এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ মার্চ ২০১৪ ২১:৫৪219000
  • দেখো বাছা রা গোল করো না।আমি কয়েক টা জঙ্গল ঘুরিছি কিন্তু কোন জায়্গা তেই বাঘের ছবি ছাড়া কিছু দেখি নি। তবে হ্যাঁ কানহা আমি যাই নি এখন ও।

    যেগুলো গেছি বেতলা, মধুমালাই,কাজিরাঙ্গা,গির,মাধবগড় আরো কিছু কিছু থাকতে পারে মনে নেই।

    ( ইয়ে মানে আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে কি সুবিধা হবে আমাকে খেলে বাঘের লেবারে পোষাবে না!! ঃ(( )
  • | ২৬ মার্চ ২০১৪ ২১:৪৭218999
  • বুনুন, মাহুত ঐ রকম ই বলেছিল বা এখন দেখতে পাবেন না তাও হতে পরে। সঠিক মনে নেই।ঃ)
  • lcm | ২৬ মার্চ ২০১৪ ২১:৩২218998
  • সিনেমাটা বানাবো, কাস্টিং ঠিক করছি (আয়রন কাস্টিং-ই রাখব ভাবছি) .. প্লট ঠিক করে ফেলেছি উত্তর-পূর্ব সল্টলেক এলাকা থেকেই নেবো... স্ক্রিপ্ট হবে জাভাস্ক্রিপ্ট.... আর নাম তো সবার আগেই ঠিক করে ফেলেছি - "চিনি বেশী"
  • Abhyu | ২৬ মার্চ ২০১৪ ২১:২৯218997
  • তাতে কি, ঠিক একটা গাধা ধরে পুষে নেবে, তারপর তাতে চড়েই ফেরত আসবে তো?
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ২১:২৫218996
  • কাজিরাঙ্গায় বাঘ নেই কে বলল? ব্রতীনদাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হোক!
  • lcm | ২৬ মার্চ ২০১৪ ২১:২৪218995
  • হা হা, আঁতেল সিনেমার কথা ভাবলে আমারও ইয়ে...
  • b | ২৬ মার্চ ২০১৪ ২১:২৩218994
  • কাজিরাঙার বাঘের কতা হচ্চে?
    দেখুন
  • dd | ২৬ মার্চ ২০১৪ ২১:১৯218993
  • তারপরে ধরুন ত্রিফলা আলো আমার বেশ সুন্দোর লেগেছিলো। ন্যাট জিওতে ফের সাপের ডকু দেখালেই আমি উচ্চৈঃস্বরে আফফ বলে চ্যানেল চেঞ্জ করে দি'। পুদিনা যে কোনো ফর্মেই বিষাক্ত মনে হয়। টক খাবার সহ্য হয় না। আলুভাজা সব সময়েই ভালো বাসি।

    এদানী মনমোহন সিংএর জোম্বি ভাব ভংগী দেখলেও গা রী রী করে। মানবেন্দ্রের গান কোনোদিনই ভাল্লাগে নি। আর্লি যৈবনে আঁতেল হবার প্রচেষ্টায় কতো যে বিকট সিনেমা দেখেছিলাম সে সব স্মরণ করলে এখনো কান্না পায়।
  • Abhyu | ২৬ মার্চ ২০১৪ ২১:১৭218992
  • হুতো, শব্দটা জিগীষু না, জানাচ্ছু।
  • lcm | ২৬ মার্চ ২০১৪ ২১:১৬218991
  • মনে পড়েছে - মিন্সেরা জিন্স কাচতে চায় না।
  • lcm | ২৬ মার্চ ২০১৪ ২১:১৫218990
  • দুটো কথা কইতেই হবে --
    দামোদর শেঠ, লক্ষণ সেন -- দে আর নাইস ফোক্‌স।
    এবং, আমূল টেস্ট্‌স বেটার (দ্যান তিনোমূল)। আর কি যেন...হ্যাঁ, কিন্তু সিপিএম/এটিএম নিয়ে চন্দোবিন্দু অলরেডি কয়ে দিয়েছে।
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২১:০৬218989
  • কে যে কিসে রেগে যায় বুঝিনা। আমার কিছু ইউপি, পাঞ্জাবী এইসব জায়গার হিন্দুত্ববাদী বন্ধু আছে, তারা দেখি উঠতে বসতে আআপকে গাল পাড়ে। আরে সেকী গাল, ভেঞ্চোর নিচে কোন গালই নেই। আবার একজন হিন্দুত্ববাদী বন্ধু, সে একেবারে রামদেবের সাক্ষাৎ ভাবশিষ্য ছিল, আমি মাংস খাই বলে আমাকে একবার রাক্ষস বলেছিল, দেখি খুব আআপ সমর্থক। একইরকম ভাবে তীব্র সিপিয়েমরাও খুব আআপ বিরোধী (ব্যাতিক্রম কি আর নেই, তবে দলগত অব্স্থান বোধয় তাই)। অপরিনত রাজনৈতিক বোধ নিয়ে অনেক কথা বলে বটে কিন্তু, মানে রেগে গিয়ে আর কি হবে, এই যে তৃণমূল জিতে গেল তাতে রেগে গিয়ে আর কি করা যাবে, আর আআপ নিশ্চয় তৃণমূল থেকে ঢপ বা বিজেপি থেকে খারাপ হবে না। কিন্তু সামহাও আআপের ওপর রাগটা বেশী মনে হয়। তারপর এই গুরুর খসড়া। লোকজন গুরুর খসড়া শুনলেই কেমন একটা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু খসড়া দেওয়াতে খারাপটা কি হল সেটা বোঝা যায়না। গুরুর কাজ গুরু করেছে খসড়া দিয়েছে সরকারকে/ তাবলে সরকারের কি আর ভালো কথায় কান দেওয়া শোভা পায়/ ইত্যাদি। মানে কন্টেন্টে আপত্তিকর কিছু থাকলে সেটার সমালোচনা সেটা একটা ব্যাপার, কিন্তু খসড়া দেওয়াটাই একটা বিশাল হাস্যকর বিষয় সেটার কি মানে কে জানে। সরকার কান দেয়নি, সে কোন সরকার আর কার কথায় কান দেয়। এই যেমন সিপিএম কল্লোলদার বা রেজ্জাক মোল্লার বা পকাবুদের কথা শুনবে না এইরকম আরকি। তারপর ধরুন জিগীষা। সেই যে কে একটা গব্যঘৃত শুনলেই মাত মাত করে তেড়ে মারতে যেত, আমার হয়েছে এইরকম। কোথাও কোনভাবে জিগীষা শব্দটা শুনলেই মনে হয় নির্ঘাৎ আমাকে খিল্লী করছে।

    তবে নৃপেন চক্রবর্তীর আমলে তৃণমূল ছিল না ভাগ্যিস। না হলে তাঁকেও হয়তো দুটি কুকথা শুনতে। আমি অবশ্য, এবং অবশ্যই লক্ষণ শেঠের সঙ্গে নৃপেন চক্রবর্তীর তুলনা করছি না, তবে এতকাল তো লক্ষণ শেঠের বিরুদ্ধে যুক্তিবাদী সিপিয়েমদের কাছেও কিছু শুনিনি, কিন্তু এখন দেখছি উনি খুবই মন্দ লোক।

    (কেউ জিগীষা বললো নাতো? বললেও আমি শুনতে পাবো না, কোথায় নাকি একটা ফ্রি কফি পাওয়া যাচ্ছে, খোঁজ করে দেখি গিয়ে।)
  • san | ২৬ মার্চ ২০১৪ ২১:০১218987
  • সেদিন একজনের সঙ্গে আলাপ হল, সে নাকি প্রতি সপ্তায় রুমাল কাচে ! দুনিয়ায় কতো মনীষীই যে আছে।
  • dd | ২৬ মার্চ ২০১৪ ২১:০১218988
  • জিন্স নিয়ে কথা হচ্ছে বুঝি?

    আমি জিন্স পত্তে পারি না। বড্ডো শক্তো লাগে। আমার নরম স্পর্শকাতর চামড়া ছড়ে যায়। মখমলের জিন্স হলে পরতাম।

    পোলিটিক্যাল কথাও জানিয়ে দি'। আরাবুলকে খুব সুইট লাগে। লক্ষণ শেটকেও। কদর্য লাগে প্রেক্ষিত ঘোষকে আর রেজাক মোল্লাকে। থাডক্লাসের চেয়েও খারাব।

    ঢ্যাঢ়শ আর কলাইএর ডাল নিয়েও ওরকম অপছন্দো রয়েছে। "হিসস" বলে একটা ভয়ানক বাজে হিন্দী মুভী দেখেছিলেম তিন বছোর আগে,এখনো সেই রাগ যায় নি। সবিতা চৌধুরী ধেড়ে বয়সেও আধো আধো কথা বলে গান গাইতেন - হাড় পিত্তি জ্বলে যেতো।

    এসব জেনে রাখুন।
  • san | ২৬ মার্চ ২০১৪ ২০:৫৮218986
  • আপনাদের পাঁচজনের কথায় চিজ স্প্রেড না খাওয়াটাই মনস্থ কল্লাম। তবে জমিয়ে রেখেছি। ছত্রাকের বাড়বাড়ন্ত দেখব বলে।
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ২০:৪০218984
  • অসহ্য!!
  • rabaahuta | ২৬ মার্চ ২০১৪ ২০:৪০218985
  • যাঁরা প্রতি মাসে জিন্স কাচেন মর্মপীড় তাঁদের ক্ষমা করুন।
    এত কাচাকাচি করলে জিন্স নষ্ট হয়ে যায়, না হলে আর কাচতে কি আছে। আর তাছাড়া পৃথিবীর তাবৎ জিন্স এবং তাঁদের ধোলাই, এইসবের মধ্য একটা ধ্রুবক সংখ্যা টাইপের ব্যাপার আছে (আমি আবার অঙ্কে কাঁচা, ভালো বুঝিয়ে বলতে পারলাম না)। তো আপনার এত ঘন ঘন কাচলে অন্যদের তো সেই ধ্রুবক মেন্টেন করতে অনেক হিসেব করতে হয়, সেটাও একটা ব্যাপার। এমনিতে এক ঋতুতে একবার এরকম একটা হিসেব করা যায়। মানে ধরুন, শীতপ্রধান দেশে, অক্টোবর থেকে মার্চ হল গিয়ে শীতকাল। তারপর মার্চ থেকে সেপ্টেম্বর বসন্তকাল মত একটা ব্যাপার। মাঝে কখনো বৃষ্টিতে ভিজে গেলে সেটা অ্যাজ গুড অ্যাজ কাচা। মানে এটা আইডিয়াল আরকি, আমি সাইকেলের মাঝে একাঅধবার কেচে নিই হয়তো, কিন্তু এখানে কোন ব্যাক্তিগত কথা হচ্ছে না।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ২০:৩৮218983
  • ওকে।
  • a x | ২৬ মার্চ ২০১৪ ২০:২৮218982
  • উফ্ফ এই হয়েছে এক মধু কিশওয়ার। র‌্যাবিড কেস এখন।

    লেটেস্ট - "My rage & revulsion agnst Kejri-Yadav team as visceral as that of child witnessing gang rape of her mother. AAP set up to rape Mother India"
    https://twitter.com/madhukishwar/statuses/448671859786407936

    রেপ কথাটা যেখানে সেখানে লোকে বলে যাচ্ছে।
  • a x | ২৬ মার্চ ২০১৪ ২০:২৫218981
  • সাপ্তাহিক লন্ড্রিতে জিনস কাচা অনেকটা ম্যাগির প্যাকেট কিনে মশলা ফেলে দিয়ে নুডল খাওয়া।

    ভাগী, ফোজ্জি, যাক স্যানিটি প্রিভেলস :D
  • a x | ২৬ মার্চ ২০১৪ ২০:২৪218980
  • এমেম, আমি এক্সপার্ট নই এব্যাপারে। কলি বা কুমু এরা বলতে পারবে। কত পার্সেন্ট ফ্যাট আছে, সেটা গায়ে লেখা থাকে কি? থাকলে সেই দেখে কেনা ভালো, কারণ লো ফ্যাট চিজ বা স্প্রেডও হয়। ইন জেনেরাল মনে হয় স্প্রেডে ফ্যাট কম হবে।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ২০:১৪218979
  • কেন কেন? সাপ্তাহিক লন্ড্রিতে ফেলে দিলে দোষ কী?
  • 4z | ২৬ মার্চ ২০১৪ ২০:০৯218978
  • জিনস? সে তো আমি হপ্তায় সাত দিনই পরি আর মাসে একবার কাচি (মনে পড়লে)। তা বলে ইস্তিরি? নেভার! জিনস বলে কি তার একটা মান-সম্মান নেই!!
  • sosen | ২৬ মার্চ ২০১৪ ২০:০৬218977
  • ছেঁড়া জিনসের কথা আবার বড় মুখ করে বলছে! কন্ফারেন্সে টক দিয়ে বেরিয়ে দোকানে গিয়ে জিন্স কিনে, পরিয়ে(হাতে করে নয়, নো হিনী) পুরোনো জিন্স ফেলে দিয়ে গাড়িতে উঠেছি। তার আগে অব্দি বলে যাচ্ছে ছেঁড়া দেখা যায় না, জিন্স্টা খুব ভালো। সে নাকি কয়েকমাস ধরেই ছেঁড়া, আর একটিও নেই, ওনার কেনার সময়ও নেই।
  • ঘনশ্যাম কর্কট | ২৬ মার্চ ২০১৪ ২০:০৪218976
  • অক্ষদাকে ক, তবে বোতীন মনে হয় প্রথম অংশটা পড়েনি।
  • Arpan | ২৬ মার্চ ২০১৪ ১৯:৫৯218975
  • গোটা তিনেক উইকেন্ড আম্মো পরি। (না কেচে)
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৯:৫৮218974
  • কোলেস্টেরল ইত্যাদি না, ওজন।
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৯:৫৭218973
  • অক্ষদা, চীজ স্প্রেড আর স্লাইসের মধ্যে কোনটা খেলে বেশি মোটা হয়? এক্সপার্ট এডভাইস দাও।
  • | ২৬ মার্চ ২০১৪ ১৯:৫৬218972
  • ক্কি পিচাশ!
  • এমেম | ২৬ মার্চ ২০১৪ ১৯:৪৯218971
  • ফিরুলেই টা 'প্রিয়তে নিলাম'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত