এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫১219660
  • কমরেড ছানারা কেমন?
  • Arpan | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫০219658
  • আজকে চারটেয় আপিস ছেড়েছি আবার রাত দশটায় আধ ঘন্টার জন্য ঢুঁ মারব। এখন স্টেশনের প্ল্যাটফর্মে, বাবা-মা ফিরে যাচ্ছে।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৯:৫০219659
  • নাঃ মাত্র ৭ টা কল। মাঝে ঘন্টা দেড়েকের বিরতি যখন পিপিটি আর এক্সেল বানাতে/মডিফাই করতে হবে। কালিদা এই তো শুক্কুরবার। রাতে অবশ্য বোলিং করতে যাব।
  • | ২৮ মার্চ ২০১৪ ১৯:৪৭219656
  • আজ মনে হচ্ছে আকার বিশেষ কাজকম্ম নেই। শুক্কুরের বাজার
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৯:৪৭219657
  • একটি কল শেষ, বাইরে বৃষ্টি, পরের কলের জন্য অপেক্ষা। এই করে মাত্র রাত সাড়ে সাতটায় কল শেষ, মাঝে গোটা দুয়েক পিপিটি আর একটা এক্সেল বানাতে হবে।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৯:৪৫219655
  • ঐ এনএসএ আর এডওয়ার্ড স্নোডেন। আরে এত ডেটা এত ডেটা যে সেই নিয়ে সবাইকার সমস্ত রেকর্ড যদি অ্যানালাইজ করতে হত বা আড়ি পাতার চেষ্টাও করত। শুধু আম্রিগাকে সার্ভ করতেই পৃথিবীর সবাইকে তো চাকরি দিতে হতই, আমার ধারণা দু চারটে অ্যালিয়েনও ধরে আনতে হত। ভেবে দেখুন পৃথিবীতে বেকার তো নেইই, দুরে দুচারটে গ্রহেরও বেকারির সমস্যা মিটে যেত এই নজরদারি ও নজরদারির ওপরে নজরদারির প্রচেষ্টায়।

    এবারে উল্টো দিক থেকে ভাবলে সেরকম তো নয়। দিব্য দেখি বেকার রয়েছে প্রচূর। তাহলে? আসলে যদি ধরুন আমি কোন সাসপিশন লিস্টে তাহলে আমার রেকর্ড ট্রেসেবল। খাসা বন্দোবস্ত। আবার আমার দিক থেকেও খাসা বন্দোবস্ত, আমি কিছু করিনি তার প্রমাণ সমূহ হাজির। ফালতু ফাঁসাতে পারবে না।

    ওভারহাইপড ব্যক্তিস্বাধীনতা ছাড়া আর কিছুই হারানোর নেই।
  • Arpan | ২৮ মার্চ ২০১৪ ১৯:৪৩219653
  • এদিকে এত সার্ভেইল্যান্স সত্ত্বেও মালয়েশিয়ার প্লেনটার হদিশ পেতে হিমসিম খাওয়ার জোগাড়। কন্সপিরেসি থিওরিস্টরা অন্য কিছু স্পেকুলেট করবেন অবশ্য, সে অন্য বৃত্তান্ত।

    হোরেশিও, এখনো অবাক হবার বাকি আছে কিছু তালে!
  • blank | ২৮ মার্চ ২০১৪ ১৯:৪৩219654
  • উত্তরবঙ্গ টা এখনো ছারছে না।
  • dd | ২৮ মার্চ ২০১৪ ১৯:৩৪219652
  • আচ্ছা। এই আকার পোস্টের প্রেক্ষিতে।

    এই যে অনেকেই "প্রাইভেসী গন" বলে খুব মুষড়ে পরছেন, এটার ব্যাপারটা কি ? সেদিন দেখলাম কোন গর্মেন্ট জানি কয়েক কোটি ফোন আর ইমেইল নিয়ে বসে আছে। এগুলো কে পড়ে আর কে শোনে? ক্ষী ভয়ংকর বোরিং কাজ। এই গুচকেও রোজ পড়তে হয় সেইসব সরকারী কর্মচারীদের? কবিতাগুলো ও? রেসিপি?

    আমি যে বেশী বেশী গোলমরিচ দি সবেতেই, এই একান্ত প্রাইভেট তথ্য জেনে কার কি উবগার? আমার কি ক্ষেতি? আমায় ছোটোব্যালায় প্যালারাম বলে ডাকতো কয়েকজনে। অদ্যাবধি দু তিনজন, তাঁদের মধ্যে যারা বেঁচে আছেন,পেলু বলে ডাকে। এটা কোনো সরকার বা গৈন্দা দফতরে জানাজানি হলে ক্ষতি/বৃদ্ধি কার হবে?

    এই সবই জানতে চাই আমি।
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ১৯:৩৩219651
  • আর্হুতো আর ডিডিদাভাইকে জন্মদিনের বিলেটেড শুভেচ্ছা।
  • সায়ন | ২৮ মার্চ ২০১৪ ১৯:২৮219650
  • এটাই সেই ছবি যার ডান-বাম দুইদিকেই অসভ্য ইঙ্গিত এঁকে রেখেছেন।
  • cm | ২৮ মার্চ ২০১৪ ১৯:০৬219649
  • সেতো গুগল করেই বের করা যায়। আমি নেহাত ওতে বিশ্বাস করিনা। কদিন আগে এক একার নিয়ে যা নাকাল হল সবাই।
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৮:৫৩219648
  • ওমনাথ?
  • 4z | ২৮ মার্চ ২০১৪ ১৮:৩৬219647
  • এই সেই ছবি যা দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি ছানাদের আঁকাগুলো এখন থেকে জমিয়ে রাখছি। রিটায়ারমেন্ট সেভিংস হিসেবে
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৮:৩৫219646
  • কেউ বলবে না, কিন্তু আকারে ইঙ্গিতে বলবে, এমনকি কমেন্টও হবে কিন্তু বলতে বললে বলবে, ইয়ে মানে এখানে বলব না, বলা কি ঠিক হবে, খোলা পাতা। আরে দাদা আজকাল সবই খোলাপাতা। সবাই সবাইকার নাড়ি নক্ষত্র, এমনকি দিনে কবার পটি করে সে খবর অবধি রাখে। কদিন বাদে আমার নাম দিয়ে সার্চাবেন দেখবেন কেমন গামছা পরে বসে আপিস করছি, লাইভ ভিডিও। প্রাইভেসি ইত্যাদি লাইফ থেকে গন। এখন নতুন স্ট্র্যাটেজি হল, শালা যা করছি বেশ করছি দেখতে হলে দেখ, পড়তে হলে পড়, শুনতে হলে শোন। নিন অনেক জ্ঞান দিলাম এবারে বলে দিন কোথায় গিয়ে বাওয়ালটা পড়তে হবে। ঃ)
  • aka | ২৮ মার্চ ২০১৪ ১৮:১৭219645
  • কিন্তু কোথায় বাওয়াল হল? সেটা একটু বলুন না, অর্ধেক বলেন কেন?
  • | ২৮ মার্চ ২০১৪ ১৮:১৬219644
  • এটা নির্ঘাৎ সেই ভুতনির ছবি যে জনলা দিয়ে ঐইইইইই হাত বাড়িয়ে লেবু পেড়ে এনে দিত আর উনুনে পা ঢুকিয়ে বসে ভাত রান্না করত।
  • quark | ২৮ মার্চ ২০১৪ ১৮:১৪219643
  • তার ওপর আবার এতো লাল!
  • সিকি | ২৮ মার্চ ২০১৪ ১৮:১২219642
  • এ তো সেই ছবি যার অন্তর্নিহিত অর্থ আমি বুঝতে পারি নি।
  • Blank | ২৮ মার্চ ২০১৪ ১৭:৪৪219641
  • এটা না। এতো ছবি।
  • tiddim | ২৮ মার্চ ২০১৪ ১৭:৪২219639
  • :)

  • bratin | ২৮ মার্চ ২০১৪ ১৭:৪২219640
  • আই মিন স্ক্র্যাম মাস্টার হওয়া।
  • bratin | ২৮ মার্চ ২০১৪ ১৭:৪০219637
  • সে কী বুনু। তোমার এহেন ফুর্মতি কেন?
    ঃ))
  • Blank | ২৮ মার্চ ২০১৪ ১৭:৪০219638
  • নেটে ছবি পাচ্ছিনা। পেলে দেখাতুম শিল্পকর্মটিকে।
  • bratin | ২৮ মার্চ ২০১৪ ১৭:৩৯219636
  • গুড কোয়েশ্চেন!! ঃ))
  • Rhetorical Indirection | ২৮ মার্চ ২০১৪ ১৭:২৯219635
  • থুড়ি, পাথর হয়ে যেতুম।
  • Rhetorical Indirection | ২৮ মার্চ ২০১৪ ১৭:২৮219634
  • না, তাইলে তো মরে যেতুম এদ্দিনে।
  • a x | ২৮ মার্চ ২০১৪ ১৭:২৩219633
  • মেডুসা যে নয়, সেটা বোঝা গেছে?
  • Blank | ২৮ মার্চ ২০১৪ ১৭:২০219632
  • আমি তো স্কুইড বা দেবী অক্টোপাস ভাবতাম
  • Du | ২৮ মার্চ ২০১৪ ১৭:১৩219631
  • অক্টোপাস ? ব্রয়লারের পা মনে হলো, আটটা অবিশ্যি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত