এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:১৫216630
  • আচ্ছা ম্যাক্সওয়েল সায়েবের 'ইন্ডিয়া'জ চায়না ওয়্যার' কোথায় যেন একটা ছিল না? আর্কাইভ ডট অর্গে কি? টেক্সট ফর্ম্যাটে ছিল। আমি নামিয়েও রেখেছিলাম। কিন্তু হায় সে হাডি ক্র্যাশিত হয়ে গেছে।
    এখন একqঅটা ভদ্র সভ্য ইপাব পাওয়া যায়? অজ্জিত? বুনু? সুষেণ?

    আমাজনেও দেখছি খুঁজে।
  • সিকি | ১৯ মার্চ ২০১৪ ১০:১৪216629
  • ক-টা বুঝলাম না। এর সিগনিফিকেন্স কী?

    ইতিহাস পড়তে বেশ লাগত। দক্ষিণ ভারতটা বাদে। চোল চালুক্য আর বাহমনি, এই তিনটে সযত্নে এড়িয়ে বাকি বই খুব ভালো করে গাঁতিয়ে পরীক্ষা দিয়েছিলাম।

    কত নম্বর পেয়েছিলাম, সে ব্যাপারে কিছু বলছি না অবশ্য।
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১০:১১216628
  • কুমুদি আছে?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:১০216627
  • দয়ের গপ্পোটা আমিও শুনেছি, আমাকে পিউ বলেছিল। নীচের লাইনের ভার্সনটা একটু অন্যরকম।
    গোটা পাতা জুড়ে ইয়াব্বড় এক "ক"।
    নীচে লেখা,
    "বাপের জম্মে এরম ক দেখেছিস শালা?"
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:০৭216626
  • ক্লাস সেভেন নাকি এইটে মধ্যযুগ ছিল তো, সামন্ততন্ত্র নাকি কীসব!
    আর নাইন টেন ভারতের ইতিহাস ছিল না? বিশ্বযুদ্ধ কোত্থেকে এল?
    সামন্ততন্ত্রটা মনে আছে, কারণ, ইতিহাসের দিদিমণি সামন্ততন্ত্রের ক্লাসটেস্টের খাতা দিচ্ছিলেন। আমি আর পিয়ালী পাশাপাশি বসতুম, আমি আর ও ওয়াসিম আক্রমকে নিয়ে সেইসময় এক অতিগম্ভীর আলোচনায় ব্যস্ত ছিলাম।
    ইতিহাসের দিদিমণি ডাক দিলেন, "পিয়ালী আর তার পাশের মেয়ে উঠে এস।" আমার নাম জানতেন, কিন্তু আমাকে এত অপছন্দ করতেন, যে আমার নামোচ্চারণ করতে চাইতেন না।
    আমরা গেলুম, উনি জিগালেন "তা কী নিয়ে কথা হচ্ছিল?"
    পিয়ালী ভালোমানুষ, সে প্রায় সত্যিটা বলে দেয় আর কি!
    আমি বললুম "দিদি, পিয়ালী বলছিল, ও যদি সামন্ততন্ত্রর পরীক্ষায় কম নম্বর পয়, তাহলে ওর বাবা খুবই দুঃখ পাবেন।"
    পিয়ালী সেই শুনে চোখ গোলগোল করে হাঁ করে আমার দিকে তাকিয়ে ছিল।
    আমি তো নির্বিকার।
    দিদিমণি নাকের উপর চশমা নামিয়ে অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পিয়ালীর আগাপাশতলা দেখে নিয়ে পিয়ালীকে বললেন, "অ তাই নাকি! তা মুখ দেখে তো মনে হয় না বাবা-মায়ের জন্য এত চিন্তা আছে? থাকলে কি আর এই মেয়ের সঙ্গে মিশতে?"
    "এই মেয়ে" মানে আমি।
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:০২216624
  • এইটআ ট্যানদের স্কুলের এক দিদিমণির কাছে শোনা গল্প। মানে আমাদের অতিরিক্ত বায়োলজি পর্ফীক্ষার সময় দুজনে গপ্প করছিলেন আর হাসছিলেন। ট্যানদের স্কুলের এই দিদি লজিক পড়াতেন এবং মাধ্যমিকের খাতাও দেখতেন। তা আমাদের আগের বছরের খাতা দেখতে একটা খাতা পয়েছিলেন যাতে প্রথম পাতায় কিচ্ছু লেখা নেই, অন্তত উনি প্রথমে তাই ভেবেছিলেন। তারপরে দেখেন একদম পাতার কেন্দ্রে খুব ছোট্ট করে একটা 'ক' লেখা। তারপর ঐ যে ১০ না ১২টা পৃষ্ঠা থাকত প্রত্যেকটায় মাঝামাঝি জায়গায় একটা করে 'ক' লেখা, পৃষ্ঠা যত এগোচ্ছে ক'য়ের আকার ততই বাড়ছে। এমনি করে একেবারে শেষ পৃষ্ঠায় একটা বিশা-আ-আল বড় পাতাজোড়া 'ক'। আর পাতার একদম ওপরে এবং ঐ যে বাঁদিকের নীচে যেখানে ক'য়ের কাত করা লাইনটা এসে ডানদিকের খাড়া লাইনে মেশে, তার নীচে মোটা মোটা করে ডাবল ট্রিপল রাইট করে লেখা 'দ্যাখ শালা কত বড় ক'।
  • aka | ১৯ মার্চ ২০১৪ ১০:০২216625
  • আহা পলিটিক্স করাটা কি আর আসল ইচ্ছেটাই আসল।
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ১০:০১216622
  • ফরাসী বিপ্লব, বিশ্বযুদ্ধ ক্লাস এইটে। ঐটাই সেরা সিলেবাস ছিল।
  • lcm | ১৯ মার্চ ২০১৪ ১০:০১216623
  • ছিল না, আমি সিওর ছিল না।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:০০216621
  • বিশ্বযুদ্ধ ছিল নাকি ক্লাস টেন অব্দি ইতিহাসের মধ্যে। হায় হায় গো আমার পড়া হয় নি, জানাও হয় নি।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৮216619
  • "মাধ্যমিকে ইতিহাস আর অ্যাডিশনাল ফিজিক্স, উমায় স্ট্যাট," এই অব্দি আমার সঙ্গে মিলল, বাকিটা মিলল না।
    আর তুই যদি তুই দাবী করিস, তুই কলেজে পড়তে পলিটিক্স করতিস, তাহলে আমি বলব, অম্নি পলিটিক্স আমিও করেছি।

    আহা, কতদিন বাদে তোর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করছি। আজকাল ঈশান তো আর আমার সঙ্গে ঝগড়াই করতে চায় না।
  • lcm | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৮216620
  • বিশযুদ্ধ দুটো কি ক্লাস নাইন-টেনে সিলেবাসে ছিল - মনে পড়ছে না
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৭216618
  • ব্যাঙদির ঢপগুলো পোস্কার বোঝা যায়। সিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেনি।
  • lcm | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৬216616
  • আমাদের ইতিহাসের সিলেবাসটা বাজে ছিল, একঘেঁয়ে।
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৬216617
  • থিওজফিক সোসাইটির গপ্পোটা সেরা। ঃ)))
  • aka | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৪216614
  • মাধ্যমিকে ইতিহাস আর অ্যাডিশনাল ফিজিক্স, উমায় স্ট্যাট, বিএসসিতে পলিটিক্স, আর এমস্ট্যাটে তিলক এই না হলে এদ্দিন লাইব্রেরিতে বসে আমার বই পড়তিস।
  • | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৪216615
  • এমনিতে ২০ তে পাশ ছিল আর গ্রুপে তিরিশের ওপরে অ্যাভারেজ।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫৩216613
  • কিন্তু আমাদের ইতিহাসদিদিমণি আমার উপর চরম শোধটি তুলেছেন।
    আমার ছেলের প্রিয় সাবজেক্ট ইতিহাস। ওনার অভিশাপ না হলে এই জিনিস হয় না। এদিকে আমি ক্লাস টেস্টে কখনও দশে দুই-তিনের বেশি পেতুম না।
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫২216612
  • ব্যাঙ-কে গল্পদিদা নাম দিলাম। 'দিদা' উপাধি অফকোর্স বয়সের প্রতি কটাক্ষ নয়, সমৃদ্ধ অভিজ্ঞতার কারণে।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫১216611
  • পরে কখনও আমাদের কলেজের পার্থদার টুকলির গল্প বলব। এবার একটু কাজাই।
  • Arpan | ১৯ মার্চ ২০১৪ ০৯:৫০216610
  • গ্রুপে তিরিশ।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৪৯216609
  • তিরিশও না বোধহয়, মাধ্যমিকের মার্কশীটে লেখা থাকত বাইশে পাশ। কিন্তু গ্রুপে বোধ্হয় অ্যাভারেজে চল্লিশের উপরে পেতে হত। এরকম একটা কিছু নিয়ম ছিল।
  • lcm | ১৯ মার্চ ২০১৪ ০৯:৪৭216608
  • ৪০-এ ফেল কেনো। আমাদের যুগে ৩০-এ পাশ ছিল।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৪৪216607
  • আমার এগজামিনার হেব্বি ভালো লোক ছিল। আমাকে চল্লিশ দিয়েছিল। নয়তো আমাদের ইস্কুলের ইতিহাসে আমিই প্রথম এবং শেষ ছাত্রী হতুম, যে কিনা মাধ্যমিকের ইতিহাসে ফেল করেছিল। নয়তো কেউ ২৭+১২ নম্বর উত্তর করে মাধ্যমিকে ৪০ পেতে পারে? তাও আবার ইতিহাসে?
  • aka | ১৯ মার্চ ২০১৪ ০৯:৪০216605
  • আমিও লিখেছিলাম কিন্তু বাজে এক্সামিনার আমাকে প্রায় ফেল করিয়ে দিচ্ছিল।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৪০216606
  • হ্যা হ্যা ব্রতীন।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ০৯:৩৯216602
  • সব সব, মায় মাথায় ফেজ টুপি অব্দি।
  • | ১৯ মার্চ ২০১৪ ০৯:৩৯216603
  • এট অবশ্য পরীক্ষায় নয়। ১২ র ফিজিক্স প্রাক্টিক্যাল ক্লাশে।সৌমেন আর প্রীতম অনেক চেষ্টয় g র মান বার করে ছিল ১২৯। BG খুব ঘাবড়ে গিয়ে বলেছিল তোমাদের আগে এত ভালো মান আর কেউ বার করতে পরে নি। ঃ))
  • aka | ১৯ মার্চ ২০১৪ ০৯:৩৯216604
  • চোখে কালো চশমার কথা লিখেছিলি?
  • Bhagidaar | ১৯ মার্চ ২০১৪ ০৯:৩৮216600
  • ই কি কথা ব্যাং দি! একই গোলার্ধে তো রেখেছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত