এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৯216720
  • ঝিকি, সাততলার বারান্দা দিয়ে প্রেমিক বল্লো বলে ঝাঁপ দিয়েচে এই মেয়ে!!! সতেরো বছরে একটুও নিজের বুদ্ধিশুদ্ধি হয়নিকো! আবার রোজ রোজ ছাদ টপকে দেখা করতে যেতো!
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৮216719
  • তিমির কমেন্টের ব্যাঁকা গড়নটা মোটেও চোখ এড়াল না।
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৬216716
  • না না আমি খুবই বিশ্বাস করছি সব। শুধু ঐ পরীক্ষায় কম নম্বর আর পড়াশুনো না করার গুল্পগুলো বাদে।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৬216717
  • হ্যাঁরে ব্যাঙ তুই এখানেই থাক।না হলে আবার রাজনীতি চলে আসবে মার্কেটে।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৬216718
  • হ্যাঁরে ব্যাঙ তুই এখানেই থাক।না হলে আবার রাজনীতি চলে আসবে মার্কেটে।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৫৫216715
  • হি হি হি একক! ঃ-)))))))))) আরো চাই, আরো আরো।
    এই কবিতার লাইন বদলানোটা আমিও প্রায়ই করতুম। তবে ভুলে যেতাম বলে করতাম।
    "এ ভরা বাদর ও, এখালি চাদর ও" টাইপ।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৫২216714
  • আমার দুই বন্ধু একবার বাড়ি থেকে পালিয়ে বিয়ে করল। এমন পালানো পালাল, যে কেউ আর তাদের কোনো খোঁজই রাখতে পেলে না। আজ এত বছর পরে ফেসবুকের কল্যাণে তাদের যদি বা খুঁজে পাওয়া গেল, দেখা গেল, তারা আর বর বৌ নাই,তাদের বর আর বউ দুজন অন্য লোক। একে অপরের বন্ধুর লিস্টিতে অব্দি নাই। কী জ্বালা! মন খুলে তাদের সঙ্গে দুটো স্মৃতিচারণা করার উপায় শুদ্ধু নেই, পাছে তাদের কষ্ট দেওয়া হয়।
  • একক | ১৯ মার্চ ২০১৪ ১১:৫০216713
  • পরীক্ষার খাতা নিয়ে তো অনেক গপ্প :) বাংলা ছিল একদম মজা করে লেখার জায়গা। নিজের যা মনে হত তাই লিখতুম। আর যেখানে সেখানে "কবি বলেছেন "। এটা অবশ্য সবাই করে। কিন্তু আমি আর অভিষেক এত বেশি করতুম যে শেষে ফতোয়া জারি হয় কবি বলেছেন বলে নিজের লাইন ঢুকিয়ে দিলে ডাবল নাম্বার কাটা যাবে। এছাড়া কবিতার লাইন কে ছোট করা, পাল্টে দেওয়া এসব ছিলই। আমাদের স্কুলে একটা বিশাল ইয়ারলি এক্সিবিশন হত। প্রতিটা সাবজেক্ট এর আলাদা রুম। সেখানে তাই নিয়ে লেখা -আঁকা -মডেল এইসব। ড্রইং, ফিসিকাল সায়েন্স আর বাংলা তে থাকতুম। একবার বাংলা হলে অভি একটা সিরিজ আঁকলো রবিবাবুর উর্বশী কবিতা নিয়ে। ক্লাস নাইন। আর্ট পেপারে এত বেশি জায়গা নিয়ে এঁকেছে যে কবিতার লাইন লেখার জায়গা নেই। যতবার পেন্সিলে লিখছে জায়গা কম হচ্ছে। ইদিকে ফন্ট ছোট করবে না। শেষে আমি শব্দ একটু বদলে মিলিয়ে ছোট করে দিলুম। এক্সিবিশন চলছে। কোনো সমস্যা নেই। হটাত সেক্রেটারি মহারাজ এলেন। বেজায় গম্ভীর মানুষ। উর্বশী সীরিসের সামনে দুবারের বার ঘুরে এসে দাঁড়িয়ে হাঁক পারলেন " এই পাপকাজ টি কে করেছে ? দেখি মুখটা !! " অভি কাছাকাছি ছিল প্রশংসা পাওয়ার লোভে। মুখ শুকিয়ে গ্যাছে বেচারার। আমতা আমতা করে বলল আমি এঁকেছি মহারাজ :( না না আঁকা নয় এই লাইন টা পাল্টিয়ে ছন্দ মেলানো হয়েছে ........এই হতভাগা যাস কোথা ??? বলতেও হলনা টের পেয়েছেন আমার কাজ। হু হু করে কবিতার প্রায় অদ্ধেক টা শুনিয়ে দিলেন ! তারপর সেকি বকা ! ইয়ার্কি হচ্ছে এটা ? রবীন্দ্রনাথের কবিতা নিয়ে ইয়ার্কি ? জায়গা হয়নি বলে নিজেই এডিট করছ ??
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৪৮216712
  • এব্বাব্বা টিমের পালায় পড়ে তোরও বিশ্বাসক্ষমতা নষ্ট হয়ে গেছে। এগুলোর একটাও বানানো গল্প না।
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১১:৪৬216711
  • দে, বাড়ীর রারান্দা থেকে ১৭ বছরে আমার এক বন্ধুও ঝাঁপ মেরেছিল। দোতলার বারান্দা ছিল, তাই খালি পা ভেঙেছিল। সেই অবস্থায় পালিয়ে বিয়ে করে!!

    আমার সঙ্গে শেষবার দেখা হওয়ার সময় বর্ধমান ইউনিতে বায়োলজির কোন একটাতে এমএসসি করছিল, এখন কোন কলেজে পড়ায়। সেই ছেলেটার সাথে বিববাহিত জীবনেও সুখী।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১১:৪৫216710
  • ভাটানো মানে তো খালি বানিয়ে বানিয়ে গল্প। গল্পই যদি লিখবে তো টইতে লেখো না কেন?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৪১216709
  • এই দ্যাখো! এ কী জ্বালা! টই তুলে দিল! অ হুচিমণি, আমাকে একটু ভাটাতে দিবি না? কেন রে?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৩৯216708
  • আমাদের সেলাইয়ে কোনো একবছর একটা আস্ত সোয়েটার বুনতে হত।
    তিন্নি পড়ত সাখাওয়াত মেমোরিয়াল ইস্কুলে আর আমি বিডন স্ট্রীটের ইস্কুলে। তিন্নির জন্মদিনের উপহার হিসেবে তিন্নিকে দিদুন যে সোয়েটারটা বুনে দিয়েছিল, তিন্নি সেই সোয়েটারটা দেখিয়ে শাখাওয়াত ইস্কুলে দশে দ্শ পেল। তারপর সেই একই সোয়েটার দেখিয়ে আমি বিডন স্ট্রীটের ইস্কুলে দশে দশ পেলুম। দিদুন কিছুই পেল না।
  • b | ১৯ মার্চ ২০১৪ ১১:৩৭216707
  • মাধ্যমিকে আপনারা কেউ স্ট্যান্ড করেন নি? চ্ছোঃ। তিয়াত্তর হাজার সাতশো বিরাশি-তম হয়েছিলাম, চার লাখের মধ্যে।

    **
    ভবতোষ দত্তের আট দশক থেকে একটা গল্প শোনাই। ঢাকার কোনো ফার্স্ট জেনারেশন শিক্ষার্থী---অসাধারণ মেধাবী--- ঢাকা ইউনিভর্সিটির ম্যাট্রিক পরীক্ষায় সেকেন্ড হয়েছে। সেটা বাবাকে বোঝাতে না পেরে অবশেষে বলে "বাবা আমি দুনিয়ায় দুই হইসি।" বাবা রেগে এক থাপ্পড় কষিয়ে বললেন "হারমজাদা! আমার পোলা হইয়া দুনিয়ায় দুই হইছস। হাজার-দুহাজার হইলে লোকরে তাও কওন যাইত"।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১১:৩৬216706
  • ও ব্যাংদি, বাদলিদিদার গল্প পড়ে নিয়েছি। টই তুলে দিয়েছি। এবার এসব বাজে গল্প ছেড়ে ওখানে গিয়ে বোসো না....
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১১:৩৫216704
  • আমি অতি কষ্টে টেনেটুনে পাশ করতাম ঃ(
    তবে মাধ্যমিকে ওয়ার্ক এডুকেশন গ্রুপে লেটার পেয়েছিলাম, যার মধ্যে সেলাই-এই ৪৮।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৩৫216705
  • আমার ভাই চৈতন্যদেবকে নিয়ে ভক্তিবাদের কী এক প্রশ্নের উত্তরে লিখেছিল, "চৈতন্যদেবের বহুমূত্ররোগ ছিল। চৈতন্যদেব মূত্রত্যাগ করতে সমুদ্রের ধারে যখন যান ........" ইত্যাদি।
    স্যার ক্লাসে এসে নাকি কঁকিয়ে উঠে বলেছিলেন, "ওরে বানিয়ে গল্পই যখন লিখবি, তখন একটু শ্রুতিমধুর করতে পারিস না? মহাসমুদ্রে বিলীন হয়ে যান, লিখতে কী হচ্ছিল?"
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:৩১216703
  • একক, ঃ-))))) আরো হোক।

    রজনী প্রসঙ্গে ঃ আমার ছেলের বাংলা বইয়ে এবছর রজনীকান্তর বাবুইপাখিরে ডাকি বলিছে চড়াই ছিল। তো অ্যানুয়াল পরীক্ষায় সাধারণত একটা কোনো পদ্য মুখস্থ লিখতে হয়। আমি পড়া ধরতে গিয়ে তাকে বললাম, বাবুই পাখিরে ডাকিটা মুখস্থ বল।
    সে বলল, বাবুই পাখিরে ডাকি কবিতাটি লিখেছেন কবি রঝনিকান্থ সেন, বাবুই পাখিরে ডাকি..............
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:২১216700
  • এখন ভাটপাতা ছাড়া যাবে না। আমি ভাটপাতা ছাড়লেই আবার এখানে ঘাস-কাস্তের লড়াই লেগে যাবে।
  • একক | ১৯ মার্চ ২০১৪ ১১:২১216701
  • ভালো ভালো ছেলে মেয়েদের গপ্প হচ্ছে। একটু খারাপ দের কথা কয়ে যাই। টেস্ট পরীক্ষায় ভূগোলে এগারো পেয়েছিলুম। সন্তোষ দা খাতা নিয়ে ক্লাসে দেখা করতে এলেন। না না তুই বল এগারো কিকরে পেলি কিকরে কিকরে :(:( কেঁদে ফ্যালেন আর কি। আসলে কিছুই তো লিখিনি। ভূগোলের অঙ্কটা করেছি আর মৃত্তিকা ক্ষয় এর প্রশ্নে, একটা গাছ, গাছের থেকে পাতা পড়ছে, গাছের তলায় পাথর উঁচু করে রাখা, একটা গরু সেই পাথর বেয়ে উঠছে এই রকম একটা সীন এঁকে দিয়ে এসেছিলুম। তাতে এক। সব মিলে এগারো।
    বাংলা তেও অবস্তা খারাপ। সেই সময়টা কেন জানি পান করার প্রচন্ড বদভ্যাস জেগেছিল। সমস্ত উত্তরে যেখানে সুযোগ পেয়েছি পান। দিনেশ দা ভীষণ মন বোঝাচ্ছেন টিচার্স রুমে ডেকে .........দ্যাখ, এটা তো পরীক্ষার খাতা এখানে ওরকম করতে নেই। কেন নেই ?। হাইট ছিল ইতিহাস। জেনেবুঝে একটা শয়তানি করেছিলুম। ফার্স্ট বয় ঘন ঘন রজনী ডাট কোট করত তাই নিজের উত্তরে "রজনীপাম ডাট এর মত বাম মতদুষ্ট ঐতিহাসিক যাই বলুন না কেন ........" লিখে তাঁর গুষ্টির তুস্তিপুজো। ইতিহাসের খাতা দেখতেন গামছা। মোটেই বুঝিয়ে বলার লোক না। পাঁচটা লাল জিজ্ঞাসা চিহ্ন এঁকেছিলেন "মতদুষ্ট" র পান্চ্পাশে :( তবে "বাম " এর তলায় দাগান নি :P আর ফার্স্ট বয় যা ক্ষেপেছিল সে আর বলার নয়। প্রসঙ্গত, আমাদের সময়ে ভালো মন্দ সবরকম খাতা অপেনলি ডিসকাস হত রেসাল্ট বেরোবার পর।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:১৮216698
  • আর ও টই ডুবেমুবে গেছে, বেশ হয়েছে! আমাকে আড্ডা দিতে না দেওয়ার যত্তো ষড়যন্ত্র সব।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:১৬216697
  • মাঠের গল্প লিখেছি তো, তুই দেখিস নি হয়তো।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১১:১৫216696
  • না না টইতে লেখো। মাঠের গল্প.......
  • aranya | ১৯ মার্চ ২০১৪ ১১:১৪216694
  • 'সম্প্রতি সংসদে শরিফ সরকার জাতীয় নিরাপত্তা নীতি পেশ করেছে। তাতে বলা হয়েছে, উগ্রপন্থা দমন করতে সরকার ২২ হাজার কওমি মাদ্রাসাকেই সাধারণ শিক্ষার আওতায় নিয়ে আসবে। অর্থাৎ শুধু ধর্মশিক্ষা নয়, পাকিস্তানি মাদ্রাসায় অঙ্ক-বিজ্ঞান পড়াও বাধ্যতামূলক করা হচ্ছে' - আজকের আবাপ-য় দেখলাম।

    খুবই ভাল পদক্ষেপ
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:১৪216695
  • আমি লেখার আগে কি তুই চঞ্চলদার গল্প জানতিস?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১১:১৩216693
  • অমা, গল্প লিখছি না তো কী করছি সকাল থেকে?
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১১:১২216692
  • ও ব্যাংদি, গল্প লেখো না...
  • নেতাই | ১৯ মার্চ ২০১৪ ১১:১০216691
  • আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রতি ক্লাসেই আমাদের স্কুলে স্ট্যান্ড করতুম। ক্লাস ইলেভেনে একটু পিছলে পড়ছিলাম তাতেই বাবা রেগে গিয়ে আমাকে রিক্সা কিনে দেবে বলেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত