এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৭ মার্চ ২০১৪ ১৬:১১216150
  • অক্ষদাটা কী হিংসুটে!!! ঃ-((
  • সে | ১৭ মার্চ ২০১৪ ১৫:৫৩216149
  • ঠিক কোন প্রার্থীর জন্যে আলোচনাটা হচ্ছে?
  • /\ | ১৭ মার্চ ২০১৪ ১৫:৪৭216148
  • মাইক্রো-ওয়েভ শার্প ই সবচেয়ে ভালো। আই এফ বি র খুব বাজে এক্সপি রয়েছে। শালারা চোরের দল, বাটপাড়ের ভায়রাভাই।
  • a x | ১৭ মার্চ ২০১৪ ১৫:৪৩216147
  • এলসিএম, সোন্দর কথাগুলান কেসি কামুর "দ্য রেবেল" বইএর হার্বার্ট রিদের লেখা ফরওয়ার্ড থেকে বলেছেন। আর ইয়ে ওটি '৫৪ সালে লেখা।

    Camus believes that revolt is one of the "essential dimensions" of mankind. It is useless to deny its historical reality—rather we must seek in it a principle of existence. But the nature of revolt has changed radically in our times. It is no longer the revolt of the slave against the master, nor even the revolt of the poor against the rich; it is a metaphysical revolt, the revolt of man against the conditions of life, against creation itself. At the same time, it is an aspiration toward clarity and unity of thought—even, paradoxically, toward order. That, at least, is what it becomes under the intellectual guidance of Camus.
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৫:৪০216146
  • এইবছর ভোটের জন্যে ৩০০০০ কোটি টাকা খরচ হবে। এইটা নিয়েও কেউ কিছু বলছে না।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৫:১৪216145
  • এদিকে এই এত বয়সেও আমি বাড়িতে বসে বসে কোডিং করলুম, একটা ওয়ার্কিং খাঁচা বানিয়েছি - ছানাদের দিয়ে দেবো এবারে - ওরা এইটাকে এক্সটেন্ড করবে।
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৫:০৭216144
  • না KC দা সুমনের মেথডোলজির আমিও প্রশংসা/সমর্থন করছি না। একদম না। কিন্তু এই দলীয় নীতিতে টাকা খরচ নিয়ে মনে অনেক খটকা আছে। তবে হ্যাঁ ভারতের সংবিধান অনুযায়ী MP দের কোনো দায়িত্ব নেই
  • kc | ১৭ মার্চ ২০১৪ ১৫:০৩216143
  • স্চ, আমার কাছে তো একটাই পার্থক্যের আশা। পার্লামেন্টে দুএকটা ভাল বক্কাবাজি শোনার আশা। শুরুতেইতো বলেছি।

    ব্রাত্যকে 'ডাইরেক্টলি' জানা, ইভন কেলাসমেটও এই গ্রুপে আছেন। তাঁরা যদি পেসাদ ছাড়েন তাইলে আমরাও জানতে পারি। ঃ-))

    শুধু ব্রাত্য কেন? তথাগত রায়ের কেলাসমেটও এই গ্রুপে আছেন।

    আর সুমন, কাজের গুরুত্ব নিজের পার্টিকেই বোঝাতে পারলেন না? যাদের টিকিটে জিতে এসেছেন? শুধু মিডিয়ায় গিয়ে হম্বিতম্বি? তো পারলেন না তো এমপি পদ থেকে ইস্তফা দিতে ক্ষে মানা করেছিল? যত্তসব।
  • jhiki | ১৭ মার্চ ২০১৪ ১৫:০০216141
  • মনে হচ্ছে ব্রতীনের হাতে আজ অঢেল সময় .....
  • jhiki | ১৭ মার্চ ২০১৪ ১৫:০০216142
  • মনে হচ্ছে ব্রতীনের হাতে আজ অঢেল সময় .....
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৫৪216140
  • অ্যান্টি-সিপিএম না অ্যান্টি-বাম সেটা আগে ঠিক করে নাও। চরম অ্যান্টি-বাম হলেও ফ্যাসিজমকে সাপোট করতে অনেক দম লাগে।
  • bratin | ১৭ মার্চ ২০১৪ ১৪:৫১216139
  • আমি তিনো নই ঠিক ই কিন্তু চরম অঅন্টি বাম। কাজেই খনিক টা দায়িত্ব থেকে যায় বইকী!!
  • sch | ১৭ মার্চ ২০১৪ ১৪:৫০216136
  • KC -দা ব্রাত্য বিষয়ক কথাটার উত্তর আগে দি। ব্রাত্যকে ইন্ডাইরেক্টলি অল্প "জানার" সুযোগ হয়েছিল তারই এক খুব ঘনিষ্ঠ অধ্যাপক বন্ধুর কাছ থেকে - নাট্যকার ব্রাত্য সম্বন্ধে কোনো বক্তব্য আমার নেই - রাখার মতো যোগ্যতাও আমার নেই। কিন্তু সাম্প্রতিক কালে টেট নিয়ে তিনি যে সব মন্তব্য করেছেন তাতে তাঁর "শিক্ষিত বুদ্ধি" নিয়ে প্রশ্ন জাগে, আরো প্রশ্ন জাগে যখন দেখি শিক্ষামন্ত্রী হিসেবে তার নাটকের প্রচারে সরকারী সহায়তা ব্যবহৃত হচ্ছে।

    আর MP LAD ফান্ড থেকে যাদবপুরে সুমন কিছু টাকা খরচ করতে চেয়েছিলেন ওই অঞ্চলের জলের সমস্যা মেটানোর জন্যে একটা টিউবওয়েল সিঙ্ক করতে, কিন্তু সাথে সাথে জানিয়ে দেওয়া হয় দল এটাকে প্র্যোজনীয় কাজ মনে করছে না। 15 কোটি এখনো অনেক টাকা - আর সেখানেই তো আমার প্রশ্ন - তাহলে সুগত বাবুর জায়গায় অন্য কেউ দাঁড়ালেও তো দলীয় নীতি মেনে পয়সাটা খরচ হত?

    উনি কি পার্থক্য গড়ে দেবেন?
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৫০216137
  • "সেক্ষেত্রে গিভেন দ্য ফ্যাক্ট মমতার আশীর্বাদ ধন্য হওয়া ছাড়া উপায় নেই" - এইটা বোতীন বেশ অনায়াসে লিখে ফেল্ল। এর পরেও নিজেকে নিরপেক্ষ বামবিরোধী বলে দাবি করবে;-)
  • bratin | ১৭ মার্চ ২০১৪ ১৪:৫০216138
  • এখন ঘুমোলাম।বাকি দুটো প্রশ্নের উত্তর ঘুম থেকে উঠে।
  • | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৯216135
  • হুঁ উইঙ্কল টুইঙ্কল।

    কিন্তু জয় বাপু যবেত্থেকে গরমাগরম কবিতা লিখছেন তবে থেকেই ওনার কবিতায় কবিতা ফ্যক্টরটা মিসিং লাগে আমার।
  • bratin | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৮216134
  • ১। এক জন সফল অ্যাকাডেমিশিয়ান যদি ভাবেন তিনি শিক্ষাক্ষেত্রে যথেষ্ট করেছেন এখন রাজনীতি তে কিছু করতে চান। বাঙালী হিসাবে উনি পশ্চিম বঙ্গে ই করতে চাইবেন সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে গিভেন দ্য ফ্যাক্ট মমতার আশীর্বাদ ধন্য হওয়া ছাড়া উপায় নেই।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৭216133
  • কোন সান?
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৬216131
  • বরং এইগুলোতে তুমি এত চাপ নিয়ে ফেলছো কেন? তুমি তো তিনো নও, আর উত্তরগুলোও একেবারেই...
  • একক | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৬216132
  • ব্রাত্য যদি ক্রমাগত আরও হাজার ছাগলামো করে ইতিহাসের খোয়াড়ে হারিয়েও যায় তাহলেও উইঙ্কল টুইংকল বাংলা নাটকে একটা সম্পদ হয়েই থাকবে। রাজনীতিতে এসে কেও দিকভ্রান্ত কেও নীতি ভ্রষ্ট। কিন্তু সেসব দিয়ে ব্রাত্য র নাট্যবোধ বা জয় এর কলম কে মাপা ভুল। এরা জীবনে যা চেয়েছিল তা পায়নি বলে ব্যক্তিগত রাগ থেকে ক্ষমতার অলিন্দে ঢুকেছে। তাই বড় বেশি তারাতারি লড়াই ছেড়ে থোর বড়ি হয়ে গ্যালো। কিছু লোক যারা এদের দেখে নেচেছিল। ভুলটা তাদের। চোখ বোজার আগে যে যার মত করে হিসেব বুঝে নিতে চায়। দালি পুরস্কার নেননি লোরকার ঘাতকের হাত থেকে ? এখানে কেও সেই গোত্রীয় নন কিন্তু পাটিগণিত টা চিরকাল ওই।
  • kc | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৫216129
  • প্রেসির প্রেজেন্ট কমিটিটা সান সেট করছে বলে খবর ছিল।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৫216130
  • স্টাডি লিভের শেষে থিসিস জমা না দিলে তো প্রশ্ন ওঠার কথা, তাই না? আমি আমার আপিস থেকে স্টাডি লিভ নিয়ে সেই সময় স্টাডি না করে সুসীল সমাজ নিয়ে বিজি থাকলে আমার আপিস কোশ্চেন করবেই। আর উনি তো আমাদের পয়সায় মাইনে পান - স্টাডি লিভের সময়েও।
  • bratin | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪৩216128
  • ব্রাত্য কে নিয়ে তুমি কেন চাপ নিচ্ছো বস। ব্রাত্য অনেকের ক্ষেত্রে বেশী যোগ্য।

    সে কখন স্টাডি লিভ নেবে বা হনুলুলু তে হানিমুন মানাবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা চাপ না নিলেও
    পারি। ঃ))
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৪২216127
  • আরে আমার আপত্তি থাকবে কেন? তবে আমি তো যাদপ্পুরের ভোটার, তাই উনি আদৌ যাদপ্পুরে আসবেন কিনা সেইটা জানতে চাই, এবং বাকি তিনটে প্রশ্ন আগেই করেছি। মমতার আশীর্বাদধন্য উনি হতে চান কিনা, প্রেসির মেন্টর পদ উনি ছাড়বেন কিনা (কারণ উনি শিক্ষাক্ষেত্রকে রাজনীতিমুক্ত করার দাবী রেখেছিলেন, রাজনীতিতে ঢুকলে মেন্টর পদে থাকবেন কোন যুক্তিতে), এবং যে দলের দামাল ছেলেরা প্রেসি ভাঙচুর করেছিলো তাদেরই প্রার্থী হতে লজা করেছে কিনা।

    তুমি উত্তরগুলো দিতে চাও? নাকি ফুটো ব্যাট নিয়ে ডিফেন্স করবে?
  • bratin | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩৯216126
  • সুগত র ভোটে দাঁড়ানো নিয়ে অরি র আপত্তি টা ঠিক কোন জায়গায়?

    ১। প্রার্থী হিসাবে অযোগ্য

    ২। ওনার বিরুদ্ধে সিপিএম প্রার্থী হেরে ভুত হয়ে যাবে

    ৩। উনি পলেটিক্সে বেশী সময় দিতে পারবেন না।

    অরি র উত্তর শুনে আমার দাবি জানাচ্ছি।
  • kc | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩৭216124
  • দদি, লাগে। কদিন আগে 'ধর্ষণ ঘোষ' বলাতেও খারাপ লেগেছিল।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩৭216125
  • এই লাও -

    http://tinyurl.com/p86l59z

    অবশ্য অফিশিয়াল নয়।
  • | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩৩216123
  • রাজদীপ যখন 'ভৃত্য বসু' বলে তখন 'একটু কেমন' লাগে না কেসি?
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩২216122
  • কী প্রশ্ন করবে আমি জানি, তার উত্তরটা এই আগের পোস্টেই দিলাম।
  • মকাইকা লাওয়া | ১৭ মার্চ ২০১৪ ১৪:৩১216121
  • ব্রাত্য পিএইচডি করবে বলে স্টাডি লিভ নিয়েছিলো। তার পরের খবর জানি না। এদেশের কলেজ/ইউনির প্রফেসররা তাও ম্যানেজ করতে পারবেন - পার্লামেন্ট নির্দিষ্ট সময়ে হয়। ধরে নিলাম সুগতবাবুও ছুটি নিয়ে পার্লামেন্টে যাবেন, কিন্তু তাইলে যাদপ্পুরে কখন আসবেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত