এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:৫৪220050
  • আমি তো হালকা ঝগড়ামতম করলাম!
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৯:৫৩220049
  • কেউই যখন আমার সঙ্গে ঝগড়া করবে না, তখন আর কী করা! ঃ(
    এরা ঝগড়াতেও পক্ষপাত করে।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪৬220048
  • ডিডিদার ছবি দেখে আমারো ভাল্লাগলো খুব।কী সুন্দর তিন মেয়ে ও বৌদির ছবি।
  • T | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪৫220047
  • ধন্যবাদ সায়ন।
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪২220045
  • মিছে পলেস্তারা--সব ষড়যন্ত্র
  • Tim | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪২220046
  • ইন্দোদা এবাং জলদস্যু হয়ে যাও ;-)
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪১220042
  • অধিকার আর কে হাতে তুলে দ্যায় বলেন? নিজেরেই চেষ্টা চালিয়ে যেতে হয়। তবে আপনারে আমার তুই বলার শখ অনেকদিনের।
    তা যখন ডাকতেই দেবেন না, কী আর করা! ঃ(

    বুঝলেন না, যে কোনো মূল্যে আরেকটি ঝগড়া পাকিয়ে তোলার চেষ্টা করছি যে! আরেকটি ঝগড়া যাতে তলিয়ে যায়। তাই আপনাকে রাগানোর চেষ্টা করলাম।
    অপরাধ নেবেন না। এই নাকে খত দিলাম।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪১220043
  • পায়ে পলেস্তারা নিয়ে লোকে নাটক দেখে? শুনি/দেখি নাই কখনো।
  • cm | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪১220044
  • যা জানেন না তা গুগল করে জেনে নিলেই চলে।
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:৪০220041
  • হ্যা!এবার থামিয়ে দাও। অনেক হয়েছে।
  • Tim | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৯220038
  • ধুর! কি বিশ্রি বাওয়াল রে ভাই। মাইরি দিনের পর দিন বন্ধুদের এই রে রে করে বাওয়াল আর পোষায় না। এই প্রথম প্রবল সোসনের জন্য নিজেকে ভাগ্যবান লাগছে।
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৯220039
  • এই সেরেছে। আমিই যদি অত জানবো, তালে আর তোমাদিগে ডাকি কেন? ডিডি-ই বা কী করছে? এখনো আসে না ক্যানো?
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৯220040
  • আমারও মনে হয় এ নিয়ে আর চটকে লাভ নেই। যারা বোঝার তারা বুঝেছে, যারা বোঝেনি তারা বোঝেনি। এতদিন আড়ালে আবডালে ঠারেঠোরে চলছিল। এবার প্রকাশ্য হয়েছে। এরপরেও একদল লোক থাকবে যারা ঐ 'রিউমার' বা 'আনকনফার্মড নিউজ' গুলোতে বিশ্বাস করবে, আর একদল থাকবে যারা করবে না। কিন্তু হাওয়ায় কিছু কথা ভাসিয়ে দিয়ে জল ঘোলা করা আর যাবে না।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৭220037
  • না না কুমুদি কিছু বলার অবস্থায় নাই।সব প্রোজেক্ট অ্যাকাউন্ট ধরে ধরে কিলিয়ার কর্লাম, আনস্পেন্ট পয়সা খরচ করা হল ইদিকে গম্মেন্টের এক চিঠি এসে হাজির তোমার প্রজেক্ট থেকে১২৭৮৬৫ টাকা পাব আমরা।কাল আপিসে এসে হিসেব নিয়ে বসতে হবে।
  • π | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৬220036
  • গুরুর কিছু লোককে ও গুরুর ঘটনা টেনে অন্যত্র লিখে যাওয়াটাও খুব একটা ভালো লাগেনা। সিলেক্টিভ প্রতিবাদও না।
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৫220035
  • কিন্তু তিষ্য মানে কি মহাতিষ্য নয়, যিনি বেশ নামকরা বৌদ্ধ সন্নিসি হইছিলেন?
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৪220033
  • ঐ তিষ্যই বীতশোকের আরেক নাম।তারে গেরেপতার করেছিল কিনা সেবিষয়ে কাকু নীরব।
  • সায়ন | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৪220034
  • T, Spybot Search and Destroy চালান, পেন ড্রাইভ স্লটে রেখে। নেট ডিজেব্‌ল করে রান করবেন। অন্য কোনও নেটওয়ার্ক কানেকশন খোলা থাকলে সেগুলোও টার্মিনেট করে রাখবেন, প্লাস অন্যান্য অ্যাপ্লিকেশন। রান করার সময় রেজিস্ট্রির ব্যাক আপ নেওয়ার অপশন দেয় সেটা কোনও নন-সিস্টেম ফোল্ডারে রাখবেন।
  • π | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩৩220032
  • হনুদা, ঐ পোস্টের নিচের কমেন্টে খুব স্পষ্ট ভাবে লেখা আছে, 'পয়সা বোলতা হ্যায়' কেন বলা হল সেটা গুরুর রিসেন্ট লেখাগুলোর ট্রেণ্ড থেকে স্পষ্ট বোঝা যাবে। এবং এনিয়ে কিছু 'রিউমার' চলছে এবং চক্রান্ত করে কী করা হয়েছে সেটাও লেখা হয়।

    এখন আর লেখার সময় সুযোগ নেই। আর আবারো বলছি, পিনাকীদার ঐ দুটো পোস্ট আবার আরেকটু মন দিয়ে পড়া হোক।
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩২220030
  • আরে ! তোমারে তুই-তুই করে ডাকার অধিকার কে দিলে? তুই -ডাক আমি একদম পছন্দ করি না, ডাকতেই পারো, উত্তর পাবা না।বয়োজ্যেষ্ঠ হলে আলাদা কথা আছিল। তাই বলে সব বয়োজ্যেষ্ঠ অবশ্য নয়।
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩২220031
  • আমার মত ইতিহাসে ৫৪ পাওয়া লোককে ---
    তবে বিন্দুসারের বড় ছেলে ছিল তো সুষিম, ত্যানারে কি করে একটা মেরেছিল, হাতির পায়ের তলে না আগুনে ফেলে আর কে যেন কয়েছিল অনেক ভাইয়ের মধ্যে তিষ্য বাদ দিয়ে আর সবাইরে একে একে মেরে ফেলেছিল।
    ডিডি দারে ডাকো।
  • kumu | ২৯ মার্চ ২০১৪ ১৯:৩১220029
  • অনেক এগিয়ে গেছে ভাট, এদিকে এত পিছিয়ে পড়া সম্ভব না এক্ষুনি।তবেআগে আমি হনুর একটি পোস্টকে সাপোর্ট করেছিলাম, মূলতঃ ঈশান পাই সিকির কথার ওপর ভিত্তি করে, মূল পোস্ট আমি দেখতে পাইনি।তাই বলে গেলাম মূল লেখা ও কমেন্ট পড়ে এসে লোখব, যদি কিছু লেখার থাকে অবশ্য।
  • সায়ন | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৯220026
  • কোনও একজনের আইডেন্টিটি, ফর হোয়াটেভার কনসার্ন, অন্য জায়গা থেকে টেনে এনে এখানে এভাবে ডিসক্লোজ করে তাকে নিয়ে পাবলিক আলোচনা শুরু করাটা, আর তার পর সেটা চালিয়ে যাওয়াটা কদর্য লাগলো এবং এর প্রতিবাদ করে গেলাম।
  • T | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৯220027
  • ইয়ে, অতি বিশ্রী পেনড্রাইভ ভাইরাসের খপ্পরে পড়েছি। সমস্ত ফোল্ডারকে তাদের শর্টকাট দিয়ে রিপ্লেস করে দিয়েছে। ফোল্ডার ওপেন ক্লোজ হচ্ছে ঠিকই কিন্তু ভীষণ আসোয়াস্তি হচ্ছে। গুগুল ইত্যাদিতে যা সব সলিউশন দেওয়া আছে সেসব বেকার, কিছুতেই কিছু হতভাগাকে সরানো যাচ্ছে না। এমনকি পেনড্রাইভ ফরম্যাটের পরও তিনি অবিনশ্বর হিসেবে থেকে যাচ্ছেন। আর কারো এমন হয়েছে? উপায়টা কি?
  • cm | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৯220028
  • না না সেটা ঠিক হবেনা, সব সময় সত্য আর ন্যায়ের পথে থাকবেন। যেমন গোটা তিনেক লোক বাদ দিলে হেথা দু দল লোক পড়ে থাকবে, একদল নির্বিকার বা থাক কি হবে বলে দলের আর এক দল একটু একপেশে। ঐ তিনজনের একজন অনিয়মিত, একজন মূলত হী রা তে লেখেন আর তৃতীয় কালারফুলবাবু চলে গেলে কিরকম একটু ম্যাড়মেড়ে লাগবে।
  • byaang | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৭220024
  • তুই ব্যাটা ফাঁকিবাজ, ইচ্ছে করে পা ভাঙিয়ে এসেছিস, তোর অত সবটাতে পাট্টিসিপিট করার কী হয়েছে?
  • pinaki | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৭220025
  • কেসিদা, আমি কোথায় ত্যানা প্যাঁচাব সেটাও মাইরী তুমি ঠিক করে দেবে? এতটা ভালোবাসলে খুবই মুশকিল।
  • pi | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৬220022
  • এখন আমার পোস্ট করার একেবারে সুবিধে নেই। পরে দরকার হলে আরো ধরে লিখবো। কিন্তু পিনাকীদা যা লিখেছে তারপর ঐ বিষয়ে আর নতুন কিছু বোঝানোরও নেই। যেটা আছে, সেটা হল,আমি ঐ থ্রেডের একজন পোস্টদাতাকে প্রশ্ন করেছিলাম, এগুলো কী কেন বলা হচ্ছে, যেহেতু সে লিখেছিল ও ঐ পোস্টের মানে কী ও বুঝেছে। তাতে আমি উত্তর পাই যে বেশ কয়েকজন কয়েকদিন ধরে মনে করে চলেছে যে আবাপ ইত্যাদির মত গুরুকে তৃণমূল সরকার টাকা দিচ্ছে, গুরুর ইদানীং কালে নানা পোস্ট ও লেখা থেকে সেই ট্রেন্ড নাকি স্পষ্ট। আর যাঁরা এগুলো মনে করছেন, তাঁরা কোন প্রমাণ ছাড়া নাকি একথা মনে করবেন না।

    আর অরিজিতদার ঐ পোস্টের নিচের কমেন্টগুলো এবং আগের পোস্ট ব্যাংদি, হনুদাকে আরেকবার পরে দেখতে বলব,যেগুলো ভাটে এই প্রসংগ আসার অনেক আগে করা হয়েছিল। ওভারইন্টারপ্রিটেশন কেন নয়, সেটা বোঝা গেলেও যেতে পারে।
  • I | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৬220023
  • বল দিকিনি টেঁপী, এই যে আমি কাল নাটক দেখে আলাম, তাতে বলেছে সম্রাট অশোক তাঁর ভাই বীতশোককে গুপ্তহত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে বন্দী করেন, সে কি সত্যি?
  • sosen | ২৯ মার্চ ২০১৪ ১৯:২৫220021
  • তাইলে কি লুঙ্গিও? কিন্তু কুমুদি যদি আফত্তি করেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত