এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:০৯216690
  • অ্যাকচুয়ালি লাস্ট লাইনটা লিখেছিলাম "অম্নি দিবে আর নিবে, মিলাবে দাঁড়াবের কেস হয়ে গেল।" লেখার পরে প্রবল হিনীর ভয়ে মুছে দিলাম। কিন্তু সত্যগোপন করেও রাখতে পারলুম না। তাই এই পোস্টে লিখে দিলাম।
  • j | ১৯ মার্চ ২০১৪ ১১:০৭216689
  • এত এত স্ট্যান্ড !

    নাঃ কাল থেকে আর গুরুতে আসার নাম নেব না আমি
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:০৬216688
  • আমি আবার ইন্দোর কথা জানতুম না। তাকে খাতির করতুম, তার একটাই কারণ, কারণ সে সম্পর্কে জামাই, আমাদের রাত্তিরের বর। আর রাত্তির কিনা আমার ইস্কুলনী।
    সুমিতডাক্তারের কথা জানতুম। সুমিতডাক্তারকে যেই না বললুম, তুমি না মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে দাঁড়িয়েছিলে! সে বললে আমি আর এমনকি দাঁড়ালুম, আমার আগে তো দাঁড়িয়েছিল, ইন্দো।

    তখনও অম্নি দিবে আর নিবের কেস হয়ে গেল।
  • সিকি | ১৯ মার্চ ২০১৪ ১১:০৫216687
  • বলরাম হাড়ি।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:০২216685
  • বিকেলেবেলায় বাড়ি ফিরে কী হল, সেটাও শুনব, সেটাও শুনব
  • | ১৯ মার্চ ২০১৪ ১১:০২216686
  • ধুত্তোর!!

    অভ্যু তো উমাতেও দাঁড়িয়েছিল।
    আমি আবার সুমিতের কথা জানতাম না। এই জেনে নিলাম। এইজন্যই কবি বলেছেন 'দিবে আর নিবে।।।'
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:০১216683
  • আমার অলকমামা যে কিনা মেসের রাঁধুনিকে কালোজিরে কাঁচালংকা দিয়ে ইলিশমাছের ঝোলে মোটে ছটা কালোজিরে দিয়ে রান্না করতে বলেছিল, সে আপিস যাওয়ার আগে রোজ আধ ঘন্টা যোগাসন করত। যোগাসন তো শুরু করতে হয় শবাসন দিয়ে, শেষও করতে হয় শবাসন দিয়ে। তাই অলকামামা শবাসন দিয়ে শুরু করে শবাসন দিয়েই শেষ করত। শবাসন করতে গিয়ে ঘুমিয়ে পড়ত রোজ।
  • j | ১৯ মার্চ ২০১৪ ১১:০১216684
  • পুরোটা আর কি ..... দুজন স্যার বলেছিলে এ তারাবাজি পাবে তো অল্পের জন্য না পেয়ে মনের দুঃখে কিছুক্ষণ ফার্ণ রোডের মোড়ে ঝালমুড়ি আর বিলিতি আমড়া খেয়ে আলেয়ায় সিনেমা দেখতে চলে গেছিলুম

    বিকেলবেলা বাড়ি ফিরে কি হয়েছিল সে আর নাই বা শুনলে
  • | ১৯ মার্চ ২০১৪ ১১:০০216682
  • abhyu to umaateo daa`nrhiyechhil.
    aami aabaar sumiter kathaa jaanataam naa. ei jene nilaam. eijanyai kabi balechhen 'dibe aar nibe...'
  • নেতাই | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৮216681
  • আমি ময়ূরাসন উষ্ট্রাসন এসব পর্যন্ত রপ্ত করে নিয়েছিলাম। ভূজঙ্গাসন করতে গিয়ে বুকে ব্যাথা শুরু হল। তারপর সব ছেড়ে দিয়েছি। এখন শুধু শবাসন ভঙ্গিমায় ঘুমাই।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৭216680
  • অভ্যুদা চুপি চুপি কেটে পড়েছে।
    আমি খুব আশা করেছিলাম সবেতে লেটার পাবো ঃ)ঃ)ঃ) কিন্তু হায়
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৬216678
  • ঃ-)))) রাজদীপ!! প্লিজ পুরোটা বল?
  • j | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৬216679
  • রেজাল্ট বেরোবার পর ফার্ন রোডের মোড়ে আমিও স্ট্যান্ড করেছিলাম
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৫216677
  • আমি দারুণ সুপ্তবজ্রাসন করতুম এককালে। ধনুরাসন করতে গিয়ে কেস খেয়ে গেলুম। আর যোগব্যায়াম করা হল না।
  • নেতাই | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৪216676
  • রাঙা কে?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৫৩216675
  • অ্যাঁ, অভ্যুও মাধ্যমিকে স্ট্যান্ড করেছিল!!!! আমি শুধু বৈজয়ন্ত, ইন্দো আর সুমিতের কথা জানতুম।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৫২216673
  • দমু, সুমিতডাক্তারের নামও অ্যাডিয়ে দাও।
  • | ১৯ মার্চ ২০১৪ ১০:৫২216674
  • তাইলে আমিই একমাত্র যে কোনো সাবজেক্টে লেটার পায় নি।

    তবে সব সাবজেক্টে লেটার এই মাধ্যমিকে দাঁড়ানো ছেলেগুলো নির্ঘাৎ পেয়েছে। অভ্যু, ইন্ডো, রাঙা
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৫০216671
  • আমি ছড়িয়েছিলুম ইতিহাস, ভূগোল আর বাংলায়। বাংলার নম্বর দেখে খুব দুঃখ পেয়েছিলাম, আর ইতিহাসের নম্বর দেখে যা খুশি হয়েছিলাম। অংক, সায়েন্সের নম্বর দেখেও অত খুশি হই নি।
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:৫০216672
  • নাঃ, সব সাবজেক্টে পাই নাই। ছয়টা পাইছিলাম মনে হয়, আর দুইটা ওই দুই নম্বরের জন্যে মিস হইছিলো। বাংলায় পাওয়ার কথাও ছিলো না, পাইও নাই।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৮216669
  • সব সাব্জেক্টে কে কে লেটার পেইছিলো হাত্তোলো।
  • গজু | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৮216670
  • শীর্ষাসন, ব্যাঘ্রাসন এসব করতে পারতাম। এখন শীর্ষাসন করার চেষ্টা করলে সব রক্ত মুখে চলে আসে চোখে চাপ পড়ে।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৭216668
  • আমি তিনটে লেটার পেয়েছিলুম। অংক, লাইফসায়েন্স আর ফিজিকাল সায়েন্স। ওয়ার্ক এডুকেশনে এক নম্বরের জন্য মিস করেছিলুম। ইংরিজিতেও দুই নম্বরের জন্য মিস করেছিলুম।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৬216667
  • মনে হয়
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৫216665
  • ওয়ার্ক এডুকেশনে আমি চুষে গিয়েছ্লুম। অসাধারণ ক্লে মডেলিং করতুম কিনা। ৬৬ বা ৬৭ পেয়েছিলুম। ঃ((
  • kc | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৫216666
  • আমি পাঁচটা লেটার পেয়েছিলাম। মামারবাড়ি গেলে লোকে দেখতে আসত।
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৪216663
  • ওয়ার্ক এডুকেশনে আম্মো লেটার পেইছিলুম, আর আমার প্র্যাক্টিক্যালের মাটির টাইলটা এক্সটারনাল এগজামিনার নিয়ে গেসলো (এইটা পাঞ্জাস্যার আমাকে জনান্তিকে বলেছিলেন, সইত্য কিনা জানি না)
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৪216664
  • আর ভাইদের ক্লাসের এক বন্ধু একবার লেকে প্রেম করতে আসা জনতার থেকে টীচার্স ডে'র খাওয়াদাওয়ার চাঁদা তুলেছিল স্কুল ইউনিফর্ম পরে। পরের দিন সেই শুনে উৎসাহিত হয়ে আরেক বন্ধু প্রধানস্যারের শেষকৃত্যর চাঁদা তুলেছিল।
  • গিমি গড়গড়ি | ১৯ মার্চ ২০১৪ ১০:৪৩216662
  • ভৌমিকস্যার কেমিস্ট্রি পড়াতেন, বেশ লোক। প্রধানস্যার ইস্কুলে মনে হয় সবচেয়ে পপুলার স্যার ছিলেন। আমাকে যে কত নাম দিয়েছিলেন - গজা, ভজা, গ্যাঁড়াঃ-)
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ১০:৪২216660
  • লাইফ সাইন্সের খাতা পরীক্ষার সময় মিনিট কুড়ি আমার কাছে ছিল না, টোকার জন্য জবরদস্তি হাওয়া হয়ে গেছিল
    ঐ ২০ মিনিট মিস করার দুঃখে সারা রাত না ঘুমিয়ে পরের দিন ভূগোল পরীক্ষা দিলাম। মার্কশিটে দেখলাম লাইফ সাইন্সে ৯৩ আর ভূগোলে ৬৭। ওঃফ সে কি মনব্যাদনা, ভূগোলের নাম্বার দেখে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত