এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:৪৬215789
  • আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ছোটোবেলায় রাজস্থানের ঝুনুঝুনুতে থাকত, আর লোকাল উটওয়ালার উটের দাঁত মাজাত নিজের ব্রাশ আর পেস্ট দিয়ে। তারপর নিজে মাজত।
  • Ekak | ১৫ মার্চ ২০১৪ ২২:৪৬215790
  • যা বলেছ সান্দা ! পশুপাখিদের সঙ্গে মস্করা করে সখ আছে। তারা দিব্য পাল্টা মস্করা কত্তে জানে।
  • Atoz | ১৫ মার্চ ২০১৪ ২২:৪৫215788
  • ই মৃ তে???? হে হরি, সেখানে অপর্ণা তো ডবল ন্যাকামো চড়িয়ে দিয়েছিল! এমনকি সাজছে, তাতেও ন্যাকামো! নখপালিশ ঠোঁটপালিশ চোখপালিশ নিয়েও ন্যাকামো!!!
    ঐ রকম ন্যাকা ভাবভঙ্গী আর ভয়েস যে মানুষে কী করে করে!!! সাধনার ব্যাপার নির্ঘাৎ।
  • kumu | ১৫ মার্চ ২০১৪ ২২:৪৩215787
  • স্যামসাং আমার আছে।৫ বছর ব্যাভার করছি।
  • π | ১৫ মার্চ ২০১৪ ২২:৪২215783
  • ইতি মৃণালিনী তে আমার ন্যাকা তো লাগেইনি, বরং অভিনয়ে মেয়েকেও ভালোই টক্কর দিয়েছে মনে হয়েছিল। তবে একটু বয়সকালের অপর্ণাকেই আমার বেশি ভাল লাগে।
  • সায়ন | ১৫ মার্চ ২০১৪ ২২:৪২215784
  • টুথপেস্ট দিয়ে বেড়ালের দাঁত আমিও মাজিয়েছি। এবং তার পরের মুখভঙ্গীগুলো। শেষে দুধ খেয়ে নিজের গা চেটে শুদ্ধ হয়ে তবে শান্তি পেত। এবং তারপর আমার ক্ষতি না ক'রে মস্করাও করতো। মশারির মধ্যে ঢুকে পেটের উপর চেপে ঘুমিয়ে পড়তো ব্যাটা।
  • Ekak | ১৫ মার্চ ২০১৪ ২২:৪২215785
  • সেরকম কেও করতে উত্সাহ পাবেনা আমার ক্ষেত্রে। কোনো ইন্টারেস্টিং ব্যাপার নেই যে। তাও, বন্ধুরা কি কখনো করেনি নাকি :)
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:৪২215786
  • সদা, এলজি
  • | ১৫ মার্চ ২০১৪ ২২:৪০215782
  • এল জি
  • শ্রী সদা | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৯215781
  • একটা ইনফো চাই। ২৩ লিটার কনভেকশন টাইপ মাইক্রোওয়েভ আভেন, স্যামসাং বেটার হবে না প্যানাসোনিক ? এ দুটোর বাইরে আর কোনো ব্র্যান্ড ?
  • kumu | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৮215780
  • অপর্ণাকে এক কলেজীয় ডিবেটে দেখে ভারী স্মার্ট লেগেছিল।কিন্তু তারপর আস্তে আস্তে ন্যাকা লাগতে লাগল।
    কঙ্কনাকে তিতলি গয়নার বাক্সতে বেশ লেগেছিল।
  • Atoz | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৭215779
  • হ্যাঁ একক, আপনাকেও পেছন থেকে ঐ মজাকরুয়ারা এসে মাথার চুল জটা করে তুলে চুনকাম মেরে দিয়ে ছেড়ে দেবে। চাই কি গালে গোঁপে ঘাড়েও খানিক চুনকাম দেবে। তারপরে চারিদিক থেকে ভিডো তুলবে উতুবে দেবার জন্য।
    ঃ-)
  • 4z | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৬215778
  • ছোটখাটো চেহারার মেয়েদের নিয়ে কার কি সমস্যা আছে দেখি তো। থোবড়াটা একটু এদিকে নিয়ে আসুন, একটু ডানদিকে। যান, এবারে দুপাটি কুড়িয়ে নিয়ে বাড়ি যান।
  • Ekak | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৫215777
  • অপর্ণার ন্যাকামো সেযুগের। কঙ্কনার এযুগের। যুগোপযোগী ন্যাকামি ভালো তো। একটা এসথেটিক পার্ট।
  • Ekak | ১৫ মার্চ ২০১৪ ২২:৩৩215776
  • এই দেখো :( এতে ভায়োলেন্সের কি আচে। যা কিছু ক্ষতি করেনা কিন্তু যন্ত্রণা দেয় তা মজার :) যেমন বেড়াল কে পেট টুথপেস্ট দিয়ে দাঁত মাজিয়ে ছেড়ে দিলে। কি ভয়কর সব মজার মুখভঙ্গি করে !! :):) :) আমি চারপাশের প্রানীদের ক্ষতি না করে মস্করা কত্তে ভালোবাসি।
  • | ১৫ মার্চ ২০১৪ ২২:৩২215775
  • এদিকে অপন্না আর ওদিকে সুচিত্রাদের তিন প্রজন্ম দেখেটেখে আমার ধারণা সেনকন্যেরা সাধারণতঃ গাছন্যাকা হয়। দুচাট্টে এদিক ওদিক ব্যতিক্রম থাকে।
  • π | ১৫ মার্চ ২০১৪ ২২:৩০215773
  • অপর্ণাকে ন্যাকামি মানায় ঃ)
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:৩০215774
  • হুঁ আমারও মায়ের চেয়ে মেয়েকেই বেশি পছন্দ।
  • | ১৫ মার্চ ২০১৪ ২২:২৮215771
  • একসেন্ট্রিক একক
  • Atoz | ১৫ মার্চ ২০১৪ ২২:২৮215772
  • অপর্ণার চেয়ে কঙ্কনাকে অনেক বেশী ভালো লাগে। অপর্নার ভয়েস আর চোখমুখের কায়্দা কেমন যেন পার্মামেন্ট ন্যাকা নাকেশ্বরী চতুর্বেদী টাইপ, বিশ্রী লাগে।
    তার চেয়ে কঙ্কনা ঢের ভালো, তিতলি আর গয়নার বাক্স তে দেখলাম।
  • sosen | ১৫ মার্চ ২০১৪ ২২:২৬215769
  • একক বড্ড ভায়োলেন্ট :(((
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:২৬215770
  • আমার লেটেস্ট ফেভারিট হল হুমা কুরেশি। গ্যাংস অফ ওয়াসিপুর ২ দেখার পর থেকেই।
  • π | ১৫ মার্চ ২০১৪ ২২:২৩215767
  • একক ! কিন্তু তারপর গোঁপ 'গায়েব' হয়ে গেলে ?
  • Atoz | ১৫ মার্চ ২০১৪ ২২:২৩215768
  • ব্যাং দি, তখন মানে ঐ অত বছর আগে ঐ বিশালদেহী অশরীরী কি তোমায় চিঠি লিখতো, "ডায়না, আমার ডায়না/ তোমার কাছে কেন যাওয়া যায় না? "
    ঃ-)
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:২২215766
  • কঙ্কনাকে আমার ভারি পছন্দ। বিশেষ করে গলার আওয়াজ আর কথা বলার ঢঙের জন্য।
  • Ekak | ১৫ মার্চ ২০১৪ ২২:২১215765
  • আহা কঙ্কনা তো এই অপর্ণা র ছানা।
  • byaang | ১৫ মার্চ ২০১৪ ২২:২০215762
  • আমার এককালে ক্ষুদ্রাকৃতি ছেলে পছন্দ ছিল না। কিন্তু পনেরো বছর ধরে এক বিশালদেহী অশরীরির সঙ্গে ঘর করার পরে পনেরো বছর আগেকার "আমি"র মুন্ডুপাত করি আজকাল।
  • π | ১৫ মার্চ ২০১৪ ২২:২০215763
  • বলছিলো তো হাইজ্যাক হয়েছে।
  • sosen | ১৫ মার্চ ২০১৪ ২২:২০215764
  • ইকি !!!! :))))
  • Atoz | ১৫ মার্চ ২০১৪ ২২:১৯215760
  • এরা দুইজন আলাদা তো? কঙ্কনা আর কঙ্গনা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত