এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৬218850
  • দে-দি, এদের কথায় কান না দিয়ে তিনটে জিনস ঢুকিয়ে ফেলো। জিনসের মত অজর অমর আর কিচ্ছু নেই। তুমি অবশ্য একটা পরে নিতে পারো। তাহলে দুটো প্যাক করতে হবে।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৬218851
  • আরে কিনে নিলেই তো হয়। অর্থনীতিও একটু চাঙ্গা হয়!

    ফ্লিপ সাইডঃ জিনসের থেকে কার্গো ফাঁসার চান্স বেশি।
  • san | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৫218847
  • লোকে কি আমায় বললে পাগল ভাববে, আমার গরমকালে সুতির সালওয়ার কুর্তা বেশি কম্ফর্টেবল লাগে জিনস কেপ্রি কার্গো এই সবকিছুর থেকে ?
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৫218848
  • দেদি, বসার জায়গায় চাদর পাতা নিয়ে মাথা ঘামিয়ো না। পিঠে ওঠার আনুষাঙ্গিক আর যা থকে তার তুলনায় বসার জায়গা অনেএএক পরিষ্কার লাগবে।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৪218845
  • আমার প্রথম ট্রাউজার টেইলরমেড ছিল। ছেলেদের দর্জি দিয়ে বানিয়েছিলাম। দর্জির দোকান চারু এভিনিউতে। ভদ্রলোক বুড়ো হয়ে গেছেন, আমিও তাই। আমি চিনলাম। তিনি চিনলেন না। অথচ ঐ রাস্তা রোজকার রাস্তা ছিল।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৪218846
  • কার্গো প্যান্ট বা সিক্স পকেটস নাই তো আমার!
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪২218843
  • সেইতো ফোজ্জি, একটা কাজিরাঙ্গা, একটা মানস আর একটা গুয়াহাটি! এই হিসেবেই তিনটে!
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪২218844
  • কেসি শীল? ;-)
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪১218840
  • আর জঙ্গলে ঘোরার জন্য কার্গো প্যান্ট সব থেকে ভাল। ইন ফ্যাক্ট যে কোন ঘোরার জন্য।
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪১218841
  • আমাদেরও প্রায় কেসিদা থিওরি। ছোটুর জিনিস খালি এখনও আমার দায়িত্বে।

    এজন্যই আমার বীচ হলিডেজ বড় প্রিয়, জামাকাপড়ের বেশী ঝঞ্ঝাট নেই।
  • san | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪১218842
  • বা, ইস্তিরিই যদি করবে তাইলে জিনস ক্যানো ?
    ইশ বেচারি দে দি একটা প্রশ্ন করে কি বিপদেই না পল্ল।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪০218837
  • ব্যাস আমার নিওলিবারাল ফেজ শেষ। আর কেউ উইশ টুইশ পাবে না
  • | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪০218838
  • ঘোরাঘুরির জন্য একটু মোটা কটন বা খাকির সিক্স পকেটসগুলো সবচেয়ে ভাল। পকেট ভর্তি করে টুকিটাকি ভরে ঘুরেফিরে বেড়্যাও। আর বেশ ঢিলেঢালাও হয়।
    জিন্সটা কেমন আমার ঠিক আরামদায়ক লাগে না।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪০218839
  • বারমুডা বা ক্যাপ্রি জঙ্গলে না নেওয়াই ভালো নয়? মশা, পোকামাকড়, সাপ ইঃ আছে -
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৯218834
  • জিনস ইস্তিরি করবে কেন???

    তোমাদের যদি রোজ হাতির পিঠে চড়ার থাকে তো একটা মানসের জন্য আর একটা কাজিরাঙ্গার জন্য হলেই তো হয়ে গেল।
  • san | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৯218835
  • জঙ্গলে রোজ রোজ পরিষ্কার জামা না পরলে কী ক্ষতি ? আপিস তো নয় ঃ-)
    কিন্তু কেসিদা এই কদিন আগেই না আমাদের হ্যাটা দিয়েছিলেন এখন দলবদল কচ্ছেন মনে হচ্ছে :-D
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৯218836
  • আরেকটা খবরও চোখে পড়ল।

    কেজরিওয়াল পাকিস্তানের চর - মোদি।

    ঃ)))
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৮218832
  • *ঘুরবার
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৮218833
  • নাঃ! টোট্যাল ন' দিনের ট্যুর। সেরে মায়ের কাছে আসবো কলকাতায় - একদিনের জন্য। টোট্যাল দশদিনে দুটো জিন্সে এই গরমে হবে না!
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৭218828
  • ফোর্জি, আজ নয়, কোনও একদিন ভবিষ্যতে, যখন প্যানেল আর এরকম থাকবে না।
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৭218829
  • বাপ্রে। হাতির পিঠে ঘরবার জন্যি একটাই জিন্স বরাদ্দ করলেইতো হল। বাকী সময়ের জন্য আরেকটা। আলাদা আলাদা ডেরেসে ছবি তুলতে হলে অন্য কথা। আর বারমুডা টাইপের কিছু হলে তো আরোই ভাল। আমাদের অবশ্যি আলাদা থিওরি। যে যারটা নিজে প্যাক করবে, তিনজনের তিনটে লাগেজ। কেউ কারুরটায় নাক গলায়না।
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৭218830
  • জঙ্গলে একটু বেশী জামাকাপড় নিয়ে যেও। ছিঁড়ে যাওয়া, পোকা লাগা ইত্যাদি কারণেও জামা দরকার হয়।

    আর জিনসের চেয়ে হালকা প্যান্ট, ক্যাপ্রি এসব নিও। সাফারির জামাকাপড় রিপিট না করাই ভালো।
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৭218831
  • না রে স্যান, চপের দোকন দেওয়ার পয়সা নেই
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৫218827
  • দুখানা জিনসে হবে না ? :-(
    চাদরটা ঠিক হাওদায় চলবেনা। আর হাতির পিঠে এমনি গা লাগার তেমন কারণ নাই তো।
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩৩218826
  • হিঁইইইই… টিভি প্যানেল মানেই তো পাগলের আসর। ম্যামিদি কি আশীর্বাদচ্ছলে অভিশাপ দিচ্ছেন?
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৩১218824
  • আমি আসলে জামাকাপড়ের অ্যামাউন্ট কম করতে চাই! রোজ একখান করে হাতি সাফারি সেরে তিনজনে মিলে পেন্টু ছাড়লে কি অ্যামাউন্টে ছাড়া জামাকাপড় হবে দুটো জঙ্গল বেড়ানোর পর? অতো জামাকাপড় কে নিয়ে যাবে, কে ই বা ভাঁজে ভাঁজে প্যাক করবে, বেরোবার আগে পাট পাট মিলিয়ে জুলিয়ে পুরো সেট তেনাদের হাতে তুলে দেবে? এগুলো তো আমাকেই করতে হয়, তাই আমারি চিন্তা! তাচ্চেয়ে তিনটে চাদরের টুকরো সাথে নিয়ে গেলে আর প্রত্যেক বার সেটা হাতির পিঠে পেতে বসলে আমার পার হেড তিনটে করে জিনসে হয়ে যাবে। তাতেও এই ন খানা জিন্স আমায় ইস্তিরি মেরে ব্যাগে ঢোকাতে হবে! আশা করি কিলিয়ার হলো!

    আর সোসেনকে অনেক থ্যাংকু, জিমেলেও দিয়েছি ঃ)
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৬:২৯218823
  • হাতি বা উটে চড়ার সময় কারুর মাথায় নোংরাটোংরা এসব খেয়াল আসে নাকি? যদি কারুর এসে থাকে তাইলে সেটা কিন্তু পুরো সাইকো কেস। অবিলম্বে ডাক্তারের কাছে চালান দেওয়া দরকার।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:২৭218822
  • আজ দরাজ হাতে উইশ করবার দিন। কাল কী হয়! আজ এনে দিলে হয়তো দিবেনা কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।
  • π | ২৬ মার্চ ২০১৪ ১৬:২৫218821
  • কোলকাতা শহরে সাইকেল চালানোয় নিষেধাজ্ঞা জারি হয়ে গেল, এত লোকের মাথায় হাত, তাই নিয়ে কোথাও কোন হেলদোল দেখিনা। কোন কাগজেও সেরকম কিছু দেখলাম না। NAPM আর কয়েকটা গ্রুপকে দেখলাম এনিয়ে কিছু চেষ্টা করতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত