এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:৪৫214770
  • কাদা না কুয়ো (ঝিকির কুঁয়ো) ঃ))
  • | ১০ মার্চ ২০১৪ ১৩:৪২214769
  • ডিভোর্স ও কাদা ছোঁড়াছুঁড়ি'র থেকে গন্ডার ও কাদা খোঁড়াখুঁড়ি বেশী ইন্টারেস্টিং সে ডিডি যাই বলুন না কেন।

    ব্ল্যাংকি, কলকাতা ও দচপ তো সাড়ে তিনশো চারশো বচ্ছর আগেও নাকি ম্যাঙ্গ্রোভের গভীর জঙ্গল ছিল। তা এই নিয়ে অ্যাভেলেবল লেখাপত্র কিছু নেই রে?
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৮214768
  • পৃথিবীর অনেক দেশেই (অ্যামেরিকা, লন্ডন, ইঃ) ডিভোর্সের আগে ম্যারেজ কাউন্সিলিং এর দরকার হয়। সরকার চায় বিয়েটা টিঁকুক। বিয়ে ভেঙ্গে গেলে সংসার ভেঙ্গে যায়। সন্তানদের দায়িত্ব খোরপোষ এসবের সমস্যা হয়। একজনের চাকরি না থাকলে সে আর্থিকভাবে খুব দুর্বল হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে বাবা (কিংবা মা) নিয়মিত যোগাযোগ রাখছে কিনা দেখা সাক্ষাৎ করে কিনা, সবতাতেই আইনের ব্যাপার এসে যায়। বাচ্চগুলো অবহেলিত হয়। বাচ্চাওয়ালা মা বিয়ে করতে পারছে না বা করলেও নতুন স্বামী সেই বাচ্চাকে পছন্দ করে না, অন্যদিকে সৎমা সমস্যা। সেইজন্যে বিবাহিত সংসারকে অনেক দেশে বিশেষ টাক্স রিবেটও দেওয়া হয়ে থাকে।
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৭214767
  • হে হে। এই বঙ্গেই মিলতো জাভা গন্ডার। লিনাক্ষ তখনো আসেনি। লো ল্যান্ডে কমন ইন্ডিয়ান রাইনো কম ছিলো।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৬214766
  • জাভা কি শুধু লিনাক্ষের জন্য??

    ফ্যাঁচ ফ্যাঁচ

    আমি তাহলে কোথায় থকি??
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৩214763
  • সত্যি সে, রাশিয়ার লেখাটা দারুণ হচ্ছে। আমি কয়েকজন অ-গুরুকে বলে রেখেছি, লেখাটা শেষ হলে পিডিএফ করে পাঠিয়ে দেব।
  • dd | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৩214764
  • ব্ল্যাংকে ব্যান করে দ্যাও। এক্জাইল।

    আবার,ফের গন্ডার ঢুকালি? আরে, ধর্মমংগল তো ঘটিদের ল্যাখা। পুরো রাঢ় অঞ্চলে। হোথায় জাভা কোথায় পেলি?

    হ্যাঁ। পচ্চিম বংগোতে(অধুনা মমতাস্থান) তিনশো চার্শো বছোর আগে গন্ডার ছ্যালো। এটাই তো প্রতিপাদ্য। এর মধ্যে জাভা বা লিনাক্ষ, এসব আসে কোথ্থেকে?

    বড্ডো সিপুএম।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৩:৩৩214765
  • মুসলিম ল' বাদ দিয়ে আর কোনও ল' তে (গ্রাউন্ড হিসেবে আইনে দর্শানো না থাকলেও) একপক্ষের ইচ্ছেতে ডিভোর্স হয়? কোন ল' তে?
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৩:৩২214762
  • ক্রিটিকালি এনডেঞ্জারড। উইকি বলছে জাভার Ujung Kulon National Park ১০০ টা মতন আছে ( most optimistic estimate)।
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:২৯214761
  • নো-ফল্ট হবে কেন, নাক ডাকা থেকে শুতে না চাওয়া অবধি - একপক্ষের ইচ্ছেয় ডিভোর্স। অনেক দেশে তো এরকম ডিভোর্স হয় বলেই জানি।
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:২৮214760
  • ওনারা পরে লিখবেন, আপনার লেখাটা বড় ভালো হচ্ছিলো, আপনি লিখুন!
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:২৬214759
  • ঐটেয় পিটি ও কেসি যে মোটে লিখলেন না।
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:২৫214757
  • সে, রাশিয়ার টইটায় একটু লিখুন, ডুবে গেলো যে!
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:২৫214758
  • জাভাতে চিড়িয়াখানার বাইরে আর কোথাও গন্ডার নেই....
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৩:২০214756
  • সে'র শেষ কমেন্টের সাথে পুরোপুরি একমত। নো-ফল্ট ডিভোর্স মিউচুয়াল ছাড়া কোনো দেশে হয়না।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:১৯214755
  • "দুজন যদি জাস্ট মনে করে একসঙ্গে থাকা যায়না সেটা শোনা হবেনা।" - একক এটা কোত্থেকে পেলেন?
    এরকম নয় তো একদমই।
    দুজন যদি জাস্ট মনে করে একসঙ্গে থাকা যায়না সেটা শোনা হয় তো। খুব হয়। তারেই কয় মিউচুয়াল ডিভোর্স।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৩:১৭214751
  • একক, কাদা ছোঁড়াছুড়ি কিন্তু পুরোপুরিই যারা অভিযোগ আনে তাদের দোষ। দুজনে মিলে একযোগে একসাথে থাকতে পারছিনা এইটা বললেই ডিভোর্স মেলে। কিন্তু এটা একজন-ই সচরাচর বলে। কাজেই সেটা অন্যজন না মানলে কি করে ডিভোর্স হয়।
    আমার অত্যন্ত কাছের একজন বিগত নয় বছর ধরে স্ত্রীর সঙ্গে থাকেন না। কিন্তু স্ত্রী ডিভোর্স দেবেন না। তিনিও স্ত্রীয়ের বিরুদ্ধে কোনো কাদা ছোঁড়াছুড়ি, মিথ্যে অভিযোগে যেতে প্রস্তুত নন। যাবেন না। সুতরাং এইরকম ভাবেই চলেছে। মিউচুয়াল হয়না। কোর্ট একজনের কথা শোনে না। ইত্যাদি।
  • Blank | ১০ মার্চ ২০১৪ ১৩:১৭214752
  • ডিডি দা
    দম্দির লিংকে ঢাকার পুরনো জীব জন্তু নিয়ে লিখেছে। সেখানে জেন্ডার গন্ডার কিচ্ছু পেলুম না বলে লিখলুম। লাউসেন এক কোপে নিশ্চয় জাভার গন্ডার কেটেছিল। এদিকপানে জাভার গন্ডার মিলতো।
  • সে | ১০ মার্চ ২০১৪ ১৩:১৭214753
  • ওর সাথে আমার পোষাচ্ছে না শুধু এই গ্রাউন্ডে সম্ভবতঃ দুনিয়ার কোনো দেশেই ডিভোর্সের মামলায় জেতা যায় না - যদিনা তা মিউচুয়াল হয়।
    আমি যা লিখছি সবই দেখা কেস এবং ভারতে (প্লীজ অ্যামেরিকার সঙ্গে গুলোবেন না)।
    ডিভোর্সের জন্যে প্রথমেই দুজনকে সেপারেট জায়গায় থাকতে হয়, দশ মাস কি তিন বছর (প্রমাণ সহ)। যাতে এই সময়ের মধ্যে পেটে সন্তান এলে তার দায়িত্ব কার (সন্তানের পিতা কে? অবশ্য এখন ডিয়েনে দিয়ে প্রমাণ হচ্ছে কিনা জানি না) এইসব সমস্যা এড়ানো যায়।
    অধিকাংশ ক্ষেত্রেই মেয়েরা "রাজি" হতে চান না, খোরপোষ (আন্‌এম্‌প্লয়েড মহিলারা) ও ক্ষতিপূরণ দাবী করেন, কেস টানতে থাকেন যত বেশিদিন টানা যায়। এর কারণ সামাজিক। ছেলেটি ডিভোর্সের পরে শীঘ্রই আরেকটি মেয়েকে বিয়ে করতে পারবেন (কেস চলাকালীনই মেয়ে দেখা চলতে থাকে) অন্যক্ষেত্রে মেয়েটি ডিভোর্সের পরে পুনর্বিবাহযোগ্যা থাকে না। সন্তান থাকলে তো নেভারই নয়। সে কারণেই মেয়েটির ভবিষ্যৎ দুর্বিপাকের কথা বিবেচনা করে আইন মেয়েদের দিকে ঝুঁকে। তদুপরি শারীরিক চাহিদা জিনিসটা উভয়তঃ হলেও এটা ধরেই নেওয়া হয় যে সংসারটাই আসল।
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:১৭214754
  • ঃ))))
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:১৪214750
  • তাও ভাল, ডিডিদা গুছিয়ে ডিভোর্স করুন লেখেননি (আমি প্রথমে তাই পড়েছিলাম) ;)
  • jhiki | ১০ মার্চ ২০১৪ ১৩:১০214748
  • একক, পুরোপুরি একমত। মিউচুয়াল ডিভোর্স না হলেই কাদা ছোঁড়াছুঁড়ি .....
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:১০214749
  • আহা থাক না ডিডিদা, কয়েকটা গন্ডার ইতিউতি ঘুরে বেড়ালে অতো কিসু ক্ষেতি হবে না! ঃ)
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:০৯214747
  • আমার এক বান্ধবীকে মিউচুয়াল দেওয়া হয়েছে শুধু এই শর্তে যে ছেলে বাপের কাছেই থাকবে।
  • dd | ১০ মার্চ ২০১৪ ১৩:০৮214746
  • সরি। মাই ব্যাড। জেন্ডার আর গন্ডারে সব, কিরম গুলিয়ে গ্যাসে গিয়া।

    আফনেরা, ঐ গন্ডারকে ইগনোর করুন। কষ্টো হবে। তা হোক।

    গুছিয়ে ডিভোর্স নিয়া ডিসকাস করুন।
  • sosen | ১০ মার্চ ২০১৪ ১৩:০৭214744
  • ঝিকিদি নো-ফল্ট ডিভোর্সের কথা বলছেন। সেখানে বোথ পার্টিকে এগ্রি করতে হবে। ভারত থেকে আলাস্কা, সর্বত্র এক-ই নিয়ম। মুসলিম ল' বাদ্দিলে।
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:০৭214745
  • ওই যে সে লিখলেন - ঐ ডিফেমেশনের ভয়েই সম্ভবত আমাদের দেশের মেয়েরা ডিভোর্সের মামলা আনতে চায় না - অনেক কষ্ট করেও চালিয়ে নিয়ে যায় বিয়েটাকে।
  • Ekak | ১০ মার্চ ২০১৪ ১৩:০৬214743
  • আমাদের দেশে ডিভোর্স আইন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার সবচে বড় সমস্যা পরস্পরকে অপমান না করে ডিভোর্স নেওয়া যায়না। কম্প্যাটিবিলিটি বলুন আর যাই বলুন
    সেটা "প্রমান " করতে হবে পরস্পরের প্রতি খানিকটা কাদা ছুঁড়ে। মাঝখান থেকে চাট্টি বাজে কথা লিখে উকিল পয়সা খিন্চবে। দুজন যদি জাস্ট মনে করে একসঙ্গে থাকা যায়না সেটা শোনা হবেনা। এর চে অদ্ভূত বিটকেল ইহ্নিউম্যান ল্য আর হয়না। বিয়ের সময় প্রমান দিতে হয়নি কেন বিয়ে করছি অথচ ডিভোর্স এর হাজারটা প্রমান। শেষে একগুচ্ছ মিথ্যে দোষারোপ, তিক্ততা। একটা সভ্য দেশে এমন জঘন্য জিনিস ভাবা যায়না।
  • de | ১০ মার্চ ২০১৪ ১৩:০৫214741
  • ইন প্রিন্সিপল - - শুধু ওর সাথে আমার পোষাচ্ছে না শুধু এই গ্রাউন্ডে সম্ভবতঃ ডিভোর্স চাওয়া যায় না আমাদের দেশে -- যদ্দুর জানি। সে জানলে লিখুন ডিটেলে।
  • dd | ১০ মার্চ ২০১৪ ১৩:০৫214742
  • সি কিরে ব্ল্যাং।
    ধর্মো মংগল পড়িস নি? (আম্মো পড়ি নি)। ১৭ শতাব্দী থেকে কতো লোকে লিখলো। হোথায় লাউসেন যে কেনা হীরো, খড়্গের এক কোপে গন্ডার কেটে দিয়েছিলো। কোথাও লোহার গন্ডারের কথাও আছে।

    গন্ডার তো ছ্যালোই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত