এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ০৬ মার্চ ২০১৪ ২০:০৩214200
  • ইথিওপিয়ান তো খুবই ভালো খেতে! ইঞ্জিরা বেশ দোসার মত লাগে। মাংসও অনেকটা আমাদের কষা মাংসের মত। আর ঐ বিভিন্ন পালসের তরকারিগুলোও বেশ ভালো।

    অরিজিৎ কদ্দিন আছে ওখানে? আমার দুই কোরিয়ান বন্ধুকে জিগাতে পারি কোনো রেস্টুর রেকমেন্ডশেন দিতে পারে কিনা।
  • π | ০৬ মার্চ ২০১৪ ১৯:৪৪214199
  • ইসিগুও নিষিদ্ধ হতে চলেছে।
    Count Los Angeles as the latest big city to say no to electronic cigarettes.

    The City Council there voted unanimously on Tuesday to ban use of the devices, which release vaporized nicotine, in almost all public places, including bars, workplaces and beaches.

    If the mayor signs the ordinance, L.A. will follow New York and Chicago in restricting use of e-cigs, much as they do old-fashioned, smoke-producing cigarettes. San Francisco is considering a ban, too.
  • = | ০৬ মার্চ ২০১৪ ১৯:২৮214198
  • কেসির কছে বা বুনানের কাছে, বা আর কারো কাছে শহীদুল জহীরের সমগ্রটার ই-বুক আছে? কেউ কি সেটা যোগাড় করতে পারবে? সাইটের লিং না দেখিয়ে সরাসরি ডাউনলোডের লিং দিলে বাধিত হই।
  • সিকি | ০৬ মার্চ ২০১৪ ১৮:০৭214197
  • এইবারে ডুববে।
  • π | ০৬ মার্চ ২০১৪ ১৭:৫৪214196
  • যাদবপুর কেন্দ্রে নির্দল প্রার্থী হয়ে লড়তে চান কবীর সুমন।
  • jhiki | ০৬ মার্চ ২০১৪ ১৭:৪৬214195
  • তবে ইজিপ্টে আরও দুদিন ছিলাম, লুক্সর গেছিলাম, সেখানে স্থানীয় খাবারই খেতে হয়েছিল।

    এখন অফিসের একটা পার্টি থেকে ফিরলাম। সেখানে সামোসা নামের একটা বস্তু ছিল। অনেকে আমাকে এসে বলল ওটা দারুণ খেতে। আমার ত্রিভুজাকৃতি স্প্রিংরোলের মত লাগল!!
  • hu | ০৬ মার্চ ২০১৪ ১৭:৪৫214194
  • কোরিয়ান খাবার অ্যামেরিকাতে ভালো লাগত। কিন্তু সেন্ট্রাল এশিয়াতে দেখি অজ্জিতদা জেমন বল্ল - বিটকেল গন্ধওলা হাপ কাঁচা জীবজন্তু!
  • চিং চ্যাং ফ্যাচাং | ০৬ মার্চ ২০১৪ ১৭:৩২214193
  • কাবাব তো রান্না করা। সেটা যার কাবাবই হোক না কেন। আর এখেনে তো হাপ কাঁচা জিনিস দেয়ঃ-(
  • hu | ০৬ মার্চ ২০১৪ ১৭:৩১214192
  • ওদের মাংসের প্রিপারেশন তো খুবই ভালো। ঠান্ডা বেগুনের একটা স্যালাড খেয়েছিলাম, অসাধারন। তারপর কালোজিরের মত কিছু একটা দিয়ে ব্রেড বানিয়েছিল। সেটাও ব্যাপক। কফিটাও ওরা বেশ বানায়।
  • hu | ০৬ মার্চ ২০১৪ ১৭:২৮214190
  • আমারও ইজিপ্সিয়ান খাবার বেশ ভালো লাগে। ইন ফ্যাক্ট খুবই ভালো লাগে।
  • jhiki | ০৬ মার্চ ২০১৪ ১৭:২৮214191
  • আমি তো তখন দুবাই-এ থাকতাম, দিব্যি আরবিক খাবার খেয়ে অভ্যস্ত জিভ ছিল, তাও ভালো লাগে নি।
    প্রথমদিন খান-অল-খলিলি বাজারে এক ট্রাডিশনাল দোকানে খেলাম। সিমুই দিয়ে ভাতের একটা প্রিপারেশন আর কাবাব প্ল্যাটার। গলা দিয়ে নামছিল না, শুকনো, বেস্বাদ।
    পরের রাতে নাইল ক্রুজেও তাই। সেদিন ডেসার্ট খেয়ে পেট ভরিয়েছিলাম। তারপরদিন বাধ্য হয়ে কেফসির খোঁজ ...
  • চিং চ্যাং ফ্যাচাং | ০৬ মার্চ ২০১৪ ১৭:২৪214189
  • ইজিপ্টে কী খায় জানি না, তবে হামাস ইঃ হলে সেগুলো চেনা জিনিস। মিডিল ইস্টেদ খাবার প্রচুর খেয়েছি। কোরিয়ান রেস্তোরাঁতেও খেয়েছি - আম্রিগা বা বিলেতে, সেখানে কোনটা কী সেটা বোঝা যেত। দুপুরে একটা বড় বাটিতে সরু সরু, লম্বা লম্বা, গোল গোল কীসব দিলো - নাম জানা নেই, সাথে একটা ছোট বাটিতে ভাত, আরো অনেকগুলো ছোট বাটিতে সব্জিপাতি এবং সম্ভবতঃ মাছ বা মাংস। সবেতেই কেমন বিটকেল গন্ধ। একে তো আমার শ্রিম্প জাতীয় জিনিসে বেদম অ্যালার্জী, তারপর কী খাচ্ছি না বুঝলে আরো অস্বস্তি - পেট ভরে খেতেই পারলুম না।

    দুপুরে তেমন কিছু ছিলো না বলে কাটলুম। ঠান্ডায় কাঁপার চেয়ে সোয়েটার খোঁজা ভালো বলে ঘন্টা দুই হেঁটে হেঁটে এদিকের শপিং মল দু একটায় ঘুরে দেখলুম ওসব ফ্রেঞ্চ ডিজাইনার মাল কেনা আমাদের পার ডিয়েমের নাগালের বাইরে। গুগুল গুরুদেব - আসার আগে নাম্‌দেমুন মার্কেট বলে একটা বাজারের কথা দেখে এসেছিলুম - ওই আমাদের গড়িয়াহাটের মত - সেখেনে গিয়ে সোয়েটার কিনলুম। সেখেনেও খাবারের গলিগুলোতে কী বিটকেল গন্ধ রে ভাই। ইচ্ছে ছিলো বাজারের ছবি তুলবো - তা ঠান্ডায় কাঁপতে গিয়ে আর সেইটা হয়নি। সোয়েটার কিনে ফেরার পথে বার্গার কিং থেকে দুইখান বার্গার কিনে এসে খেয়ে শান্তি।
  • Blank | ০৬ মার্চ ২০১৪ ১৭:২১214188
  • আমি আম্রিকায় খান দুই ইজিপশিয়ান ডিশ খেয়েছিলুম। বেশ ভাল্লাগেছিল। মশলা দেওয়া মাংস আর ঘি ভাত
  • de | ০৬ মার্চ ২০১৪ ১৭:১৮214187
  • কেন ঝিকি? জার্মানিতে আমার এক ইজিপশিয়ান বন্ধু ছিলো -- ওদের খাওয়াদাওয়া তো ভালোই - মানে আমার তো ভালোই লাগতো। বেশ মশলাপাতির ব্যবহারও আছে।
  • jhiki | ০৬ মার্চ ২০১৪ ১৭:০৭214186
  • অজ্জিতদার ফিলিংটা আমার ইজিপ্টে গিয়ে হয়েছিল। কেফসি খুঁজে পেয়ে ধড়ে প্রাণ এসেছিল!!
  • </b> | ০৬ মার্চ ২০১৪ ১৭:০৬214185
  • ধুস্‌

    (আম্মো বোলবো)
  • <b> | ০৬ মার্চ ২০১৪ ১৭:০৫214184
  • শুধুমাত্র টইটাই ঘেঁটেছে।
  • [/b] | ০৬ মার্চ ২০১৪ ১৭:০৪214183
  • পাতার মাথায় আপনার নামঃ টা ভাটিয়ালি তে কি আগে আসত? ঐটে করতে গিয়েই ঘাঁটল?
  • byaang | ০৬ মার্চ ২০১৪ ১৭:০২214182
  • "ধুস" বেশ একটা স্মার্ট ক্যাচি সুইসাইড নোট হতে পারে। পছন্দ হল।
  • /\ | ০৬ মার্চ ২০১৪ ১৭:০১214181
  • সকলকে প্রশ্ন, কেউ নারায়ণ সেন কে চেনেন? চীনেভাষাবিদ? ভারত চীন স্কলার এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রথম এক্সচেঞ্জ স্কলার? শান্তিনিকেতন, JNU, CU বিভিন্ন জায়গায় পড়িয়েছেন। কেউ চেনেন, বা ডিটেল জানেন এঁর সম্বন্ধে?
  • /\ | ০৬ মার্চ ২০১৪ ১৬:৫৮214180
  • কেউ টই এর কোড এর [/b] টা খুঁজে লিখে দেন।
  • sosen | ০৬ মার্চ ২০১৪ ১৬:৫৬214179
  • ঠিক, ধুস। কিন্তু কাকে? কেন?
  • kc | ০৬ মার্চ ২০১৪ ১৬:৫৪214178
  • ধুস ধুস ধুস!!!
  • a x | ০৬ মার্চ ২০১৪ ১৬:৩৭214177
  • ধুস!
  • চিং চ্যাং ফ্যাচাং | ০৬ মার্চ ২০১৪ ১৬:১২214176
  • খুদাতালাকে অসংখ্য ধন্যবাদ যে সিওলে অন্তত বার্গার কিং আছে, নইলে বেঘোরে প্রাণটা যেত।
  • de | ০৬ মার্চ ২০১৪ ১৫:৫২214175
  • উফ্‌ফ্‌!!
  • Ekak | ০৬ মার্চ ২০১৪ ১৪:৪৪214173
  • ওসব না করলে ঠিকেদার রা পয়সা পাবে কোদ্দিয়ে ? পার্টির পকেটেই বা পয়সা আসবে কীকরে।
  • Du | ০৬ মার্চ ২০১৪ ১৪:৪২214172
  • নগরোন্নয়ন সৌন্দর্য্যায়ন, এইগুলিতে ফুটপাথ বা বস্তিবাসীদের সাবান, জামাকাপড় এইগুলো বিতরন করে পয়সা শেষ করা যায় না? এই পাথর ওঠানো আর নতুন পাথর বসানো যে আর সহ্য হয় না।
  • Ekak | ০৬ মার্চ ২০১৪ ১৩:৪৮214171
  • শুধু বোল্ড না। কেমন ধেবড়ে মত গ্যাছে :/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত