এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ১০:৪২216661
  • আমি ওয়ার্ক এডুকেশনে লেটার পেয়েছিলুম
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৪১216659
  • এই প্রধান স্যারের কাছে আমার ভাই-ও বায়োলজি পড়ত। গিমিদের ইস্কুলে আরো একজন স্যার ছিল, ভৌমিকস্যার। আমার ভাই আর তার বন্ধুরা রোজ সেই ভৌমিকস্যারের কোচিং ক্লাসের বাইরে দাঁড়িয়ে, একজন "ভৌ ঊ ঊ ঊ ঊ ভৌ ভৌ ভৌ" করে মোটা গলায় চ্যাঁচাতো, আর আরেক্জন মিহি গলায় "মিক মিক মিক মিক মিক" বলে চ্যাঁচাতো।
  • গজু | ১৯ মার্চ ২০১৪ ১০:৪০216658
  • ইতিহাসে কি ৭৮/৭৯ র ফ্রিকোয়েন্সি বেশি? এ নিয়ে কোন অ্যানালিসিস হয় না কেন? এখন কার যুগে গোটা ডেটা অনলাইন অ্যাভেইলেবল করা উচিত। বেকার স্ট্যাটিস্টিশিয়ানরা খেলা করতে পারে।
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৯216657
  • তবে হ্যাঁ ব্যাঙাচীর খাওয়াদাওয়াটা বেশ ব্বে-এ-শ ভাল হবে।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৮216656
  • আমি ৭৮ পেয়েছিলুম ভূহোলে। ঃ)
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৭216655
  • ভূগোলে মনে হয় ৮২ বা ৮৬। ইতিহাস আর লাইফ সায়েন্স দুটোতেই ৭৮ পেয়ে বেদম দুঃখ হয়েছিলো। লাইফ সায়েন্সে আমি ৭৮ পাওয়াতে প্রধান স্যারও খুব অবাক হয়েছিলেনঃ-(
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৬216652
  • আমার সব থেকে ভালো নম্বর কেনেষ্ট্রি তে। উ মা তে। ৯৮। প্রায় কান ছিঁড়ে গিয়েছিল। ঃ((
  • lcm | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৬216653
  • হাজার হাজার হাজরা, আমি তো মোটে ৫৬ জনকে চিনি।
  • সিকি | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৬216654
  • এর পরের নামটা কি কেরোসিন বোম হবে, নাকি তাতিরাতাচি হবে?
  • সিকি | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৫216650
  • ক্কীয়াশ্চর্য! আমিও ইতিহাসে আটাত্তর পেয়েছিলাম। ভূগোলে উনআশি। এ দুঃখ আমার এ জীবনে যাবে না।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৫216651
  • আরে সে নিজেই প্রোগ্রামিং শেখার জন্য ক্ষেপে উঠেছে। আমি তাকে বিন্দুমাত্র সাহায্য করতে পারছি না।
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৪216647
  • ৭৭
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৪216648
  • এই গিমিদের ইস্কুল মাধ্যমিকে বেজায় একটা কিছু ঘাপলা করত। নয়তো আমার ভাই বাংলায় ৮১, ভূগোলে ৭৮ আর ইতিহাসে ৭৯ পায় না।
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ১০:৩৪216649
  • সিপুয়েমের পানে টানার চেষ্টাও করতে পারে ;-)
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৩২216646
  • আমি ইতিহাসে পেয়েছিলুম ৪০ আর ভূগোলে ৫৪। আজও মাঝরাত্তিরে স্বপ্ন দেখে ঘামতে ঘামতে ঘুম ভেঙ্গে যায়। দেখি ভূগোলে ২৪ না কত যেন পেয়েছি আর ইতিহাসে ৩।

    আমি কি বলেছি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার আগে মানিকতলা থানার এক পুলিশ আমাকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিয়েছিল? আর সেই সাজেশন শুনে আমার কেঁপে কেঁপে ওঠা হাসির দমক আড়াল করতে, আমার মা সেই পুলিশকে তেল দিয়েছিল এই বলে, "আপনি অ্যাত্তো ব্রাইট, আপনি প্রাইভেটে উচ্চমাধ্যমিকটা দিয়েই দিন।"
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১০:৩১216645
  • রোজ এক একটা উদ্ভট নামে নিজেকে ও ব্যাঙাচিকে ডাকবে।
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:২৮216643
  • সারাদিন কঠিন কঠিন ধাঁধা করাবে, বিদঘুটে সব অ্যালগো লেখাবে, ব্যায়লা বাজানো শেখাবে। আর ক্রিকেটের নাম শুনলেই ক্রিইং করে ক্ষেপে উঠবে।
    বেচারা ব্যাঙাচি
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:২৮216644
  • আমি ৭৮। লেটার না পেয়ে বেদম দুঃখু হইছিলো।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১০:২৭216642
  • আমি পেয়েছিলুন ৫৭। বল্লে হবে?
  • j | ১৯ মার্চ ২০১৪ ১০:২৬216640
  • ভাগ্য ভাল তখনও "হে ইউ লিশন টু মি / ইউ আর মাই লাভ জানো তুমি " গানটা বেরোয় নি !
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:২৬216641
  • আমি সিরিয়াসলি গিমি গড়গড়ির হাতে ব্যাঙাচিকে তুলে দিতে চাই। মাক্কালি।
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:২৫216639
  • ইন্ডিয়াজ চায়না ওয়ার আগে কোন একটা যেন সাইটে ছিলো, এখনো আছে, কিন্তু পয়সা দিয়ে মেম্বার হতে হয়। তবে বইটা ফ্লিপকার্টে আছে। আমার কাছেও ডাউনলোডানো থাকতে পারে, খুঁজে দেখবো।

    বইটা নিয়ে ফের তোলপাড় হচ্ছে শুনলুম - মানে বইটা নয়, বইটা যে রিপোর্টের ওপর লেখা সেইটা নিয়ে। নেভিল ম্যাক্সওয়েলের সাইটে রিপোর্টটা এসেছিলো, সে নাকি সাথে সাথে ব্লক করে দিয়েছে ভারতেঃ-)
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:২৪216638
  • আমাদের চঞ্চলদা পার্ট ওয়ানের আগের টেস্ট পরীক্ষায় ফার্স্ট বেঞ্চে বসে ছবি আঁকছিল খাতায়। আবার মাঝে মাঝে খাতা তুলে ক্লাস শুদ্ধু ছেলেমেয়েদের দেখাচ্ছিল, "এই দ্যাখ পালতোলা নৌকো", "এই দ্যাখ নদীর পাড়ে তালগাছ", "এই দ্যাখ তালগাছের উপর দিয়ে চামচিকের ঝাঁক উড়ে যাচ্ছে"। আর ক্লাস শুদ্ধু ছেলেমেয়ে হ্যা হ্যা করে হাসছিল।
    ইন্ভিজিলেটর ছিলেন অতিবৃদ্ধ এক প্রফ। আমাদের কলেজের অতিবৃদ্ধ প্রফরা একটু সাহেবি কায়্দায় "হে ইউ" বলে সম্বোধন করতেন সেই যুগে। তিনি আর সইতে না পেরে চঞ্চলদাকে বললেন "হেই ইউ! হোয়াট আর ইউ ডুইং?"
    চঞ্চলদা উঠে দাঁড়িয়ে বলল, "হেই স্যার! কান্ট ইউ সী আই অ্যাম ড্রইং?"
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:২১216635
  • ব্যাঙাচি বড় ভালো ছেলে, ব্যাং ওকে আমার হাতে ছেড়ে দিক। আমারও ইস্কুলে ইতিহাস আর ভূগোল ফেভারিট ছিলো। তালেগোলে আইটি কুলি না হয়ে গেলে ইতিহাসে পাতিহাঁস, থুড়ি প্রফেসরই হতুম হয়তো।
  • j | ১৯ মার্চ ২০১৪ ১০:২১216636
  • আর একটা বড় চাপ ছিল রাষ্ট্রকূট বংশের কান্ডকারখানা

    কখন কোথায় হারছে... কোথায় জিতছে
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:২১216637
  • শিলাপটে লেখা ---- কোনট যেন??
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ১০:১৯216634
  • চোল চালুক্য, বাহমনি - এসবের জন্য তো আর ইতিহাস পড়ার দরকার নেই, তুঙ্গভদ্রার তীরে পড়লেই চলে :-)
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:১৮216633
  • বাবা গো! চোল বংশের লোকগুলো কী বদ! কী বদ! ছেলেপিলেদের একটা ভালো নাম শুদ্ধু দিতে জানত না। একজনের নাম রাজা চোল, তার ছেলের নাম রাজারাজা চোল, তার ছেলের নাম রাজারাজারাজচোল। ঐ জাতীয় সব নাম গোটা গুষ্টির। আমি ঐ কয়েকটা নাম দেখে আর চ্যাপ্টারটাই পড়ি নি। কী দরকার বাবা বেশি রিস্ক নিয়ে! তার থেকে বলাকার মন, শিলাপটে লেখা এসব পড়লে আখেরে কাজ দিত সেই বয়সে।
  • b | ১৯ মার্চ ২০১৪ ১০:১৬216631
  • কিস্যুই না। নিছক ত্যাঁদড়ামি। সে তো আমার এক বন্ধু জয়েন্টের অংক খাতায় সুন্দর অরণ্যদেবের ছবি এঁকেছিলো। মাঝপথে দেখে ইনভিজিলেটর ওর দিকে হাঁ করে তাকিয়ে আছেন।
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১০:১৬216632
  • হ্যাঁ ইতিহাসটাই গল্পের মত করে পড়তাম। কিন্তু নম্বর পাইনি, তাতে কি, আসলে নিইনি, বিল্পব কচ্ছিলাম কিনা। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত