এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ জুলাই ২০১২ ০৯:২২21390
  • বেতলা হল আমার ঘোরা প্রথম জঙ্গল। তাই সারা জীবন মনে থাকবে। ঃ)
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৯:১৮21389
  • বেতলা হচ্ছে পালামু র সবচে ভীর ভাট্টা জায়গা . গারু-চিপাদহার-মুন্ডু-মহুয়ামিলন -মারোমার এই হলো জঙ্গলের প্রাণ . মারোমার এর কথা আপনারা সুনেছেন অনেকেই. বুদ্ধবাবু বই লেকার সময় নাম পাল্টে ভালুমার করে দেছ্লেন. সেই কোজাগর. মারোমারের মনমোহন সিং চৌকিদারের হাতে জিরে-ফোরন দেওয়া মুগের ডাল ..তার কিইইই স্বাদ . এত্তবছর বাদেও নোলা কথা কয়.
  • | ০৭ জুলাই ২০১২ ০৯:১১21388
  • একক, তুমি তো প্রচুর ট্যুর করেছো। শরীরের খুঁকি নিয়েও। খুব ভালো।
  • | ০৭ জুলাই ২০১২ ০৯:১০21387
  • বেতলা,নেতারহাট আমার গিয়েছিলাম ISI র চার বন্ধু ১৯৯৮ র কঠিন শীতে। সেই সময় বেতলা তে মনে আছে আমর ছাড়া আর ২ টো ফ্যামিলি ছিল। আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে থেকে চৌকিদারের মুখে জঙ্গলের র গল্প আর দেবরুপের উদাত্ত কন্ঠের গান। মনে হয় এই সেদিন। ঃ))
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৯:০৬21386
  • কম পয়সায় টুর করা টা একসময় বাধ্যতামূলক ছিল. এখনো হিসেব করেই চলি কিন্তু তখন একটা ব্যাপার ছিল বন্ধু দের মধ্যে যে ; যার হাতে সবচে কম পয়সা তার এমাউন্ট তাকে হায়েস্ট লিমিট ধরে নিয়ে প্ল্যান শুরু করো.
    এটা আমরা জুটি বেঁধে ঘুরলে এখনো মেনে চলি. একবার সবচে কম পয়সা তে বেতলা-নেতারহাট-কোয়েল থেকে শুরু করে সাউথ পালামুর নির্জনতম জঙ্গল মারোমার ঘুরে এসেছিলুম. পুরো খরচ টা আজকে আর মনে নেই এইটুকু মনে আছে যে কলকাতা থেকে ডালটনগঞ্জ অব্দি যেতে খরচ হয়েছিল পারহেড ৪৫ টাকা. পুরো লোকাল ট্রেন এ ভেঙ্গে ভেঙ্গে গেসলুম . আর তার কতরকম মজার ঘটনা সারা রাস্তা জুড়ে !
  • | ০৭ জুলাই ২০১২ ০৮:৪৪21385
  • আচ্ছা কেসি র নম্বার আছে কারোর কাছে। অনেক দিন দেখি নি।চিন্তা হচ্ছে।

    দু দি আর ঝিকি ও ডুব মেরেছে।
  • | ০৭ জুলাই ২০১২ ০৮:৪৩21383
  • কালকে সেই গঙ্গোত্রী -কেদার যাওয়া বন্ধু টার সাথে ভট করছিলাম। সেই ট্যুর ট করতে আমাদের মনে হয় হাজার দুয়েক র কম লেগেছিল। প্রায় ১২/১৩ দিনের ট্যুর।
  • | ০৭ জুলাই ২০১২ ০৮:৪৩21384
  • কালকে সেই গঙ্গোত্রী -কেদার যাওয়া বন্ধু টার সাথে ভট করছিলাম। সেই ট্যুর ট করতে আমাদের মনে হয় হাজার দুয়েক র কম লেগেছিল। প্রায় ১২/১৩ দিনের ট্যুর।
  • a x | ০৭ জুলাই ২০১২ ০৮:২৪21382
  • সিকি আর দে'র ভ্রমণ কাহিনী পড়তে পড়তে ছোটবেলার কত গল্প মনে পড়ে যাচ্ছে। পয়সা বাঁচানোর জন্য বেশির্ভাগ সময় মা বহু আগে থেকে প্ল্যান করে আঁট-ঘাঁট বেঁধে সব করত, স্টেশনের রিটারিং রুমেই থাকার ব্যবস্থা হয়ে যেত কদিনের (আজকাল কি রিটায়রিং রুমে ঘর ভাড়া পাওয়া যায়?), আর শহর বদলালে আমরা অনেক সময় রাতগুলো ট্রেনে বা ওভারনাইট বাস জার্নি করতাম। আমি খুব ছোট, সারা বাসময় এর তার সাথে গল্প করে, ওর চানাচুর, তার চাপাটি খেয়ে বেড়িয়ে এসে ক্লান্ত হয়ে পড়লে মাথা বাবার কোলে পা মা-র কোলে এইভাবে ঘুমিয়ে পড়তাম। আখের ক্ষেতের মধ্যে দিয়ে বাস যাচ্ছে, পাশে আখ বোঝাই গাড়ি, ড্রাইভার গাড়ি চালাতে চালাতেই হাত বাড়িয়ে একটা আখ তুলে আনল, এক বাড়ি মেরে ভেঙ্গে একটুকরো কোনো কথা না বলে পেছনে আমাদের দিকে বাড়িয়ে দিল।

    পুরো দক্ষিণ ভারত ঘোরার সময় মা সঙ্গে চিনি আর মাখন রাখত, আর কিছু ছোটদের খাওয়ার মত পাওয়া না গেলেও শুধু দৈ ভাত বা গরম ভাতে মাখন দিয়ে খাওয়া হয়ে যাবে। আরো ছোটবেলায় আমরা বেরিয়েছি একটা ছোট হটপ্লেট আর ছোট্ট প্রেশার কুকার নিয়েও। বেরোনোর আগে সেই প্রেশারে মাংস রান্না করে নিয়ে নেওয়া হল, যতক্ষণ না খোলা হচ্ছে, স্টেরিলাইজড জিনিস, নষ্ট হবেনা।
  • Tim | ০৭ জুলাই ২০১২ ০৮:১২21381
  • আরে এরকম অনেক অভিজ্ঞতা শুনতে চাই।
  • বেশি বকে ফেলেছি মনেহচ্ছে | ০৭ জুলাই ২০১২ ০৭:৫২21380
  • :(
  • Tim | ০৭ জুলাই ২০১২ ০৭:২৯21379
  • একক যে একজন মহাপুরুষ তা আমি আগেই জান্তুম! হ্যাটস অফ!
  • হ্যা | ০৭ জুলাই ২০১২ ০৬:০২21378
  • বহাল তবিয়তে বেঁচে আছি :)
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৫:৪৭21377
  • একক তো মারাত্মক অ্যাকসিডেন্ট করেছিলে, বেঁচে গেছ এটাই ভাগ্যের কথা।
    হ্যাঁ, প্ল্যান ঠিকই আছে, আগে টাফ ট্রেক গুলো সেরে নাও। আফ্রিকা নাহয় কিছুদিন অপেক্ষা করুক।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৫:৩৯21376
  • অরণ্য
    আফ্রিকা যাওয়া হয়নি.
    প্ল্যান আছে. তবে গেম সাফারি তো বয়েস বাড়লেও করতে পারবো. আমার বউ এর অবস্য বুনিপ দেখার হেব্বি সখ ! সে বলেছে কিলি টে ট্রেক করবেই কর্বে. আপাতত যদ্দিন হাড়ে জোড় আছে হাই-অল্টি গুলো করে নি.
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৫:৩৪21375
  • পাই
    হ্যা, পাহাড়ে.তবে ট্রেক করতে গিয়ে নয়. আমাদের ফ্যাক্টরি টা একটা গোটা পাহাড় কে কাঁটাতার দিয়ে ঘিরে . সেখানে বৃষ্টির পর রাত্তিরবেলা পাথর বেয়ে নাবার সময় হটাত চশমায় আলো পড়ে চোখ ধাঁধিয়ে গেলো. সোজা ধাক্কা খেতে খেতে নেবে এলুম নীচে. আবার সেই হ্যাচর প্যাচর করে উঠে লোক ডেকে হাসপাতাল. এক্স রে করে বলে ৪ টে রিবস ৮ টুকরো হয়ে গেসে . বোন কে ফোন করে সকালে বল্লুম হ্যারে পাঁজর ভেঙ্গে ফেলেছি কী করি ? সে বল্লো ১২ ঘন্টা পরে যখন ফোন করছিস তখন হার্ট এ লাগেনি শিওর .তবু এক্স রে টা স্ক্যান করে মেল করে পাঠা. তাপ্পর পাক্কা দুমাস শুয়ে থাকতে হলো. নট নরন্চরণ. অসুধ বলতে ব্যথা বাড়লে রামনাম. আমার তো এলাজ্জি. কোনো পেন কিলার চলে না.
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৫:২৭21374
  • ঠিক, মনের জোরে অনেক অসাধ্যসাধন করা যায়। আপাতত আমি নিমপাতা গেলার মত আরও ঘন্টাখানেক কাজানোর চেষ্টা করি, শুক্কউরবার সন্ধ্যায় এর জন্যেও মনের জোর দরকার।
    পাহাড়ের ক্থায় উদাস হয়ে আপিস বিল্ডিং-এর চারতলায় গিয়ে দূরে একটা ছোট পাহাড়ের রেঞ্জ দেখা যায়, সেটা এট্টু কফি সহযোগে দেখে এলাম। কোন একদিন আবার পাহাড়, জঙ্গলে হাঁটব নিশ্চয়ই।
    বাই দ্য ওয়ে, এককের বোধহয় আফ্রিকাটা এখনও যাওয়া হয় নি। আমারও না। চাঁদের পাহাড়টা তাহলে একসাথে প্ল্যান করা যাবে ঃ-)
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৫:২১21373
  • তোর অ্যাকসিডেন্টটাও পাহাড়েই না ? ট্রেক করতে গিয়েই ?
  • Sibu | ০৭ জুলাই ২০১২ ০৫:১৯21372
  • হ্যাটস অফ একক।

    গ্র্যান্ড ক্যানিয়নে দেখেছিলাম এক বৃদ্ধা। ছেলে আর ভাবী পুত্রবধুর কাঁধে ভর দিয়ে নামছেন। পৌঁছলেন শেষ অবধি। আর এক সন্ন্যাসিনী। সার্কুলেশনের সমস্যা আছে। ঠোঁট, গাল নীল হয়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে। তিনিও পুরো পথ শেষ করলেন।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৫:১০21371
  • মারাত্মক ফিট নই. শরীরে প্রচুর পব্লেম . একবার বুকের ৪ টে পাঁজর ভেঙ্গে মরতে মরতে বেঁচে ছি. আর সেইজন্ন্য়েই আরও জেদ চেপে গেছে. সবচে বড় কথা পাহাড় দেখলে নেশায় পড়ে যাই.
    ট্রেকার রা সবাই খুব ফিট হন তা নয় কিন্তু. একজন জার্মান ভদ্রলোক কে চিনি যার দুবার গলব্লাডার অপারেশন হয়ে গেছে. এক নারুগোপাল টাইপ দেখতে মিষ্টি জাপানি বৃদ্ধ আছেন . ভুটানে প্রচুর ট্রেক করেছেন. সবার পেছনে টুকটুক করে হাঁটেন, কিন্তু শেষ অবধি পৌছবেন. যাতা ডিটারমিনেশন :)
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৪:৫৩21370
  • লুয়ানা - টাফেস্ট ট্রেক ইন দ্য ওয়ার্ল্ড !! একক তার মানে মারাত্মক ফিট।
    এটাই বাঁচার মত বাঁচা। নিজে কখনো পারব কিনা জানি না, পোচুর ট্রেনিং দরকার।
    একক, বেস্ট অব লাক, নেক্স্ট টাইম
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৪:৪১21369
  • সবচে লম্বা এখনো অবধি লুয়ানা স্নো ম্যান এর হাফ আর জুমাল্হারি র লঙ্গার রুট ধরে ফুল. জুমাল্হারি তা ১২ দিন লেগেছিলো. লুয়ানা তা টানতে পারিনি . ১৬ দিনের মাথায় শরীর ডিহাইদ্রেতেদ হয়ে পড়ে হটাত . একদম দম বের করে নিয়েছিলো .
    কিন্তু ওটা আবার যাবো . যাবই . ২৮ দিন লাগে টোটাল . যেটুকু দেখেছিলুম ওরকম রুট ওরকম বায়োডাইভার্সিটি আর কোথাও পাই নি. রুট টা এই লিঙ্ক এ দেখতে পারেন .

    http://www.summiters.net/home/853/wild-lunana-snowman-trek
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৪:৩৪21368
  • এককের সব চেয়ে লম্বা ট্রেক কোনটা ?
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৪:২৯21367
  • এভারেস্ট এর কথা ভাবিনা. রক ক্লায়ম্বার তো নই . অনলি ট্রেকার . আমার বেশি আগ্রহ লং ট্রেইল এ . মানে পাহাড়-নদী-জঙ্গল মিলিয়ে যে রুট . ভুটানে এরকম অনেক আছে .
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৪:২৮21366
  • শিবু, হ্যাঁ শ্বশুর বিন্দাস লোক। জিওলজিকাল সার্ভে -তে ছিলেন, প্রচুর বন পাহাড় চষে খেয়েছেন। একটাই সমস্যা - পরিবেশবিদদের ওপর বেশ চটা, জঙ্গলে ইচ্ছেমত খনি টনি খুঁড়তে দেয় না বলে।
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৪:২৭21364
  • অনলি বেস ক্যাম্প তক :)
    হ্যা হ্যা তুমি চলবে .
  • Qy | ০৭ জুলাই ২০১২ ০৪:২৭21365
  • অভিযানকারীরাও তো নেপালে যান, সেই পরিষেবাও তো নেপালীরা দেন।
    এভারেস্টে ওঠার খরচ নাকি বিরাট, সত্যি বিপুল। একজায়্গায় এভারেস্টে ওঠার নানা বিতর্কে শুনলাম, বিরাট খরচ।
  • aranya | ০৭ জুলাই ২০১২ ০৪:২৩21363
  • একক কি অন্নপূর্ণা সার্কিট-টা করেছ ? (তুমি-ই বললাম)
  • একক | ০৭ জুলাই ২০১২ ০৪:২১21362
  • আসবেনা কেন বলুন ? টুরিস্ট চায় সিকীয়রিটি . ওই রাজাকে মেরে দিলো, কারফিউ ওই সময়ে নেপালে ছিলুম. চাপসে যতই ঝামেলা হোক কোনো বিদেশীর গায়ে একটা আঁচ পরেনি. একদিন রাত ২ ট র সময় এক বন্ধুর বাড়ি থেকে পার্টি করে বেরিয়েছি. সানেপা হাইট এ বাগমতি নদীর ওপরে যে পুল তা ওখানে পুলুশ ধরলো. মানে ওদের নীল পোশাকের মিল্তিরি. পাসপোর্ট দেখাতেই নিজেরা গাড়ি করে রেখে গেলো ঘর এ. রিকোয়েস্ট করলো যে কার্ফু শুরু হয়ে গেলে যেখানে আছি সেখানেই থেকে যাই.
    এই কদিন আগেই নেপালের সব রাজনৈতিক দল একজোট হয়ে জানিয়েছে টুরিস্ট রা বেড়াতে আসুন. কোনো চাপ নেই. মিটিং-মিছিল যাই হোক টুরিস্টের গাড়ি আটকানো হবেনা . এটা ইন্ডিয়া তে ভাবতে পারেন ??
    আমরা চিরকাল নেপালি দের পেছনে লাগি. "বাহাদুর" দারোয়ান বলি. আরো কত কী. আর ওদিকে ওরা ওই সামান্য রিসোর্স নিয়ে যা ফরেন মানি রোজগার করে আমরা সেই রেশিও-র ধারেকাছে আসবো না .
  • pi | ০৭ জুলাই ২০১২ ০৪:১৭21361
  • কেন, গোয়া, কেরালা, তাজমহলের ক্রেজ কি পড়তির দিকে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত