এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৪১213571
  • কিন্তু আমরা যে টইতে পড়েছিলাম ডায়মন্ডহারবার থেকে ফেরার সময় মিঠুর সঙ্গীমশাই মিঠুর কাঁধে মাথা রেখে ঘুমুচ্ছিলেন সারারাস্তা!
  • K | ০৪ মার্চ ২০১৪ ২২:৪০213569
  • পালভৌমিকির আগের তিনটে ফুলস্টপ বাদ দিলাম। তাতে নিশ্চয় আমার বেজায় পাপ হল।
    চিঠিটা ভালয় ভালয় পৌঁছলেই হয়। দুর্গা দুর্গা, যা দুর্যোগ আর কালবৈশাখী!
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৩৮213568
  • কেউ কেউ তো করেছে।

    আর আদর্শ মানে কী? আদর্শ মানে তো ইউটোপিক কিছু না। এই সমাজই শিখিয়েছে বোন দিদির সাথে শারীরিক সম্পর্ক করতে নেই। লোকের খুব করার ইচ্ছে হলেও করেনা (ইন জেনেরাল), কিম্বা করার ইচ্ছেটাই তৈরি না হওয়া শিখেছে। "দায়" নিতে শিখেছে। এক্ষেত্রে দায়টাই শিফট করে দেওয়া হচ্ছে।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২২:৩৭213567
  • দ্বিতীয় গপ্পোটা মিঠু জানে। কারণ সঙ্গে ছিল।

    ডায়মন্ডহারবার থেকে ফিরছি। শেষ ট্রেন। সে ট্রেন এমনিই লেট, তারপর আরও লেট করল, কারণ, শুনতে অদ্ভুত লাগে, ডেলি প্যাসেঞ্জাররা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এ ট্রেন ছাড়তে দেবনা। কেন? না, এমনি গেলেই তো ডাকাতি হবে, পুলিশ প্রটেকশন লাগবে।

    শেশমেশ দুইজন গাদা বন্দুকধারী, এলেন। কোথা থেকে এলেন জানিনা। গুটিকয় প্যাসেঞ্জারকে তাঁরা আদেশ দিলেন শেষ কামরায় উঠে পড়তে। আমরাও উঠে পড়লাম। একটু বাদে ট্রেন ছাড়ল। একজন লোক এসে জনপ্রতি দুই টাকা করে চাইল। কেন? না পুলিশকে দিতে হবে। দেওয়া হল।

    তারপর সামনে বসা ভদ্রলোক গপ্পো শুরু করলেন। চেনা লোক পেয়ে। কেন ছাড়তে দিইনি জানেন? এই তো গত হপ্তায়, ডাকাত উঠেছিল। এইখানে যে বসে (পাশের সিটের দিকে তাকিয়ে), বলল, ডাকাতি করছিস কর, গালাগাল দিচ্ছিস কেন? এমন মারল, যে সাতদিন আর আসছেই না।

    আমি হাঁ করে শুনলাম। তারপর তিনি বললেন, কী আর বলব বলুন, একটা মেয়েকে তুলে নিয়ে গেল, (মিঠুর দিকে আঙুল তুলে) এঁর মতই বয়স হবে ...

    বলতে নেই, যাত্রাটি খুবই রিস্কি হয়েছিল। যদিও সে যাত্রায় ঠিকঠাকই পৌঁছেছিলাম। তা, বলার কথা এই, যে, কুড়ি বছর আগে এইসব হত। এখনও হয় হয়তো।
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৩৫213566
  • আদর্শ,সভ্য সমাজ এর কথা বলছি।
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৩৪213565
  • অক্ষ, এইরকম কোনো আদর্শ বিশ্বাসের সমাজে আমরা কখনো বাস করেছি কি?
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:৩২213564
  • সোসেন,এইক্ষেত্রে মেয়েদুটোকে নিয়ে তুমি চিন্তা করছিলো কেন? এক্জন যখন কারুর বয়ফ্রেন্ড,ধরে নিচ্ছি,মিনিমাম বিশ্বাসের সম্পর্ক আছে। নাকি এক্ষেত্রে অতি বখাটে চেহারা এবং ভাবভঙ্গী তোমাকে কোথাও অন্যকিছু ভাবতে বাধ্য করছে?
  • a x | ০৪ মার্চ ২০১৪ ২২:৩০213563
  • একটা জায়গায় বুঝতে ভুল হচ্ছে। আমি আমার বোনকে বলতে পারি রাত বিরেতে বাড়ি ফিরিসনা। কিম্বা রাত তিনটেয় এয়ার্পোর্টে নামলে, সকাল অবধি ওখানেই থাকিস। কিন্তু কাগজে যখন পড়ি ঠিক এইগুলোই একটি মেয়ে করেনি, এবং সে খুন হয়েছে, তখন তার ক্যালাসনেস দায়ী এটা বলা যায়না। বলা যায়না এই কারণে কেননা, ক্যালাসনেস দায়ী না। খুনটা ক্যালাসনেস করেনি, খুনটা একজন দুর্বৃত্ত করেছে। ক্যালাসনেসের কারণ সে সাবধান হয়নি - সভ্য সমাজের থেকে যা এক্স্পেক্ট করা উচিৎ, তাই করেছে। বাস্তবিক বোধ থেকে করেনি। যেমন বাস্তবিক বোধ থেকে সে ইঞ্জিনিয়ারিং পড়তে গেছিলে, ফিল্ডে মেয়েদের বাথরুম থাকবেনা জেনেও। যেমন যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হয়ে গেছিল। এই সবগুলোই বাস্তবিক বোধের অভাবের লক্ষণ।

    একসময় সি ইউ তে মেরিন সায়েন্সে মেয়ে নেওয়া হতনা। তারাও বাস্তবিক বোধ থেকেই ডিসিশন নিয়েছিলেন। খুব বেশিদিন আগেনা। আমরা তখন ওখানেই অন্য ডিপে মাস্টার্স করি। জুওলজি, বোটানিতে ভর্তি মেয়ে।

    এইভাবে দায়গুলো শিফট করতে থাকলে নিজেদের জায়গাই সংকুচিত হতে থাকে।

    দয়াময়ীর কথা পড়তে পড়তে আমার অসম্ভব দুঃখ হচ্ছিল। নিজের কথা ভেবে। আমার মেয়ের কথা ভেবে। একটা ছোট বাচ্চা মেয়েকে কি অক্লেশে বাড়ির লোকজন একজন ভিন জাত,ভিন ধর্মের জোয়ান পুরুষের হাতে ছেড়ে দিয়েছে। সে তাকে নিয়ে কাঁধে চেপে ঘুরে বেড়ায়, এখানে সেখানে যায়। কত কিছু দেখায়। জোয়ান পুরুষ একজন। আমি কল্পনাতেই আনতে পারিনা আমার মেয়েকে ছেড়ে দেব এইভাবে। এমনকি আমার মা-ও ভাবতে পারিনি। তাতে শেষ অবধি তো আমরাই হারিয়েছি - যে অভিজ্ঞতা গুলো আমাদের হতে পারত, যেগুলো দিয়ে নিজের জগত ছাপিয়ে অন্য জগৎ তৈরি হয়। কত এনরিচিং, কোনোদিনও হবেনা আমাদের এবং আগামী প্রজন্মের।
  • π | ০৪ মার্চ ২০১৪ ২২:২৯213562
  • আরে আমার ফোন আর নং দুইই গায়েব হয়ে গেছে তো ! নতুন নং এর জন্য একটা মেইল ঠুকে দিন ... palbhowmicki জিমেইল এ ..
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:২৬213561
  • ঠিকুজি,কুলুজি নিয়েছিলে নাকি? জন্মও যখন জানোঃ)
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২২:২৪213560
  • মানে ভেন্ডারের যাদের জন্ম কর্ম বাস। মাল ওয়ালা বলা উচিত। :-)
  • | ০৪ মার্চ ২০১৪ ২২:২৩213559
  • ভেন্ডারজাতক টা কি জিনিস?
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২২:২২213558
  • সে বোধহ্য ১৯৯৫ হবে। তখন রাত এগারোটার ট্রেনে সিঙ্গুর ফিরছিলাম কিছু দিন। ট্রেন এক্কেবারে গড়ের মাঠ থাকত ওই সময়। ভেন্ডারের কজন ফিরত, তাদের সকলেরই মুখচেনা ছিল। কোনোকোনোদিন কলেজ স্ট্রিট থেকে সিদ্ধার্থদা বা অসিতদা সঙ্গে থাকত। কোনোকোনোদিন থাকতনা। সব মিলিয়ে ভেন্ডারের পরের কামরায় বড়জোর দশটি লোক। সিঙ্গুর ছেড়ে গেলে আরো কমে যেত। দুই বা তিনজন।

    তা এহেন কামরায় একদিন চাঞ্চল্য। শহর থেকে দুজন মহিলা (দিদি-বোন হবে) উঠেছেন। শ্রীরামপুর পর্যন্ত কোনো সমস্যা ছিলনা। মেয়েরা তো শ্রীরামপুরে ফেরেই। শ্রীরামপুর ছাড়ানোর পরই লোকজন উশখুশ করতে শুরু করল। ও দিদি কোথায় যাবেন? ব্যান্ডেল-ফ্যান্ডেল না তো? (মানে ভুল ট্রেনে উঠে পড়েননি তো?) তাঁরা বিরক্ত মুখে বললেন, না তারকেশ্বর লোকালেই যাব। বোধহয় বলর ইচ্ছে ছিল, কোথায় যাব তো আপনার কি? কিন্তু সে বলেও কোনো লাভ হতনা।

    তারপর শাওড়াফুলি ছাড়ল। লোকের উশখুশানি আরও বাড়ল। -- কোথায় যাবেন? তারকেশ্বর।
    -- না।
    -- হরিপাল?
    -- না। সিঙ্গুর যাব। (বলে মহিলা অন্যদিকে তাকিয়ে বসলেন)।
    কিন্তু ভেন্ডারজাতকরা এত সহজে ছেড়ে দেবার পাত্রই নয়। -- সিঙ্গুরে কোথায়? জলাঘাটা?
    -- না।
    -- মির্জাপুরের দিকে?
    -- না।
    -- কারো বাড়ি? রাত হয়ে গেছে তো তাই বলছি।

    এই চলল শেষ পর্যন্ত। তারপর কী হল জানিনা। সিঙ্গুর স্টেশনে ট্রেন থামল, আমি নেমে বাড়ি চলে গেলাম। পরের দিন ট্রেনে সেই ভেন্ডারজাতকের সঙ্গে দেখা। তিনি কথায় কথায় জানালেন, একদম রিস্কোয় তুলে দিয়ে এলাম। আমি না থাকলে রিস্কো পেতো কোথা থেকে?

    মহিলাদের শেষমেশ কতটা বিরক্তির উদ্রেক করা হয়েছিল, সে খবর পাই নাই অবশ্য। :-)
  • sosen | ০৪ মার্চ ২০১৪ ২২:১৬213556
  • এদিকে কাল মধ্যমগ্রামে গেসলুম, ফেরার সময় একটু আগে বেরিয়ে আসতে অটোর লাইনে দাঁড়ালুম, তো দেখি দুইটি ক্লাস ৯-১২ র মধ্যের মাঝারি দরের লোকাল স্কুলের সুদর্শনা মেয়ে অটোর লাইনের পাশে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না ঠিক করতে পারছে না। হেসে লুটোপুটি হচ্ছে। তার পাশেই দুটি অতি বখাটে দেখতে ও শুনতে এবং বয়েসে বড় ছেলে দাঁড়িয়ে, তাদের একটি লাল প্রাইভেট গাড়ি। গাড়ির মধ্যে আরেকটু বড় ড্রাইভারও। তারা প্রাণপণে মেয়েদুটিকে গাড়িতে যেতে সাধছে। তারা যাবে হয়ত দশ মিনিটের রাস্তা। মেয়েদুটি, একজন নিমরাজি, অন্যজন বলছে বাবা দেখতে পেলে মেরে ফেলবে, ইত্যাদি। ছেলেগুলো বলছে ভিতরের রাস্তা দিয়ে নিয়ে যাবে।-" আমি না তোমার বয়ফ্রেন্ড ?" ইত্যাদি।
    খানিক দরকষাকষির পর মেয়েদুটি ওই গাড়িতে উঠে পড়ল। আমার বড় ইচ্ছে হচ্ছিল বারণ করতে। কিন্তু সেটা ঠিক হবে কিনা বুঝলাম না। নাম্বার টুকে রাখব ভেবে অপসৃয়মান গাড়িটার দিকে চেয়ে দেখি কোনো নম্বর নাই।
    কিছু ঘটনা শুনতে পাইনি বলে আশা করছি ওরা ভালো ছেলে। এরা ঠিকমত বাড়ি পৌঁছেছে।
  • aka | ০৪ মার্চ ২০১৪ ২২:১৬213557
  • With 24,206 cases in 2011, rape cases jumped to incredible increase of 873 % from 1971 when the oldest case of rape was first recorded by NCRB. Even in 1971, there were 2043 cases of rape, the NCRB report said.

    Among all the states, Madhya Pradesh has emerged as the rape capital of India with 3406 cases involving this heinous crime - the highest in the country.

    West Bengal, the state known more for its rich literary heritage, ranks second with 2363 rape cases.

    এই তো হাল।
  • keuna | ০৪ মার্চ ২০১৪ ২২:১৪213555
  • কেউ না
  • সিকি | ০৪ মার্চ ২০১৪ ২২:১১213554
  • siki.guru জিমেলেও মেল করতে পারেন।
  • kmitra | ০৪ মার্চ ২০১৪ ২২:০২213553
  • কে মিত্র
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২১:৫৯213552
  • কেমিত্র বানান কি?
  • | ০৪ মার্চ ২০১৪ ২১:৫৮213551
  • গ্রামে কিম্বা শহর থেকে দূরে যেসব বড় মেজো আন্দোলন গড়ে ওঠে এবং আমাদের মতো আদ্যন্ত শহুরে মানুষজন যখন সেখানে যায়- লোকাল লোকজন তাদের খানিকটা 'অন্য' নজরে দেখে। একে তো শহরের মানুষ, তায় লেখাপড়া জানে তারপর হয়তো আমাদের সমস্যা এদের সাহায্যে যথাযথ জায়গায় পৌঁছোতে পারে- দুপক্ষের ই একে অন্যকে দরকার থাকে।
    আমাকে যিনি আসুন না দিদি বলে গ্রাম ঘুরিয়ে দেখান, বিকেলে তিনি ধেনো খেয়ে বৌ পেটান এমনটা খুব দুর্লভ কিছু না। আন্দোলনের জায়গায় দীর্ঘদিন ঘাঁটি গেড়ে বসে থাকলে শহুরে কমরেডদেরও ছেলেমেয়ে নির্বিশেষে যৌন-অযৌন নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। আন্দোলনের গতি-প্রকৃতি এবং এবং ক্ষমতার সমীকরণের উপর সেটা নির্ভর করে।
    অচেনা মানুষকে বিশ্বাস করা উচিত কি অনুচিত এইটা সমগ্র মানবজাতির শুভবুদ্ধির উপর ছেড়ে না দিয়ে নিজের বিচারবুদ্ধির উপর নির্ভর করা বোধহয় ভালো।

    ভালোমন্দ মিশিয়েই পৃথিবী। আজ থেকে কুড়ি বছর আগে যা অবলীলায় করতে ( বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়া, গ্রামে রাত কাটানো) একবারও ভাবতে হতো না, এখন সেগুলো নিয়ে ভাবতে হয় বৈকি। কুড়ি বছর আগে' দুঃসাহস' দেখানো মেয়ের সংখ্যা অনেক কম ছিলো- রাত এগারোটায় বাড়ি ফিরলে সাইকেল কি স্কুটার থেকে বেরিয়ে আসা হাত ছিলো, তার পেছনে ধর ধর বলে ছুটে যাওয়াও অসম্ভব ছিলো না- তখন অবশ্য গাড়ির দরজা খুলে ভেতরে টেনে নেওয়ার অতটা প্রচলন ছিলো না।

    রাস্তাঘাটে পদে পদে যৌন হেনস্থার মধ্যে দিয়েই বড় হয়েও শহরকে এখন মাঝেমাঝেই অচেনা লাগে। হতে পারে সত্যিই অবস্থার খুব কিছু পরিবর্তন হয়নি। কিন্তু সাবধানী হওয়াকে এখন আর বোকামি। ভীতি, রক্ষণশীলতা বলে মনে হয় না।
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ২১:৫৭213550
  • ঈশান
    সময় তো বদলেছে। আগের মত ভালো বা মন্দ কিছুই তো নেই। একসময় কলেজে একসঙ্গে পড়লেও ছেলে মেয়ে পরস্পরকে আপনি বলত। এখন ভাবা যায়না। মেয়েদের সামনে মদ খাওয়া বা স কল্ড "মুখ খারাপ করা " কেও ভাবতে পারত না। ফিউদালিস্ম ছিল। সেই সঙ্গে ফিউদালিস্ম সম্ভূত শিভালরি ছিল। এখন কোনটাই নেই। এখন একসঙ্গে ওঠা বসা পান আহার টাই দস্তুর। কাজেই ইন দ্য নেম অফ সামথিং সাম আদার হ্যাজার্দ আসবে এটাই স্বাভাবিক।
  • Ekak | ০৪ মার্চ ২০১৪ ২১:৪৮213549
  • রুফাস থুড়ি ফ্লুনিত্রাজেপাম কিন্তু ডেট রেপ ড্রাগ হিসেবেই কুখ্যাত। ঐযে হিন্দিসিনেমায় দেখায় টুক করে সরবতে মিশিয়ে দিল আর মেয়টা লটকে গেল ওই হচ্ছে রুফি। এর সুবিধে হলো বিকট তিতকুটে স্বাদ নয় বলে কোনো পানীয় তে মেশালে বোঝা যায় না । আসলে মাসল পেইন, চূড়ান্ত অনিদ্রার অসুধ। যেকোনো দোকানে পাওয়া যায়। অপারেশনের পরেও অনেকসময় দেয়।
  • | ০৪ মার্চ ২০১৪ ২১:৪৫213547
  • বারোক্লাসের বদলে গ্রাজুয়েশান বা মাস্টার্স কমপ্লীটও ধরে নিতে পারেন
  • helpline | ০৪ মার্চ ২০১৪ ২১:৪৫213548
  • আরে খোলা পাতা বলেই তো ভদ্রলোকের ফোন্নং দিচ্ছি না। দিলেই তো ল্যাঠা চুকে যেত।
    আপনিই বরং কেমিত্র অ্যাট কেমিত্র ডট কমে একটা মেল ঠুকে দিন। আমার আর অন্য উপায় নেই এই মুহুর্তে।
  • | ০৪ মার্চ ২০১৪ ২১:৪৪213545
  • এইটা আসলে একটা মিক্স ব্যপার হয়ে দাঁড়িয়েছে। মানে বেড়েছে তো অতি অবশ্যই। পরিসংখান বাড়ছে শুধু রিপোর্টেড হচ্ছে বলে নয়, সত্যিই বাড়ছে।

    আবার ক্লাস ট্যুএলভে পড়ে নেকুপুষু আতুতুতু থেকে যাচ্ছে সেটাও অনেকক্ষেত্রে সত্যি।
  • ম্যামি | ০৪ মার্চ ২০১৪ ২১:৪৪213546
  • চক্রাকার প্যানিকের আবহাওয়া। ঈশান ঠিক বলেছে।
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২১:৪১213543
  • আরে খোলা পাতায় মোবাইল নং দেব নাকি? কোচ্চেন মার্ক মেল টেল করুন একটা।
  • nutcase | ০৪ মার্চ ২০১৪ ২১:৪১213544
  • টা টা। একটু বেরিয়ে আসি।
  • চলবে না | ০৪ মার্চ ২০১৪ ২১:৩৯213541
  • সুজ্জো তো এখন ঈশেনদাদের দিকে। জপ করতে হলে আই এস ডি করতে হবে।
    লোকাল এরিয়ার মধ্যে সল্যুশন দিন
  • ঈশান | ০৪ মার্চ ২০১৪ ২১:৩৯213542
  • এর মানে একেবারেই অবশ্য এই নয়, যে, সাবধানতার প্রয়োজন নেই। কিন্তু একটু রিয়েলিস্টিকালি ভাবার দরকার অছে মনে হয়। সত্যিই কি অবস্থা এতটা ভয়াবহ? আমাদের সময়ে যে মেয়েরা স্বচ্ছন্দে রাত অবধি হিল্লি-দিল্লি করেছেন, দশটা এগারোটা বারোটায় বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরতে দেরি হলে বন্ধু কি আত্মীয়ের বাড়িতে থেকে গেছেন, বিপদের আশঙ্কা কি তাঁদের ছিলনা? ছিল। তখন এত ফোন টোনও ছিলনা। ধর্ষণ টর্ষণ তখনও হত। বানতলা-বিরাটি-সিঙ্গুর-ফুলবাগান -- এসব তো আজকের কথা নয়। কিন্তু তাও বেরোনো হত। রাতবিরেতে ফেরাও হত। কারণ একটা পরিমানে রিস্ক তো মানুষ নেয়। অ্যাক্সিডেন্টও তো একটা রিস্ক। সেটা জেনেই তো লোকে বেরোয়।

    আজকে কি রিস্ক সেই সময়ের চেয়ে বেড়েছে? নাকি, আসলে আমরা ভয় পাচ্ছি বেশি? আমরা প্রোটেক্টিভ হচ্ছি বেশি? অন্য শহর জানিনা, আজকের কলকাতা শহরও জানিনা, কিন্তু দুই বছর আগের কলকাতা শহর কুড়ি বছর আগের কলকাতা শহরের চেয়ে মেয়েদের জন্য অধিকতর নিরাপদ বলেই আমার মনে হয়েছে। অন্ততঃ খারাপ কিছু হয়ে যায়নি। এখানে, আমরা যে রিস্কটুকু নিয়েছি, আমাদের পরবর্তী প্রজন্মকে সেটুকু না নিতে দিলে ক্রমশঃ একটা ভীতির বাতাবরণই কি ছড়িয়ে যাবেনা? আমরা ক্রমশঃ বিশ্বাস করতে শুরু করব, রাতের কলকাতা মেয়েদের হাঁটা-চলার অযোগ্য। দুষ্কৃতীরাও তাইই ভাববে। বাইচান্স একটি মেয়ে বেরিয়ে পড়লে সে "দুঃসাহসী" বলে ট্যাগড হবে। দুষ্কৃতীরাও একই কারণে তাকে সহজ টার্গেট বলে চিহ্নিত করবে। পুরোটাই তো সাইক্লিক।

    দোষারোপের প্রশ্নই নেই। সাবধানতা একশবার মানুষ নেবে। কিন্তু একটা চক্রাকার প্যানিকের আবহাওয়য় জড়িয়ে যাচ্ছি না তো? অনিচ্ছাকৃতভাবেই? এইটা একটু ভেবে দেখার দরকার আছে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত