এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৮216810
  • সে-র লেখাটা পড়ে উঠলাম। বড় ভালো!

    স্যান, না না তুই এই ব্যাপারে ৫% নোস। জামাকাপড়ের ব্যাপারে আমাদের বাড়িতে কেউ খুব একটা চিন্তাভাবনা করত না। আর আমারও কিছু চাইতে খুব সম্মানে লাগত। যতদিন নিজে না রোজগার করেছি, যা পেতাম পরতাম।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৭216808
  • অথবা আপনাকে।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৭216809
  • একক খবর কী? তোমারই রাশিয়া থ্রেডে তোমাকে আর দেখলাম না।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৬216807
  • পড়ে নিলে এতখানি স্যান? শেষ অংশ পড়লাম। পাওয়ারফুল শেষলাইন।
  • একক | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫৫216806
  • সে র লেখা দারুন লাগছে পড়তে। ঝরঝরে ভনিতাহীন। ব্লগে রাখলে হয় না ?
  • san | ১৯ মার্চ ২০১৪ ১৫:৫০216805
  • সে এর লেখাটা বেশ ভাল লাগল, একজায়গায় পিডিএফ করে রাখলে ভাল হত।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৮216804
  • পিডিএফ না, জেপিজি।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৭216802
  • লেখাটা ছাপা হয়েছে, সে? পিডিএফ থেকে পড়তে অসুবিধে হচ্ছে।
  • san | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৭216803
  • নানা গুরুতে ঃ-)
    আমার বন্ধুবান্ধবরাও তো আমার মতই জামাকাপড় পরত।
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৬216801
  • সে, অ্যাজ ইউজুয়াল, খুব সুন্দর লেখা। কিন্তু মরাল গার্জেনের অনুমতি সাপেক্ষে পোষাক পরার ব্যাপারটা বুঝলাম না। আর একটু খোলসা করে লিখবে?
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৫216800
  • স্যান তোমাদের জেনে তুমি ৫% এর দলে নও।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪৩216799
  • তোমরা তো সবাই ভাগ্য করে এসেছ। কী ভালো সময়ে জন্মেছ।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৫:৪২216798
  • বাকিটুকু











  • san | ১৯ মার্চ ২০১৪ ১৫:৩৯216797
  • আমি মনে হচ্ছে ৫% এর দলে, স্কুল লাইফ আর কলেজ লাইফ বেশিটা স্কার্ট আর জিনস পরেই কাটালাম। ইউনির আগে সালওয়ার কামিজো কম পড়েছি। তবে কুর্তি অনেক পরতাম।
    ইশকুলে অবশ্য নাইন টেন শাড়ি পরতে হত কিন্তু ইশকুলের বাইরে নৈব নৈব চ।
  • de | ১৯ মার্চ ২০১৪ ১৫:৩৭216796
  • অপূর্ব, সে!
  • de | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৯216795
  • আমাদের স্কুল পুরো তিনো - সবুজ শাড়ী, সবুজ হাতা-অলা আর টাই-কলার আলা সাদা টপের সঙ্গে পড়তে হোতো। শাড়ীর কুচি বরাবরই আমার পিছন দিকে থাকতো!
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৮216794
  • আমি প্রথমবার প্লেনে চাপার সময় বিজনেস স্যুট কিনেছিলাম। ঐ একইরকম ফান্ডায় ঃ))
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৭216793









  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৫216792
  • আমাদেরও স্কুলে নীল পাড় শাড়ী। বাড়িতে স্কার্ট, সালোয়ার কামিজ। প্যান্ট প্রথম কিনেছিলাম নিজের রোজগারের টাকায়। শখ তো ছিলই। তার ওপর প্রথম আমেরিকা যাব। তখন ভাবতাম আমেরিকায় বুঝি ট্রাউসার না পরলে ঢুকতে দেবে না। নিজের জন্য শখের কিছু কেনাও ঐ নিজের রোজগারের টাকায়। তখন চার মাস হয়েছে চাকরীর। বাড়িতে কম্পিউটার এসেছে। সবার জন্য উপহার কেনাও শেষ। মনে হল নিজের জন্যও কিছু কেনা যাক। তখনও ক্যাসেটে গান শোনা যেত। সোনির ওয়াকম্যান কিনেছিলাম একটা। এতবার বাড়ি বদলাতে বদলাতে কোথায় যেন হারিয়ে গেল!
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৪216790
  • বাকী লেখা কখন পোস্টাবে?
  • PDF | ১৯ মার্চ ২০১৪ ১৫:২৪216791
  • গুগুল ড্রাইভে পিডিএফ টা তুলে শেয়ার অপশন পাবলিক করে লিং দিলে হয়, বা 4shared বা mediafire এ পিডিএফ টা আপলোড করে লিং দিলেও হয়। drive.google.com তো জিমেল এর সাথেই আসে, বাকিগুলোতে চট করে একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হয়।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৯216789
  • লেখাটুকু মন কেড়ে নিল।
  • Du | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৭216788
  • এটা সেই ট্রেনের গল্পের মতো হয়ে যাচ্ছে যেখানে বাবা আর ছেলে সময় কাটানোর জন্য পরস্পরের নাম ঠিকানা ইত্যাদি জিজ্ঞেস করছিলো ঃ)
  • jhiki | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৬216786
  • আমাদের নীল পাড়, তবে ব্লাউজ না, সাদা শার্ট।
    যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন শাড়ীর সাদা আর নীল কোনরকমে রান সেলাই করে জোড়া ছিল। সাইকেলের চেনে ঢুকে ছিঁড়ে যেত। দু- বছরে বেশ কয়েকটা শাড়ী ছিঁড়ে ফেলায় মা আর কিনে দেয় নি ঃ(

    মাধ্যমিক দেওয়ার সময় আমার দারুণ রূপ ছিল। গুটিয়ে পরা ফুলহাতা শার্ট, জোড়া দেওয়া শাড়ী, পায়ে নর্থ স্টার আর মাথায় চড়ুই পাখির বাসার মধ্যে দুটো পনিটেল।
    ঐ চুল বাঁধার অত্যাচারটাও মোটামুটি মাধ্যমিকের পরেই শেষ হয়েছিল।
  • hu | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৬216787
  • পরের পার্ট আপলোডিত হোক ঃ)
  • de | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৫216785
  • পড়া যাচ্ছে সে। এটা কিন্তু আমি আগেও পড়েছি -- খুব সুন্দরঃ)
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৪216784
  • ঃ-) সেই।
  • এমেম | ১৯ মার্চ ২০১৪ ১৫:১৩216783
  • বিয়ের কিছুদিন পর চৌরঙ্গীর একটা দোকান থেকে বেগুনি-সাদা-চেক কটন ট্রাউজার্স ও হালকা রঙের কুর্তা কিনলাম। দুটোই বেশ কম দামী। নেক্সট স্টেপ আরো অনেকদিন পর হাল্কা নীল ডেনিম। এগুলো কলকাতায় পরতাম না। সালওয়ার কামিজ আমি ছাড়া আআদের বাড়িতে আর কেউ ভালোবাসে না।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৫:১১216782
  • একটা টেস্ট করছি, যেহেতু পিডিয়েফ আপলোডাতে জানি না।
    শাড়ীর অত্যাচারের কথা লিখেছিলাম কোথাও।
    দেখুন তো পড়া যায় কিনা।
  • সে | ১৯ মার্চ ২০১৪ ১৫:০৪216781
  • আমাদেরো সাদা শাড়ী লাল পাড়। সাদা ব্লাউজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত