এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:০৩214740
  • ডিভোর্স আইনের সংস্কার তো দরকারই। কোনো দ্বিমত নেই। কিন্তু যতদিন না এর প্রয়োজন হচ্ছে ও জনগন চাইছে ততদিন সংস্কার হবে না। ডিভোর্সের কেস ১৫-২০ বছর কোর্টে পড়ে থাকে। লোকে ডিভোর্সের কেস করতে ভয় পায়। কোর্টের বাইরে ক্ষতিপূরণ দিয়ে মিটিয়ে নেয়।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:০০214739
  • কম্প্যাটেবিলিটির একটা উদাঃ দি-

    ৩৫ বছর আগে একটা কাপল বিয়ে করে। অ্যারেঞ্জড্‌ ম্যারেজ। বিয়ের পরে একটা ছেলে জন্মায়। আরো কয়েক বছর পরে মেয়ে জন্মায়। স্বামীটি এর কিছু পরে অ্যামেরিকায় চলে যায়, উচ্চশিক্ষার্থে। বৌ দেশে। তাকে টাকা পাঠায় না। স্বামী ক্রমে অ্যামেরিকায় ইউনিভার্সিটিতে পড়াতে থাকে। তখন বৌ অনেক চেষ্টা করে টুরিস্ট ভিসায় সন্তানদের সঙ্গে করে স্বামীর কাছে অ্যামেরিকায় যায় ও অন্যান্য আত্মীয়বন্ধুদের দিয়ে চাপ সৃষ্টি করে স্বামীর মত আদায় করে ওদেশে থাকবার অনুমতি পায়।
    ছেলেমেয়েরা স্কুলে যায়। স্ত্রী কাজ পায় না। স্বামী সংসার খরচের টাকা দেয় না, তবু স্ত্রী কিন্তু কোনো মামলা করে না। শারীরিক সম্বন্ধ নেই। স্বামীর পকেটে স্বামীর পুরুষ বন্ধুর প্রেমপত্র পায়। স্ত্রী কনফার্ম্‌ড হয় স্বামী গে। কিন্তু যতদিন না ন্যাচারালাইজেশন হচ্ছে, স্ত্রী কারোকে সেকথা বলে না।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১২:৫৬214738
  • ধরুন ক ও খ বিয়ে করল। বিয়ের পর ক এর মনে হল পার্টনার ঠিকই আছে। খ-এর মনে হল ক-এর সাথে জীবন কাটান যাবে না, কারণ যাই হোক না কেন।

    শুধুমাত্র এই কারণটা ডিভোর্সের জন্য ভ্যালিড নয় কেন? কিছুদিন আগে আবাপতে পড়ছিলাম যে ডিভোর্স আইনের সংস্কার করা হবে। আজকে কেউ ই দেখছি এই সংস্কার নিয়ে কথা বলছে না।
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১২:৫৩214737
  • দম দি,
    এই নিয়ে কোলকাতা তেও অনেক কাজ কম্ম হয়েছে। বই পত্তর ও আছে, তবে খুব একটা অ্যাভেলেবল নয়। আশুতোষ মৌজিয়ামের লাইব্রেরী বা পুরনো বই এর দোকান ছারা গতি নেই।
    ঢাকা র দিকে গন্ডার দেখলাম না। কোলকাতা তৈরীর বহু আগে, এদিকে এমনকি গন্ডার ও ঘুরতো। বোড়ালের দিকে হাড় গোড় মিলেছিল।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:৫০214736
  • "কম্প্যাটেবিলিটি গ্রাউন্ডে" করা যায়। কিন্তু তারও রকমফের আছে। প্রমাণ করা খুব শক্ত যদিনা গে, লেসবিয়ান, নপুংসক, ইঃ প্রমাণ করতে পারে।
    এসব ক্ষেত্রে আবার আইন মেয়েদের দিকে ঝুঁকে।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১২:৪৮214735
  • আমার তো এই বিষয় সংক্রান্ত প্রথম প্রশ্নটাই ছিল কম্প্যাটেবিলিটি নিয়ে। শুধুমাত্র কম্প্যাটেবিলিটি গ্রাউন্ডে কি আমাদের দেশে ডিভোর্সের কেস করা যায়?
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১২:৪৭214734
  • লং টার্ম হলে অবশ্যই হত। হানিমুন -এর ক্ষেত্রে বোধহয় সে প্রশ্ন আসেই না
    কিন্তু কোর্ট অতীব বুদ্ধি করে এইসব প্রশ্নকে এড়িয়ে গেছে, এগুলোকে জাস্ট তুচ্ছ ব্যাপার বলে দিয়েছে। কাজেই রায়টি শাঁখের করাত।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:৪২214733
  • এটাকে ক্রুয়েলটি বলা যায়। একটা লোক তার যৌণ চাহিদা পূর্ণ করতে পারছে না। বিয়েকে যতই সংসার ইন্স্‌টিটিউশন বলা হোক - একটা প্রধান কাজ এক বিছানায় শোওয়া। যৌন সম্পর্কের একটা স্থায়ী ব্যবস্থা। তারপরে সেটাকে ঘিরে সংসার সন্তান রোজগার সঞ্চয় বিনোদন আত্মীয় বন্ধু।
    যৌন সম্পর্কহীন বিয়ে হলে সেটা ক্রুয়েলটি অবশ্যই।
    যৌন সম্পর্ক বাদ দিয়ে যদি বিয়ে হতো, তবে তো ভাইবোনও বিয়ে করতে পারত, বাপ বেটি, মা ছেলে।
    এখানে শারীরিক কম্‌প্যাটিবিলিটির সমস্যা। তাই ক্রুয়েলটি হচ্ছে। মেয়েটি দিচ্ছে না তাই ছেলেটির প্রতি ক্রুয়েলটি।
    ছেলেটি জোর করে করলে সেটা মেয়েটির প্রতি ক্রুয়েলটি হয়ে যেত।
  • π | ১০ মার্চ ২০১৪ ১২:৩৯214732
  • বেরোতে হচ্ছে, পরে লিখবো। কিন্তু কোথাও যেন পড়েছিলাম, ইমোশানাল ভায়োলেন্সের ক্ষেত্রেও কেস আনা যায়। আর সেটা স্বামী স্ত্রী দুজনেই পারেন। ঐ 'ক্রুয়েল্টি' গ্রাউণ্ডে।
  • sch | ১০ মার্চ ২০১৪ ১২:৩৭214731
  • বৌ মদ বা সিগারেট খায় - ফেসবুকে ছেলেদের সাথে চ্যাট করে - এই গ্রাউন্ডে লোকে ডিভোর্সের চেষটা করে আমি জানি
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:৩৫214730
  • মেয়েটি ডিফেমেশনের চার্জ আনবে কার বিরুদ্ধে? কোর্টরুমের মধ্যে কীভাবে কেস হয় দেখেছেন কি?
    কেস বাদ দিন - অনেক ক্ষেত্রে এভিডেভিটের জন্যেও যেসব প্রশ্নোত্তর হয় তাতে গোপন জিনিস কীভাবে হাটে প্রচার করতে হয় তা ম্যাজিস্‌ট্রেট্‌দের দেখে শিখে নেবার মতো।
  • Arpan | ১০ মার্চ ২০১৪ ১২:৩২214729
  • জল উঠলে খবর দেবেন। এসে দেখে যাব।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:৩০214728
  • "স্বামীদের বেশি অপশন নেই বলা হচ্ছে কেন ? "

    - স্বামীরা পণের জুলুমের বেসিসে ডিভোর্স করেন কি?
    - বউ খেতে দেয় না, রোজ পেটায়, সংসার খরচের টাকা দেয় না, এগুলো চলবে স্বামীর ক্ষেত্রে?

    - শ্বশুর শাশুড়ি খুব খাটায়, বউ বেরিয়ে গেলে শালী খোঁটা দেয়, বাড়ীর সমস্ত কাজ করায়, এটা চলবে স্বামীর ক্ষেত্রে?

    - বাচ্চাদের খাবার দাবার কিনতে পারিনা বউ টাকা দেয় না

    - বৌ রোজ রাতে মদ খেয়ে মাতাল হয়ে ফেরে, ফিরেই খুব মারে, তার পরে জোর করে যৌন সম্বন্ধ করে। বৌ আমায় রোজ রেপ করছে হে ধর্মাবতার।

    স্বামীদের অপশন খুব কম -
    হয় বউ দুশ্চরিত্রা (প্রমাণ করা খুব কঠিন, ডিটেকটিভ লাগান) নয় শুতে দিচ্ছে না।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১২:২৮214727
  • বাপ্রে কত কথা লেখার আছে, সময় নাই।
  • de | ১০ মার্চ ২০১৪ ১২:২৭214726
  • ইন ফ্যাক্ট মেয়েটি ডিফেমেশনের চার্জ আনতে পারে কিনা সেটা খুঁটিয়ে দেখা উচিত - ঘরের সমস্ত কথা হাটের মাঝে চাউড় করার জন্য!
  • de | ১০ মার্চ ২০১৪ ১২:২৫214725
  • একটা মিনিমাম বোঝাপড়ার জন্যেও তো সময় লাগে -- অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে এই ব্যাপারটা ভাবতেই আমার এখনো কেমং অস্বাভাবিক লাগে! কি করে যে হাজব্যান্ডও এই গ্রাউন্ডে মামলা করতে পারে সেটাও তো হাস্যকর! ক্রুয়েলটি তো কোনমতেই নয় -
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১২:২২214724
  • সেজন্যই তো ফ্যামিলি কোর্ট। সেখানে তো পুরুষটির পক্ষেই রায় ছিল।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:২১214723
  • হ্যাঁ পাই। শুধু মানসিক অত্যাচার দেখালে হয় না। মানসিক অত্যাচার এর সঙ্গে মারধোর দেখাতে হয়, খেতে দিচ্ছে না, ঘরে বন্ধ করে রাখে, চড় থাপ্পড় মারে, এইসব না দিয়ে শুধু মানসিক অত্যাচারের গ্রাউন্ডে ডিভোর্সের মামলা কোনো উকিল ড্রাফ্‌ট্‌ করবে না (ভারতবর্ষে)। কেসটা তখনই পাকা হবে যখন মহিলাটি সমস্ত এয়োস্ত্রীর লক্ষনগুলো প্রকাশ করে এজলাসে হাজির হয়ে করুণ মুখে দাঁড়িয়ে ডিভোর্স প্রার্থনা করবেন - ধর্মাবতার আমি আর সহ্য করতে পারছি না।
    আগে ফিজিক্যাল অত্যাচার তার ওপরে মানসিক অত্যাচার -কেস এভাবেই দাঁড় করানো হয়।
    মানসিক অত্যাচারও আবার প্রাণের ভয়, হুমকি, এইগোত্রীয় হলে ভালো।

    ঝিকি,

    স্বনির্ভর মেয়েরাও প্রচুর টাকা ক্ষতিপূরণ নিচ্ছেন সেটা জানি। আপনার কেসটি অবশ্য ব্যতিক্রম। শ্বশুরবাড়ীর ওপরে মিথ্যে করে পণের জুলুমের অভিযোগও আনেন স্বনির্ভর মহিলা। স্বনির্ভর হলেই যে আত্মসম্মানের বোধ/দৃষ্টিভঙ্গী সকলের একরকম হবে তা কিন্তু নয়।
  • h | ১০ মার্চ ২০১৪ ১২:১৯214721
  • জেনেরালি।
  • h | ১০ মার্চ ২০১৪ ১২:১৯214722
  • আমার আরো গেনেরালি মনে হয়, কোর্টে পেন্ডিং কেস এর সংখ্যা এতো বেশি, কোর্ট আউট অফ কোর্ট সেটলমেন্ট কে এনকারেজ ও তাদের মতে ছোটো কারণে কোর্টে আসাটা ডিসকারেজ করতে চেয়েছে।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১২:১৮214720
  • এটা আর যাই হোক, এটাকে ক্রুয়েলটি বলতে আপত্তি আছে, যদিও আমি আইন জানিনা।
  • hu | ১০ মার্চ ২০১৪ ১২:১৩214719
  • ক্রুয়েলটির গ্রাউণ্ডে ডিভোর্স চাইতে গেলে কোন বিচ্ছিন্ন ঘটনাকে ব্যবহার করা যাবে না। হাইকোর্ট এটাই বলতে চেয়েছে।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১২:১২214718
  • স্বামীকে নপুংসক প্রমাণ করে ডিভোর্স পাবার কেস আমিও জানি।
    বিয়ে রেজিস্ট্রেশনের সাত দিনের মধ্যে বিয়ে নাল অ্যান্ড ভয়েড করা যায়, একমাসের বেশি হয়ে গেলে অন্যান্য অনেক ঝামেলা থাকে। সন্তান না থাকলে ডিভোর্স অপেক্ষাকৃত সহজ। বিয়েটাকে "জীবিকা আর প্রোটেকশনের ব্যাপার" হিসেবে দেখলে প্রশ্ন হচ্ছে - কার জীবিকা ও কার প্রোটেকশান। নিঃসন্দেহে লোকে ধরে নেবে মেয়েটির। তাহলে তাকে "ছাঁটাই" করছে যে (স্বামী) সে ই তার এম্‌প্লয়ার কি?
    যৌন সম্পর্কে রাজি না হবার অনেক কারণের মধ্যে কিছু
    - স্বনির্ভর মেয়েটির কোনো প্রেমিক আছে অথচ বাড়ী থেকে দেখেশুনে এই ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে
    - স্বনির্ভর মেয়েটি লেসবিয়ান কিন্তু সে বলতে পারছে না, এদিকে বাড়ী থেকে দেখেশুনে এই ছেলেটির সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে
    - স্বনির্ভর মেয়েটির যৌন চাহিদা তার স্বামীর যৌন চাহিদার সঙ্গে মিলছে না, কম্‌প্যাটিবিলিটির সমস্যা। একজনের চাহিদা বেশি - অন্যজনের চাহিদা কম। (এই গ্রাউন্ডেও ডিভোর্স দেখেছি, কিন্তু সেক্ষেত্রে চাহিদা কম মেয়েটি ডিভোর্সে বাধা দেয়, পরে মিউচুয়াল হয় - ও আড়ালে একটি ফ্ল্যাট, ও ভালো পরিমান টাকা মেয়েটিকে দেওয়া হয় - রাজী হবার জন্যে)।
    - ইঃ
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১২:১০214717
  • সে, আপনি যেটা লিখেছেন, সেটা সার্বিকভাবে দেশের সব মেয়েদের জন্য সত্যি হতে পারে, স্বনির্ভর মেয়েদের জন্য বিশেষ না।

    পাত্র-পাত্রী দেখে বিয়ে করার প্রসঙ্গে লিখেছিলাম, আমার এক বন্ধু ডিভোর্সের্ত পর গত চারবছরের বেশী সময় ধরে পাত্রী খুঁজছে ও রিজেক্টেড হচ্ছে। সে কিন্তু ডিভোর্সী মেয়েই খুঁজছে।
    বিয়ের মাসতিনেকের মধ্যেই তার স্লিপড ডিস্ক ধরা পড়ে, বছর খানেক প্রায় বেডরিডন থাকে ( ও ফ্র হো, কম মাইনে)। বিয়ের দেড় বছরের মাথায় মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। ওর বৌ বোর হয়ে গেছিল, আমাকেও বলেছিল সেকথা। এখন ডাক্তারী মতে সে সম্পূর্ণ সুস্থ, কিন্তু পুরো ঘটনা জেনে কেউ আর এগোচ্ছে না।

    হ্যাঁ, আমার বন্ধুর শুধুমাত্র স্বনির্ভরা মেয়েই পছন্দ, ওর প্রথমা স্ত্রীও তাই ছিল।
  • π | ১০ মার্চ ২০১৪ ১২:০৯214716
  • সে বলতে চাইলেন, মানসিক না, শারীরিক অত্যাচার হলে তবেই মেয়েরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে, তাই তো ? কিন্তু এমনিতে আইনতঃ মানসিক অত্যাচারের ক্লজেও মেয়েরা ডিভোর্স আনতে পারে তো ? ছেলেদের ক্ষেত্রে কি সেটা কারণ হতে পারেনা? মানে, স্বামীদের বেশি অপশন নেই বলা হচ্ছে কেন ? এটা নিয়ে জানিনা, জানতে চাইছি।
  • hu | ১০ মার্চ ২০১৪ ১২:০৮214715
  • দীর্ঘদিন ধরে সহবাসে অনাগ্রহী হলে ডিভোর্স চাওয়া যায় বলেই জানি। এক্ষেত্রে যে তা হয়নি আবাপ'র রিপোর্টে তা স্পষ্টই বলা হয়েছে।
  • π | ১০ মার্চ ২০১৪ ১২:০১214714
  • আরে, হনুদার প্রশ্নটাই জাস্ট মনে খচখচ করছিল। তারপর আবার ভেবে দেখলাম, এরকম গ্রাউণ্ডে ডিভোর্স চাইলে, সেটাও বেশ অপমানজনক ব্যাপার। সেটাকে নস্যাৎ করে দেওয়ারও প্রয়োজন আছে। এক্ষেত্রে মিচুয়ালে রাজি হয়ে গেলে এই অপমানটার কোন প্রতিবাদ করা হয়না। তবে এরপরেও মেয়েটি একসাথে থাকতে চাইলে সেটা বিস্ময় উৎপাদন করবেই।
  • Sibu | ১০ মার্চ ২০১৪ ১১:৫৬214713
  • বিয়েটা তো জীবিকা আর প্রোটেকশনের ব্যাপার। তাই হানু যদি এটাকে লেবার ডিসপিউট হিসাবে দেখে তাহলেই বুঝবে কেন লোকে ছাঁটাই হলেই চলে যায় না।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১১:৫৫214712
  • কিন্তু পাই, প্রথমেই মিউচুয়াল ডিভোর্স চাইলে বোধহয় কোনপক্ষেরই অভিযোগ আনার দরকার পড়ে না (আমি ঠিক জানিনা, ভুল জানলে ঠিকটা জানতে চাই), সেকথা আমি আমার ২ নং assumption এ লিখেওছি।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১১:৫৪214711
  • "অপমানজনক" অবস্থায় থাকলেও শিক্ষিত স্বনির্ভর মহিলারাও ডিভোর্সে যেতে চান না। এমনকি "মিউচুয়াল" ডিভোর্সগুলোতেও "আউট অফ্‌ দ্য কোর্ট" একটা আর্থিক সেট্‌ল্‌মেন্ট্‌ হয়ে যায়। এর কারণ ডিভোর্সী মহিলাদের সামাজিক স্টেটাস সম্মানজনক নয়। সেই ক্ষতিটা আর্থিক সেট্‌ল্‌মেন্ট্‌ দিয়ে ব্যালেন্স করতে চান এঁরা। উকিলরাই এগুলো মহিলাদের ভালো করে বুঝিয়ে এই সব দাবী করে নিতে পরামর্শ দেন।

    যে সব ক্ষেত্রে মহিলারা নিজেরাই ডিভোর্সের মামলা আনেন সেগুলো অন্যরকম। দীর্ঘকালীন চুড়ান্ত শারীরিক অত্যাচার (মানসিক নয় শারীরিক), স্বামী কর্তৃক আর্থিক দুর্ভোগ/হয়রানি, সংসার খরচ না দেওয়া, সন্তান(দের) দুর্ভোগ, শ্বশুরবাড়ীর অত্যাচার, পণ ঘটিত দাবীদাওয়া, এইসব। আবার একটি নয়, একাধিক কারণ একত্র করে তবেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে থাকেন।

    অন্যদিকে স্বামীদের খুব বেশি অপশন নেই। ঐ দীর্ঘকাল ধরে শারীরিক সম্বন্ধে অরাজি ছাড়া খুব বেশি ভ্যালিড রীজন্‌স্‌ নেই।
    সেসব ক্ষেত্রে "মিউচ্যুয়াল" ডিভোর্সই হয় (আড়ালে আর্থিক লেনদেন হয়ে যায়, বা ফ্ল্যাট/বাড়ী স্ত্রীর নামে লিখিয়ে দেওয়া)। সেইসব পয়েন্টগুলো ডিভোর্স ডিক্রিতে লেখা হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত