এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ১৩ মার্চ ২০১৪ ০০:৪৪215401
  • চোরকে গুলি করে মেরে ফেললে তো পুলিশকে পালাতেই হবে। ফেক এনকাউন্টার ইত্যাদি, এতে আর প্রশ্নের কি আছে।

    এদিকে রামলীলা দেখছিলাম। এমনিতে কিছু না, দেখতে ভালো আর প্রিয়াঙ্কা চোপড়ার আইটেম নাম্বার এইসবের জন্যে, তাও পুরোটা দেখা হয়নি। তো সেখানে একটা প্রচন্ড ভায়োলেন্ট এলাকা, বাচ্চাদের হাতেও গোলা বন্দুক এইসব, তারমধ্যে হিরো এক বখাটে এবং বেলেল্লাপনাসক্ত ছোকরা। সে আর তার বন্ধুরা শুধুই ঝারি করে আর নীল ছবি দেখে আর এদিক ওদিক খুচরো যৌনতা করে বেড়ায়, ভায়োলেন্সে তাদের মতি নেই। মানে অহিংস কিছুনা, এতকিছুর পর জাস্ট পোষায় না। তাই সমাজের মাথারা তাদের খুবই শাসন করে কৌমের সম্মানের প্রতি তাদের অবহেলা এইসব কারনে।

    ইন্টারেস্টিং। নতুন কিছুনা, মেক লাভ নট ওয়ার ইত্যাদি, তাও ভাবছিলাম আরকি।
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:৪৩215399
  • অন্য একটা গল্প দিলাম।
    কনেযাত্রীদের জন্য টিফিনের প্যাকেটের ব্যবস্থা ছিল। আমার পূর্ব অভিজ্ঞতায় দেখেছি, ওগুলো কেউ খায় না। তাই চপ শিঙাড়া মিষ্টি ইত্যাদি পেরিশেবল আইটেম বাদ দিয়ে আমি সুন্দর খাবারের ব্যবস্থা করেছিলাম প্যাকেটে। দুটো ডার্ক ফ্যান্টাসি বিস্কুট। একটা পার্ক চকলেট। হলদিরাম এর মুগডাল এর প্যাকেট আর মশালা কাজুর প্যাকেট। যাতে, তাদের কেউ কেউ বাড়ি ফিরে জলপথগমন করতে চাইলে অসুবিধে না হয়।
    কনেযাত্রীরা ঢুকছে। আমি আমার ভাই, ভাইপো আর দুই ভাইঝিকে বললাম, আইডেন্টিফাই করে খাবার গুলো দিয়ে দিতে। তারা বলল গেটের মুখেই ধরবে। বলে এমন হাসাহাসিতে ব্যস্ত হয়ে পড়ল নিজেদের মধ্যে, যে কনেযাত্রীরা ততক্ষণে সবাই ভেতরে।
    তারপর তাদের হুঁশ হল। আমি বড় ভাইঝিকে (বছর তেইশ বয়েস) এট্টু বোকা দিলাম। সে বলল, আমি যেন চিন্তা না করি। সে সবাইকে ঠিকই আইডেন্টিফাই করেছে। দিয়ে দিচ্ছে হাতে হাতে। আমি যেন নিশ্চিন্ত থাকি।
    আমি বললাম, দেখা, কাকে কাকে দিলি।
    দ্যাখালো। "ওই যে কোঁকড়া চুল দাদাটা"।
    ব্ল্যাঙ্কিদা। সবার আগে ওকেই দিয়েছে। সে-ও প্যাকেট খুলে কাজু আর মুগডাল পকেটে পুরে পার্কে কামড় বসাতে আরম্ভ করে দিয়েছে।
  • Lama | ১৩ মার্চ ২০১৪ ০০:৪২215397
  • আজ্ঞে আমি এইমাত্র আসছি
  • Atoz | ১৩ মার্চ ২০১৪ ০০:৪২215398
  • মনে হয় কেটে দিয়েছিল। পায়ের ঐ আঙুলদুটো। একেবারে ঘ্যাচাং করে। আমাদের গেরামে চোর ধরলে ওরকম করতো।
  • শ্রী সদা | ১৩ মার্চ ২০১৪ ০০:৪০215395
  • এরকম অন্না হজারের মত গাছে তুলে মই কেড়ে নেওয়ার মানে হয় !

    তবে ঐ দোকানটির মালিক অতীব ইসে টাইপের লোক। একবার আমার বাইক থেকে পড়ে গিয়ে হাঁটুতে কেমন খুবলেমত গেছিল, একদিন অন্তর ড্রেস করাতে যেতাম ওর দোকানে। একদিন কথা নেই বার্তা নেই ব্যান্ডেজ ধরে পড়পড় করে টেনে তুলে দিল, ধেড়ে বয়সে নেহাত কাঁদতে পারিনা কিন্তু মুখে দশটাকার রসগোল্লা ঢোকানোর সাইজের হাঁ হয়ে গেছিল। ব্যান্ডেজ আবার বেঁধে দেওয়ার পর খিস্তি দেওয়ার জন্যে তৈরী হচ্ছি, আমাকে বলে, শোনো, বাইকে এরকম একটু আধটু হয়, আমার দেখবে - বলে পায়ের চটি খুললো, দেখলাম কড়ে আঙুল আর পাশেরটা নেই। জাস্ট নেই। খিস্তি চেপে চুপচাপ বাড়ি চলে এলুম।
  • Blank | ১৩ মার্চ ২০১৪ ০০:৪০215396
  • বিয়ার দিলে রাম খেলে আজও নেশা হয়
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:৩৮215394
  • জী সু রোবুর বাড়ির সামনের সেই ওষুধের দোকানটা না?
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:৩৬215393
  • এইত্ত আকাদা। একটা লাইন দেওয়ার ছিল।
    'রোবু না থাকলে নিরপেক্ষতা খিস্তি হত না'
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:৩৫215391
  • বাওয়াল নয় তো! তবে যতই বলিস, ওই গল্প আমি লিখব না!
  • aka | ১৩ মার্চ ২০১৪ ০০:৩৫215392
  • আমি যে কিছুই বলি নি, সেটা কোন পোস্টের জন্য নয়, এমনিই পিপিটির চক্করে, বেশি ভুল বোঝাবুঝির আগে বলে রাখলাম।
  • শ্রী সদা | ১৩ মার্চ ২০১৪ ০০:৩৪215390
  • বেশ বেশ শুকনো কাঠের টইটা তুলে দিই তাহলে। জীবন সুরক্ষার মালিকের সাথে রোবুদার বাওয়ালের গপ্পো না পড়লে ঠিক জমবে না মনে হচ্ছে।
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:৩২215389
  • রোবুনি এখানে নেই। থাকলে আমি এখন ভাটাতাম?
  • Atoz | ১৩ মার্চ ২০১৪ ০০:৩১215388
  • রোবুনি ভেজে দিল? মানে ঐ উচ্ছেকুমড়ো?
    ঃ-)
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:২৯215386
  • এইত্ত, উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাত খেলাম।
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:২৯215387
  • শিলার তো জওয়ানি দশা। ভেসে যাবে বিচিত্র কী!
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:২৭215384
  • হ্যাঁ, তা নিয়েই ছিল বটে।

    (আমিও সিপুয়েম হয়ে গেলাম ঃ()
  • Atoz | ১৩ মার্চ ২০১৪ ০০:২৭215385
  • রোবু, এখন কী অবস্থা? রান্নাবান্নার? ঃ-)
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:২৬215383
  • যা বুঝছি রোবু আসাতে ভুল বোঝাবুঝি বেড়ে গেছে।
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:২৫215382
  • প্পনদা, আমার ১২ঃ১৮ তোমাকেই।
    তোমার পোস্ট কী রুবান বাবুর গল্প নিয়ে? তাহলে আমার ভুল বোঝাবুঝি! এও হয়! আজ সবাই লটারীর টিকিট কাটুন। শিলা জলে ভাসবে।
  • π | ১৩ মার্চ ২০১৪ ০০:২৩215378
  • আমিও পিপির পোস্টেই হাসলুম। রোবুকে আবার পাছে এনিয়ে কোন ভুল বোঝাবুঝি ভাঙ্গাতে হয়, তাই আগি বলে দিলুম।
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:২৩215379
  • অরণ্যদা আবার কোথথেকে এল! শুধুই দেখি ভুল বোঝাবুঝি।
    ফারদার ভুল বোঝাবুঝি হওয়ার আগে বলেদি, এই পোস্ট পাইদিকে নয়, পিপিদিকে।
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:২৩215380
  • রোবু লাস্ট পোস্টটা কারে উদ্দেশ্য করে লিখল?
  • Atoz | ১৩ মার্চ ২০১৪ ০০:২৩215381
  • কীসের উপরে ক্র্যাশ কোর্স????
    ঃ-)))
  • pipi | ১৩ মার্চ ২০১৪ ০০:২২215377
  • অরণ্যদা, আঁটি তো বয়ফেরেণ্ড পেল আর উকিলেরা নেপোর দৈ! ঠিকই আছে।
  • π | ১৩ মার্চ ২০১৪ ০০:২১215376
  • অরণ্যদা, যা মনে হচ্ছে হিন্দি লিঙ্গের উপর একটা ক্র্যাশ কোর্স করতে হবে ঃ(

    যাই হোক, এখানে পরের অংশগুলো আছে।





    আরো কিছু আছে। পরে দেব।
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:১৮215375
  • উফ, পিপি দি পাইদির গল্পের রেস্পেক্টে বলেছে।
    আচ্ছা, আমি যে এই দশ দিন মত ছিলাম না, আপনারা কী করে ভাটালেন বলুন তো? শুধুই তো দেখি ভুল বোঝাবুঝি!
  • Blank | ১৩ মার্চ ২০১৪ ০০:১৭215373
  • এর নাম ফরাসী। বলতে না পার্লে লিখতে বলে
  • রোবু | ১৩ মার্চ ২০১৪ ০০:১৭215374
  • ফ্রেঞ্চ পরীক্ষার ওরালে বুঝি লিখতে হয়? এই না হলে ফ্রেঞ্চ!!
  • Arpan | ১৩ মার্চ ২০১৪ ০০:১৬215371
  • আরে না না, চোর মরেছে তো বলেনি। পুলিশ গেছে অ্যাম্বুলেন্স ডাকতে। কল করে পাচ্ছিল না, কারণ ওখানে মোবাইলে টাওয়ার নেই।
  • π | ১৩ মার্চ ২০১৪ ০০:১৬215372
  • ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত