এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:৪১216751
  • ফার্স্ট সেকেন্ডের কতরকমের গল্প হয়। এই শিরোনামে সাহিত্য কম্পিটিশন হতে পারে।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩৮216748
  • সেকালে দেদার পয়সা না থাকলে ছেলে/জামাইকে "ডাক্তারী পড়ানো" যেত না। শুধু মেরিট নয়, খরচও ছিলো অনেক। অনেক শ্বশুর ডাক্তারী পড়ানোর খরচ কন্যাপনের মধ্যে ইন্‌ক্লুড্‌ করে নিতেন।
    ডাক্তারীতে বছর বছর ফেল মারা কোনো লজ্জার ব্যাপার ছিলো না। পোক্ত হয়ে পাশ দেওয়াটাই ছিলো গুরুত্বপূর্ণ। তখনও তো এম্বিবিয়েস হয় নি। হয় এফে পাশ ডাক্তার, নয় এম্বি পাশ।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩৮216749
  • হ্যাঁ।
  • | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩৬216747
  • আরেকটা অদ্ভুত জিনিষ অল্প কিছু বছর চালু ছিল, প্রি-ইউনিভার্সিটি। শোভাদিদি খুব গর্ব করে বলতেন 'আমাজ্জামাই পিইউ পাশ'
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩৪216746
  • আবার দেখুন "নন্‌ ম্যাট্রিক" স্টেটাস কিন্তু সম্মানার্থে উল্লেখ করা হোতো না।
    সেকালে ম্যাট্রিক পাশ জামাই শ্বশুরের টাকায় আইয়ে পড়ত, গ্রাম থেকে শহরে এসে কালেজে ভর্তি হতো। শ্বশুরের পয়সা বেশি থাকলে জামাইবাবাজীবন যেতেন বিলেত ব্যারিস্টারি পড়তে।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩৩216745
  • শরৎচন্দ্র আউট অফ ফেভার। রবি ঠাকুর কিন্তু বিশাল বড় কমপ্লিমেন্ট দিয়েছিলেন।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:৩০216744
  • thank you সে।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৩:২৭216743
  • হুঁ। তখন তো আইয়ে ফেল, ম্যাট্রিক ফেল, বিয়ে ফেল, এইরকম সব পাত্র মিলত বিয়ের বাজারে। হাই ডিম্যান্ড ছিলো তাদের।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:২৩216742
  • শরতচন্দ্রের কেসটা জানেন? ম্যাট্রিক প্লাকড একটা জিনিস ছিল তখন। ম্যাট্রিক প্লাকড হলে কোনও কোনও চাকরির মিনিমাম এলিজিবিলিটি কন্ডিশন ফুলফিলড হয়ে যেত। তো পরীক্ষার ফীজ জোটে নি, শরতবাবু পরীক্ষায় বসতে পারেন নি, কাজেই জেই তাঁর আর প্লাকড হওয়া হল না। ইন্টারভিউতে ডেকেছিল বলেছিলেন বসতে পারলে আশা করি ফেল করে যেতে পারতাম।
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৩:১৮216741
  • মেম আরও কিউট ঃ-)
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৩:১৭216740
  • আগেরটার চেয়ে এমেম নামটাই বেশি কিউট লাগছে।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৩:১৫216739
  • ও বাবা এ কী টপিক :(
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:৪২216738
  • আমার মা আমাকে ক্লাস ওয়ানের অ্যানুয়াল শুরুর দিনে, সক্কালবেলায় স্কুলে পৌঁছে দিয়ে বলল, আমি যেন খুব ভালো করে পরীক্ষা দিই, তাহলে ফার্স্ট হবে, এরকম ফার্স্ট হতে হতে, তাহলে আমি যতদিনে ক্লাস টেনে যাব, আনন্দমেলার ক্লাস টেনের ফার্স্ট গার্লে আমার নাম আর ছবি থাকবে। যতদিনে টেনে উঠলাম, আনন্দমেলা ক্লাস টেনের ফার্স্টদের নামছবি ছাপা বন্ধ করে দিল, আমারও আর তাই ফার্স্ট হওয়া হোলো না।
  • sosen | ১৯ মার্চ ২০১৪ ১২:৩৮216737
  • আমিও ককনো সেকেন হইনিকো।
    আর এত কষ্ট করে দাঁড় খেয়ে খেয়ে লাভটা হোলো কি আপনাদের শুনি, সেই তো শেষে আপিস পালিয়ে ফেল্টুদের মত গুরু করেন। হাড়িবাবু তাও দেরিতে হলেও ভুল বুজতে পেরেছেন। আর এই অভ্যুদাকে দ্যাকো?
  • kumu | ১৯ মার্চ ২০১৪ ১২:২৭216736
  • আমি জীবনের কোন বড় পরীক্ষায় দাঁড়াতে পারিনি।তবে আমার ভাই (দে র স্যার)দাঁড়িয়েছিল।সব পরীক্ষাতেই।
    দে ফোন থেকে লিং পড়া যাচ্চে না, পরে পড়ে বলছি।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:২১216735
  • বি-কে ক্ক, আমিও জীবনে কোনোদিনও সেকেন্ড হতে পারলুম না।
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:১৯216733
  • আমার ভাই আবার গৃহত্যাগী হয় নি কখনো, কিন্তু হবে বলে থ্রেট দিত, সে ভয়ঙ্কর থ্রেট! বলত "বাড়ি থেকে পালিয়ে গিয়ে তারাপদকাকুর বিড়ি চুরি করে খাব, বুড়ির দোকানের বাংলাজলও খাব।"
    সেই শুনে মা এক হপ্তা ধরে ওর খেলতে যাওয়াই বন্ধ করে দিত। আর ওকে বেদম পিটত, আর আমাকে বকত। আমি কেন খারাপ কথায় হেসেছি, তাই।
  • b | ১৯ মার্চ ২০১৪ ১২:১৯216734
  • আমি তো মশায় জীবনে কোনোদিন সেকেন্ড হইনি (একটু বস্তাপচা হয়ে গেলো, তবু, পুরনো চাল...)
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১২:১৫216732
  • সেই ছোটবেলায় মহাপুরুষ/নারী-দের জীবনীতে লেখা থাকতো, উনি ইংরেজিতে প্রথম হয়েছিলেম, তিনি অঙ্কে দ্বিতীয় হন ইঃ। সেই থেকে আমিও ভাবতাম, আমি কৃতিত্বের সাথে অমুকে নবম আর তমুকে দ্বাদশ স্থান অধিকার করেছি। কেলাসে কতজন ছিলো সে আর কইলাম না।
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১২:১২216731
  • তোমরা তো গোয়ালের মালিক!
  • dd | ১৯ মার্চ ২০১৪ ১২:১১216730
  • কয়েকটি গুরুত্বপুর্ণ ব্যাপার উল্লেখ বা করেও পারছি না।

    একদিকে সত্যের প্রতি নিষ্ঠা অন্যদিকে ভুবন কাঁপানো বিনয় - এই বিশুদ্ধ টানপোড়েনে জর্জরিতো হয়ে জানিয়ে দি - শুনুন, কেলাস থিরীতে আমিও (কান ঘেঁষে) ফিফথ হয়েছিলাম। উপায় নেই। নিজেকেই বলতে হয়। পই পই করে বলা স্বত্তেও কোনো হিংসুটেরাই লিস্টিতে আমার নাম ঢুকাবে না। কি করবো ?

    সাক্ষাতে নিপাট ভালো মানুষ। য্যানো ফ্রায়েড ফিশটা টার্ন কত্তেও শেখেন নি, কিন্তু তলে তলে একেবারে খুনে গুন্ডা টাইপের রেজাল্ট। আমাদের তনুও কিসব ইরি কিরি মিরি হয়েছিলো। বেশ কয়েকজন এরকম।

    আমাদের সর্বজনশ্রদ্ধেয় ভিকিদাও ইন্জিনীয়ারিং কালেজের পরীক্ষায় সব ডিপাটমেন্ট মিলিয়ে ফাস' হয়েছিলো। জানতেন?
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:০৯216729
  • তার বাবা তার ঘোষণা শুনে বলেছে " ভালো হয়। দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো", সেই শুনে ব্যাঙাচি খচে গিয়ে বলেছে, "শুন্য কী করে হবে? তোমরা দুজনেই তো থেকে যাচ্ছ!"
  • একক | ১৯ মার্চ ২০১৪ ১২:০৭216726
  • আমি ছোটবেলায় গৃহত্যাগের কথা বললেই পরিস্কার বলা হত : গায়ের জামা কাপড় ব্যাগ টিপিন্বক্স সব রেখে যেখানে যাবে যাও। ব্যাপারটা সম্মানজনক শর্ত নয় বলে কোনদিন গৃহত্যাগ করা হলনা :(
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১২:০৭216727
  • ব্রতীন, তুমি পুট্টুসের আঁকা ঈশ্বরের ছবি, আত্মপ্রকৃতি এসব আমার মুখবই-এ দেখোনি???

    আমাদের মন খারাপ হলে ওর শিল্পকর্মগুলো দেখি ঃ-)
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:০৭216728
  • আবার বলেছে, "আমি এতদিন ধরে তোমাদের সঙ্গে কী করে ছিলাম, সেটাই বুঝতে পারছি না। কিন্তু আর থাকা যাচ্ছে না।"
  • Tim | ১৯ মার্চ ২০১৪ ১২:০৫216725
  • হি হি ব্যাঙাচি হেব্বি সুইট। ঃ-)

    কানিং মা বলে কে ক্যানিবল পড়লাম প্রথমে। চোখ দেখাতে হবে।
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১২:০২216723
  • দে, ঃ)))
  • byaang | ১৯ মার্চ ২০১৪ ১২:০২216724
  • বিটিডাব্লিউ, কাল বিকেলে ব্যাঙাচি গৃহত্যাগী হয়েছিল। শুধু সন্ধ্যে আটটা নাগাদ জলতেষ্টা পেয়ে যাওয়ায় সে জল খেতে এসেছিল, কিন্তু আমি খুবই কানিং মা বলে তাকে জোর করে, ট্রিক করে ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আজ আর সে কিছুতেই নিজেকে ট্রিকড হতে দেবে না। আজ সে কাগজে লিখে দিয়ে সাইন করে তবে গৃহত্যাগ করবে তার ফুটবলটা নিয়ে। টাকাপয়সা তার কিছু চাই না।
  • bratin | ১৯ মার্চ ২০১৪ ১২:০১216721
  • ক্লাশ থ্রি না ফোরে আমার আঁকা টিয়া পাখি দেখে বাঁশরী দি বলেছিলেন " এটা কী এঁকেছো টিয়া পাখি না ট্যাঁপা পাখি?" কী অকমান এক ঘর ছেলের সামনে!!

    ( দোষের মধ্যে পাখির মাথা টা একটু চেপ্টে গিয়েছিল !! )
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১২:০১216722
  • ব্যাং আমার স্কুল জীবনের সচেয়ে কাছের দুই বন্ধুরই একাধিক বিয়ে, আর ততোধিক রিলেশন!!!

    এই দুই বন্ধুর একজনের মা আমার সেলাই-গুরু ছিলেন। নিজের মেয়ে পারত না বলে উনি তাকে কালি-সাবান নিতে বাধ্য করেছিলেন।
    আমার সেলাই এর সবচেয়ে বড় সমালোচক ছিলেন উনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত