এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৬ মার্চ ২০১৪ ১৭:২১218880
  • হায়, মে'দের কত অপশন। পাতিয়ালা, জিনস, ক্যাপ্রি। আমি হাতি হোক বা বাঘ হোক বা বরপ হোক, একটা জিনস পরে আরামসে এক দেড় সপ্তাহ কাটিয়ে দি। কোনও অসুবিস্তে হয় না।

    আর দে, হাতির পিঠে হাওদা থাকে। বেশ গদি আঁটা বসার জায়গা। গদিটা স্লাইট নোংরা হয়, তবে বন্য প্রাণীর পিঠে আশা করি তুমি তাজ বেঙ্গলের ধোপদুরস্ত সাদা গামছা এক্সপেক্ট করবে না। হাতির গায়ের গন্ধ, জঙ্গলের কাঁচা পাতার গন্ধ সব মিলিয়ে গোটা ব্যাপারটাই অ্যাপিলিং। অত পরিষ্কার অপরিষ্কার কেউ দেখে নাকি জঙ্গলে বেড়াতে গিয়ে?
  • pi | ২৬ মার্চ ২০১৪ ১৭:২০218878
  • কুমুদি,দমনকে কে রিপ্লেস করল?
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৭:২০218879
  • বুঝে গেছি ঝিকি।
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৮218877
  • দে, ;)
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৭218876
  • ক্যান? দমনে জিন্স না পড়লে যেতে দেয় না?

    তবে দমন ঘোরার জন্য খুব আহামরি কিছু নয়!
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৬218874
  • পাতিয়ালা প্রচুর ঢিলেঢোলা পাজামা, কোমরে দড়ি থাকে। শর্ট কুর্তির সাথে পরে।

    হারেম প্যান্ট হল হারেমের সুন্দরীরা নাচের সময় যেরকম প্যান্ট পড়ত, সেইরকম প্যান্ট উইদাউট সাইড স্প্লিটস।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৬218875
  • ঝিকি কিসব লিখচে ঃ)
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৩218872
  • এইসব পড়েটড়ে ভাবলাম দমন যাত্রা কেন্সেল না করলেই হত।
    জীনস পরার প্রথম ও সেশ সুযোগ হাতছাড়া হয়ে গেল।
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৭:১৩218873
  • ম্যামিদি, গুগল করুন ঃ)
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৭:০৮218871
  • পাতিয়ালা হারেম কীরম জিনিস? ইলাস্টিক দেওয়া পাজামা?
  • jhiki | ২৬ মার্চ ২০১৪ ১৭:০৫218870
  • স্যান, আমি পাগল বলবনা। গরমে টাইট প্যান্ট পরতে মোটেও ভালো লাগে না। পাতিয়ালা/ হারেম প্যান্ট পরে আমি গরমের জায়্গায় ঘুরি।

    তবে আমার সবচেয়ে প্রিয় বীচ হলিডে। জামাকাপড় না নিলেও চলে ;)
  • san | ২৬ মার্চ ২০১৪ ১৭:০৪218869
  • আরে আমি চিজস্প্রেড ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি কদিন হল। আজ দেখি কেমন কালোকালো চাকাচাকা ছত্রাক। দেখেই এককের সেই ছবিগুলো মনে পল্ল।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৭:০১218868
  • ডিমের খোলার সাথে হাতির পিঠের প্রেক্ষিত ঃ)
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৭218866
  • হাতি চড়া নিয়ে এত কথা। ঘোড়া কেউ বলে না। কী করে বলবে? কেউ পারে? সব সাইকেল চালায় গাড়ি চালায়।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৭218867
  • আহা, কেসি কান্নাকাটি করে ক্যানো? আমি তো প্রেক্ষিত বিচার করিনি।
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৬218864
  • আচ্ছা একটু কাজাই।হাতি চড়ার ওপর এত মনোজ্ঞ গবেষণা ছেড়ে।তাও একক আসেনি।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৬218865
  • কেন আসি গুরুতে? কে দেবে আমার প্রচার? প্রচার মশাই তো নিজের প্রচার করতে গিয়ে ছড়িয়েছিলেন। ভয় লাগে।
  • san | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৪218861
  • ছিঁড়ে গেলে পাতি সেফটিপিন আটকে তখন চালিয়ে নি। তবে তার জন্য মা এবং শাশুড়ি প্রচুর গাল দেন। কিন্তু আমার তেমন লজ্জা করেনা, কি করব।
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৪218862
  • শাড়ি পরে হাতিঘোড়াউটবাঘসিঙ্গী সবেতে চড়াই অসুবিধে।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫৪218863
  • লাদাখে দেখলাম তো দুই মাসিমা দিব্বি ডবল হাম্প ক্যামেল সাফারি করলেন শাড়ি পড়ে, চাদর জড়িয়ে - আমার পায়ের ধুলো নেওয়ার ইচ্ছে হচ্ছিলো - কিন্তু নি নি !
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫২218860
  • এরা কোন জঙ্গলে যাচ্ছে রে বাপু --জঙ্গলের রাস্তা দিয়ে যেও-এদিক সেদিক চলে যেও না
    তবে যেটা দরকার সেটা হলো পুরো ঢাকা জামাকাপড়, যতই গরম লাগুক, আর ঢাকা জুতো-মোটা মোজা। ব্যাস।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫১218859
  • স্যান, সালোয়ার কামিজ সর্বদাই ভালো। কেপ্রি কীরম পরো? ওয়েস্টসাইডে মোটা কটনের কেপ্রি পাওয়া যায়। মাঝে মাঝে স্টক আসে।
  • de | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫০218857
  • আমিও হুচির মতোই ভেবেছি - আজ বাড়ি গিয়ে সব প্যাক করতে হবে। কালকের দিনটাই আছে শুধু। পরশু ভোরের ফ্লাইট!
  • hu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৫০218858
  • কুমুদি, হাতি চড়তে গেলে শাড়ি পরলে অত অসুবিধে নেই, উটে চড়তে প্রবলেম হতে পারে।
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৯218855
  • অপ্পনদা, তেমন তেমন পরিস্থিতিতে জিনসও ফাঁসে। আমার দুখানা গেছে
  • kumu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৯218856
  • হ্যাঁঃ, বার্মুডা, ক্যাপ্রি?
    শাড়ী পরে হাতি চড়ে দ্যাখাক কেউ। আমাদের টাইমের মত।
  • hu | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৮218852
  • সালোয়ার কুর্তা আমারও সবচেয়ে প্রিয়। কিন্তু জঙ্গলে যেতে গেলে সালোয়ারে চলবে না। ছিঁড়ে যেতে পারে। আর ক্যাপ্রিও ভালো না জঙ্গলের জন্য। পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য গোড়ালী পর্যন্ত প্যান্টই ভালো। জুতোটাও পোক্ত দেখে নিও।
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৮218853
  • আমিও স্যানের মতে মত দি
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৮218854
  • হাতে সময় আছে? তাহলে কিনে নাও। অনেক কম্ফর্টেবল।
  • kc | ২৬ মার্চ ২০১৪ ১৬:৪৬218849
  • ঘুরতে গেলে অত জামা কে বইবে? কিন্তু আন্ডার গারমেন্ট্স রোজ দুবার করে ফেরেশ চাই। এতে আবার 'দলবদলু শীল' বলার কী হল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত