এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:৫৪213720
  • জাদুগোডার সাক্ষাৎকারের প্রথম অংশ ( এক-অষ্টমাংশ)ঃ


    ইউটিউবে রিলেটেড ভিডিও কী করে করা যায় ? আমি পরপর আপলোড করলেই রিলেটেড ভিডিওতে পরের অংশগুলো দেখাতে থাকবে ?
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:৫২213719
  • হ্যাঁ ম্যামিদি, বলে ফেলো।

    আমিও এটা নিয়ে একটু কনফ্যুশনে। সেদিনের সেমিনারে শাশ্বতীদি বললেন, এটা একটা অন্তর্বর্তীমূলক ব্যবস্থা। যদ্দিনা অব্দি যানবাহন বাড়বে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে, এটা থাকুক ইঃ ইঃ।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ১০:৪৩213718
  • আর কি বলব ভাগীদাদা, এই দমুদিই জবা ফুল আর গাঁদা ফুলের বড়া খায়।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১০:৪২213717
  • অভ্যুর কানের ওপর রিনিউড নজরটা কি ইদলি রেসিপির সাজেশনের প্রেক্ষিতে?
  • | ০৫ মার্চ ২০১৪ ১০:৪১213716
  • দ্যাখো শহরে যেখানে বাস ছাড়াও অন্য যানবাহনের ব্যবস্থা আছে সেখানে লেডিস সিটের চেয়েও অনেক অনেক বেশী জরুরী প্রতিবন্ধী ও অশক্ত মানুষের জন্য সংরক্ষণ। কলকাতা শহরে লেডিস সিট উঠিয়েই দেওয়া যায়।

    কিন্তু শ্রীরামপুর থেকে যে বাস গুড়াপ শিয়াখালা যায় সেখানে বোধহয় থাকাই ভাল। খুব নিশ্চিত নই, আরেকটু ভাবতে হবে।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১০:৩৭213714
  • লেডিস সিট নিয়ে আমার বক্তব্য জানতে চাইবে না পাই?
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ১০:৩৭213715
  • বক্তব্য খুবই সিম্পল। আমার অনেক ছেলে বন্ধুই লেডিস সিটে বসতে পছন্দ করত।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১০:৩৬213713
  • খুব সিরিয়াস আলোচনা। মদন মোহন নিয়ে কেউ হাসে নি ভাগীরাজা ছাড়া।
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:৩৫213712
  • লেডিস সিট নিয়ে কী বক্তব্য ?
  • hu | ০৫ মার্চ ২০১৪ ১০:৩১213711
  • টিকিস কাউন্টারে আমি জেনারেল লাইনেই দাঁড়াতে চাই। কিন্তু অনেক সময়েই দেখি জেনারেল লাইনের মানুষেরাই ঠেলেঠুলে মেয়েদের লাইনে পাঠিয়ে দেন। ওনারা ভাবেন একটা মানুষ তো কমল লাইন থেকে!
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১০:২৮213710
  • মন্দ ফেলে ভালোটুকু নিয়ে নাও অব্যু। দুকানে ল্যাভেন্ডার গন্ধরাজ ফুল দুলিয়ে নাও।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ১০:২৪213709
  • অ্যাঃ দমুদি কেমন ভায়োলেন্ট হয়ে যাচ্ছে দিনকে দিন।
  • hu | ০৫ মার্চ ২০১৪ ১০:২৩213708
  • পাইকে লিখি - প্রশাসন যদি বলে মেয়েটা অত রাতে কেন অচেনা লোকের গাড়িতে লিফট নিল, ওরই তো দোষ - তাহলে নিশ্চয়ই তার প্রতিবাদ করব। কারন রাতে যাতায়াতের ব্যবস্থা করা প্রশাসনের দায়িত্ব। সেটা নেই বলে অচেনা গাড়ীতে লিফট নিতে হয়। সাউথ সিটিতে যে মেয়েরা কাজ করে তারা কিভাবে বাড়ী ফেরে তা ভাবনার বাইরে। আমি নিজে ওখান থেকে সিনেমা দেখে ফেরার সময় রাতে বাস তো দূরের কথা ট্যাক্সিও পাইনি। কাজেই প্রশাসন যদি তুমি রাতে বেরিয়েছ, তোমার দোষ বলে নজর ঘোরাতে চায় সেটা তার দুরভিসন্ধি।
    এবার প্রশাসনকে ছেড়ে যদি একজন সাধারন মানুষ হিসেবে আরেকটা সাধারন মানুষের সাথে কথা বলি, তাহলে মেয়েটিকে বলব এত রাতে ওখানে যাচ্ছ, ফিরবে কি ভাবে ভেবেছ? যে কাজ করতে যাচ্ছে তাকে হয়তো বললাম তোমার কলিগদের সাথে গাড়ী পুল করে ফিরো। যে মদ খেতে যাচ্ছে তাকে বলব এমন মাতাল হয়ো না যাতে কেউ তোমাকে অ্যাটাক করলে তুমি সামলাতে না পারো। তারপরেও কেউ যদি অচেনা গাড়ীতে লিফট নেয়, তাকে বলব এমন বোকার মত কাজ কেউ করে! এর সাথে প্রশাসনের থেকে সেফটি চাওয়ার কনফ্লিক্ট কোথায়? রাস্তায় সব গাড়ী নিয়ম মেনে চলবে এই আশা করে আমি সিটবেল্ট বাঁধা বন্ধ করে দেব? যাকগে, এই নিয়ে অনেক লেখা হল। দায়ী করা নয়, সাধারন সতর্কতা মেনে চলা নিয়ে তো কথা। সোসেনের কেন অটোস্ট্যান্ডের মেয়েদুটিকে নিয়ে চিন্তা হল? অক্ষদা কেন দয়াময়ীর মত শৈশব ভাবতে পারে না? সাবধানতার জন্যই তো? আমারও বক্তব্যও সেটুকুই।
  • | ০৫ মার্চ ২০১৪ ১০:১৯213707
  • আর হ্যাঁ আম্রিকায় কি একটা লোকও নেই যে অভ্যুর কানদুটো ছিঁড়ে আমাকে পাঠাতে পারে?? ছিঁড়ে নেবার পর অভ্যু চাইলে কানের গর্তে একটা করে ল্যাভেন্ডার বা গন্ধরাজ ফুল দুলিয়ে দিয়ে আসতে পারে।
  • | ০৫ মার্চ ২০১৪ ১০:১৮213706
  • ওঃ ঐ পুঁচকি পোস্তোটা পড়ে রাগ হওয়ার কী আছে? মেয়ে বলে যদি জেল না হয় সে তো অপমানের বটেই। যেমন অপমানের হল টিকিস কাউন্টারে লম্বা-আ লাইনের পাশ দিয়ে গিয়ে মেয়ে বলে টুকুস করে টিকিসটি কেটে আনা।

    অবিশ্যি কেসি যেমন বলছেন যে খবরটা আসলে অন্য কিছু ছিল, তাইলে অন্য কথা। আমি খবর পড়ি নাই।
  • kc | ০৫ মার্চ ২০১৪ ১০:১৪213703
  • বন্দনা ভার্গবের শুধু মহিলা বলেই জেল হাজত হলনা? তাইলে সারদা ইস্যুতে দেবযানীর হাজত হয়েছিল কেন? প্রচুর মহিলাদেরই অনেক কেসেই জেল হাজত হয়। নিজের ইচ্ছেমত খবরের মানে করে নিলেই হল? ঈশেন বরং ঘুমোতেই যাক।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ১০:১৪213704
  • বৌদির উদ্দেশ্যে দেবরের উক্তি -

    গায়ে দাগ কিসে হল লোপ
    না মাখিলে গ্লিসারিন সোপ?
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১০:১৪213705
  • তাই তো মনে হলো, সেই গোলাপী তোয়ালে!
    যাই হোক, এই টাইমস্ট্যাম
    Date:05 Mar 2014 -- 08:33 AM
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:১২213701
  • দমদি তো বন্দনা ভার্গব সংক্রান্ত পোস্তোরই উত্তর দিয়েছিলে ! :o
  • aranya | ০৫ মার্চ ২০১৪ ১০:১২213702
  • হুচি-র ও ডোরাকাটা কেঁদো-র কথা মনে হয়েছে
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১০:১১213699
  • এইও! ঠাট্টা নয়! কাদম্বরী আমার ঠাকমার রাশনাম!
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:১১213700
  • ভালো কথা, এই নতুন গাইডলাইনে কী কী বলা হয়েছে, সেটা একটু বুলেট করে একপাতায়, বাংলায় কেউ লিখে দিতে পারেন? তাহলে সেটা কনভেনশনের দিন সার্কুলেট করা যেতে পারে।
  • | ০৫ মার্চ ২০১৪ ১০:১০213698
  • বন্দনা ভার্গবের পোস্তো কোন পাতায় আছে?
  • aranya | ০৫ মার্চ ২০১৪ ১০:০৯213697
  • সুন্দরবনে ঠাকুর পরিবারের আবাদ ছিল। কেঁদো + জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সার্চালে সেইটা আসত
  • hu | ০৫ মার্চ ২০১৪ ১০:০৮213696
  • আমি হলে কাদু লিখতাম। কেদো বললে কেঁদো বাঘের কথা মনে পড়ে।
  • π | ০৫ মার্চ ২০১৪ ১০:০৩213695
  • কেদো + জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সার্চে কাদম্বরী দেবী পাওয়া যাচ্ছে ? :P
  • aranya | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫৯213692
  • আম্মো ঘুমোতে যাই, কাল এই সময় নাগাদ এক তক্কে জড়িয়ে পড়ে বহু সময় গেছে।
    জেবনে সংযমের বড় প্রয়োজন
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫৯213693
  • আহা, এ ঈশান তো ঈশান নয়, অন্তর্যামী নিশ্চয়।
    সত্যি বলতে কি বন্দনা ভার্গবকে নিয়ে ঈশানের পোস্তটা দেখে থেকে আমার চিড়বিড় করছে রাগে।
  • ঈশান | ০৫ মার্চ ২০১৪ ০৯:৫৬213691
  • ওদিকে আমার কী হবে। কাদম্বরী দেবীর নাম কিছুতেই মনে না করতে পেরে নেটে সার্চ দিয়ে বার করলাম।

    কত্তো কায়দা করে সার্চ করতে হল। ডাকনামটা কেদো হবে মনে পড়ছিল। তার সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লাগিয়ে বার করলাম।

    নাঃ ঘুমোতেই যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত