজন আসবেন, তাঁদের ফিরতে হবে বলে দুপুরেই শুরু করা হবে। নাগরিক কমিটি তৈরি, লিগাল সেল তৈরি, আর টি আই,এলাকায় এলাকায় সমীক্ষা, এসব নিয়েও কিছু নির্দিষ্ট কর্মসূচী নেওয়া হবে। যে যে পারবেন, চলে আসুন। বোলানদি আজ কাগজে যে ঘটনাগুলোর কথা লিখেছেন, তাই নিয়েও কী কী ব্যবস্থা নেওয়া যায়, আলোচনা করা হবে। রেপ ভিক্টিমের জন্য বাংলায় গাইডলাইন তৈরি করে সেটা প্রচার করা নিয়েও কথা হবে। কারুর আর কোন মতামত থাকলে দিতে পারেন, কনভেনশনে এসে বললে সবচেয়ে ভালো হয়।
  • সে | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩২213494
  • "এগুলো তো ভালো লক্ষণ " - কিন্তু কেন ভালো লক্ষণ বলুন তো।
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ১৪:৩০213493
  • মোমবাতি নিয়ে একটিভিস্ট দের একটা প্রশ্ন আছে। চাইব তো জানি কী চাইব ? সেটা জানি কি ?
    প্রতিটা এদ্ভেন্চারের সঙ্গে কিছু কশন আসে। সেটা ছোটবেলা থেকে সেখান রাষ্ট্রের দায়িত্ব। এড়িয়ে যেতে পারেনা। সেফ ড্রাইভিং, সেফ সেক্স, সেফ দৃন্কিং এগুলো অতি অবশ্য শেখাতে হবে। আমাদের দেশে মানুষ এডভেঞ্চার প্রিয় হয়েছে, নাইট আউট, স্ট্যাগ পার্টি বেড়েছে। ছেলে মেয়েরা একসঙ্গে বেড়াতে যাচ্ছে। এগুলো তো ভালো লক্ষণ। কিন্তু এর কশন এলিমেন্ট গুলো কে শেখাবে ? করতে বারণ করা অর্থহীন। আসলে অল্টারনেটিভ লাইফ স্টাইল কে খারাপ চোখে দেখা হয়। জনগণ নিজেই দেখে। কাজেই সরকারের ওপর চাপ বাড়েনা। ইস্কুলের ছেলে মেয়ে মদ খাবেনা এটা ধরে না নিয়ে মদ খাওয়া নাইট আউট এগুলোর বেসিক মিনিমাম কশন কি সেটা সেখান অনেক গুরুত্বপূর্ণ। এখানে একটিভিস্ট দের বহু কাজ বাকি রয়েছে। একটা অসম কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে মানুষের জীবন যাপনে। সেটা কখনো চাকরির প্রয়োজনে রাত করে ফেরা কখনো জাস্ট এমনি আড্ডা দিয়ে। কোনটাকেই খারাপ হিসেবে না দাগিয়ে কশন শেখানো উচিত। হিআর স্টেট ইস মিসিং দ্য রোল।
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৪:২৯213492
  • যোগ করতে ভুলে গেলাম। এর সাথে এটাও চেয়েছি রাতে রাস্তায় সিকিউরিটি থাকুক। একা থাকতে ভয় না লাগার মত পরিস্থিতি তৈরী হোক।
  • hu | ০৪ মার্চ ২০১৪ ১৪:২৭213491
  • কাজের জন্য রাত্রিবেলা বাড়ি ফিরতে বাধ্য হওয়া ক্যালাসনেস কেন হবে? আমি নিজেও ফিরেছি। রাত বারোটার পরে দিল্লী শহরে রেগুলার বাড়ি ফিরেছি। একা থেকেছি ছাদের ঘরে। সেই অবস্থাতেও যতটুকু সম্ভব ডিফেন্স মেকানিজম তৈরী করে নিয়েছি। কিছু হয়ে গেলে ক্ষতিটা তো আমারই হবে।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৪:২১213490
  • সেইসব মেয়েদের বলবো সাইকেলে পারলে একটা আলো লাগাতে, সাথে একটা ছুরি থাকা ভালো, পারলে খানিকটা লংকাগুঁড়ো -- এইসব আর কি!
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:২০213489
  • খাদ এবং ঝাঁপের উচ্চাবচতা কে স্থির করবে এবং সেটা ইউনিভার্সাল হবে কিনা এইটা কিন্তু প্রশ্ন। মধ্যপ্রাচ্যের দেশগুলির কথা ভাবা যেতে পারে।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৯213488
  • আরে কেশীদা, থ্যাঙ্কু থ্যাংকু !! অনেকদিন ধরে এই বইটাঅ পড়ার ইচ্ছা ছিলো !!
  • Blank | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৮213486
  • কিন্তু তাতে কাজের কাজ কিস্যু হয় নি। রাস্তা ঘাটের নিরাপত্তা দিন কে দিন আরো বেশীরকম স্পীডে কমছে, ছেলে মেয়ে নির্বিশেষে।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৮213487
  • দে-দির সাথে সেটায় আমি সহমত। শেখাতে অবশ্যই হবে। কিন্তু সেই এপ্রোচ সিস্টেমেটিকালি আসাটা আরো কাম্য। এবং পার্টিতে যাবেই না, না গেলে একটা নিরাপত্তার ব্যবস্থা থাকবে সেইটাও ভাবতে হবে।
    যেমন আমার গরিব গুর্বো গ্রাম থেকে নিউ টাউনের রাস্তা দিয়ে সেরেফ সাইকেল চালিয়ে আবাসনে ঘরের কাজ করতে যায় মেয়েরা। অনেকেই আটটা নটার পর, ঘুটঘুটে অন্ধকার, খুব-ই গন্ডগোলের সেইসব রাস্তা দিয়ে ঐভাবেই বাড়ি ফেরে। ওদের কি বলব? না যেতে? না সাথে কাউকে নিয়ে ফিরতে?
    এইসব ভাবায় আর কি।
  • π | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৬213485
  • এনিওয়ে, ক্যালাসনেস কারুর মনে হতেই পারে, তাই নিয়ে আমি তেমন কোন তর্ক করতে চাইনা, কিন্তু মেয়েটার ক্যালাসনেস অনেকাংশে দায়ী তার জন্য, এই বক্তব্যে তর্কের অবকাশ আছে বলে মনে করি। সেটাই বলেছি।
    আর প্রশাসন যদি কিছু করেনি বলে মনে হয়, তর জন্য প্রশাসনের উপরে আরো চাপ বাড়নো প্রয়োজন মনে করি। বিটিডব্লু, রেপ ল গুলোর পরিবর্তন প্রশাসন থেকেই হয়েছিল, মোমবাতি মিছিল, মিটিং করেই সেই চাপ দেওয়া গেছিল।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৫213483
  • দুবার আমি ১৪০০০ ফিট খাদের ওপর থেকে ঝাঁপ দিলাম -- কি আশ্চর্য্য! দুবারই একটা গাছে আটকে গেলাম! তাই অ্যাডভেঞ্চার সম্পূর্ণ করতে এইবার তৃতীয় বার ঝাঁপ দিলাম! আমি কি ক্যালাস? - প্রশ্নটা এই গোত্রের!
  • kc | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৫213484
  • ফাইয়ের কাল রাত্তিরে করা 11:29 PM এর পোস্ট টা দেখলাম। এই সাংঘাতিক রকমের অসুস্থ সময়েও ফাই যে এরকম করে ভাবতে পারছে এটা জেনেই খুব ভাল লাগল।
    এজন্য ফাই কে একটা উপহার দিলুম। মেইলবাক্সে।
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ১৪:১৩213482
  • ওমনাথের অভাব অনুভব করছি।
  • de | ০৪ মার্চ ২০১৪ ১৪:০৯213481
  • কাকে বিশ্বাস করা যায়, কতখানি বিশ্বাস করা যায় - এই নিয়ে ভাববার যথেষ্ট প্রয়োজন আছে, বাচ্চাদের ছোট থেকে শেখানোরও প্রয়োজন আছে। বম্বেতে রিসেন্টলি নাইন্থ থেকে ইলেভেন্থ স্ট্যান্ডার্ডের মেয়েদের অনেকগুলো রেপের ঘটনা ঘটেছে যেখানে বন্ধুদের সাথে পার্টিতে ড্রিঙ্ক স্পাইক করে তার ব্যাচমেটরাই রেপ করেছে। সেখানে এই ধরণের পার্টির আগে মেয়েদের সাবধান হতে বলবো না?

    কোনকিছু হওয়ার পরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরে মোমবাতি মিছিল ছাড়া আর হাতে কি রয়েছে? প্রশাসন কি সত্যি ভরসা দেয় আজকের মেয়েদের?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত