এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২১ মার্চ ২০১৪ ১৯:০৬217410
  • কুমুদি ঐ মেয়েটির কি হল ?
  • kumu | ২১ মার্চ ২০১৪ ১৯:০৪217408
  • মাছের্ডিমের্বড়া।
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৯:০৪217409
  • আজকে তো ভারতবর্ষ আর পাকিস্তানের খেলা। অতএব অ্যাড্রিনালিন ক্ষরণ।
  • pipi | ২১ মার্চ ২০১৪ ১৯:০৩217407
  • হিং! দরাজ হাতে।
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৯:০২217405
  • আচ্ছা " এখন কী পড়ছেন" টই টা কোন ওয়েট লিফটার তুলে দাও না প্লিজ।
  • cm | ২১ মার্চ ২০১৪ ১৯:০২217406
  • আর মাছের ডিম টাটকা বাটিয়ে নিয়ে এলেন! তারপর কি হল তা দিয়ে?
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৮:৫১217404
  • যাঃ ঃ))
  • গিমি গড়গড়ি | ২১ মার্চ ২০১৪ ১৮:৩৬217403
  • দ্যাখো, কিসের ডিম তাও জানে না। হাঙরেরও হতে পারে। শুওরেরও হতে পারে।
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৮:৩৫217402
  • না মাছ গুলো দিব্যি জীবিত অবস্থায় ছিল
    অর ইয়ে ডিম গুলো রুই বা কাতলা মাছের
  • গিমি গড়গড়ি | ২১ মার্চ ২০১৪ ১৮:৩৩217401
  • না, বোতীন এক ডজন বাটা মাছের ডিম চেয়েছিলো।
  • san | ২১ মার্চ ২০১৪ ১৮:৩২217400
  • কেন মাছের দোকানে কি ক্রেতাদের এনট্রান্স টেস্ট নিচ্ছিল ?
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৮:৩০217399
  • আজকে আমি বাজার থেকে এনেছি একেবারে টাটকা বাটা আর মাছের ডিম। এই করতে গিয়ে যে টুকু বুদ্ধি ছিল তাও খরচ হয়ে গেল। ঃ((
  • bratin | ২১ মার্চ ২০১৪ ১৮:২৬217398
  • পূর্ব কীরে এ তো টোটাল পশ্চিম রাগ !! ঃ))
  • jhiki | ২১ মার্চ ২০১৪ ১৮:১০217397
  • থ্যান্কু স্যান আর কুমুদি।

    কুমুদির লাইনে আমিও ভাবছিলাম।
  • byaang | ২১ মার্চ ২০১৪ ১৮:০৯217396
  • একক ঃ)
  • byaang | ২১ মার্চ ২০১৪ ১৮:০৭217395
  • আমার সন্ধ্যে ছটার পোস্ট অভ্যুর পোস্টের উত্তরে।
  • একক | ২১ মার্চ ২০১৪ ১৮:০৩217394
  • ক্কি প্রেম ! পুরো হেইত্টিজ হিন্দি হিনেমা !!
  • byaang | ২১ মার্চ ২০১৪ ১৮:০০217393
  • সে তো আমার একবার প্রেমে এমনি পাগলপারা দশা হয়েছিল যে কী বলব! পুরো পূর্বরাগ কেস!

    দূর থেকে কোনো দশাসই মুশকো টাইপ লোক দেখলেই বিভীষণ ভেবে বসে তাকে প্রেমনিবেদন করে দিতাম।

    একবার বিভীষণের আমার জন্য কোথায় দাঁড়িয়ে থাকার কথা সেটা ভুলে গিয়েছি। আমার খালি মনে হচ্ছে তার আমার আপিসের নীচে আসার কথা। মানে এমনিতে আসার কথা নয়, কিন্তু সে ভারি অধৈর্য্য লোক বলে তার যেখানে দাঁড়িয়ে থাকার কথা বা আমার যেখানে আসার কথা সেখানে আমি না এলে সে সোজা আমার আপিস অব্দি চলে আসত আমাকে মনে করিয়ে দিতে যে তার দাঁড়িয়ে থাকার কথা ছিল। ফলে সেদিনও আমি ধরে নিয়েছি যে তার আমার আপিসের নীচেই আসার কথা। এমনিতেই আমি সেদিন আপিস থেকে বেরোতে প্রচুর দেরি করেছি, ফলে অন্ধকার হয়ে গেছে। বেরিয়েই দেখি আপিসের ফটকের বাইরে সাদা শার্ট পরা এক বিশাল পিঠ। অম্নি আমার আর তর সয় নি, আমি প্রেম নিবেদন করে দিয়েছি, "এই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, পা ব্যথা করছে, এতক্ষণে আসার সময় হল?" বলেই পিঠে এক থাবড়া বসিয়ে দিয়েছি। বিশাল পিঠধারী প্রথমটায় বুঝতে পারে নি তাকে বলছি, থাবড়া খেয়ে তার পিলে চমকে যাওয়ায় সে ঘুরে দাঁড়িয়ে বলে, "উরে এ এ এ ! কি রে! উফ্ফ্ফ্ফ আমাকে বলছেন? মারলেন কেন? উরে বাবা রে!"
    আমার তো তখন মাইনাস পাওয়ার ছিল (কত একটাতম চশমাটাও সেই সময় হারিয়ে গেছিল) ফলে একদম সামনের মুখ দেখতে অসুবিধে নেই, তখন আমি দেখি, আরে পিঠটা একরকম হলে কী হবে! মুখটা তো অন্য মুখ!
    তখন আমি বললুম "ওমা সরি সরি। বুঝি নি আমার বন্ধু ভেবেছিলাম। পিছনদিক থেকে বোঝা যায় না তো। প্লিজ কিছু মনে করবেন না।" লোকটা বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল। আমি আর কী করি, বিভীষণ আসতে দেরি করাতেই এমনটা ঘটল, সে একটুও বোঝে না আমি তাকে দেখার জন্য কেমন উদগ্রীব হয়ে থাকি, তার একটা কোনো সেন্স নেই, আমার জন্য কেয়ার করে না, আমার দেরি হবেই ধরে নিয়ে অ্যান্টিসিপেটরি গ্যাপ মেরে আরো দেরি করে আসে, কী শ্রুড এইসব ভাবতে ভাবতে রাস্তা ক্রস করে স্টেসম্যান হাউসের নীচে যেই না গেছি দেখি সামনে আবার একটা বিশাল পিঠ।
    তখন আমি নিজেই নিজেকে মাথা ঠান্ডা করে বোঝালাম, যে আমার এখন খুবই খারাপ অবস্থা, রাধা না সীতা কে একটা যেমন নীল না কালো কী একটা রঙের মেঘ দেখে রাম না কৃষ্ণ কাকে একটা ভেবে বসত, আমারও সেই কেস হচ্ছে। নিজেকে এইসব বুঝিয়ে যেই না একটু ঠান্ডামতন হয়ে থমকেছি, ওমা, তখন সামনের সাদা পিঠটা বলে উঠল কী "ভদ্রলোককে অত জোরে মারলে কী বলে? সামান্য কান্ডজ্ঞানও কি থাকতে নেই? ছি ছি ছি!"
  • b | ২১ মার্চ ২০১৪ ১৭:৫১217392
  • ধন্যবাদ স্যান।
  • san | ২১ মার্চ ২০১৪ ১৭:৪৮217391

  • এই যে এইখানে আছে

    http://www.shopnomoy.com/blog/2007/02/%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87-%E2%80%93-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6-%E0%A6%A6/

    আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,
    দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুল
    কুয়াশার কবেকার পাড়াগার মেয়েদের মতো যেন হায়
    তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুল
    জোনাকিতে ভরে, গেছে; যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
    চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

    আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীতরাত্রিটিরে ভালো,
    খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধ রাতে ডানার সঞ্চার;
    পুরোনা পেঁচার ঘ্রাণ — অন্ধকারে আবার সে কোথায় হারালো!
    বুঝেছি শীতের রাত অপরূপ — মাঠে মাঠে ডানা ভাসাবার
    গভীর আহ্লাদে ভরা; অশত্থের ডালে ডালে ডাকিয়াছে বক;
    আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক;

    আমরা দেখেছি যারা বুনো হাঁস শিকারীর গুলির আঘাত
    এড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্‌্র নীল জোছনার ভিতরে,
    আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত,
    সন্ধ্যার কাকের মতো আকাঙক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে;
    শিশুর মুখের গন্ধ, ঘাস, রোদ, মাছরাঙা, নক্ষত্র, আকাশ
    আমরা পেয়েছি যারা ঘুরে — ফিরে ইহাদের চিহ্ন বারোমাস;

    দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হয়েছে হলুদ
    হিজলের জানালায় আলো আর বুলবুলি করিয়াছে খেলা,
    ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ,
    চালের ধূসর গন্ধে তরঙ্গেরা রূপ হয়ে ঝরেছে দু — বেলা
    নির্জন মাছের চোখে — পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আঁধারে
    পেয়েছে ঘুমের ঘ্রাণ — মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে;

    মিনারের মতো মেঘ সোনালি চিলেরে তার জানালায় ডাকে,
    বেতের লতার নিচে চড়য়ের ডিম যেন শক্ত হয়ে আছে,
    নমর জলের গন্ধ দিয়ে নদী বারবার তীরটিরে মাখে,
    খড়ের চালের ছায়া গাঢ় রাতে জোছনার উঠানে পড়িয়াছে;
    বাতাসে ঝিঁঝির গন্ধ — বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে;
    নীলাভ নোনার বুকে ঘর রস গাঢ় আকাঙক্ষায় নেমে আসে;

    আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল
    পড়ে আছে; নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে;
    যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নীল আকাশের তল;
    পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে
    আমরা দেখেছি যারা শুপুরির সারি বেয়ে সন্ধ্যা আসে রোজ,
    প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ;

    আমরা বুঝেছি যারা বহু দিন মাস ঋতু শেষ হলে পর
    পৃথিবীর সেই কন্যা কাছে এসে অন্ধকারে নদীদের কথা
    কয়ে গেছে আমরা বুঝেছি যারা পথ ঘাট মাঠের ভিতর
    আরো এক আলো আছেঃ দেহে তার বিকাল বেলার ধুসরতাঃ
    চোখের — দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির;
    পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর;

    আমরা মৃত্যুর আগে কী বুঝিতে চাই আর? জানি না কি আহা,
    সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে
    ধূসর মৃত্যুর মুখ — একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল — সোনা ছিল যাহা
    নিরুত্তর শান্তি পায় — যেন কোন্‌ মায়াবীর প্রয়োজনে লাগে।
    কী বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখিপাখলির ডাক
    শুনি নি কি? প্রান্তরের কুয়াশায় দেখি নি কি উড়ে গেছে কাক।
  • b | ২১ মার্চ ২০১৪ ১৭:৪৪217390
  • জীবনানন্দের মৃত্যুর আগে কবিতাটা এক্ষুণি চাই। অনলাইনে পাওয়া এলে খুব ভালো হয়।
  • kumu | ২১ মার্চ ২০১৪ ১৭:৪১217389
  • পাঁপড় আছে? জলে ভিজিয়ে মন্ড মতন বানিয়ে ছোট বড়া ভেজে দেখ্স্তে পারো।
  • san | ২১ মার্চ ২০১৪ ১৭:৩৮217388
  • সয়াবিনে হিং মিশিয়ে দিলে বড়ি-বড়ি হবেনা ? :-D
  • san | ২১ মার্চ ২০১৪ ১৭:৩৭217387
  • পর্ক দিয়ে খাইনি কিন্তু পালং চিকেন ও বেশ ভালো হয়।
    আর রসুন দিয়ে পালং একবার যোষিতাদি রেসিপি দিয়েছিল গুরুতে। সেইটা আমার ভারি পছন্দ হয়েছিল।
  • একক | ২১ মার্চ ২০১৪ ১৭:৩৬217386
  • অধ কোটা চাল গুঁড় ফরনে মিশিয়ে আর নাবানোর আগে সামান্য হিং দিলে বড়ি বড়ি গন্ধ আসা উচিত।
  • jhiki | ২১ মার্চ ২০১৪ ১৭:৩৩217384
  • আমি পাতি পালং এর চচ্চড়ি রাঁধতে ও খেতে চাই, বড়ি নাই হোক, বড়ি-বড়ি গন্ধ কীভাবে আনা যায়?
  • একক | ২১ মার্চ ২০১৪ ১৭:৩৩217385
  • আমি অবিশ্যি খেতে পারিনে। বেজায় এলার্জি পালং এ। পর্ক আর পালং মিলিয়ে দারুন একটা কারী হয়। বানিয়েছি কিন্তু খাই নি।
  • একক | ২১ মার্চ ২০১৪ ১৭:২৯217383
  • তাহলে কালোজিরে শুক্নকন্কা ফোরণে পালং ভেজে তাতে ভাজা বাদাম আর কয়েক চামচ জল ছড়িয়ে কয়েক মিনিট ভাপে রেখে নাবিয়ে নিন। দিব্য খেতে।
  • jhiki | ২১ মার্চ ২০১৪ ১৭:২৭217381
  • পালক পনীর অলমোস্ট ম্যাগো ঃ))

    পালং-এর মন্ড দিয়ে তৈরী সব খাবারই প্রায় ম্যাগো।
  • jhiki | ২১ মার্চ ২০১৪ ১৭:২৭217382
  • পালক পনীর অলমোস্ট ম্যাগো ঃ))

    পালং-এর মন্ড দিয়ে তৈরী সব খাবারই প্রায় ম্যাগো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত