এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৭:২১219960
  • আমাকে যত খুশি হ্যাটা কর, হাবা বল, পাকা শয়তান বল, খেপি পাগলি বল, তাতেও রিঅ্যাক্ট করার মত কিচ্ছুটি পাচ্ছি না।
    ঐ পয়সা বোলতা হ্যায়র পোস্ত এবং কমেন, ফোড়ন সব পড়ে এসেছি।
    আর অরিজিত লিখেছে তার পাতায়, তাকে কোনোদিনের জন্যও বন্ধু বলে ভেবে থাকলে সেখানেই চুলোচুলিটা মিটিয়ে নিলে হয় না? ভাটপাতায় সেইসব তুলে এনে আরো দশটা অবোধ নির্বোধ লোককে এসব পড়িয়ে কী মোক্ষলাভটা হচ্ছে শুনি!
    সাধে বলি ব্যাঙাচিকে এসেফাই, সিপি, ফরোয়ার্ড ব্লক কিচ্ছুটি করতে দেব না? দ্যাখ ছেলেবেলা থেকে রাজনীতি করে করে নিজেদের মাথাটি নিজেরাই কেমন চিবিয়ে খেয়েছিস! দল পাকানোটা ভাল্লাগছে না।
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৭:২০219959
  • এতো হট্টগোল কিসের? সবাই পয়সা চায়? লাইনে দাঁড়াও না, খালি ঠেলাঠেলি
  • kc | ২৯ মার্চ ২০১৪ ১৭:১১219958
  • এতদ্বারা পিনাকী আমার মানসিক স্থিরতা নিয়ে সংশয় জানাল। ঠিক আছে। নোট কল্লাম। উচিত সময়ে ফিরিয়ে দেব। ;-)
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৭:০৮219957
  • তুই কোন পোস্টটা পড়েছিস? জনগণের জ্ঞাতার্থে এখানে কপি কর। নইলে তোর মানসিক স্থিরতা নিয়ে সংশয় থেকেই যাবে। ;-)
  • kc | ২৯ মার্চ ২০১৪ ১৭:০২219956
  • পিনাকিকে যেটা বলার ছিল, বেঙি লিখে দিয়েছে, আরও বেশী সুন্দর করে। বেঙি, থেঙ্কু ভেরি মাচ। আজকের ক্যাডবেরি বেঙির জন্য।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৬:৫৭219955
  • উক্ত পোস্ট এবং কমেন্টগুলো পড়ে এলাম, বার বার পড়লাম, কিন্তু কাল থেকে ভাটপাতায় যেরকম অভিমানের বন্যা বয়েই চলেছে সেরকম রিঅ্যাক্ট করার মত কিচ্ছুটি পেলাম না।
    পিনাকী যদি পেগলে যাওয়ার কথাই বলিস তাহলে আমি বলব তোদের কারুর কারুর রিঅ্যাকশন দেখে ঐ একই কথা বলতে ইচ্ছে করছে যে ওভাররিঅ্যাক্ট করতে গিয়ে মাথা টা পেগলে গেছে।

    এই লেবু কচলানোটা বন্ধ হলে আমি কুমুদিকে গন্ডার ছাপ শাড়ি নিয়ে কটা কথা শুধোতে চাই। পারি?
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৬:৫৬219954
  • শমীক যেমন ঐ পোস্টের নিচে গিয়ে লিখেছিল আমারও সেরকম লেখার ইচ্ছে ছিল। কিন্তু পরে আমি আরো দুচারটে মেসেজ ফলো করে দেখলাম এটা মোটেও আচমকা ব্যাপার নয়। এর খানিক আগের থেকেই 'অনেক আনকনফার্মড নিউজ আছে, সেগুলো কনফার্মড হচ্ছে' ধরণের ইঙ্গিত দেওয়া শুরু হয়েছে। মানে একটা ওপিনিয়নে অজ্জিতদা রীচ করে বসে আছে। কাজেই এখানে 'তুমি এসব উল্টোপাল্টা ভাবছ কেন' - এই কথাটা বলে আলাদা কী লাভ হবে বুঝিনি। আর তাছাড়া শমীকের সোজা প্রশ্নের কোনো উত্তরও গতকাল অব্দি দেখি নি। এর পরে 'গেট ওয়েল সুন' ছাড়া আমার আর কিছুই বলার নেই। সেটা আমি ঐখানে না লিখে এইখানে লিখেছি। সবচেয়ে বড় কথা ঐসব আলতু ফালতু ইঙ্গিত দেওয়ার পরে কোনো পিছিয়ে আসার অ্যাটিচুডে যে অজ্জিতদা নেই, সেটা তো গত দুদিনের 'ঈঙ্গিতপূর্ন' স্ট্যাটাসমেসেজ থেকে পরিষ্কার। যেগুলো দেখে ইস্তক আমার যথেষ্ট বিরক্তই লেগেছে। এই মুহুর্তে আমার সরাসরি ইন্টার‌্যাক্শনে যাওয়ার তাই কোনো ইচ্ছেই নেই।

    তোমাদের সাথে অন্ততঃ রাজনৈতিক অবস্থানে মিল আছে। কাজেই তোমরা যদি এইসব ভুলভাল রিউমার ছড়ানোকে ঠিক মনে না কর, তাহলে তোমাদের আরো সক্রিয়ভাবে এটার বিরোধ করা উচিৎ। সেটা অনেক বেশী গ্রহণযোগ্য হবে অজ্জিতদার কাছে। আর তাছাড়া আমি হলাম প্রাক্তন নকু এবং খসড়াপন্থী। কাজেই আমিও সেভাবে দেখলে এই 'অশুভ আঁতাত' এর পার্ট। আমি কেন ধরে নেব না যে আঙুল আমার দিকেও তোলা হয় নি?
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৬:২৭219953
  • হে হে, আজ দেখছি আম্মো ব্লকড ঐ 'সেন্সিটিভ' মেসেজগুলো থেকে। :-)

    লোকজনের সোশ্যাল নেটওয়ার্কের ইন্টার‌্যাকশন দেখে প্রত্যেকের সম্পর্কে একটা এক্সপেক্টেশন তৈরী হয়। মাইরি বলছি, এটা যা হচ্ছে আমার ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেরও বাইরে। ঃ-)
  • kc | ২৯ মার্চ ২০১৪ ১৬:২৪219952
  • তা সেটা লোকে অজ্জিতকেই বা সরাসরি জিজ্ঞেস করে জেনে নিচ্ছেনা কেন? যদি বন্ধু বলে মনে করা হয়, তাইলে সেটাই তো স্বাভাবিক। আর যদি আগে থেকেই শত্রুতা ডেভেলপ করে থাকে তাইলে তো ঠিকই আছে। অজ্জিত নিজের পারসোনাল প্রোফাইলে কিছু লিখলে সেটাতো তাকে সেখেনে গিয়েই জিগানো যায়। পাবলিকলি না প্রশ্ন করা গেলেও তো মেসেজে করাই যায়। বারবার এটা নিয়ে এখানে চালিয়ে গেলে তো সেই পয়েন্ট অব নো রিটার্নটাকেই আরও বেশী করে ঘটিয়ে দেওয়া হবেনা? যেখানে সবাই "বন্ধু" "ঘনিষ্ঠ" এরকম কিছু মনে করছি?

    আর অজ্জিত নিজের মত করে একটা উত্তরওতো সেখেনে জানিয়েছে? সেটা কি কেউই দেখতে পাচ্ছেনা? সবাই ব্লকড?
  • jhiki | ২৯ মার্চ ২০১৪ ১৬:১৫219951
  • এই নামটাই অনুমান করেছিলাম।ঈশানদা বন্ধু লেখাতেই সন্দেহ দৃঢ় হয়েছিল।
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৬:০১219950
  • আরে ধুর, এটা ফেবু গ্রুপে হয় নি। প্রথমে আম্মো তাই ভেবেছিলাম। এখন এত কিছুর পরে ব্যাপারটা নিয়ে এত ঢাকঢাক গুড়গুড় করার মানেই নেই। এই অভিযোগটা অজ্জিতদা নিজের ফেবু স্ট্যাটাস মেসেজে ভাসিয়েছে। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন, অজ্জিতদা, অফ অল পিপল। বোঝাই যায় ইলেকশনের বাজারে মাথাটি পেগলে গেছে। ঃ-) সাথে দেখলাম মীনাক্ষি মন্ডল বলে কেউ এই অভিযোগকে সাপোর্ট দিয়েছেন। তাঁকে আমি চিনিনা, লেখা পড়ে মনে হল তিনি গুরু ফলো করেন, নীপা না সপা বলতে পারব না।

    মুশকিলটা হল রাগের মাথায় একটা বেসলেস ইঙ্গিত দেওয়ার পর অজ্জিতদা এখন পয়েন্ট অফ নো রিটার্ন মোডে ঢুকে গেছে। গতকাল, আমার ধারণা এখানে ব্যাপারটা ওপেন হয়ে যাওয়ার পরে, অজ্জিতদার স্ট্যাটাস "bullseye, possibly". :-) বোঝাই যাচ্ছে, এখন তীর তূণ থেকে বেরিয়ে গেছে, আর তাকে ফেরানোর উপায় নেই। আমি এই ব্যাপারটাকেই সবচেয়ে ভয় পাই। এর আগে অর্কুট জমানায় এরকম একটা তাৎক্ষণিক রাগ থেকে ঘনিষ্ঠ লোকজনের সাথে খুব খারাপ ধরণের মনকষাকষি হয়ে গিয়েছিল। যখন কেউ এগুলো করে, সেই মুহূর্তে তার হয়তো মনে হয় সে পলিটিকালি সবচেয়ে কারেক্ট কাজটা করছে। পরে মাথা ঠান্ডা হলে নিজের ভুল বুঝতে পারলেও আর ফেরার উপায় থাকে না।
  • এমেম | ২৯ মার্চ ২০১৪ ১৪:২৫219949
  • এদিকে কাল থেকে উৎসবের মেজাজ। একজন লংটাইম কলীগ রিটায়ার করলেন, খাওয়াদাওয়া উপহার গানবাজনা ও পুরোনোদিনের গল্পসল্প, দলমত নির্বিশেষে। আজকে ব্যাঙ্কে গিয়ে হাতে করে টাকা গোনা।
  • Tim | ২৯ মার্চ ২০১৪ ১৪:১৮219948
  • বোকা বোকা সব বাওয়াল। ভুলভাল সব লোক। ফেবুগ্রুপটা চিরকালই ইসের রান্নাঘর।
  • এমেম | ২৯ মার্চ ২০১৪ ১৪:০১219947
  • দেবের পক্ষ হয়ে কীসব বলেওছিলাম ভাটে। পরে ভুল স্বীকার করেছি।
  • এমেম | ২৯ মার্চ ২০১৪ ১৩:৫৮219946
  • 'গুরু তিনোমুল বা সরকারের থেকে টাকা নিচ্ছে এবং সিপিএম বিরোধী লেখা ছাপাচ্ছে' কী আশ্চর্য সব কথাবার্তা।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১৩:৫৫219945
  • ধন্যবাদ কেন পাই? আমরা সবাই তো একই নৌকায়।অভিযোগ আমিও দেখতে পাইনি, ফেসবুক ব্যবহারের অভ্যেস নেই অবশ্য।
  • এমেম | ২৯ মার্চ ২০১৪ ১৩:৫১219944
  • কী অভিযোগ ইত্যাদি নাই বা জানলাম। কোথায় কোন পাতায়, সেটা জানাও।
  • এমেম | ২৯ মার্চ ২০১৪ ১৩:৪৬219943
  • অভিযোগ যে গুরুর প্রতি, এটা কারা বলছে ও কোথায় বলছে পাই? ফেবুতে কী আলোচনা হয়েছে, দেখতে পাই নি।
  • π | ২৯ মার্চ ২০১৪ ১৩:৪২219942
  • আর হানুদা, কুমুদি ইঃ সবাইকে ধন্যবাদ।
  • π | ২৯ মার্চ ২০১৪ ১৩:৩২219941
  • অনিমেষ বৈদ্যকে নিয়ে টানাটানি না করাই ভালো বোধ্হয়। সে বেচারা বোধহয় জানেও না এতদূর জল গড়িয়েছে। অভিযোগটা তো বোধহয় গুরুর প্রতি ( অন্তত লোকজন অভিযোগকারীদের থেকে সেরকমি শুনেছেন বললেন), গুরু তিনোমুল বা সরকারের থেকে টাকা নিচ্ছে এবং সিপিএম বিরোধী লেখা ছাপাচ্ছে !ঃ)
    এবার ঐ লেখাটা কেং কয়ে সিপিএম বিরোধী হয় আর আনএডিটেড সেকশন ব্লগের লেখায় গুরুর কী ভূমিকা সেসব জিগাবেন না। উত্তর আমিও জানিনা। আর কীসের ভিত্তিতে অভিযোগ তারও কোন উত্তর আসেনি। লোকজনের ইন্ট্যুইশন থেকে মনে হয়েছে টয়েছে মার্কা কীসব কথা লেখা হয়েছে দেখলাম।
    তবে একাধারে হাস্যকর ও অতি আপত্তিকর এই অভিযোগ গুরুর পাতায় এসে লেখার ধক নেই দেখে এবং যেখানে লেখা হয়েছে সেখান থেকে কালকে রাতের পর আমাদের ব্লক করে দেওয়া দেখে একসাথে হাসি ও বিরক্তি দুইই পাচ্ছে।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১২:২৯219940
  • ব্যাং, গন্ডার শাড়িটা দেখে বেশ ইউনিক লাগলো।সুন্দর দেখতে, তবে যে পরবে তাকে ঠিক্করে ক্যারি করতে হবে।
    ময়ুরী সিল্কের ১ নং শাড়িটা দেখে কেমন চেনা লাগছিল।তারপর খটকা লাগাতে আলমারীতে খুঁজে পেলাম।ভুলেই গেছিলাম ওটার কথা।তবে এটার পাড় আলদা/সেলাই করা মনে হল না।
  • san | ২৯ মার্চ ২০১৪ ১২:২৬219939
  • নিজের স্বার্থেই ঃ-) আমি বানানোর চেষ্টা কর্ব কিনা।
  • jhiki | ২৯ মার্চ ২০১৪ ১২:২৩219938
  • দেখলাম স্যান। থ্যাংকু, থ্যাংকু ঃ)
  • Sibu | ২৯ মার্চ ২০১৪ ১২:১৮219937
  • ঃ-))
  • san | ২৯ মার্চ ২০১৪ ১২:১৬219936
  • বড়িকে সর্ষের টইতে টুকে দিলাম।
  • jhiki | ২৯ মার্চ ২০১৪ ১২:১৪219935
  • প্রোমোশনই হবে, কুয়ো থেকে সাগরে ঃ)
  • Sibu | ২৯ মার্চ ২০১৪ ১২:১১219934
  • ব্যাং থেকে কচ্ছপ হওয়া ইভোলিউশনারি ল্যাডারে প্রোমোশন না ডিমোশন?
  • kc | ২৯ মার্চ ২০১৪ ১২:০৬219933
  • কচ্ছপ কচ্ছপ পাড়ওয়ালা শাড়ি হয়। কি যেন নাম!! আমার বউএর আছে। হেব্বি দাম।
  • jhiki | ২৯ মার্চ ২০১৪ ১২:০৫219932
  • বর বেগার খাটতে গেছে, ছেলে আঁকার স্কুলে..... আমি এখন চরম ল্যাদ খাচ্ছি ..... ব্যাং, হিংসে কোরো না ঃ-)
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১২:০৩219931
  • ভগবান পরের জন্মে আমাকে কচ্ছপ কোরো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত