এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১২:১৭518055
  • http://tinyurl.com/96ffa3v

    একবার হলুদ-সবুজ হ'ল। এখন আবার নীল-সাদা। সত্যি, এমন ক'রে মানুষের দুঃখের কথা আগে কেউ ভাবে নি।
  • Du | 127.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৩518056
  • কোয়ার্ক,


    ঃ)
  • outsider | 131.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১518057
  • quote

    Name: kc

    IP Address : 188.61.96.29 (*) Date:29 Aug 2012 -- 11:33 PM

    আমারও এই খ্সড়া বিতর্কে অংশ নেবার ইচ্ছা নেই, যদিও খসড়ার সময় ব্যাপক চটেছিলাম। আবার সে চটা এক্দম (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন) হাওয়া হয়ে গেছিল বইমেলাতে ঈশানের সঙ্গে কথা বলে।

    সে যাই হোক, খ্সড়া বা এরকম কিছু একটা ডক গুরুর এলিট লেভেল নামানোর ক্ষমতা রাখে। আর সেটা মোটামুটি নিরপেক্ষই। (খসড়া পড়েই বলছি)।
    তা আমার কোচ্চেন হল এরকম একটা খসড়া যদি ছিপিএম পাট্টি চায় জনমত পুনরুদ্ধারের জন্য, সম্পাদকমণ্ডলি (নাম নিচ্ছি না, তবু বোঝাই যাচ্ছে) সেটা করবেন কিনা?

    উত্তর অবশ্যই হ্যাঁ হবে। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করা হবে?
    লাস্ট কোচ্চেনের উত্তর এখেনে না দিয়ে আমার ইমেল বাস্কোতে দিলেও হবে। (আমি জানি সম্পাদকমণ্ডলির কাছে আমার ইমেল বাস্কোর ঠিকানা আছে)

    Name: Ishan

    IP Address : 214.54.36.245 (*) Date:30 Aug 2012 -- 01:00 AM

    কেশিকে সংক্ষেপে, হ্যাঁ। আরেকটা ভার্সান বানানোর এমনিতেই ইচ্ছে ছিল। যোগাযোগের ডিটেল মেলে দেব।

    unquote

    আজকের ভার্সন পড়ে উল্টো মানে হলো "অরাজনৈতিক স্ট্যান্ড " ki chenj হলো?
  • | 127.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৪518059
  • অয়ন কে, কালকে গাড়ি তে যেতে যেতে FM এ শুনলাম ট্যাক্সি রিফুজ্যালের জন্যে নাকি FB তে এক পিস জায়গায় অভিযোগ জানানো যেতে পারে। এবং পুলিশ প্রম্প্ট অ্যাকশন নেবে। অবশ্য এর সত্যতা নিয়ে আমার কিছু জান নেই। খবর টা কনে এলো। তাই সবার সাথে শেয়ার করলাম।
  • Hatem | 131.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪০518061
  • জয়েন্টের ই-কাউন্সেলিং-এর মত আমাদের পলিসি-মেকারদের ধারণা ফেবু-তে মুখ দেখালেই গুড গভর্ন্যান্স হয়ে যাবে। কলকাতার কতজন লোকের ২৪x৭ ফেবু অ্যাকসেস আছে ট্যাক্সি রিফিউজালের কমপ্লেন করার জন্যে? কখনো কেউ ১০৭৩ না কী যেন নাম্বারটা - সেখানে ফোন করে দেখেছে?
  • cb | 121.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:২২518062
  • ফোনটা "বাজে" ....:P
  • | 233.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:২৮518064
  • এই হাতেম টা আবার কে?

    কিছু লোক কে কখনো ই খুশী করা যাবে না। কি্ন্তু কিছু লোক কে যদি করা যয় এই আর কী!!
  • u | 71.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৪518065
  • কলেজে পড়ার সময় দু-একজন বন্ধু ১০৯৭ নম্বরে ফোন করেছিল। বুলাদির নম্বর। শুনেছি এক ভদ্রলোক ফোন তোলেন।
  • | 120.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৮518066
  • এখন নাহয় গাড়ি হয়েছে। আগে ট্যাক্সি রিফুস্যালে বেশ কয়েক বার সমস্যায় পরেছি। মনে হয় না এমন কোন প্ল্যান ইম্প্লিমেন্ট করা যাবে যেটা ১০০% ফুলপ্রুফ। এই সিস্টেমে যদি কিছু সমস্যা মেটে( কমেন্ট দেখে যা মনে হচ্ছে)। তাহলেও লাভ বলে আমার মনে হয়।
  • | 120.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪০518068
  • দীপু কেমন আছো?
  • গান্ধী | 213.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১০:৪০518067
  • ট্যাক্সির ফোন নম্বরে কেউ ফোন ধরেনা। আমি একবার কল করেছিলাম।
  • Hatem | 131.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১১:০২518069
  • ঠিক, কিছু লোককে কখনোই খুশি করা যাবে না;-)

    কিন্তু বোতীন কি সেই কথাটা শোনে নাই? "ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল দ্য টাইম ইঃ"

    ;-)
  • PT | 213.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১১:০৮518070
  • সেটা বোধহয় নজরুল ইসলামকে (IPS) করা যায়নি। দিদি বড় আশা করে এই নজরুল ইসলামকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি কিছুতেই বোকা বনবেন না ঠিক করে বই লিখে ফেললেন। সমস্যা হচ্ছে যে এই বই পড়ে সংখ্যালঘুরা যদি আর বোকা বনতে না চায় তাইলে ২৭% ভোটের কি হবে?
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১১:২০518071
  • অ। হাতেম অরি। তাহলে ঠিক আছে। আর কিছু বলার নেই..
  • a | 75.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৩518072
  • কি বলেন মহাই? দিল্লিতে অটো রিফিউসাল হয় না? মিটারে চলে? জানি না গত ২-৩ বছরে কিছু পাল্টেছে কি না, আগে এরকম রামরাজ্য দেখিনি। খাস দিল্লিওলা গ্যাঁড়া যদি কিছু আলোকপাত করে!!

    লুরুতে এই সেদিন দেখলুম, এক পুলিশ একটা অটোকে (রিফিউস করছিল) ধমকে ধামকে লোকজন তুলে দিলেন। আমি মনে মনে খুশি হলুম। ওমা, ১০ ফুট গিয়ে সে মাল যাত্রীকে জাস্ট নামিয়ে দিল, সেই পুলিশকে গিয়ে বল্লে সে এমন এক জেস্চার দিল যার মর্মার্থ "কর্মেই আমার অধিকার, ফলে নয়"। চুপচাপ পালিয়ে এলুম ঃ)
  • j | 230.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩৯518073
  • দিল্লীতে বেশীরভাগ অটো ভাল ব্যবহার করে আর মিটারে চলে শুনলে শুধু বাহাদুর শাহ কেন ইব্রাহীম লোদীর ঘোড়াগুলো শুদ্দু হাসবে
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪২518075
  • দিল্লীর অটো নিয়ে অনেক দিন ধরে দিল্লী বাসী একজন অনেক বার লিখেছে। এই গুরু র পাতাতেই। সেরকম ভালো কিছু না।
  • Hatem | 131.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৪৪518076
  • দিল্লীতে হয় রাস্তা চিনুন (অটো যদি মিটারে চলতে রাজী হয়) আর নয়তো ভাড়াটা আগে থেকে জেনে রাখুন। দুটোর কোনোটাই না পারলে অটোতে চড়বেন না;-)
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫০518077
  • ফেয়ার এনাফ!! ঃ))
  • Blank | 180.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৩518078
  • ১) কোলকাতা ট্রাফিকের ফেস বুক পেজ আর তাতে অভিযোগ জানানোর ফান্ডাটা দিদির না। ওটা ২০১০ থেকে আছে।
    ২) ট্যাক্সি রিফিউজালের অভিযোগ জানানোর নম্বরে ফোন করলে কেউ তোলেনা সহজে। তোলার পর বিভিন্ন অন্য নাম্বার দেয় অভিযোগ জানাবার জন্য। এটা মাস ৩ আগের ঘটনা।
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৬518079
  • তাহলে এবার কিছু লোক হয়তো প্রশংসা করলেও করতে পারে ঃ)))
  • Hatem | 131.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:০১518080
  • ২০১০ থেকে থাকলেও ওটা আদৌ খুব একটা কাজের নয়। একটা পরিষেবা কতটা এফেক্টিভ হবে সেটা নির্ভর করে সেটা কতজনের কাছে অ্যাকসেসিবল তাই দিয়ে। যে কারণে জয়েন্টের ই-কাউন্সেলিং একটা ঢপের আইডিয়া, একই কারণে এটাও বোকা বোকা।

    এর পর বলবে সব থানাগুলোকে অন-লাইন করে দিচ্ছি। কেউ আপনাকে পেঁদিয়ে পাট করে দেওয়ার পর ফেসবুকে গিয়ে অভিযোগ জানান।
  • Blank | 180.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:০২518081
  • ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য 'কিছু' লোকের প্রশংসা তো বাদ ই দাও, কারোর ই প্রশংসা পাবে না।
    তার চেয়ে বরং ইউ-এস-বি আলো নিয়ে কিছু বলো। কি সুন্দর সাজিয়েছে কোলকাতা। কেমন চারদিকে আলো। রাত কে দিন বানিয়ে দিয়েছে।
  • Hatem | 131.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৩518082
  • এগুলো "অ্যাড-অন" - থাকলে ভালো, কিছু লোকের কাছে ইউজফুল। কিন্তু আসলটা কাজ না করলে অ্যাড-অন লাগায়ে কী হইব?

    ধরেন এয়ারটেল নিলেন, ডিশই কাজ করে না - তো গন্ডাখানেক অ্যাড-অন প্যাকেজ দিয়ে কোন কাজের কাজ হবে?
  • ঊমেশ | 90.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৭518083
  • আমার মনে হয় মুম্বাই এর ট্যাক্সি আর অটো ওয়ালা সবার মধ্যে ভালো।
    আমার ১০ বছরের (১৯৯৮-২০০৭) মুম্বাই জীবনে তেমন কিছু মনে পড়ে না যে ট্যাক্সি বা অটো ওয়ালা রিফিউস করেছে, মিটারে যেতে চায়নি বা বেশী ঘুরিয়ে নিয়ে গিয়েছে।
    আমার বউ এর একই কেস। একা একা অনেক বার যাতায়াত করেছে কিন্তু ট্যাক্সি বা অটো নিয়ে অভিযোগ নেই, যেমন টা কলকাতা নিয়ে আছে।
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৩518084
  • তুমি আমি চাপ নিবে কি করবো ব্ল্যাঙ্কি? সাধারন লোকের যদি মনে হয় কাজ করছে সামনের বারে থাকবে। নইলে আবার সেই 'সুদিন' ফিরবে। এই তো ঃ))
  • Blank | 180.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৪518087
  • যাক বোতীন্দা নিজেকে সাধারন লোক ভাবে না - এইটে জেনে হেব্বি লাগলো।
  • | 132.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১২ ১৪:১৪518086
  • /নিয়ে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন