এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২২ মার্চ ২০১৪ ০০:১৫217470
  • অভ্যু, ভালো ভালো কিছু গান দাও দেখি।
    রবীন্দ্র নজরুল দ্বিজেন্দ্র রামপ্রসাদ কমলাকান্ত বা অন্য যে কেউ রচয়িতা হলেই হবে। ভালো গান হলেই হলো।
  • pipi | ২২ মার্চ ২০১৪ ০০:১১217469
  • হুম কিন্তু তার জন্য কমপ্রিহেনসিভ কভারেজ থাকা চাই। আমি সে বন্দোবস্তই রাখি নি। কাজেই এই প্ল্যান আমার জন্য প্রযোজ্য নহে।
  • Atoz | ২২ মার্চ ২০১৪ ০০:০৯217468
  • অক্ষ,
    ভীষণ রেভোলুশন হচ্ছে, ভীষণ ভীষণ ভীষণ। ঐ সেদিন হিগস বোসনের সিগ্নেচার, এই আবার এই ইনফ্লেশন এর সিগ্নেচার, ওদিকে আবার সুপারসিমেট্রির সিগ্নেচার, সেদিকে আবার বাড়তি ডাইমেনশনগুলো, সেগুলো লাগালে নানাবিধ পসিবল জিওমেট্রি---সে এক যাকে বলে হরিল্লুট।
    ঃ-)
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:৫৭217467
  • অভ্যুর বাহন ভাগ্য বেশ ভাল দেখচি - ২৫০০ ডলারের গাড়ী ন বছর চলল, তাও আবার প্রায় পুরো দামই ফিরে পাওয়া গেল -নাথিং লাইক দ্যাট
  • Abhyu | ২১ মার্চ ২০১৪ ২৩:৫০217466
  • ওটা হুতোর ছুতো
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:৪৬217465
  • ভীরু, কাপুরুষ হুতো পলায়নপর
  • একক | ২১ মার্চ ২০১৪ ২৩:৪৫217464
  • কিন্তু সেই রাজনৈতিকমত পদ্য তা কোই গ্যালো ?
  • rabaahuta | ২১ মার্চ ২০১৪ ২৩:৪৩217462
  • নানা বিষয়ে আমার সুচিন্তিত মতামত চেপে রাখার জন্যে আমি আপাতত কম্পু ছেড়ে পালিয়ে যাচ্ছি।
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:৪৩217463
  • কুমু, অবশ্যই। ডাক পাঠাব, তৈরী থাকবেন :-)
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:৪০217461
  • অক্ষ কয়েছেন ঠিক। সন্তান আর একটি হিমালয় সদৃশ কারণ, এক সাথে থাকার
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:৩৯217460
  • ক্রেগ লিস্টে দেওয়া যায়, যদি তিনি চলতে রাজি থাকেন। গাড়ী অচল হলে আর কি করা।
    অ্যামকো উৎসাহ দেখিয়ে ফিরিতে টো করে নিয়ে গেল, তাপ্পর যথারীতি বলল হাজার দুই মত লাগবে ট্রান্সমিশন সারাতে। সারিয়ে নিলে অন্তত বছর দুই চলত আরও ..
    ইদিকে লাইফে শখ বলতে গপ্পের বই আর ঘুরে বেড়ানো। তার জন্য এই গাড়ী কেন রে, বাড়ী কেন রে - এ বড় মুসিবত
  • kumu | ২১ মার্চ ২০১৪ ২৩:৩৭217459
  • অরণ্য হিমালয়ে গেলে তো দিল্লী হয়েই যেতে হবে।আমারো ঐরকম বৈরাগ্য এসেচে, একসাথে যাব তাইলে।

    ব্রতীন ছোলার ডাল, মিক্ষি সব চেনে।
  • a x | ২১ মার্চ ২০১৪ ২৩:৩৫217457
  • মিললেও মুশকিল হয়। দুটো মানুষের একসাথে বেশিদিন থাকারই কথা না। জোর করে রাখা হয়। ঃ-)
  • Abhyu | ২১ মার্চ ২০১৪ ২৩:৩৫217458
  • পিপি, একটা মুশকো মতো লোক ডেকে বল, রাতের বেলা গাড়িতে ব্রেক ইন করতে, আর ইঞ্জিন স্টার্ট করার জন্যে চাবি ঢোকানোর জায়গাটা ভেঙে দিতে। তারপর ইন্সিওরেন্সকে কল করলে ওরা গাড়ি টোটাল বলে দেবে। তাতে অনেক পয়সাও পাবে।

    আমি ২০০৪-এ কিনেছিলাম ২৫০০ টাকায়। ২০১৩-তে ঐ একই কারণে গাড়ি টোটাল হল, তখ্ন ডিডাক্টেবল বাদ দিয়ে ২৪৫০+ ফেরত পেলাম। মাঝে দুটো লোক সেই গাড়িতে গাড়ি চালানো শিখেছিল/মক্সো করেছিল। দেড় বছর সেই গাড়ি নিয়ে আমি আটলান্টা এথেন্স করেছিলাম।

    ডিঃ আমি লোক ডাকি নি - বদ লোকে ব্রেক ইন করেছিল, ওরা গাড়ি চুরি করে চলে যেত, যদি না গাড়ির ব্যাটারি ডাউন থাকত :)
  • rabaahuta | ২১ মার্চ ২০১৪ ২৩:৩৪217456
  • কিন্তু পুরনো গাড়ি ডিসপোজ করার সবচে ভালো উপায় হল ক্রেগলিস্টে বিজ্ঞাপন দেওয়া। কেউ না কেউ অবশ্যই কিনবে, আমার দৃঢ় বিশ্বাস।
  • rabaahuta | ২১ মার্চ ২০১৪ ২৩:৩২217455
  • অরণ্যদার তাও স্বান্তনা আছে। আমি যে নিজের পুরকিতে গাড়ি বদলে সিম্পললিভিংবিচ্যুত হয়ে এতদিন ধরে আত্মগ্লানিতে ভুগছি সে আরো অনেক খারাপ ব্যাপার।
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:২৮217454
  • এয়ার্কি নয়, সোমসারে ওয়েভ লেংথ না মিললে হেবি মুশকিল।

    পিপি, অচল পুরনো গাড়ি ডিসপোজ অফ করার আর একটা উপায় হল গুগল সার্চিয়ে কাছাকাছি কয়েকটা জাংক ইয়ার্ড-কে কল করা, তারা গাড়ির ইয়ার/মেক/মডেল শুনে তক্ষুণি কোন একটা দাম অফার করবে আর টো ট্রাক পাঠিয়ে গাড়ি নিয়ে চলে যাবে
  • bratin | ২১ মার্চ ২০১৪ ২৩:২৪217453
  • শক্ত শক্ত অঙ্ক কষে আমি কেমন পেগলে গেছি তাই এখন মন দিয়ে "চন্ডীদাস পদাবলী" পড়ছি।
  • bratin | ২১ মার্চ ২০১৪ ২৩:২১217452
  • পার্টি চাই পার্টি। ( ইয়ে মানে সিপিএম বা তিনো নয় )
  • a x | ২১ মার্চ ২০১৪ ২৩:১৯217451
  • নতুন গাড়ি বৌকে দিয়ে পুরোন গাড়ি নিয়ে সিম্পল লিভিং করুন ঃ-)
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:১৮217450
  • ভারত-কে ভালবেসে বোতিন ভারতবর্ষ বলে ডাকে, ডাকুক না, উহাকে উহার মত ডাকতে দাও
  • aranya | ২১ মার্চ ২০১৪ ২৩:১৭217449
  • বৌ-এর চাপে নতুন গাড়ী কিনতে হল, অথচ পুরনো টাকে মেরামত করে আরও বছর দুই স্বচ্ছন্দে চালানো যেত।
    এ সোমসারে থেকে সিম্পল লিভিং জাস্ট সন্ভব নয়, হিমালয় চলে যাব ভাবচি
  • a x | ২১ মার্চ ২০১৪ ২৩:১১217448
  • না না সিরিয়াসলি লেখ, আমার বন্ধু বলল ফিজিক্সে একটা রেভোলিউশন হচ্ছে নাকি। লেম্যানদের জন্য লেখ।
  • Bhagidaar | ২১ মার্চ ২০১৪ ২৩:০৯217447
  • কদিন আগেই এখানে প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দেওয়া হলো না ভারতবর্ষ মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? তাই ভারতবর্ষ পাকিস্তানের পিন্ডি চটকেছে এটা সম্ভব নয়।
  • Atoz | ২১ মার্চ ২০১৪ ২৩:০৮217446
  • তবে ঐ মিষ্টিমুখের চাইনিজ প্রফ চাওলিন কুও পিঠে ল্যাপটপ নিয়ে বৃদ্ধ আন্দ্রেই লিন্ডের বাড়ীতে গিয়ে দরজা ঠকঠক করছেন আর বুড়োবুড়ী(লিন্ডে আর তাঁর স্ত্রী) বেরিয়ে এসে সব শুনে হেসে কেঁদে অস্থির এটা এত ভালো লেগেছে যে স্বপ্নেও দেখলাম, দেখলাম চাওলিন গিয়ে বলছেন, "অবনী বাড়ী আছো?"
    ঃ-)
  • bratin | ২১ মার্চ ২০১৪ ২৩:০৭217445
  • অক্ষদা ও পলেটিক্যালি কারেক্ট থাকার চেষ্টায়। কী দিনকাল এলো!! ;))
  • Atoz | ২১ মার্চ ২০১৪ ২৩:০১217444
  • অক্ষ,
    আর ইনফ্লেশন! তাও আবার কসমিক! চারিদিকে অর্থনীতির রাজনীতি সমাজনীতির যা অবস্থা তাইতেই তো- চিৎপটাং উৎপটাং কেস! মাঝে মাঝে হী রা ভ তইয়ে গিয়ে সামান্য ফান নিয়ে আসা। এই তো হীবন ফালিদা!
    ঃ-)
  • a x | ২১ মার্চ ২০১৪ ২২:৫৩217443
  • ঐ যাহ! ডিঃ দিতে ভুলে গেছিলাম। *আমার মত বোকাদের জন্য পড়তে হবে ওটা ঃ-)
  • a x | ২১ মার্চ ২০১৪ ২২:৪৯217442
  • এদিকে দুনিয়াতে কত কী হচ্ছে। অরুন্ধতী-আম্বেদকর-দলিত ডিবেট চলছে, ফিজিক্সে হুড়ুম দুড়ুম সব আবিষ্কার হচ্ছে, কারো কোনো রা নেই সেসব নিয়ে।

    আতস বা অন্য যারা আছেন, একটু কসমিক ইনফ্লেশন নিয়ে বোকাদের জন্য কিছু লিখুন না, নোবেল টোবেল তো অলরেডি শুনছি পাবেই।
  • π | ২১ মার্চ ২০১৪ ২২:৪২217441
  • ভূতের ভবিষ্যতের হিন্দি নাকি ঝুলিয়েছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত