এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৫ মার্চ ২০১৪ ০২:১৯215670
  • নীনাদিকে হ্যাবাড্ডে।
  • Abhyu | ১৫ মার্চ ২০১৪ ০২:১৬215669
  • লিখেই মনে হল, লাইনটা কেমন "মাছের বাবার নাম আমি জানি না"-র মত হল।
    কবিতাটা এই রকম -
    কাকের ঠোঁট সরল দোলগতিতে দুলছে,
    মাছের বাবার নাম আমি জানি না।
    শুরুতে আরো গোটাকত লাইন ছিল, মনে পড়ছে না।
  • Abhyu | ১৫ মার্চ ২০১৪ ০২:০০215668
  • বুনুর প্রেমিক/কার/দের নাম আমরা জানি না।
  • 4z | ১৫ মার্চ ২০১৪ ০১:৫২215667
  • অরণ্যদা, রম্ভা হল জায়গার নাম। চিল্কার ধারে
  • aranya | ১৫ মার্চ ২০১৪ ০১:৪২215666
  • 'এঁরা কেউ আমার উপন্যাসের দাবীতে কান দিলো না' - হুতোর উপন্যাসের দাবি খুব-ই সঙ্গত, হুতো-কে গুরুতে একটা উপন্যাস লেখার সুযোগ, সমর্থন ইঃ দেওয়া উচিত :-)

    btw, এই রম্ভা-টি কিনি - ব্ল্যাঙ্কির প্রেমিকা?
  • ঈশান | ১৫ মার্চ ২০১৪ ০০:৪০215665
  • ধোর এই ছাতার আপিস।
  • pipi | ১৫ মার্চ ২০১৪ ০০:১৮215664
  • নেট ঘাঁটতে গিয়ে হঠাৎ করে আজকে এইটা পেয়ে গেলাম। যেসব রাশিয়ান উপকথার বাংলা অনুবাদ ভীষণ প্রিয় ছিল সেগুলোই ইংলিশেঃ-) পড়তে গিয়ে দেখলাম এখনো মুগ্ধ হয়ে আছি - হোক না ইংরিজী! লিংটা দেবার লোভ সামলাতে পারলাম না।
    http://www.artrusse.ca/fairytales/sivka-burka.htm
  • rabaahuta | ১৫ মার্চ ২০১৪ ০০:১২215663
  • সোসেনের কবিতা পড়ে আমি খুবই মুগ্ধ হই, থমকে যেতে হয় অনেকক্ষণ। কবিতার টইয়ে লিখলামনা কারন আরো কিছু গদ্যমূলক লেখার আছে। তো, এঁরা কেউ আমার উপন্যাসের দাবীতে কান দিলো না। দমদি, সোসেন, অধুনা ব্যাংদি। আর ব্যাংদির লেখাকে লীলা মজুমদারের সঙ্গে তুলনা করায় আমার প্রবল আপত্তি আছে। ইয়ে, কোন তুলনা করতে চাইনা, আমার পড়াশোনা বা অ্যানালিটিকেল চিন্তাভাবনার দৈন্য একেবারে লজ্জাজনক, কিন্তু না কইয়াও পারিনা, কোনভাবে আমার মনে হয় ব্যাংদির লেখায় কিছু লুকানো লেয়ার আছে, যেগুলি... খুবই তীব্র এবং একটু বিরল। সেরকম আমি খুব একটা পড়িনি।

    আর সমালোচনা/আলোচনা বিভাগ খোলা নিয়ে আমি সম্পদকের দপ্তরে অতীতে মাঝে মাঝে ঘ্যানঘ্যান করেছি, তো তখন ঐ বিভাগের দাবীর ঈষৎ অন্য উদ্দেশ্য ছিল, কিন্তু এখন সোসেনের কবিতা পড়ে আবার মনে হচ্ছে, এই কবিতাগুলি নিয়ে আলোচনা/পাঠপ্রতিক্রিয়া ধরনের কিছু হলে সেটা খুব ইনটেন্স একটা জিনিস হবে। কবিদের জন্যে নিজের কবিতার বিশ্লেষনমূলক আলোচনা কতদূর স্বস্তিকর সে অবশ্য আমি জানিনা। আর তাছাড়া গরীবের কথা কেউ শোনেনা, আলোচনা উপন্যাস কিছুই হবে না, মর্মপীড় সবকিছুর বিচার করবেন।
  • π | ১৪ মার্চ ২০১৪ ২৩:৫৬215662
  • হ্যাঁ।
  • pipi | ১৪ মার্চ ২০১৪ ২৩:৫২215661
  • তাহলে এবার কোশ্নো হল পূর্ব ভারতে কি ছুটি? (মনে হয় ছুটি নইলে ব্ল্যাঙ্কি রম্ভার সাথে বিশ্রাম্ভালাপ কত্তে যায় কি করে)।
  • Arpan | ১৪ মার্চ ২০১৪ ২৩:৪১215660
  • দক্ষিণ ভারতে হোলি খেলে না তাই ছুটিও নাই।
  • Arpan | ১৪ মার্চ ২০১৪ ২৩:৪০215659
  • কৌশিক না অরূপ?
  • সিকি | ১৪ মার্চ ২০১৪ ২৩:৩২215657
  • আমাদের সোংবার ছুটি।
  • সিকি | ১৪ মার্চ ২০১৪ ২৩:৩২215658
  • আমরা সিমলিপালে গিয়ে উত্তাল হেজেছিলাম। আমি, জুয়াড়ি, কৌশিক লাহা আর ঋদ্ধি।
  • pipi | ১৪ মার্চ ২০১৪ ২৩:৩১215656
  • হোলি উপলক্ষ্যে কি দেশে সোমবার ছুটি?
  • পন্ডশ্রম | ১৪ মার্চ ২০১৪ ২৩:২৬215655
  • হিনীর ভয়ে রম্ভা প্রসঙ্গে মুখ খুলতে ভয় পাচ্ছি।
  • aka | ১৪ মার্চ ২০১৪ ২৩:১০215654
  • ব্ল্যাংকি রম্ভা দেখতে যাচ্ছে?
  • Blank | ১৪ মার্চ ২০১৪ ২২:৪৯215653
  • রম্ভাটাও ইচ্ছে আছে। দেখি কি হয়
  • পন্ডশ্রম | ১৪ মার্চ ২০১৪ ২২:৪৪215652
  • আমার কোন বস নাই আর আমিও কারু বস নই। ছোটবেলা একজন চেষ্টা করেছিল তারে সোজা বলেছিলাম মশাই আমার নিজের রোজগারের টাকায় আছি আপনি খালি অফিস দেছেন। আমার দেশে চলেন আপনারে তিনখান অফিস দিচ্ছি। বসের বস বলে দিলেন এ ছোকরাকে ঘাঁটিয়ে লাভ নেই।
  • Arpan | ১৪ মার্চ ২০১৪ ২২:৪২215651
  • পারলে রম্ভা ঘুরে আসিস। ল্যাদ খাবার আদর্শ জায়গা।
  • 4z | ১৪ মার্চ ২০১৪ ২২:৩৮215650
  • ভাল জায়গা তো! সিমলিপালের কেসটা জানতাম না।
  • Blank | ১৪ মার্চ ২০১৪ ২২:৩৩215649
  • সিমলিপাল খুব ঝামেলার। অনেক জায়গাতে এখন ঢুকতে দেয়্না। মঙ্গলজোডি নাকি বার্ড ওয়াচারদের স্বর্গ। swamp এরিয়া পুরো। নৌকো করে ঘুরতে হয়। ব্যাপারটা তাই পছন্দ হলো।
  • Blank | ১৪ মার্চ ২০১৪ ২২:৩২215647
  • আমি মদ খাই। আমাকে মদ না খাওয়ালে কোনো ছুটি অ্যাপ্রুভ করিনা।
  • সিকি | ১৪ মার্চ ২০১৪ ২২:৩২215648
  • :)

  • 4z | ১৪ মার্চ ২০১৪ ২২:৩১215646
  • একটু সিমলিপালের দিকটাও কভার করতে পারতিস তো
  • Arpan | ১৪ মার্চ ২০১৪ ২২:৩০215645
  • এইত্তো আমিই তেলটেল একদম খাই না।

    আর আমার বসের সাথে সারাদিনই মেসেঞ্জারে মেলে ফোনে কথা হয়। মুখোমুখি সাক্ষাৎ হয় দুপুরে খাওয়ার সময়। খাওয়ার সেশে মিনিট দশেক একত্রে হাঁটাহাঁটি আর মোবাইল থেকে জোকস পাঠ।ব্যস।

    বস নামক জীবদের সাথে বেশি ওঠাবসা করতে নেই!
  • Blank | ১৪ মার্চ ২০১৪ ২২:২৯215644
  • জঙ্গল যাবো - মঙ্গলজোডির দিকে।
  • sosen | ১৪ মার্চ ২০১৪ ২২:১৭215643
  • চকলেট দেব, এক বাস্ক।
  • 4z | ১৪ মার্চ ২০১৪ ২২:১৬215642
  • কোন ছবি? ব্ল্যাংকি আবার বেড়াতে যাচ্ছে? তা যাক, ঘুরে আসুক। ছেলেমানুষ
  • সিকি | ১৪ মার্চ ২০১৪ ২২:১০215641
  • ভুবনেশ্বরে গুটিকয় পাহাড় আছে জানি। উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি। কিন্তু সেসব দেখতে ব্ল্যাঙ্কি যাচ্ছে, ঠিক বিশ্বাস হচ্ছে না। সেপটে গট্টে দিটা পাহাড়ি মেয়েও মিলিব নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত