এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৪219329
  • নিচেরটা আমি
  • ঘনশ্যাম কর্কট | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৪219330
  • দাদুর ভাঙা গানগুলোয় কী লেখা আছে অজ্জিনাল গান কোনটে? মানে দাদু নিজে লিখে গেছেন, নাকি অন্য লোকে খুঁজেপেতে বের করেছে?
  • সছ | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৪219331
  • আর ওয়েবজিনগুলো কি হবে ?
    কোনো ভাবে তেনার কানে তুলে দিন - এটা ১০০ দিনের কাজের প্রকল্পে চলে যাবে
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৩219325
  • রবিঠাকুরের কপি করা নিয়ে একটা কুইজ নানা জায়গায় দিয়েছিলাম। কেউ পারে নি। আমার মতে যথেষ্ট সিরিয়াস অফেন্স। এখানেও জিগেস করতে পারি, যদি কেউ চায়। কর্তা কয়েছেন আগ্রহ না থাকলে শেখাতে নেই।
  • kumu | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৩219326
  • ব্যাঙের বাঘনখের আইডিয়াটা নিলাম-অতীব পছন্দ হওয়ায়।
  • | ২৭ মার্চ ২০১৪ ১৬:১৩219327
  • হুঁ হাতীরা খুব ভাল। আমার সবচেয়ে প্রিয় প্রাণী।
  • /\ | ২৭ মার্চ ২০১৪ ১৬:১১219324
  • আমারও একটা আইডিয়া আছে। যাবতীয় যা পত্রিকা রয়েছে, বাংলা, ছোটো ও / বা সাময়িক, তাদের কভার আর সূচীপত্র শুধু নিয়ে একটা সাইট বানানো হোক। মূলতঃ লিটিল ম্যাগাজিন, কিন্তু তাতে দেশ বা অমৃত র সূচীপত্র লিস্ট ইনক্লুড করাও যেতেই পারে। আপাতত শুধু স্ক্যান, পরে চাইলে সেটা OCR দিয়ে সার্চেবেল করে নেওয়া গেল। কিন্তু এই সূচীপত্রের আর্কাইভটা করা ভীষণ দরকার। সবরকমের গবেষণার জন্যে, কার কোন লেখা কোথায় বেরিয়েছিল জানতে। লোকে নিজের নিজের কালেকশন ও তারপর একটু লোড নিয়ে বিভিন্ন লাইব্রেরীর সংগ্রহ থেকে বই পিছু এই ২-৩ টে পাতা স্ক্যান করে ফেললেই হয়। খুব বেশি সাইজ ও হবে না বলে নেটওয়ার্কের মাধ্যমে মেল এ ও দূরের বন্ধু বান্ধবদের পার্সোনাল লিটিল ম্যাগাজিন সংগ্রহের সূচীপত্র যোগাড় করা যায়। সবচেয়ে ভালো একটা ফোরাম মতো করা যাতে যে কেউ লগ ইন করে এই সূচীপত্র আর্কাইভে কনট্রিবিউট করতে পারে। একচুয়াল বইটা পেতে কোথায় বা কার সাথে যোগাযোগ করতে হবে এটা জানা গেলেই যথেষ্ট।

    এই মৌলিক আইডিয়াটা ঝেড়ে দিয়ে কেউ প্লীজ এরকম একটা সাইট বানন না। এই বৃদ্ধ বয়সে আবার লোড নিয়ে এই বিশাল কাজটায় ঢুকতে বেশ ল্যাদ লাগছে। কেউ না করলে অবশ্য সেই আমাকেই মাঠে নামতে হবে। একটা স্ক্যানার (৩০০০) আর ল্যাপটপ বা নিদেন একটা ক্যামেরা, বা একটু ভালো ক্যামেরা ওলা মোবাইল দিয়েই রীতিমতো ভালো রিডেবল সূচীপত্র সংকলন দিয়ে কাজ করা যায়। স্ক্যান্টেলর এ খুব সহজেই প্রসেস করে ছবির সাইজ কমিয়ে নেওয়া যাবে। সাইটে শুধু থাম্বনেইল থাকবে, যার উপরে মাউস নিলে স্ক্রীন জুড়ে রিডেবেল সূচীপত্রটি ও প্রচ্ছদটি দেখা যাবে। হ্যায় কোই আইডিয়া চুরানেওয়ালা?
  • san | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৭219322
  • লীলা মজুমদারের লেখায় পড়েছ সোসেনদি।
  • byaang | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৭219323
  • হনু ঃ-))
  • রোবু | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৬219321
  • আমি আর ব্ল্যান্কিদা হাতির দাঁত মাজাও দেখেছি।
  • h | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৫219318
  • যাক পৃথিবীতে বাধ্য ভালো ছেলে বোঝার একটা পরীক্ষিত পদ্ধতি পাওয়া গেল।
    ক - ছেলে ধরে আনুন।
    খ - হাতে বুরুশ নিন।
    গ - তার কানের পেছনে ঘষুন।
    ইফ বাধাপ্রদান, দেন ব্যাড গাই, এল্স গুড ছানা। গো টু ক।
  • sosen | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৫219319
  • কোথায় যেন পড়েছিলাম ছানা হাতিদের খুব সুড়সুড়ি থাকে। তাই ওদের পিঠে যাতে মানুষ চড়তে পারে, তাই ওদের অমনি ঘষে ঘষে সুড়সুড়ি নষ্ট করে দেওয়া হয় :-(
  • b | ২৭ মার্চ ২০১৪ ১৬:০৫219320
  • নাঃ অত স্পেসিফিক মনে নেই। কিন্তু প্রমথনাথ বিশীর রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতনটা উল্টে পাল্টে দেখুন তো একবার। যদি থাকে।
    আর দেখুন, ওনারা বেম্ম। পেট খারাপ হলে বলতেন উদরে কিঞ্চিৎ উপদ্রব হয়েছে, অদ্য নাক্স ভমিকা ত্রিংশ। ওনারা কি প্রাকৃতজনের ভাষায় আমিও ঝাড়ি এসব বলবেন?
  • byaang | ২৭ মার্চ ২০১৪ ১৬:০১219317
  • হুঁ দেখেছি। ব্যাকলগ ক্লিয়ার করেই তো এলাম।
    হুচি একটা লক্ষ্মীমতন কুচ্চি মেয়ে, তকে আমি কিছুই বলব না। কিন্তু হাতি হল পৃথিবীর ভদ্রতম পরিষ্কারতম প্রাণীদের অন্যতম, মানুষদের থেকে ঢের ঢের পরিষ্কার। হাতিদের যেরকম কাঁটাতারের ব্রাশ দিয়ে ঘষে ঘষে চান করানো হয়, সেই ব্রাশ দিয়ে কোনো মানুষ চান করে দেখাক দিকি!
    সেই যে আমরা কুর্গ জেলার "দুবারে" বেড়াতে গেলুম, গিয়ে দেখি সেখানকার হাতিদের রোজ নদীর জলে স্নান করানো হয়। আর বাচ্চা-বুড়ো সব্বাই জলে নেমে হাতিদের গা ঘষে দিয়ে স্নান করাতে পারে। তখন তো সেই দেখে আমি আর ব্যাঙাচি হইহই করে একটা মা হাতি আর তার বাচ্চা হাতিকে স্নান করালুম। তারা এত ভদ্র ছিল এবং এত পরিষ্কার যে আমার ব্যাঙাচিও অমনটা নয়। ব্যাঙাচির কানের পিছনে ছোবড়া ঘষে পরিষ্কার করাতে গেলে ব্যাঙাচি কাঁইমাঁই করে কান্না জুড়ত। কিন্তু আমাদের মা হাতি আর বাচ্চা হাতি দুজনেরই কান দুটো উল্টে দিয়ে সেখানেও কাঁটার ব্রাশ ঘষে মাহুত পরিষ্কার করল, তারা একটুও আপত্তি করল না, মাথা সরিয়ে নিল না।
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৫:৫৭219316
  • যাউকগিয়া মৌলিক আইডিয়া দিলাম। এটা নিরীহ টই। চন্ডীমন্ডপে কী কী আলোচনা হয় তার মধ্যে বিদ্রুপ ব্যঙ্গও আসবে মাঝে মাঝে। প্রস্তুত রহিবেন। হয়তো আগেও হয়েছে কে বলতে পারে, আমি গুরুতে নতুং।

    আপাতক কাবলি আর হুতোকে শুভ জন্মদিন।
  • byaang | ২৭ মার্চ ২০১৪ ১৫:৪৯219312
  • কাবলিদা আর হুতো দুজনেকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সামনের সব কটা দিন ঝলমলে হয়ে থাকুক হাসিতে, খুশিতে।
  • sosen | ২৭ মার্চ ২০১৪ ১৫:৪৯219313
  • ব্যাংদি, কাল-ই তোমার চাদর পেতে হাতিতে বসা, হাতিকে স্নান করিয়ে, ডেটল মাখিয়ে তারপর তাতে ওঠা, এইসব হুচি চুরি করে এখেনে বলে দিয়েছে। সত্যি গো :-)))
  • byaang | ২৭ মার্চ ২০১৪ ১৫:৪৪219311
  • ইসে, একটা কথা কইতে বাধ্য হলুম। ভাগাড়পাড়া স্কুল তো ছেড়েই দিলাম, কেউ যদি আমার ঘর ধোয়া এবং মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এবং ফার্নিচার মোছার বিভিন্ন স্টেপ দেখে অনুপ্রাণিত হয়ে আইডিয়া নিয়ে আর্টিকল লেখে, তাকে আমি ঝেড়ে কাপড় পরিয়ে দোব। ঐসব বিভিন্ন স্টেপ উদ্ভাবনের পিছনে বহুবছরের ঘাম এবং অসংখ্য ট্রায়াল অ্যান্ড এরর লুকিয়ে আছে। এবার থেকে আর এখানে এসব লেখা যাবে না দেখছি।
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৫:৪৩219309
  • চন্ডীমন্ডপ লোগোটি ভালো করে চেয়ে দেখুন। মিল পান?
  • + | ২৭ মার্চ ২০১৪ ১৫:৪৩219310
  • চন্ডীমণ্ডপ না কি একটা কোথায় পাওয়া যাচ্ছে?
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৫:৩৯219308
  • কপি করে নি, গুরুচন্ডালীকে বিদ্রুপ করেছে।
  • Tim | ২৭ মার্চ ২০১৪ ১৫:৩৩219307
  • অনুপ্রাণিত অপ্রকাশিত চিঠি?
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৫:২৮219306
  • জেনারালাইজেশনের চাপে বিশেষ কেসটি চোখের আড়ালে চলে যায়। পরে কিন্তু আবার সারফেস করে।
  • এমেম | ২৭ মার্চ ২০১৪ ১৫:২৫219305
  • যদি তা না হয়, এই লেখার টার্গেট হল নেট-বেসড আড্ডাস্থল। এই লেখাটিতে, স্পেসিফিকালি, গুরুচন্ডালী।
  • san | ২৭ মার্চ ২০১৪ ১৫:২৪219304
  • বলেননি, পরের বছরের অপ্রকাশিত চিঠিতে বলবেন।
  • kumu | ২৭ মার্চ ২০১৪ ১৫:২০219303
  • কোথায় বলেছিলেন দাড়িদাদু এটা?
  • b | ২৭ মার্চ ২০১৪ ১৫:১৭219302
  • সে তো দাড়িদাদু কয়েছিলেন এরম একটা কথা ঃ আমিও ঝাঁপি, কিন্তু এমনভাবে ঝাঁপি যে, হুঁ হুঁ।
  • /\ | ২৭ মার্চ ২০১৪ ১৫:১০219300
  • ফেবুতে LEFT VS RIGHT গ্রুপে ভোটের বাজারে ফুলটু নির্মলের সাপ্লাই পাওয়া যাচ্ছে। দিনকাল বড়ই সানন্দে কাটছে। দলে দলে যোগ দিন।
    আর ইমোটিকনের এই যে বিপ্লব এনে দিল এই ফেবু, তাতে আমি অন্তত মুগ্ধ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত