এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২০:২৩213870
  • ব্যাঙদিও তো ঐ লাইনেই যাচ্ছে, ব্যাঙাচি ধাঁধা করবে বলে নিজেও ধাঁধা শিখছে।
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২০:২১213868
  • এ কি জ্বালা। কি খেলবে সেটাও তুই মনিটর করবি নাকি?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২০:২১213869
  • ওর মুখে আনচার্টেড এর নাম শুনি নি।
    ওর প্রিয় হল, ইনজাস্টিস, ফিফা ১৪, ডাব্লুডাব্লুই১৩, অ্যাভেন্জার্স, আয়রনম্যান ৩, ড্র্যাগন সিটি, মন্স্টার লেজেন্ডস, সাবওয়ে সারফার্স, টেম্পল রান ২, ক্রিমিনাল কেস।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ২০:২০213867
  • ফোজ্জি এখানেও কোচ জেনেরালি পেরেন্ট ভলান্টিয়ার হয়, যদি ঐ ফুটবল ইত্যাদি খেলা হয়। লিটল লিগের বেশিভাগই তাই।

    আচ্ছা আজকাল এই সব হাইরাইস কম্প্লেক্সের বাচ্চারা নিচে নেমে একসাথে খেলে? এইদেশে, শহরে মূলত এটার খুব অভাব। খেলা মানে ঐ স্ট্রাকচারড, ফুটবল প্র্যাক্টিস বা ঐ ধরণের। আমার মেয়েকে রবিবার এখানে পার্কে নিয়ে যাই। বাচ্চাগুলোকে একসাথে মিলে খেলাতে রীতিমত পরিশ্রম করতে হয়, ট্যাগ খেলা বা ঐ লক অ্যান্ড কি গোত্রের খেলা এদেরও আছে, কিন্তু কেমন জানি স্বতস্ফুর্ত ভাবে নিজেরা প্ল্যান করে খেলতে পারেনা। আমার মনে হয় এদের এক্সেকিউটিভ প্ল্যনিংএর অভাব তৈরি হয় এইভাবে।
  • blank | ০৫ মার্চ ২০১৪ ২০:১৩213866
  • ওর ফেভরিট ১০ টা গেমের নাম দিতে বলো তো। আনচার্টেড খেলেছে?
  • cm | ০৫ মার্চ ২০১৪ ২০:১২213865
  • এখন প্রশ্ন হল অভ্যু ইন্টারেস্ট পেলে কি হবে? আর না পেলেই বা কি হবে?
  • Abhyu | ০৫ মার্চ ২০১৪ ২০:১১213864
  • "আবার আমাকে বলছিল আমি যেন অভ্যুকে ওটা পাঠিয়ে জিগাই, অভ্যু গেমে ইন্টারেস্ট পাচ্ছে কিনা।"
    টিট ফর ট্যাট :)
  • aka | ০৫ মার্চ ২০১৪ ২০:০৯213863
  • মাইন্ক্রাফট ভালো গেম।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ২০:০৭213862
  • না আমি ইন জেনেরাল বলছিলাম, আমার চারপাশে যাদের দেখি, মিড টু লেট টিনস মোস্টলি।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ২০:০১213861
  • না ভাগি, ইনি গান শোনেন না ইয়ারফোনে। আগে শুনতেন, তবে ঝিনচ্যাক খুব একটা না অবিশ্যি। একেকটা সময় একেকটা নেশা ধরে। ইদানিং হয়েছে গেমের নেশা। আশা রাখি আর সব নেশার মত এটিও অচিরে কেটে যাবে।
  • Bhagidaar | ০৫ মার্চ ২০১৪ ১৯:৫৮213860
  • এই ছোট থেকে এত ইলেকট্রনিক্স ব্যবহার, কানে সবসময় গান গোঁজা, এতে এদের চোখ কানের ক্ষতি হবেনা? বিশেষত কানে গান এরা যা জোরে শোনে, ঝিন্চ্যাক ঝিন্চ্যাক আবাজ বাইরে থেকেই শোনা যায়
  • 4z | ০৫ মার্চ ২০১৪ ১৯:৫৩213859
  • অক্ষদি, এই সমস্যাটাকে ট্যাকল করার জন্য এখানে কিছু মা-বাপ যেটা করছে, নিজেরাই কোচিং স্টাফের পার্ট হয়ে যাচ্ছে। নিজেরা খেলাধুলোর ব্যাপারে প্রচণ্ড প্যাশনেট আর সেই প্যাশনটা নিজেদের বাচ্ছাদের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে। এতে করে আরো একটা লাভ হচ্ছে সেটা হল নিজেরাও অ্যাক্টিভ থকতে পারছে আর জিমেও খরচ করতে হচ্ছে না আলাদা করে।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:৫২213858
  • ব্ল্যাংকি, অক্ষ আর ফোজ্জি, অনেক অনেক থ্যাংকিউ, আমাকে সাবধান করে দেওয়ার জন্য।
  • 4z | ০৫ মার্চ ২০১৪ ১৯:৪৯213857
  • গ্র্যান্ড থেফ্ট অটো আমার পছন্দ না। এই একটা গেম খেলতে আমি ব্যাঙাচিকে বারন করব।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৯:৪৮213856
  • চিন্তারই বিষয়। তবে সমাধান অন্য কিছু ভাবতে হবে।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:৪১213855
  • ঃ(
  • a x | ০৫ মার্চ ২০১৪ ১৯:৩৭213854
  • :-(

    বাচ্চাদের দোষ দিই কীভাবে, এখানেও তো দেখি। সাঁতারে, খেলাতে, কোথাও নিয়ে এসে বাবা-মা আইফোং, আইপ্যাড, ব্রাউজ, টেক্স্ট করেই যাচ্ছে বাচ্চাকে দেখার বদলে। অনেক সময় একটা বাচ্চার সেশন হয়ে গেছে, অন্য বাচ্চার হাতে একটা আইপ্যাডে কার্টুন বা গেম ধরিয়ে দিয়েছে। পরপর সারিবদ্ধ জীব, স্ক্রীনের নীল আলোয় উজ্জ্বল মুখ, কেউ কারো দিকে কোনোদিকে তাকায় না।
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৯:৩৬213852
  • ও তাই তুমি ওকে গাধা বানাতে চাইছ।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:৩৬213853
  • ব্ল্যাংকি বলে দেব।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:৩৫213851
  • অভ্যু সেই বিড়াল আর ইঁদুরের একটা ধাঁধা দিয়েছিল, যাতে অঙ্ক শিখতে মজা পায়, সে তো দুজনে মিলেও পারলাম না। তার কয়েকদিনের মধ্যে একটা গেম নামিয়ে দেখাল আমাকে, এক বীভৎস গেম। বিড়ালের মাথায় গুলতি ছুঁড়ে বিড়াল হত্যা। অনেক পুরোনো গেম অবশ্য। আবার আমাকে বলছিল আমি যেন অভ্যুকে ওটা পাঠিয়ে জিগাই, অভ্যু গেমে ইন্টারেস্ট পাচ্ছে কিনা।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:৩০213850
  • অক্ষ, তুমি কিছুদিন এখানে এসে বাস করে যাও, দেখবে বার্থডে পার্টিতে গিয়েও বাচ্চারা একে অপরের সঙ্গে খেলে না, সব্বার হাতে একটি করে হ্যান্ডহেল্ড, আর সর্বক্ষণ আঙুল নড়ছে, শুধু মাঝে মাঝে একে অপরের স্কোর দেখছে। এমন একটা জেনারেশন, যারা ফুটবলও খেলছে আঙুলে।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৭213846
  • ব্ল্যাংক,ই আমাকে না বলে, আসল লোককে একদিন কড়া করে এই কথাগুলো বলে দেওয়া যায় না?
  • a x | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৭213847
  • ব্ল্যাংক বলে দিয়েছে। শুধু বড়দের গেম বলেই না। প্রবলেম্যাটিকও।
  • a x | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৭213848
  • অটো গেম মানে গ্র্যান্ড অটো থেফট নয়ত?
  • Blank | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৭213849
  • ওকে বলো যে সামনে মাসে আমি থিফ কিনছি। সে এক অসাধারন গেম নাকি। ডেমো দেখে আমি ফিদা। আর কিছু কিছু জায়গা কেটে গড অফ ওয়ার ও খেলিয়ে দেবো আমি।
  • Blank | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৫213844
  • গ্র্যান্ড থেফট অটো কিন্তু বড়দের গেম। আমাদের দেশের স্ট্যান্ডার্ডে ১৫। আম্রিকান স্ট্যান্ডার্ডে ১৩।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৫213845
  • ম্যামিদি, আইসিএসই বোর্ড।
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৪213843
  • তার উপর বলছে কোলকাতায় গেলে নাকি "আমি নেই"কে বাড়িতে আনিয়ে প্লেস্টেশন খেলবে। আবার আমাকে জিগিয়েছে, "আমি নেই"য়ের মতন ভালো লোককে আমি কীভাবে চিনি!
  • ম্যামি | ০৫ মার্চ ২০১৪ ১৯:২৩213842
  • বাংলা কেন টিউটরের কাছে পড়বে? কর্ণাটক বোর্ডের ফাইনাল পরীক্ষায় বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন থাকবে?
  • byaang | ০৫ মার্চ ২০১৪ ১৯:২০213841
  • বাগড়া না দিলে আমি জাস্ট পাগল হয়ে যাব। সারাক্ষণ আয়রনম্যান থ্রি, অ্যাভেন্জারস আর ইনজাস্টিস এসব গেমের ধুড়ুমধাড়ুম নিতে পারছি না। তার উপর বলছে ছুটি শুরু হলে নাকি অটো চুরি করার কি একটা গেম খেলতে আরম্ভ করবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত