এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ০৮ মার্চ ২০১৪ ২৩:৫১214530
  • নারীদিবসের শুভেচ্ছা সকলকে - কার্ডটা মেয়ের থেকে পাওয়া-

  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২৩:৩৪214529
  • একক, তুমি কি মেলটা করেছ?
  • শ্রী সদা | ০৮ মার্চ ২০১৪ ২৩:২৪214528
  • উইকেন্ডে কতকিছু করবো ভাবি কিন্তু আল্টিমেটলি ল্যাদ আর মদ খেয়ে কেটে যায়। ভালো সিনেমা দেখিনি কতদিন ঃ(
  • Ekak | ০৮ মার্চ ২০১৪ ২৩:১৬214527
  • আপিস কাজ নিজের কাজ বাড়ির কাজ বলে কিছু আলাদা নেই। ছুটির দিনে চেষ্টা করি সেই কাজটাই করতে যেটা ইন্টারেস্টিং। সে আপিসের কোনো প্রোগ্রামের কোথাও আটকে আছে এমন হতে পারে বা কিছু লেখা বা কোনো প্ল্যানিং এর খসড়া বানানো। আজকাল অবশ্য এই সুবিধা টুকু নিজেকে দিতে পারছিনা। কুত্তার হাল। আবার সামলে নিলে সেই রুটিনেই ফিরবো। ছুটির দিনে একঘেয়ে কাজ করতে অপচয় মনে হয়।
  • cm | ০৮ মার্চ ২০১৪ ২৩:০৫214525
  • এই জন্য আমি গুরুত্বপূর্ণ কাজ করিনা। নো টেনশন নো চিন্তা। শান্তিতে বাচ্চাদের পড়ানো যায় না? ওদের চোখের বিষ্ময় আমায় মুগ্ধ করে।
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২৩:০৫214526
  • এটা ঠিক স্পেক্ট্রামের অপোসিট এণ্ড না। প্রায় এই শিডিউলেই কাজ করি। সাথে গিল্ট এক্সট্রা। তবে উইকেন্ডে আর ল্যাবে যাওয়ার প্রয়োজন হয়না। উল্টে বারো ঘন্টার জায়গায় আরো বেশি কাজ হয়ে যায়। সারাদিন-ই। মাল্টিটাস্ক না করলে সেটা কাজ-ই মনে হয়না।
  • সিকি | ০৮ মার্চ ২০১৪ ২২:৫০214524
  • পিপির মানসিকতাটা বুঝতে পারছি। আমিও এখন এই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি। মাত্র একমাস। কিন্তু মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে আমি এইরকমই স্ট্রেসড।
  • pipi | ০৮ মার্চ ২০১৪ ২২:৪৪214523
  • আমার উল্টো। একটু ছুটি পেলে, ল্যাবের কাজ না করতে হলে আমি বেঁচে যাই। সিরিয়াসলি আমি প্রচণ্ড ক্লান্ত। মনে হয় ঠেলা দিলে পড়ে যাব এতটাই ক্লান্ত। ছুটির দিন, শখের কাজ, গল্পের বই পড়া এসব শেষ কবে করতে পেরেছি মনেও করতে পারি না। এ দেশে আসার পর থেকে তো মনে হয় না। উইকেণ্ডগুলোও ল্যাবে। ঐ কাজের ফাঁকে ফাঁকেই বাড়ীর ও ব্যক্তিগত দরকারী কাজগুলো সেরে ফেলতে হয় ফলে ছোটাছুটিটা বাড়ে বই কমে না। এই যেমন এখন ল্যাবে, একটা এক্সপেরিমেন্ট চালু করে বাজার হাট করতে যাব। সেরে এসে ফের আসব তারপর ফের সন্ধ্যেবেলা এক ফাঁকে গিয়ে রান্না খাওয়া সেরে মাঝরাতে আবার আসব। উইকডেসে সাড়ে আট টায় বাড়ি থেকে বেরোনো, সন্ধ্যে সাড়ে সাতটায় ঢোকা। তারপর রান্না খাওয়া, তারপর ফের কাজ নিয়ে বসা। এগারটা বাজতে না বাজতে ঘুমে চোখ ঢোলে অথচ শুলেও ঘুম আসে না। অনিঃশেষ চিন্তা বিজবিজ করে। মনে হয় মাথার মধ্যে কয়েকশো জানলা খোলা, প্রাণপনে চেষ্টা করি একেক করে জানলা গুলো বন্ধ করার। এই ধ্বস্তাধ্বস্তিতে শেষমেষ ক্লান্ত হয়ে যখন ঘুম আসে ততক্ষণ ঘড়ির কাঁটা তিন ঘর ছুঁয়ে ফেলেছে প্রায়। ফের সকাল বেলা ওঠা, রাতের ঘুম না হওয়ার ক্লান্তি কিছুতেই ছাড়ে না তখন। সেই নিয়ে ফের ছোটার শুরু। এরই মধ্যে যখন গরম কাল আসে, বেলা বড় হয় কি করে যে সময় বার করি গাছপালার জন্য সে আমি নিজেও জানি না। আগে যা ছিল শুধুই শখ এখন মনে হয় ঐ টুকুও না থাকলে, একটুকুও সবুজের ছোঁয়া না থাকলে বাঁচবই না। ছুটে ছুটে সত্যি ক্লান্ত, একটু বসতে পেলে, একটু প্রাণভরে ঘুমোতে পারলে, টেনশনহীন একটাও দিন পেলে আমি বর্ত্তে যাই। আমার অন্তত সেদিন অফিসের কাজ না করতে পারার জন্য কোনও গিল্ট ফিলিং হয় না, হবেও না।
    কিন্তু যাদের হয় তাদের কষ্টটাও বুঝতে পারছি। তাদের জন্য সমবেদনা। স্পেক্ট্রামের অপোসিট এণ্ডে হলেও কষ্টটা তো আফটারল কষ্টই।
  • h | ০৮ মার্চ ২০১৪ ২২:২১214522
  • দিদি এইটা হেবি দিয়েছে।
  • π-rate | ০৮ মার্চ ২০১৪ ২১:৪৫214521
  • আমায় দুবার পাইরেট বলল আর একবার গিরিক ফিলোজপার বলল। অথচ এজন্মে আমি নিপাট সরোল গোল্গাল ল্যাবারু।
    এঁদের রেটিং দেখেই আমার ইভোলুশনের ট্রেন্ড টা বেশ বোঝা যাচ্ছে মশাই, বোধিলাভ বোধহয় আর বেশী দূর নয়!
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২১:২৭214520
  • কেন মনে হয় জানিনা। সব সময়েই কিছু না কিছু কাজ পেন্ডিং থাকে সেটা ঠিক, কিন্তু ছুটির দিন, একটু গল্পের বই পড়া, একটু লেখালিখি এসব-ও শান্তিতে করতে পারি না। শখের সমস্ত কাজ বাকি পড়ে থাকে, বাড়ির দরকারী কাজ-ও, নিজের যত্নআত্তিও কারণ টানা সময় দিতে পারিনা। পারিনা কি আর, কিন্তু দিলেই মনে হয় এই সময় ওই কাজ টা সেরে রাখলে হত। অত্যন্ত অশান্তিকর।
  • a x | ০৮ মার্চ ২০১৪ ২১:২২214519
  • আমার একদম হয়না। একমাত্র খুব ছোটবেলায় শনি রবি কেন স্কুল বন্ধ থাকে এই বলে খুব কান্নাকাটি করতুম। তবে তা আমার জন্য পৃথিবী অপেক্ষা করে আছে, এই ভেবে করতাম না বলেই বোধ হয়।
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:১৮214518
  • নিলেকানি হারা সিটে দাঁড়িয়েছে।
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:১৬214517
  • তোমার কেন মনে হয় এমন? আমাদের না হয় প্রফিট ম্যাক্সিমাইজেশনের (পরের জন্য) চাপ।

    সিরিয়াসলি জানতে চাইছি।
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২১:১৩214516
  • হালে অত্যন্ত বেড়ে যাচ্ছে। প্রবল anxiety হচ্ছে, ই:
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:১১214515
  • সোসেনের কি হালে এই রোগ হয়েছে? আমার বছর পনেরো ধরেই আছে।
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:১০214514
  • দিদি অর্ণব গোস্বামীকে ভালো মত চেটে দিয়েছে। ঃ)

    অর্ণব কোশ্ন করেছিল আপনার এমন ওয়ান ম্যান (ঔম্যান) পার্টি কেন? মমতা পাল্টা জিগ্গেস করেছে তুমিই তোমার চ্যানেলের হয়ে সবার ইন্টারভিউ নিয়ে বেড়াও কেন!
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২১:০৭214513
  • ইয়ার্কি না, ভারী মুশকিল
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২১:০৬214511
  • এইটা এক মারাত্মক রোগ হয়ে দাঁড়িয়েছে। সেল্ফ কাউন্সিল করে করেও কিছু লাভ হয়না। সারাক্ষণ-ই মনে হয় সময় নষ্ট করছি। দূর দূর
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:০৬214512
  • যেমনি আপিসের দিনে ফাঁকি না মারলে গিলটি ফিলিং হয়।
  • hu | ০৮ মার্চ ২০১৪ ২১:০৪214510
  • হয়
  • Arpan | ০৮ মার্চ ২০১৪ ২১:০৩214509
  • হয় তো।
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২০:৫২214508
  • আচ্ছা, ছুটির দিনে আপিসের কাজ না কল্লে আপনাদের গিলটি ফিলিংস হয়? সিরিয়াসলি জানতে চাইছি।
  • a x | ০৮ মার্চ ২০১৪ ২০:৪০214507
  • থেংকু কলি। আম্মো গ্রীক ফিলোজফার হলুম। (:-\
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ২০:৩৪214506
  • মেয়েদিবসের গেম নাই? আরেকটা দেখলুম, তুমি কেমন ভূত ?
  • hu | ০৮ মার্চ ২০১৪ ২০:২৪214505
  • আমিও গ্রীক ফিলোসফার হলাম।
  • kk | ০৮ মার্চ ২০১৪ ২০:২১214504
  • এই গেমটা আমি তিনবার খেল্লাম, আলাদা আলাদা চয়েস দিয়ে। তিনবারই গ্রীক ফিলোসফার দেখালো। দর্শনের হাত থেকে আমার ছাড়ান কাটান নেই তা বুঝলাম।
  • kk | ০৮ মার্চ ২০১৪ ২০:২০214503
  • অক্ষদা,

    এই যে
    http://www.playbuzz.com/rachaelg/who-were-you-in-your-past-life

    কুমুদিদি,
    তোমার লেখা মনে রাখবোনা তাই হয় নাকি? কিন্তু আজকাল গুরুতে আসি কম। কখন এইসব নিয়ে কথা হয়েছে ! আমি দেখলাম এই সকালবেলা এসে। অবশ্য ছোটাই দিদির মত মেমোরি ব্যাংক থাকলে আর চিন্তা কী?
  • a x | ০৮ মার্চ ২০১৪ ২০:০৭214502
  • কোথায় গেম, কী গেম খেলতে হবে?
  • sosen | ০৮ মার্চ ২০১৪ ১৮:০৪214501
  • আমি খেলেছি তো। ফিলোজফার এসছে। কি বোকা বোকা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত