এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২৩ মার্চ ২০১৪ ১২:৩৯217740
  • আমি রিয়েল আর বেয়ার্নেই কনসেন্ট্রেট করেছি আপাতত। ইপিএলে কাউকেই সাপোর্ট করবোনা, যে হারবে তারেই টুইয়ে দিতে পারবো তালে।
  • | ২৩ মার্চ ২০১৪ ১২:৩৭217739
  • হ্যাঁ কুমু দি বৌ কাল রাতে ফেরত এসেছে। আর আমি ও দায়িত্ব নিয়ে বেসন কিনে এনেছি ঃ)
  • গিমি গড়গড়ি | ২৩ মার্চ ২০১৪ ১২:৩২217738
  • এরকম উদোর পিন্ডি বুধোর ঘাড়ে বড় লীগে দেখা যায় না। তাও এতটাই অবভিয়াস পিন্ডিবদল।
  • kc | ২৩ মার্চ ২০১৪ ১২:২৯217737
  • লালকার্ড হতই। ওটা উদোর পিণ্ডি বুধোর উপর চেপে গেছে। হাফটাইমে রেফারিওতো দায়িত্ব নিয়ে স্বীকার করেছে।
  • kc | ২৩ মার্চ ২০১৪ ১২:২৭217736
  • সিকিতো ফুটবলই দ্যাখেনা। ওইটা ফুটবল দেখিয়েদের সম্পর্কে ছিল। কালকে আমরাও জিতেছি। কিন্তু এইসব জেতায়ও আনন্দ পেতে হচ্ছে এটাই ব্যাপক নিরানন্দের। ঃ-((
  • গিমি গড়গড়ি | ২৩ মার্চ ২০১৪ ১২:২৪217735
  • লাল কার্ডের কেলোটা জানো? ইউনিক কেস পুরো।
  • h | ২৩ মার্চ ২০১৪ ১১:৫১217733
  • ৬-০ টা জাস্ট নেওয়া যাচ্ছে না, তবে একজন রেড কার্ড দেখে বাইরে। আমরাও অবশ্য কার্ডিফে, ৬-৩ এ জিতেছি।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১১:৫১217734
  • মাছের ডিম ভেজে ফেল।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১১:৪৭217732
  • ব্রতীন আজ কী রান্না হবে? আছের ডিম ভেজে ফেল।
  • সিকি | ২৩ মার্চ ২০১৪ ১১:৪৩217731
  • আমি নই।
  • kc | ২৩ মার্চ ২০১৪ ১১:১৭217730
  • গুরুর তো ৯৫% আর্সেনালের সাপোর্টার। ৯৫% কেন, তিন চারজন বাদ্দিলে তো সবাই আর্সেনালের সাপোর্টার। বেশ হয়েছে।
  • গিমি গড়গড়ি | ২৩ মার্চ ২০১৪ ১১:১২217729
  • বাপ্রে, সে তো ভীষ্মের অবস্থা হতে পারে।
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১১:১০217728
  • ব্রতীন ঃ)
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১১:০৯217727
  • গিমি, তার প্রাণের বন্ধুরা সব চেলসীর সাপোর্টার, তাই যদ্দিন না তাদের উপর আর্সেনাল প্রতিশোধ নিতে পারছে, তদ্দিন আর সে মুখ দেখাবে না বন্ধুদের।
  • গিমি গড়গড়ি | ২৩ মার্চ ২০১৪ ১১:০৭217726
  • যে কোনো টিমের কাছে হারলেই হবে, নাকি পিতিশোধ চাই?
  • bratin | ২৩ মার্চ ২০১৪ ১১:০৬217725
  • ছি ছি প্রকাশ্য দিবালোকে কাউইএ গাধা বলা কি ঠিক
    ব্যাঙ? ঃ))
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১০:৫৮217724
  • চেলসী হারে।
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১০:৫৭217723
  • না গো কুমুদি আজ নয়। এপ্রিলের ১৭। তা কাল রাত্তিরেই শোকে দুঃখে জন্মদিন ক্যান্সেল করে দিয়েছে। এখন নাকি অনেকদিন খেলতে যেতেও পারবে না। যত্তোদিন না চেলসী হরে।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১০:৫৪217722
  • ব্যাঙ মৈত্রেয়র জন্মদিন আজ? আনেক অনেক অনেক আদর, ভালবাসা আর শুভেচ্ছা দিলাম ওকে।সত্যিকার মানুষ হোক।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১০:৫১217721
  • বড়িটাও বানাবার চেষ্টা করব, যদি সময় পাই।ঠিকঠাক হলে এক যুগান্তকারী আবিষ্কার।
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১০:৫০217720
  • ঝিকির বড়ির আইডিয়াটা আমারও হেব্বি লেগেছে। আজ ঐ কায়্দায় পোস্তর বড়া বানানোর চেষ্টা করব।
  • Sibu | ২৩ মার্চ ২০১৪ ১০:৪৮217719
  • সবাই ভালভাল রাঁধছে। এদিকে যে দু-এক বাটি পাঠাবে সেদিকে খ্যাল নাই। ঃ-(((
  • kc | ২৩ মার্চ ২০১৪ ১০:৪৭217718
  • ঝিকির চটজলদি বড়ির আইডিয়াটা ব্যাপক পছন্দ হয়েছে। ঠিকঠাক হলে নোবেল দেব।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১০:৪১217717
  • যাক রাজগজার কথা দিয়া কী হইব।
    আমি রান্না করি গিয়ে।ডিডিদার সেই ক্রীম দিয়ে ফুলকপিটা করব আজ।
  • hu | ২৩ মার্চ ২০১৪ ১০:৩৭217716
  • আমি ভাবতাম ওনার নাম হাবি দেববর্মন।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১০:৩৫217715
  • হ আমারো মনে লয় ডিভোসটা হায় নাই আখনতরি।
    আহা সিকিরে ঐসব কও ক্যান।সিকি বড় ভাল ছেলে।
  • byaang | ২৩ মার্চ ২০১৪ ১০:৩২217714
  • ভরত দেব বর্মন। শচীন দেব বর্মন এর ভাইপো। ত্রিপুরা রাজ পরিবার। ডিভোর্স হয় নি। সিকি একটা গাধা। মুনমুনের ভালো নাম শ্রীমতি।
  • kumu | ২৩ মার্চ ২০১৪ ১০:৩১217713
  • আমাদের কলকাতার বাড়ির এক রান্নামাসী বলেছিলেন -বড়লোকের ঘরে বিয়া হওন ভাল।ডিভোস হইলে মোটা পেন্সিল(পেনসন) পাওয়া যায়।

    কিন্তু আমার এখন রান্না কর্তে মোটে ইচ্ছে হচ্চে না।
  • গিমি গড়গড়ি | ২৩ মার্চ ২০১৪ ১০:২৯217712
  • হুঁ
  • Sibu | ২৩ মার্চ ২০১৪ ১০:২৭217711
  • মানে ফর্মালি লিখলে শ্রীমতি শ্রীমতি দেববর্মা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত