এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:৫৬214951
  • এর অন্যরকমো আছে যে কারণে প্লেয়ারের কথাও অনেক সময়ই কোচ-ক্যাপ্টেনকে ভাবতে হয়। মানে উচিত।

    স্কুল টিমের ট্রায়াল উইক। স্ট্রাইকারে খেলালো, গোল করলাম, জিতলাম। পরের ম্যাচেই হঠাৎ হাফে নামিয়ে দিলো। জঘন্য খেললাম, ম্যাচ ড্র। কি করবো বুঝতেই পারিনি, সেই প্রথম মাঝমাঠে খেলা। চান্সই পেলাম না বাকি সিজন। স্কুল টিমের কোচকে দুচক্ষে দেখতে পারতাম না এর পরে। রেগুলার যেখানে প্র্যাক্টিস করতাম সেখানকার স্যার শুনে খুব অবাক হয়েছিলেন এইসব, পরে।
  • jhiki | ১১ মার্চ ২০১৪ ১০:৫৫214949
  • কেসি দা, আমাদের বহুতলে একটাই, ডি এল এফের, তারাও কি জালি??
  • aranya | ১১ মার্চ ২০১৪ ১০:৪৯214948
  • নেতাই তার মানে বাঁ পা-র প্লেয়ার, খুবই কম দেখা যায়
  • aranya | ১১ মার্চ ২০১৪ ১০:৪৬214947
  • ঝিকি-র ছেলের সমস্যাটা বুঝতে পারছি। চিরকাল রাইট উইং-এ খেলেছি। কলেজে ফার্স্ট ইয়ারে একটা ইন্টার-হল কম্পিটিশনে হঠাৎ ক্যাপ্টেন রাইট ব্যাকে খেলতে পাঠাল, বলল তোর তো স্পিড ভাল, উঠে নেমে খেলবি, ওভারল্যাপ করবি - ইত্যাকার মন রাখা কথা। অজ্জিনাল রাইট ব্যাক সেদিন কোন কারণে অনুপস্থিত ছিল।
    ক্যাপ্টেন তখন ফোর্থ ইয়ারে, সেই আবার আইআইটি টিমেরও ক্যাপ্টেন, তাকে প্রাণে ধরে কিছু বলে উঠতে পারলাম না। আমার জন্য সেদিন টিম হারে, ক্রুসিয়াল টাইমে গোল খেলাম, ওপরে উঠে সময় মত নামতে পারি নি
  • kc | ১১ মার্চ ২০১৪ ১০:৪২214946
  • দিল্লি আরেক কাঠি উপরের। ওখানে জালির সঙ্গে আছে রংবাজি। গোপাল দাস টাওয়ারের উল্টোদিকে এনডিএমসির (লোকে বলত - নই দিল্লি মা ....) একটা বাড়ি আছে। পাইল ছিল বাইশ মিটারের। কাট অফ লেভেল ছিল দেড় মিটার নীচে। পাইল হয়ে যাওয়ার পর ডিজাইন রিভাইজ করে কাট অফ লেভেল করে আড়াই মিটার। কি মজা, আড়াই মিটার খোঁড়া হলে প্রায় সিকি ভাগ পাইলই এদিক ওদিক হেলে গেছিল। কিছু কিছু তো পড়েই গেছিল।

    গুড়গাঁও কুতুব এনক্লেভে পাইলের বোর হওয়ার পর চেন দিয়ে সাউন্ডিং করতে গেলে বলত - "(বহুত পিচ্ছল হ্যায় সাহাব, জাদা মগজমারি করনে কে চক্কর মে পাইল মে গির না যাইও, সমভালকে ....)" ওপেন থ্রেট।

    কন্স্ট্রাকশনে, ভারতে আমার দেখা সবথেকে সৎ জায়গা হল নর্থ ইস্ট।
  • jhiki | ১১ মার্চ ২০১৪ ১০:৩৫214945
  • শুধু গেম এ কেন, আমাদের তো কাজেও প্রচন্ড টিমওয়ার্ক লাগে।
    লম্বা বলেই ডিফেন্সে দোয়েছে, এসব কথা ওকে বলা হয়েছে।
    তবে আমার ছেলেটা আমার মতই একটু ঘাড় বেঁকা (ওর বাবার মতে)। ওকে কনভিন্স করানো খুব মুশকিল। তাই ওকে নিজেই বুঝে নিতে দিই ঃ)
  • নেতাই | ১১ মার্চ ২০১৪ ১০:৩৪214944
  • আমি খেলতুম লেফট ব্যাকে।
    সামনের দিকে কম্পিটিশান বেশী বলে সরতে সরতে ওখানে এসে ঠেকেছিলাম।
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:৩৩214943
  • বলি বললে বলি। দলগত খেলায় তো দলের স্বার্থের সাথে নিজের স্বার্থ জড়িত। ইন ফ্যাক্ট ক্রিকেটেও অনেকটাই পার্সোনাল গেম খেলা যায়। ফুটবলে যায়না।
  • b | ১১ মার্চ ২০১৪ ১০:২৭214942
  • টিমের জন্যে বলিপ্রদত্ত?
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:২৩214939
  • ফুটবল ক্রিকেট প্লেসহোল্ডার। যেকোনো টিমগেমে। ডিঃ
  • jhiki | ১১ মার্চ ২০১৪ ১০:২৩214940
  • থ্যাংকু কেসিদা। এরকম পাইল হয়, তাই-ই প্রথম জানলাম!!!

    ধন্য কলকাতা!!

    আমরা কলকাতার প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছি, সব কিছু এখন দিল্লী-গুড়গাঁওতে।
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:২৩214941
  • ও, আরেকটা কথা। টিম স্পিরিট অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেটা ফুটবল ক্রিকেটে বুঝতে হবে। কুনো উপায় নাই নইলে হার অনিবার্য্য।
    কত ছোট ছোট গল্প মনে পড়ে যাচ্ছে। সেসব আবার কোনদিন ফ্রিকিক শুরু করলে লিখবো।
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:১৮214937
  • সব পজিশনেই কিছু না কিছু ইন্সেনটিভ আছে। মানে আমার এমনই লাগতো।

    ছোটবেলায় আমারও এরকম একটা সমস্যা হয়েছিলো। লম্বা বলে হঠাৎ করে একদিন আমায় স্টপারে পাঠিয়ে দিলো, কি না অপোনেন্টের একজন ভালো হেডার আছে। বিরক্ত হলাম। কিন্তু ওদিকে হারতে ভালো লাগতো না বলে সব মিলিয়ে গোল আটকাতে ভালোই লাগছিলো। সেটাও ভালোবেসেই করলাম কিছুদিন। পরে আবার চয়েস দেওয়ায় সামনের দিকে ফিরি।
  • jhiki | ১১ মার্চ ২০১৪ ১০:১৮214938
  • ছেলেকে বলে পাঠিয়েছি, যা মনে আছে সব খুলে বলতে। দেখি এখন কে কাকে কনভিন্স করাতে পারে!!
  • kc | ১১ মার্চ ২০১৪ ১০:১৪214936
  • ঝিকি, হে হে, কলকাতার জালি বাজির আরেকটা নমুনা এই "কুয়ো পাইলিং"। বেসিক্যালি স্টোন কলাম আর মাইক্রো পাইলের খিচুড়ি। অগার দিয়ে আট ইঞ্চি কি এক্ফুট ডায়ার বোর করে। তারপর পাথর কুচি ফেলে দ্যায়। কেউ কেউ একটু সিমেন্ট বালিও মিশিয়ে ন্যায়। আরও সরেস লোকেরা উপরের একমিটার মত অংশে ছ্টা রড রেখে কনক্রিট করে দ্যায়। সব ডিসিশন নেয় হেড মিস্ত্রি আর বিল্ডার। কলকাতায় বাড়ি ঘরদোর কিনতে হলে যদি আরসিসি ফ্রেমের বাড়ি হয় তাইলে রিয়েল বড় কন্ট্রাকটর ছাড়া আর কারুর কাজে বিশ্বাস রেখোনা।

    অবশ্য আবাপর খবরেও নুন দিতে হয়। মেট্রো রেলের সময় ওয়ার রোপ দিয়ে বাঁধা কনক্রিট বাকেটের ছবি ছেপে বলেছিল লোহার রডের জায়গায় লোহার দড়ি দিয়ে কাজ হচ্ছে।
  • jhiki | ১১ মার্চ ২০১৪ ১০:০৯214935
  • আমার ছেলে ভালো দৌড়য়, সাড়ে পাঁচ বছরেই ৪০০ মিটার শেষ করেছিল, বাকীরা অনেক আগেই হাল ছেড়ে দিয়েছিল। শেষে ওকে কোম্পানী দেওয়ার জন্য ওর টীচার সাথে দৌড়ল!!
    তবে ফুটবলে এখন অদ্ভুত সমস্যা হয়েছে। শনিবারের লীগম্যাচে ওকে ডিফেন্সে খেলিয়েছে। যতক্ষণ খেলল প্রায় দাঁড়িয়ে থাকল, শেষে ওকে তুলে নিল। পরে বলল যে স্ট্রাইকার ছাড়া অন্য পজিশনে খেলালে খেলবে না!!
    আমি গতকাল ওর ক্লাসটীচারকে ফোন করে বললাম যে ওর কিছু একটা সমস্যা হচ্ছে, লীগে আর খেলবে না বলছে! সমস্যাটা বলিনি, বলেছি ওকেই জিজ্ঞেস করতে। আজ ক্লাস টীচার আর কোচ ওর কাউন্সেলিং করবে। কেজানে টীচারকে জানিয়ে ঠিক করলাম, না ভুল করলাম ঃ(
  • Tim | ১১ মার্চ ২০১৪ ১০:০৬214934
  • হ্যাঁ এখন অনেকটা বন্ধ। আমরা বিয়ার লেক অবধি গেলাম। একটাই দিন ছিলো। ইস্টার্ন পার্টটা খানিকটা দেখা গেল। এস্তেস ন্যাশনাল পার্কটাও একচক্ক্র মেরে এলাম। অন্ধকার হয়ে আসছিলো।
  • aranya | ১১ মার্চ ২০১৪ ১০:০৪214933
  • এখন অবশ্য বন্ধ বোধায়, বরফের জন্য
  • aranya | ১১ মার্চ ২০১৪ ১০:০৩214932
  • উপস, ছড়িয়েছি। কেন য্যান, ডিফেন্স মনে হচ্ছিল
    রকি-র এমুড়ো থেকে ওমুড়ো ড্রাইভ করেছ? রাস্তাটা বেশ হাই অল্টিচ্যুড, তুন্দ্রা এরিয়া দিয়ে যায়
  • Tim | ১১ মার্চ ২০১৪ ০৯:৫৯214931
  • তিনদিনের বেশিও দিতে পারিস। যত বেশি ততই ভালো।

    আহা সেদিন ছোট করে রকি দেখে এলাম। এল্কের বিরাট একটা দল, চতূর্দিকে বরপ, হেব্বি পার্ক।
  • Blank | ১১ মার্চ ২০১৪ ০৯:৫৮214930
  • এদিকে আমি যে মান্দানি ভ্যালি নিয়ে প্রশ্ন করলাম একটা তাই নিয়ে কারোর কোনো হেলদোল নাই ঃ(
    দুদিনে যাওয়া যায় না তিনদিনে সেটা নিয়ে কনফিউসড বড়ই।
  • Tim | ১১ মার্চ ২০১৪ ০৯:৫৭214929
  • ডিফেন্সে কই? মানে পাকাপাকিভাবে না তো। সব থেকে কম সময় ডিঃ। সবথেকে বেশি স্ট্রাঃ। এছাড়া মাঝমাঠ ইত্যাদি।
  • সিকি | ১১ মার্চ ২০১৪ ০৯:৫৪214928
  • আমি কোনওদিন দৌড়ই নি।
  • aranya | ১১ মার্চ ২০১৪ ০৯:৪৭214927
  • তুমি তো ডিফেন্সে খেল, স্পিড দরকার, তবে অত জরুরী নয়
  • Tim | ১১ মার্চ ২০১৪ ০৯:৪৪214926
  • সেইদিক থেকে অরণ্যদা অনেক কমপ্লিট অ্যাথলিট ছিলে। ভালো ফুটবলারের গুণ।
  • Tim | ১১ মার্চ ২০১৪ ০৯:৪১214925
  • আমি কোনদিনও দৌড়ে ভালো ছিলাম না। মোটামুটি ফোর্থ বা ফিফথ হতাম প্রায় সব লেভেলেই। মিডিওক্রিটির হদ্দমুদ্দ।
  • aranya | ১১ মার্চ ২০১৪ ০৯:৩১214924
  • কালস্রোতে চলে যায় স্লিম চ্যায়রা, দৌড়ের স্পিড ..
    হানু-র সাথে বেশ একাত্মতা অনুভব কর্ছি
  • Tim | ১১ মার্চ ২০১৪ ০৯:২৫214923
  • হবেই তো, তোমার ভুঁড়ির বেড় কি ৮০০ মি হয়েছে এখনও?
  • aranya | ১১ মার্চ ২০১৪ ০৯:২০214922
  • মেয়ে ৮০০ মিটার দৌড়েছে আজ, স্কুলের অ্যাথলেটিক্স ক্লাসে। বললাম, ওটা আমার প্রিয় ইভেন্ট ছিল, স্কুল আর কলেজ টিমে ছিলাম।
    অবিশ্বাসী দৃষ্টিতে আমার ভুঁড়ির দিকে চেয়ে রইল :-(
  • aka | ১১ মার্চ ২০১৪ ০৮:৫৬214921
  • হুঁ কু র কথা মনে পড়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত