এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২০ মার্চ ২০১৪ ১৪:৪২217140
  • vs.
    ইনি?
  • সে | ২০ মার্চ ২০১৪ ১৪:৪১217138
  • ইনি


    vs.>
    ini?

    <
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:৪১217139
  • পরিবর্তন বলতে কী আশা করেছিলে দে? সরকার বদল ছাড়া আর কিছু?
  • de | ২০ মার্চ ২০১৪ ১৪:৩৯217136
  • টিম, ফোর্থ ক্লাস বেয়াড়া স্টাফ যারা তখন লাল ছিলো সব এখন সবুজ। কাজেই পরিবর্তন কোথাও আসেনি বিশেষ!
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:৩৯217137
  • গড়গড়ি হু? অরিজিত নাকি?
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১৪:৩৫217134
  • মানে এমনই অবস্থা যে "ব্রীজ ভেঙে নতুন করাটা" - যেটা পজিটিভ কাজ হিসেবে বল্লাম, সেটাকে নেগেটিভভাবে নিলো!
  • de | ২০ মার্চ ২০১৪ ১৪:৩৫217135
  • সেগুলো বোধায় অ বিশ্বাস দেখতেন বোতীন - আমি দেখিনি সেটা সিওর!
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১৪:২৫217133
  • দুধুভাতুদের খেলা আবার কেউ ধরে নাকি?
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:২২217132
  • বোতিন যাদবপুর কেন্দ্রের প্রার্থী নিয়ে কী মত?
  • sadharan manush | ২০ মার্চ ২০১৪ ১৪:২১217131
  • আমাদের বোকা ভেবেছো ভালো কথা, সেটা এভাবে না বল্লেই পারতে।
  • bratin | ২০ মার্চ ২০১৪ ১৪:১৯217129
  • সিপিএম দের এই কষ্ট আমি উপলব্ধি করতে পারছি। কিন্তু কিছু করার নেই। কাজ করলে তার প্রতিফল পেতেই হবে। আমরা বুদ্ধিমান লোকে রা সাধারণ মানুষ কে বোকা ভাবতেই পারি। কিন্তু
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:১৭217127
  • এই নাহলে অ্যাকাডেমিক!
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ১৪:১৭217128
  • ব্রতীন যে একেবারে টি-২০ স্টাইলে শুরু করল!!!

    বল হাতে কে আসছে?
  • sch | ২০ মার্চ ২০১৪ ১৪:১৬217124
  • KC দা শুধু কলকাতা না ভারতের - ফর দ্যাট ম্যাটার এশিয়ার সব দেশের পুরনো শহরেরই এক অবস্থা। মেট্রো ম্যানিলাতেও যদ্দুর জানি ভয়ানক সমস্যা হয় মাটির তলার ম্যাপ নিয়ে। সম্ভবতঃ ২০০৩- ০৪ এ কলকাতার GIS mapping এর কাজ শুরু হয়, তখন কিন্তু মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায় আর কমিশনার দেবাশিস সোম। প্রাথমিকভাবে প্রপার্টি ট্যাক্সের জন্যেই কাজ শুরু করা হয়েছিল। এটা kMCর e-governance প্রজেক্টের অংশ ছিল, আর যদ্দুর জানি ইন্টিগ্রেশানের দায়িত্ব ছিল TCS এর। প্রধাণ সমস্যা ছিল কলকাতার ডিটেইলস বেস সার্ভে ম্যাপ পাওয়া। কারণ ফোর্ট উইলিয়ামের জন্যে IKONOS satelite image পাওয়ার কিছু সমস্যা ছিল। সেটা বোধহয় ২০০৫ নাগাদ সমাধান হয়।

    এইটা পড়ে কিছু তথ্য পাবেন - পাবলিক ডোমেনে খুব বেশী ইনফো নেই http://www.pryroda.gov.ua/en/index.php?newsid=5001464
    আর নিচের ডকুমেন্টটা তৈরী হয় ২০০৯ সালে - তখন KMC আর স্টেট দুটোতেই তো লেফট ছিল বলে ধারণা

    metropolis.org/sites/default/files/.../1st.../case_study_kolkatta.pdf‎

    তবে গোড়া থেকেই কিন্তু GIS এর জোর ছিল ট্যাক্স রিলেটেড ইস্যুতে। অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ম্যাপিং এর মেন অসুবিধা ছিল ঠিকঠাক দিজিটাইজড ম্যাপ পাওয়া। প্রায় দেড়শর বছরের বেশী পুরনো সুয়ার লাইনের থেকেও বেশী সমস্যা জলের লাইন। মূল কলকাতার সুয়ার লাইনের ম্যাপ কিন্তু অনেকাংশেই পাওয়া গেছে - আর ওয়র্ড ১০১ - ১৪১ এর তো একদম টাটকা autoCAD ম্যাপ আছে। শুধু এই ইউটিলিটি ম্যাপের অভাবেই কলকাতার যেকোনো UG pipe laying -এর কাজ করতে গেলে বা কোনো ব্রিজ বানাতে গেলে যা সময় ধরা হ্য তার দেড়্গুণ লেগে যায়।

    এতগুলো কথা বললাম এই কারণে যে এই কাজটা কিন্তু ডান -বাম - ডান অনেক আমলের মধ্যে দিয়েই এসেছে। অনেক প্রাকটিকাল অসুবিধা থাকার জন্যে আশানুরুপ অগ্রগতি হয়নি, সেখানে এই বাম আমল ডান আমল জাতীয় বোকা বিবৃতি দিয়ে কি লাভ হয় জানি না। এই জন্যেই পলিটিশিয়ানদের থুতু ছাড়া আর কিছু দিতে ইচ্ছে করে না
  • গিমি গড়গড়ি | ২০ মার্চ ২০১৪ ১৪:১৬217125
  • জ্যোতিবাবু/ইন্দিরাকে নিয়ে ছড়াটা আমি দেখেছি। তখন আবাপ এইটে নিয়ে চেল্লামিল্লি করতো না। অবিশ্যি এই ছড়ায় মমতার নাম ঢোকালে আবাপ-র চেল্লামিল্লির একটা হয়তো কারণ আছে।

    যাই হোক, এমেম মানে ম্যামি তো? টালির নালার ওপর ব্রীজের মধ্যে কালীতলা ব্রীজ চওড়া হয়েছে, শান্তিনগর ব্রীজ ভাঙা হয়েছে - কাজ চলছে। রথতলা আর উষা ব্রীজে কাজ হয়েছে জানি, কিন্তু যাইনি বলে বলতে পারবো না চওড়া হয়েছে কিনা। কুদঘাট ব্রীজেও কাজ চলছে তবে দেখে প্ল্যানটা যা মনে হচ্ছে সেটা সত্যি হলে ভয়ানক বিশ্রী একটা ব্যাপার হবে। অসাধারণ প্ল্যানার সব, এদের সরু গলার বোতলে মার্বেল ভরে হাতে কলমে এক্ষপেরিমেন্ট করে দেখানো উচিত বটলনেক কাকে বলে।

    তবে প্রবলেমটা অন্যখানে। কলকাতা নাকি সুন্দর হচ্ছে - অনেকেই বলছে। অনেক আলো, নতুন রঙ, নতুন ডিভাইডার। এসবের ওই নীল সাদা রঙটা না হয় ছেড়েই দিলাম, এমনকি ত্রিফলাও। সুব্রত বক্সী দক্ষিণ কলকাতায় জিতে আসার পরে মমতার তরফ থেকে একটা ফরমান জারি করেছিলেন (ডকুমেন্টেড তথ্য) - কলকাতার সমস্ত সাংসদকে এমপিল্যাডের তাকা কলকাতার বিউটিফিকেশন প্রোজেক্টে কাজে লাগাতে হবে - অর্থাৎ এই আলো, রঙ ইত্যাদি। মিউনিসিপ্যাল স্কুল? হাসপাতাল? পানীয় জল? নর্দমা? রাস্তাঘাট? এসবের পিছনে নয়। দামটা এইসব জায়গায় দিতে হচ্ছে।
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:১৬217126
  • অন আ সিরিয়াস নোট, সুগত বোস নাকি হার্ভার্ডের চাকরি ছাড়ছেন না! আর কত দেখব? আমাদের পাড়ার কিছু ভোটও কি কমাতে পারব? পারব না।
  • bratin | ২০ মার্চ ২০১৪ ১৪:১৫217123
  • ভেঙে নতুন করে ব্রীজ রাস্তা ইত্যাদি করার গল্প অনেক বার শুনছি। রাতে এজটু ডিটেলস এ লিখবো।

    আসলে কাজ করতে গেলে ভুল হতে পারে কোন কাজ না করলে অবশ্য সেই সম্ভাবনা শূণ্য। ঃ))))
  • bratin | ২০ মার্চ ২০১৪ ১৪:১১217120
  • সিপিএম আমলে যে সব অপদার্থ লোকের স্কুলে মাস্টার মশসি এবং ফোর্থ ক্লাশ স্ট্যাফ হিসাবে অ্যাপো দেওয়া হতো পার্টি করার পুরষ্কর হিসাবে। সে গুলো কে দেখতেন দে?
  • bratin | ২০ মার্চ ২০১৪ ১৪:১১217121
  • সিপিএম আমলে যে সব অপদার্থ লোকের স্কুলে মাস্টার মশসি এবং ফোর্থ ক্লাশ স্ট্যাফ হিসাবে অ্যাপো দেওয়া হতো পার্টি করার পুরষ্কর হিসাবে। সে গুলো কে দেখতেন দে?
  • ইউপিএস | ২০ মার্চ ২০১৪ ১৪:১১217122
  • ৭৭ এর ভোটের সময়ে পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে ভোট নিয়ে উত্তেজনা দেখে সিপিআই এমএল সেকেন্ড সিসি র লোকজন একটা পোস্টার লিখেছিল l এটাও আমি দেখিনি l শুনেছি l এবং পোস্টারটা অনেক জায়গাতেও লেখা হয়নি সম্ভবত l
    .................................................।
    শুওরের বাচ্চা জনগণ
    রইলো তোদের নির্বাচন
    চললাম আমি বৃন্দাবন l l
    .............................................।

    এটা সংশোধনবাদী অপপ্রচার হতেও পারে l
  • Du | ২০ মার্চ ২০১৪ ১৪:১০217119
  • সুচি পার্টি দেখছি খালি গেলাস প্রতীক পেয়েছে
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:০৭217117
  • এখনকার স্লোগানের মধ্যে একটাই ভালো।
    চুপচাপ
    ফুলছাপ

    কেউ চুপচাপ বললেই ফুলছাপ বলতে হবে। লাইক টাটা বললে বিড়লা তারপর আম্বানি।
  • সে | ২০ মার্চ ২০১৪ ১৪:০৭217118
  • হ্যাঁ হ্যাঁ কেসিবাবু সাইবেরিয়াটা কিন্তু সবার আগে। ইঁদুর নিয়ে পরে শুনবো।
  • se | ২০ মার্চ ২০১৪ ১৪:০৬217116
  • সিআরপি আর জিপি প্রেম
    শেম শেম সিপিয়েম
  • jhiki | ২০ মার্চ ২০১৪ ১৪:০৫217115
  • কেসিদা, কবে লিখবেন অটোবায়োগ্রাফি? ছোটবেলার ঘটনা পরে লিখলেও হবে.... কলেজ আর তার পরবর্তী জীবনের কথা পড়তে চাই।

    আমাদের কন্সালটেন্সিতে বেশী গল্প থাকে না, কনস্ট্রাকশনের লোকদের ঝুলিতে অনেক গল্প... অপেক্ষায় রইলাম।
  • এমেম | ২০ মার্চ ২০১৪ ১৪:০২217114
  • সিআরপির কোলে
    জ্যোতি বসু দোলে

    উইথ ছবি কিন্তু ছবিতে সিআরপি অদৃশ্য থাকত।
  • ইউপিএস | ২০ মার্চ ২০১৪ ১৩:৫৭217113
  • বাই দ্য ওয়ে, দার্জিলিঙের সাফল্য নিয়ে কি কোনো টই আছে? কিম্বা কোনো তথ্য কথাও আছে? আমি আগ্রহী l
  • ইউপিএস | ২০ মার্চ ২০১৪ ১৩:৫৪217111
  • অমুক তারিখ আসছে দিন/ জ্যোতি বসুর বিয়ের দিন l

    বেশ বলেছিস, ঠিক বলেছিস/ ইন্দিরাকে সাজিয়ে রাখিস l l

    এটা আমি দেখিনি l শুনেছি লেখা হত l
  • j | ২০ মার্চ ২০১৪ ১৩:৫৪217112
  • গুরুং নাকি পোষ্টার দিয়েছে

    হাসি আমাদের ভিত্তি, কিষেণজি আমাদের ভবিষ্যৎ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত