এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:৫৪21900
  • http://www.edpdbd.org/Bangla/prokity_prottoy.php
    বিমাতৃ+ষ্ণেয় = বৈমাত্রেয়
    বিমাতৃ+ষ্ণেয়+সুলভ হবে না, যাস্ত বিমাতৃ+সুলভ হবে।
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:৪৬21898
  • দাঁড়া বালকের বই পড়ছি, রেফারেন্স পেলেই দেখিয়ে দেব।

    তবে মাক্কালি বৈমাত্রেয়সুলভ আচরণ হয় না? এতদিনের ভুল জানা মেনে নিতে কষ্ট হয়, তবু যদি হয় সত্যের খাতিরে মেনেই নেব।

    আজ স্যানিনি থাকলে নির্ঘাত বলে দিত।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:৪৬21899
  • ব্যাং তো জানি, প্যাঁচা কে? আকা?
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:৪২21897
  • প্যাঁচার মনে ছিল আশা,
    জিপিওতে বাঁধবে বাসা

    ইত্যাদি
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:৪১21896
  • ব্যাংকে কেলাব, তারপরে অভ্যুকে কেলাব। অভ্যুকে বিশেষ কেলানোর জায়গা নেই, তাই অভ্যুর কেলানিটাও ব্যাং খাবে।
  • kaake? | ১০ জুলাই ২০১২ ১৯:৩৮21895
  • aka @ Date:10 Jul 2012 -- 07:34 PM
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:৩৬21892
  • হ্যাঁ রে অভ্যু, তোর কি ছাত্র কম পড়েছে?
  • kc | ১০ জুলাই ২০১২ ১৯:৩৬21893
  • বোঝা গেল যে, গুরুর প্রায় সব্বাই জাপানি তেল কি ও কেন ইত্যাদি নিয়ে সম্যক জ্ঞান রাখেন।

    আর আকা গণশক্তি পড়ে।

    চিনে নিন, চিনে নিন।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:৩৬21894
  • বৈমাত্রেয় ভাই আর বিমাতৃসুলভ ব্যবহার। তফাৎ বোঝা গেল?
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:৩৫21890
  • আবার তক্কো করে, এখানে ডিকশনারি কোথায় পাব?
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:৩৫21891
  • আকার তুলনা গণশক্তি।

    খিক খিক খিক খিক
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:৩৪21889
  • কেলাব প্রচণ্ড কেলাব। ড্যাঙোশ দিয়ে কেলাব।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:৩৩21888
  • আকাদা খবর কাগজ পড়ে বাংলা শেখে? আইব্বাস
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:৩১21886
  • খুঁজে সময় নষ্ট করিস না। বরং ছেলেকে বল তোকে একটু সহজ পড়া পড়াতে।
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:৩১21887
  • কেলাও অভ্যুকে। ভুল শেখানোর ধান্দা। কাল রিদ্ধি ভুল গ্রাফ শেখাল, আজ অভ্যু ভুল বানাম শেখায়। কোথায় যাই।

    http://ganashakti.com/bengali/news_details.php?newsid=15484
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:২৯21885
  • সিরিয়াসলি? বৈমাত্রেয়সুলভ বলে শব্দ নেই?

    দাঁড়া খুঁজে দেখি।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:১৭21882
  • চিন্টু, চিনে রাখ এদেরকে। চাগ্রি পেতে না পেতেই কর্তৃপক্ষকে হেনস্থার অভিযোগের হুমকি দেয়!!

    আকা, ইশেন, দুখে, পিনাকী, প্পন, ব্রতীনকে নেওয়া যাবে না, শিবুদাকেও না।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:১৭21883
  • http://www.orkut.com/Main#CommMsgs?tid=5743012822752374965&cmm=99507156&hl=bn

    যা - ইচ্ছে - তাই - ২

    সেদিন আমার পঁচাশি বছরের সেজ-কাকা বললেন - আমাকে এক শিশি "জাপানি তেল " কিনে দিবি ? আমি অবাক এবং বাকরুদ্ধ সেজ- কাকা তার প্রায় অন্ধ হয়ে যাওয়া চোখে আমার দিকে তাকিয়ে বললেন - কি রে চুপ করে আছিস কেন?কোনো রকমে বললাম - কি করবে ওই তেল নিয়ে ? সেজো কাকা বললেন -" পিকলু বলল যে শরীরে বল হয়, বাতের ব্যাথাতেও খুব ভালো কাজ করে . পিকলু সেজ-কাকার পুতি, নাতির ছেলে, সাত বছর বয়েস . অনেকদিন পর সেজ- কাকাকে দেখতে গিয়েছি . কোনো রকমে হাসি চেপে বললাম - সে মহারাজ কে ডাক তো একবার . সেজ-কাকা ডাক দিলেন, কিছুক্ষণ পর মূর্তিমান স্ব-শরীরে হাজির.. আমাকে দেখেই বলল - ছোটদাদা, কখন এসেছ ? আমি তো দেখতেই পাইনি.. আমি বললাম -হ্যা রে, বুড়ো দাদাকে কি তেল মাখতে বলেছিস ? কোথায় শুনলি ওই তেলের নাম ? ও বলল - রোজ ই তো টিভি তে দেখি, সাপের গায়ে দিতেই তড়াক করে উঠে পড়ে. বললাম - সে তো সাপ ... মানুষের বাতের ব্যথা সেরে যায় কে বলল তোকে ? এরপর পিকলু যা বলল তা সংক্ষেপে এই রকম, - যে স্কুল এর এক বন্ধুর বাবা বিছানায় শোয়া, নড়াচড়াই করতে পারেন না . ভীষণ দুর্বল, ওদের ক্লাসে ওই বিজ্ঞাপন টা নিয়ে কথা হচ্ছিল .. তাতে আর একটি ছেলে বলে যে তার বাবা বলেছে ওটা ব্যথার ওষুধ, শরীর দুর্বল হলে মালিশ করতে হয় .. ওর বাড়িতেও এক শিশি আছে ..তখন ওই ছেলেটি বলে, আমাকে দিবি, বাবাকে মালিশ করলে যদি বাবা ভালো হয়ে যায় ..পরের দিন সেই ছেলেটি ওই ছেলেটিকে শিশিটা দিয়ে দেয়. সেই ছেলেটি বাড়ি গিয়েই বাবার পায়ে মালিশ করতে শুরু করে .. বাবা মিউমিউ করে বলেন - কি মালিশ করছিস বাবা ? উত্তরে " জাপানি তেল" শব্দটি শুনেই খাট থেক তড়াক করে উঠে পড়েন তিনি, ছেলেকে ঠাটিয়ে চড় মারেন একটা .. ছেলে কাঁদতে থাকে .. চেঁচিয়ে বাড়ির সবাইকে ডাকেন ..সর্বদা নিচে থাকা প্রেশার বেড়ে যায় ..কিন্তু তিনি এবং বাড়ির সকলে বুঝতে পারেন ভদ্রলোক উঠে দাঁড়িয়েছেন, হাঁটছেন .. সবাই খুশি, ,, সেই ছেলেটির এখন বিরাট খাতির বাড়িতে . এতক্ষণ কথা বলে পিকলু তাকালো আমার দিকে _ এবার তুমি ই বল ছোটদাদা, বুড়ো দাদু কেন জাপানি তেল লাগবে না ? পিকলু বাইরে এনে কথা গুলো শুনছিলাম পাছে সেজ-কাকার কানে যায় ..ও চলে গেলে আবার ঘরে ঢুকলাম .. সেজকাকা বলল - কি রে এনে দিবি তো ?? কি বলি? বললাম - তোমার ছেলেকে বল .. আমি আবার কবে আসি ?? প্রনাম করে বাইরে আসি . সেজকাকার এক ছেলে . আমারই বয়েসী .. বলুক এবার শালাকে জাপানি তেল আনার কথা ? ও শালা ও শুনুক ওর নাতির এই অভাবনীয় আবিস্কার এর কথা ...
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৯:১৬21881
  • আকার বাংলা দিনকে দিন একেবারে যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে।
    বিমাতৃসুলভ, বৈমাত্রেয় সুলভ না
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:১৩21880
  • কেন আমার প্রতি এমন বৈমাত্রেয় সুলভ ব্যভার কেন? আমি ডিসক্রিমিনেশনের মামলা করব।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:০৯21879
  • নাঃ আকাকে নিলে আমি রেজাইন করব। বরং রিমিকে সিইও করে দেওয়া হোক।
  • aka | ১০ জুলাই ২০১২ ১৯:০৫21878
  • আমিও অ্যাপ্লাই করলাম। কিসের জন্য তা জানি না, তাও করলাম। একে বলে হুজুগ।
  • Zzzz | ১০ জুলাই ২০১২ ১৯:০৩21877
  • ধুস, দরকার নেই ওরম লেন্সের। আমার একটা ৪০০ হলেই হল।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৯:০০21876
  • হ্যাঁ, অভ্যুকে তো নেবই নেব। হুতো-লামা-হুচিকেও নেব।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৮:৫৯21875
  • ব্যাংদিকে নিলে ওই আমাকে নিয়ে নেবে।
  • ব্যাং | ১০ জুলাই ২০১২ ১৮:৫৭21874
  • চিন্টু, পিপিকে নিলে আমাকে নিতেই হবে। আমারা দুজনে মিলে শুক্কুরের সন্ধ্যেতে ইউএসাইএসে সিন্মা দেখতে যাব। আর শনিবারের দুপুরে নতুন বাংলা সিন্মা।

    কুমুদিকে নিলেও আমাকে নিতেই হবে। আঅমি টেবিলের নীচে রেখে আশাপূর্ণা পড়ব, আর কুমুদি আমাকে পাহারা দেবে।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৮:৫৫21873
  • আমি কোথাও চাকরির জন্যে অ্যাপ্লাই করছি না এখন। দু তিন বছর পরে কর্বো হয়তো
  • pi | ১০ জুলাই ২০১২ ১৮:৫৪21872
  • পিপি, দিল্লী টাইপালে যা আসছে তার তিন কি চার নং লিং থেকে দ্যাখো, লাজবাব দিল্লী চলে আসছে।
  • Abhyu | ১০ জুলাই ২০১২ ১৮:৫৩21870
  • আচ্ছা রঞ্জনদাকে দেখি না কদিন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত