এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • /\ | ০৫ মার্চ ২০১৪ ১৪:৪২213782
  • পাতা খুলেই ম্যামিদিকে হিনী দিতে গিয়ে নিচে হোসেনের কোয়ারি দেখে হিনী সম্বরণ করে পোস্ট করে দে গেনু।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৪:৩৯213779
  • আমার হইছে। অনেকদিন পর আবার।
  • sosen | ০৫ মার্চ ২০১৪ ১৪:৩৩213778
  • এতক্ষণে মোটে পাঁচপাতা তক্কো? এই জন্যই দেশের উন্নুতি হয়নে। কোনো অভিমান হইছে? ঠাওর করতে পাচ্ছিনে
  • নেতাই | ০৫ মার্চ ২০১৪ ১৪:২৮213777
  • আমি সবার সাথে একমত
  • kumu | ০৫ মার্চ ২০১৪ ১৪:১৯213776
  • আমিও হুচি মিঠু দে অর কেউ আছে কিনা মনে পড়ছে না এদের সাথে একমত।শুধু লিখে উঠতে পাচ্চি না
  • de | ০৫ মার্চ ২০১৪ ১৪:১৪213775
  • বাকী আমার যা কওয়ার হুচি আর মিঠু বলে দিয়েছে!

    মামুকে- আমি যা বললাম, আমি ভেরিফাই করে দেখেছি, বেশীর ভাগ মহিলারা ওরকমই করে থাকেন ( greater than 90%) - এখানে হইহই করছেন যাঁরা বেশীর ভাগ ক্ষেত্রে তাঁরাও। আমি সোজাসুজি বললাম বলে একটু ধাক্কা লাগলো, এই যা! এমন নয় যে অচেনা লোকের সাহায্য আমি নিই না - বরং বহুক্ষেত্রেই নিতে হয়। কোন অচেনা লোককে কখন বিশ্বাস করতে পারি আর কখন নয় সেটাকে ঠিক করতে পারার নামই পরিস্থিতি বিচারে স্ট্র্যাটেজি সিস্টেম ঠিক করা। সেখানে আমি কখনোই আগে থেকে মহান মানবতার তত্ত্ব আউড়ে বসে থাকি না।
  • de | ০৫ মার্চ ২০১৪ ১৪:০৬213774
  • আইডিয়াল সিচুয়েশন (দায়িত্বশীল রাষ্ট্রে, এখানকার আলোচনা অনুযায়ী) ঃ

    ইমিগ্রেশন ফর্মের মতো একটা ফর্ম ডেস্টিনেশানে পৌঁছনোর আগেই ট্রেনে বা ফ্লাইটে হাতে হাতে এসে কোচ অ্যাটেনড্যান্ট বা এয়ারহোস্টেস দিয়ে যাবেন। সেখানে লিখতে হবে স্টেশনে নেমে কোথায় যাবেন, স্টপ ওভার আছে কিনা, কেউ রিসিভ করবে কিনা, রিসিভ না করলে কোথায় রাত কাটাবেন, যদি রিসিভ করে তাহলে বক্সে টিক দিন, স্বল্প পরিচিত পুরুষ/মহিলা, দীর্ঘ পরিচিত পুরুষ/মহিলা, আত্মীয়/আত্মীয়া, ফ্যামিলির সাথে/একা বসবাস করে। তারপর ইমিগ্রেশান কাউন্টারের মতো একটা কাউন্টার পেরিয়ে বেরোতে হবে - সেখানে চশমা আঁটা পুলিশ আপিসার চশমার তলা দিয়ে তাকিয়ে বলবেন - কোথায় যাবেন মা/বাবা? অ' স্বল্প পরিচিত বন্ধুর সাতে? এই মিঃ দত্ত, ওনার সাতে এক মহিলা/পুরুষ আর্মড কনস্টেবল পোস্ট করিয়ে দিন তো, আজ রাত্তিরের জন্য! কাল সকালে এনাকে গন্তব্যের ফ্লাইট/ট্রেন ধরিয়ে দিয়ে তবে তিনি ছাড়া পাবেন। নেক্সট! তুমি মা? কোতায় যাবে? অ বোরিভিলি? মিঃ সিং, এনার জন্য একটা ট্যাক্সির ব্যবস্থা করুন - রাত্তির হয়ে গেছে আর সাথে মহিলা কনস্টেবল দিতে ভুলবেন না। যে রাস্তা দিয়ে এনাদের ট্যাক্সি যাবে সেই রাস্তার চারিদিকে পুলিশ ফাঁড়িকে সতর্ক করে দেবেন!
  • lcm | ০৫ মার্চ ২০১৪ ১৪:০৩213773
  • ন্যাড়ার সঙ্গে লাস্ট কথা হল বাঙালি রেস্টুরেন্ট খোলা নিয়ে। আরো কিসব যেন বাঙালি ব্যবসার প্লান নিয়ে।
  • kc | ০৫ মার্চ ২০১৪ ১৩:৫৫213772
  • কিন্তু ন্যাড়াদা কোথায়? বই বেরোবার পর থেকে ন্যাড়াদা হাওয়া হয়ে গেল।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৩:৪৬213771
  • কে তীর্থ তার নেই ঠিক। গুরুতীর্থ।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৩:৪০213770
  • নাঃ তীর্থবাবুকে হিংসে হয়না।
  • kc | ০৫ মার্চ ২০১৪ ১৩:৩২213769
  • তীর্থদাদের গ্রুপটাকে হেব্বি হিংসে হয়। সবকটার মিউজিকসেন্স আর রসিকতা, অনবদ্য।
  • kc | ০৫ মার্চ ২০১৪ ১৩:২৭213768
  • ভালই লাগে। রবীন্দ্রসঙ্গীত গান হিসেবে অতটা ভাল লাগেনা যদিও।
  • lcm | ০৫ মার্চ ২০১৪ ১৩:২৫213767
  • তীত্থ বলেছিল - অশোকতরু যখন গান তখন মনে হয় যেন গলার মধ্যে একটা ছোট চাঁপা কলা আটকে রেখে গাইছেন।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৩:২৪213766
  • গলা কাঁপান অবশ্য।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৩:২৩213765
  • কেসি অর্ঘ্য সেন কেমন লাগে?
  • kc | ০৫ মার্চ ২০১৪ ১৩:১১213764
  • ভামত্ব প্রায় পেয়েই গেছি। তবু আজ অবধি কেউ একটা রামের পাঁইটও গিফ্ট দেয়নি। গিফ্ট নিয়েছে অনেকেই। ফোঁসস--
  • achintyarup | ০৫ মার্চ ২০১৪ ১৩:১০213763
  • হুঁ, বিহারে বেড়াতে গিয়ে পচুর বীয়র খেলুম অনেকদিন পর
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৩:০৫213762
  • বিয়ারে মোটা হয় বোধি।
  • h | ০৫ মার্চ ২০১৪ ১২:৫৩213761
  • খুব মন কেমন করলে, স্কচ খাবেন। আমি একটি চিরপুরাতন জনি ওয়াকার একটি উপহার পেলাম। শুভার্থীর অভাব এখনো ঘটেনি।
  • h | ০৫ মার্চ ২০১৪ ১২:৫০213760
  • বসন্ত এসে গেছে, এবার বিয়ারে শিফ্ট করুন, আর হুইস্কি খাবেন না। সকালের হেল্থ অ্যাডভাইস টুকুও বলবো না, এমনটা আপনারা আশা করেন কি করে।
  • π | ০৫ মার্চ ২০১৪ ১২:৪৫213759
  • আরে আসার এবং হাসার আগেই চলে গেলে !
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১২:৪১213758
  • জাদুগোড়া ইন্টারভিউ দারুন লাগলো পাই।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১২:৩৬213757
  • কারুর কারুর কথাবার্তা কিস্যুই ফলো করতে পারিনা ----
    যাই ঘুমোই গিয়ে
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১২:৩২213756
  • নিউলি ম্যারেড নিয়ে কেউ হাসে নি। এটা রুল। ব্যতিক্রম ওনলি প্রুভস দি রুল।
  • bratin | ০৫ মার্চ ২০১৪ ১২:৩১213755
  • সে কী? খচে গেলে নাকি?
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১২:৩০213754
  • না পোদ্দার না যদ্দুর মনে পড়ছে রায় ছিল
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১২:২৮213753
  • আর আসব না গুরুতে। গুরু একটি ক্লোজড গ্রুপ।
  • bratin | ০৫ মার্চ ২০১৪ ১২:২৬213752
  • কে বল্লো? কান্নাকাটি আর ঘ্যান ঘ্যান করার কোনো বয়েস নেই। ঃ)))
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১২:২৪213751
  • আহা সেই স্যান ফ্র্যান। আর কি হবে যাওয়া? (খুব সোবার মুখ করেই বলতে হচ্ছে। কান্নাকাটি করা এখন আর মানায়ও না ছাই)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত