এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | ৩০ মার্চ ২০১৪ ১০:০৫220171
  • ভাল লাগবে কি করে? পাজামা সাদাই ভাল।
  • a x | ৩০ মার্চ ২০১৪ ১০:০২220169
  • বয় ইন স্ট্রাইপড পাজামা দেখে উঠলাম। মোটে ভাল্লাগলনা। এবার কী দেখি?
  • PM | ৩০ মার্চ ২০১৪ ১০:০১220168
  • ২০০৭ থেকে আমি গুরু ফলো করি। সত্যি বলতে একমাত্র গুরুই ফলো করি। গুরুর ফরম্যাটটা আমার ভালো লাগে।

    এই প্রথম গুরুতে কোনো টই ডিলিট হতে দেখলাম। খারাপ লাগলো। গত দুদিন ধরে ভাটে ব্যক্তিগত স্তরে যে লেভেলে আলোচনা চলছে সেটা আরো দুঃথ জনক।

    গুরুর একজনকেও আমি ব্যক্তিগতভাবে চিনি না। টইতে আমার সব থেকে বেশী "ঝগড়া" হয় কল্লোলদার সাথে। অথচ সবচেয়ে বেশী রেস্পেক্ট করি ওনাকেই। ওনার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি।

    আপনারা পরস্পরকে চেনেন অনেকদিন। আপনাদের কারোর পোস্ট থেকে মনে হয় নি আপনারা অরিজিত বাবুকে অসন্মান করেন। গুরুর পাতায় যতটুকু দেখলাম তাতে মনে হয় নি অরিজিতবাবু-ও আপনাদের "পয়্সা খায়" জাতীয় কথা বলেছেন। বরং আমি ফেস্বুক গুরুতে দেখেছি, উনি অন্য অনেক (সিপিএম পন্থী) লোককে বাজে পোস্ট থেকে বিরত করেছেন। এতোকাল গুরুতে ওনার যা লেখা পরেছি তা এক্স্ট্রাপোলেট করলেও ঐ রকম কিছু মনে হয় না।

    আমার কেনো যেনো মনে হচ্ছে (যতটুকু জেনেছি তার ভিত্তিতে) ব্যাপারটা আদ্যন্ত ভুল বোঝবুঝি। আপনারা কি একটু মুখোমুখি বসতে পারেন না? নিদেন পক্ষে একটা কন্ফারেন্স কল। দেখুন মনে হচ্ছে একটা ম্যজিক হতে পারে।

    প্রার্থনা করি একটা মধুরেন সমপরেৎ এর জন্য।
  • Ekak | ৩০ মার্চ ২০১৪ ০৯:৫৮220167
  • উফ, যাক। এতক্ষণে একটা সলিড ফ্রেস পেয়েছি ইশানের লেখায়।

    "যেমন চলছে, তেমনই চলুক। শুধু এই "বন্ধুবান্ধব" মিথটি কাটান।"। আশ্চর্য এটাই লাগছিল যে এর পাঁচশ গুন বেশি কাদা ছোঁড়া হয় গুরু কে নিয়ে, ফেবু গুরু ফোরামে। কারো গায়ে লাগেনা। ওটা তো দেয়ালের ওপার। এই পুরো মানাভিমান টা "বন্ধুবান্ধব " এর জায়গা থেকে। এবার ক্লিয়ার।
  • aka | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪৯220165
  • আমিও লিখি, এই নিয়ে আমিও কিছু ফোন ইত্যাদি পেয়েছি এখন বুঝতে পারি যার উদ্দেশ্য ছিল বোঝা যে এই "ষড়যন্ত্রে" আমি কতটা সামিল। প্রতিপক্ষ তরফে কেউ কোনদিন যোগাযোগ করে নি।
  • ঈশান | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪৯220166
  • আমার খুবই ব্যাদনা চাগিয়ে উঠেছে তাই লিখছি। কনফিউসিং হলে নির্দ্বিধায় কাটিয়ে দিন। অবশ্য এমনিতেও এইসব লেখার পর খানিক হিরণ্ময় নীরবতা ঘনিয়ে আসবে। সে ঠিকই আছে। কিন্তু ভেবে দেখবেন একটু। জীবন সীমিত। সকলেরই নানা জিনিস করার আছে। ক্যাচাকেচি করে সময় নষ্ট করে আর কী লাভ।
  • Ekak | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪৫220164
  • আগের পোস্ট আকা বাবু কে।
  • cm | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪৪220163
  • সেই, পার্টির ভিতরে কোন ডিসকাসন নেই, কোন দলিল নেই, টই উড়ে গেল! তাহলে বাংলা কি দাঁড়াল ব্যাপারটা?
  • Ekak | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪৩220162
  • এসব সহজিয়া তত্ত্ব। আপনেরা বুঝবেননা। গুরু থেকে গুরুদেবে ইলেক্ত্রম্যাগ্নেতিক ইমপাল্স যাওয়া আসা কচ্ছে। আল্লাহ মুর্হিদ মিলে যাচ্ছেন। নাক্স ভমিকা থার্টি ! :P
  • ঈশান | ৩০ মার্চ ২০১৪ ০৯:৪২220161
  • হ্যাঁ, যা লিখছিলাম। ফেসবুকে গুরু নিয়ে কূটকচালি, ইঙ্গিত, কটাক্ষ, এসব নতুন না। লোকে করতেই পারে। সাধারণভাবে সেসব অগ্রাহ্য করা হয়। হয়েওছে। এক্ষেত্রে আলাদা করে বলছি, কারণ, "বন্ধুবান্ধব" বা "গুরুর লোক" কথাটা বারবার উঠছে, ওই দুটো শব্দ দিয়ে যাঁদের মিন করা হয়, তাঁরাই সেটা করেছেন। সবাই নয় অবশ্যই। কিন্তু অনেকেই। আজকেই কথা নয়, আমার সাল-তারিখ ঠিক মনে থাকেনা। সে ২০১০-১১ হবে। সবকটাই খারাপ লেগেছে। কোন ডেকোরাম "বন্ধুবান্ধবরা" মেনেছেন, সেটা তাঁরাই বলতে পারবেন। (এখন অজ্জিতের পোস্ট সে ব্লক করে দিয়েছে, ভালই করেছে, ওখানে আর কি কুচ্ছো হচ্ছে, সে আর দেখতে হচ্ছেনা)।

    তবে খোলাখুলিই লেখা যাক। এখানে যেমন ভাবা হচ্ছে, এ চুলোচুলির গপ্পো তো সেরকম ২০১১ তে শুরু নয়। আরও আগে। কলকাতা শহরে ফিরলাম কবে? ২০১০ হবে। গিয়ে দেখি "অন্য পক্ষ" তৈরি। তখন খসড়া কই? বুদ্ধদেববাবু দিব্বি ক্ষমতায়, তার আগে এক-দুজনের সঙ্গে তার আগে গুরু বিষয়ে ঝগড়া ঝাটি হয়েছিল ঠিকই, সে তার আগেও হয়েছে, গান্ডে-পিন্ডে খাওয়া-দাওয়াও হয়েছে। কিন্তু এখন অবাক হয়ে দেখলাম, যাদের সঙ্গে কিস্যু হয়নি, তাঁরাও ব্যক্তিগতভাবে "অন্যপক্ষ" নির্মান করলেন।

    কেন করলেন তখনও জানিনা (ইন ফ্যাক্ট এখনও না)। মনে হল রেগে-টেগে আছেন। তো যাই হোক, পরবর্তী ধাপে, ধীরে-ধীরে অনেককিছুই জানা গেল। জানা গেল "অন্যপক্ষ" একটি সাইট বানাচ্ছেন। খুবই আনন্দের কথা। এই তো তারেক সচলায়তন করে, এখন আরেকটি সাইট করে, সে খুবই আনন্দের কথা, দিব্যি সুসম্পর্ক আছে(যদিও কুঁড়েমির জন্য গাল দেয় মাঝে মাঝে)। সমস্যা হল, এক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে প্রচার শুরু হল। লোক টানার জন্যই হবে। "সৈকত বন্দ্যোপাধ্যায়"এর বিরুদ্ধে। কুচ্ছো, কাকে কিভাবে "অপমান" করা হয়েছে, এইসব দিয়ে শুরু (বলাবাহুল্য গপ্পো ব্যতিরেকে আর কিছু নয় সেসব)। ব্যক্তিগতস্তরে যতটা নামা যায় নামা হল। আমার পিতৃদেবকে নিয়েও টানাটানি হল। রাজনৈতিক(?) কারণেই, এবং একটি মিথ্যে গপ্পো চালু করে। যাঁরা এই "সুস্থ" গুজবগুলো রটিয়েছেন, তাঁরা এখনও আমার "বন্ধুবান্ধব"। এই ভাটপাতাতেই ঘোরাফেরা করেন।

    হ্যাঁ, এসব গল্প চালু হবার পরে খসড়া এপিসোড। আগে নয়। আমি ব্যক্তিগতভাবে কাউকে নিয়ে কিসুই বলিনি। যা তর্জন-গর্জন এই ভাটপাতাতেই। জাস্ট কিচ্ছু না। তাতে "ক্যাম্পেন" কিছু কমেনি। সুবিধেই হয়েছে। মালটা যখন কিছু বলছেনা, নির্ঘাত গলতা আছে। ইত্যাদি। অতএব প্রবল উৎসাহে এসব বেড়েছে। কারণ, এঁরা আমার "বন্ধুবান্ধব"।

    তা, একটাই কথা বলি। অল্টারনেটিভ উদ্যোগটি হয়নি, খুব দুঃখের কথা। পারলে বানিয়ে ফেলুন। পেনটা নিন, ঝামেলাগুলি টের পান। শুভেচ্ছা রইল। আর না যদি হয়, কি করা যাবে, গুরুতেই ব্লগ-টগ লিখুন। গুরু, শত্তুরের মুখে ছাই দিয়ে, লোকে ভালই পড়ে। আপনাদের কাজেই লাগবে। আর এই কুচ্ছোগুলো বন্ধ করুন। তৃতীয় অল্টারনেটিভও একটি আছে। যেমন চলছে, তেমনই চলুক। শুধু এই "বন্ধুবান্ধব" মিথটি কাটান।

    খুলেই লিখলাম। রাগারাগি করে নয়। তবে শেষে একটি চিমটি কাটার লোভ সামলাতে পারছিনা। আগমার্কা "বামপন্থী"(ট্র্যাডিশনাল) আইডিওলজির মোড়কে একটি উদ্যোগের তৃণমূল-সমর্থক সেনাপতি -- এইটা আমার হেবি লেগেছে। এই লেখার সময়ও হাসি চাপতে পারছিনা। সরি।
  • aka | ৩০ মার্চ ২০১৪ ০৯:৩৮220160
  • খুবই কনফিউসিং। একই ব্যক্তি মডারেটর হিসেবে টই উড়িয়ে দিয়ে একই বিষয়ে ব্যক্তি হিসেবে বক্তব্য রাখছেন।
  • sosen | ৩০ মার্চ ২০১৪ ০৯:৩২220159
  • এই ব্যাপারটা কনফিউসিং আমার কাছে। মানে যদি অফেন্স নিতেই হয়, গুরুর তরফ থেকে নেওয়া হচ্ছে বললে লজিক্যাল। এবং সেটা সিস্টেমেটিক্যালি নেওয়াই মনে হয় ঠিক। এখানে তো ব্যক্তিআক্রমণ হয়নি, গুরু তো ব্যক্তি নয়। গুরুর প্রতি অভিযোগ এলে গুরুর তরফ থেকেই প্রতিবাদ হওয়া উচিত। মানে গুরু কর্তৃপক্ষ হিসেবেই পোস্ট আসা উচিত। সে আমি অবশ্যই নই। বেশিরভাগ লোকজন-ই নন।
    আর সেরকম দেখলে, ব্লগ আনমডারেটেড ডি: দেওয়া আছে, গুরুর সাম্প্রতিক পোস্ট আমরা, অর্থাত ভাটুরেরা করেছি, গুরু কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই, বুলবুলভাজায় কিছু এমন প্রকাশিত হলে যা অফেন্সিভ, অন্য কথা। সেটার জন্য নির্দিষ্ট অভিযোগ প্রয়োজন। যা দেখতে পাইনি। পুরো ব্যাপারটাকে তুলে এনে পাত্তা দেওয়ার কি দরকার বুঝতে পারিনি এখনো। অভিযোগ ভিত্তিহীন, প্রতিক্রিয়া অপ্রয়োজনীয়।
    অর্থাত, বলার কথা এই যে, যা নিয়ে উত্তেজিত হচ্ছ বা শক্তিক্ষয় করছ তা (১) আদৌ সেই শক্তিক্ষয়ের যোগ্য কিনা (২) যোগ্য হলে সিস্টেমেটিক এপ্রোচ নেওয়া হচ্ছে কিনা সেটার বিরুদ্ধে, বা সেটাকে খন্ডন করতে, এটা ভেবে দেখার দরকার আছে। ইনফরমাল ভাটিত আলোচনা করে আদৌ কিসের প্রতিকার হবে?

    আর একটা কথা, কেউ কোথাও কোনভাবে ক্ষুন্নতা প্রকাশ করলে ভাটে তার পরিচয় প্রকাশ করে দেওয়া হতে পারে অনুমতি ছাড়া এটা একটা থ্রেটনিং কন্ডিশন। প্রশংসা এবং নিন্দা দুটোকেই ব্যক্তিগত লেভেলে না নেওয়ার মত পরিণতি গুরুর কাছে আশা করা যায়, এবং সেই কারণে একটু সেল্ফ কন্ট্রোলেরও আশা রাখি। এই জন্যই না গুরুতে আসা।

    আমি নন-পলিটিক্যাল মানুষ, গুরুতে আসতে ভালোবাসি, আর যেটা দেখতে চাই, পরিণত প্রতিক্রিয়া, সেটা জানিয়ে গেলাম।
  • rabaahuta | ৩০ মার্চ ২০১৪ ০৯:২৭220158
  • তবে গুরুকর্তৃপক্ষ, গুরুর পলিসি, গুরুর বক্তব্য এইগুলি একটু ঘাঁটা ব্যাপার। যতদূর বুঝি গুরু একটা বেশ অসমসত্ত্ব যৌথখামার টাইপ ব্যাপার, যেটা গুরু বিষয়ে বেশী আকর্ষন করে। গুরুর ঘোষনা মাঝে সাঝে পড়েছি, কিন্তু গুরুর বক্তব্য বিরল।
    আমি একবার গুরুর পলিসি রচনা বিষয়ে একটা রহস্যময় ছমছমে চিত্রকল্প লিখেছিলাম। সেটা যে সংরক্ষণ করা হয়নি সেটা নিশ্চই গুরুর দুরভিসন্ধি এবং সত্যউদ্ঘাটনের বিপ্রতীপ অবস্থানজনিত।
  • সিকি | ৩০ মার্চ ২০১৪ ০৯:১৪220157
  • আমি কর্তৃপক্ষ নই। আমি জাস্ট একজন পাপা - পাতি পাবলিক। হুতো সোসেন বা বাকি সবার মতই। আমি যা লিখছি তা আমারই বক্তব্য। সাইট অ্যাডমিনের বক্তব্য নয়।
  • ঈশান | ৩০ মার্চ ২০১৪ ০৯:১২220155
  • একদম ব্যক্তিগত বক্তব্য। আমি যা লিখছি তাও। গুরুচন্ডালির খাইয়া দাইয়া যথেষ্ট কাম আছে মনে হয়, সে এসব জিনিসে নাই।

    ওদিকে আমার আরেকটি পোস্ট করার আছে। সে কখন করব কে জানে।
  • সিকি | ৩০ মার্চ ২০১৪ ০৯:১২220156
  • হুতো, তোমায় ভুলতে পারি? :-)

    সোসেন, এখন বেরোচ্ছি। পরে লিখছি। আমি যতটা গুরু, তুমিও ততটাই। আমার বক্তব্যই গুরুর বক্তব্য, যেমন তোমার বক্তব্যও গুরুর বক্তব্য। গুরুচন্ডালি নিকে আলাদা করে লেখার দরকার নেই।
  • rabaahuta | ৩০ মার্চ ২০১৪ ০৯:০৪220153
  • ও সম্ভাব্য কর্তৃপক্ষের লিস্টিতে সিকির নামটাও ঢুকবে। হ্যাঁ ভাই সিকি, আমার কথাটা বিবেচনায় রেখো কিন্তু।
  • sosen | ৩০ মার্চ ২০১৪ ০৯:০৪220154
  • কিন্তু তোমাদের বক্তব্য আলাদা আলাদা নামে লেখাতে কি বুঝব, এগুলি গুরুর বক্তব্য, না তোমাদের ব্যক্তিগত বক্তব্য?
  • সিকি | ৩০ মার্চ ২০১৪ ০৯:০২220152
  • পোস্ট ওড়ানো আমিও সমর্থন করছি না। যদিও গুরু পার্সোনাল প্রপার্টি এই মতেও আমি সাবস্ক্রাইব করছি না।

    পার্সোনাল প্রপার্টিতে নিজের বক্তব্য চালানো যায় না বলেই একদিন আমরা অন্য পাড়া ছেড়ে এসেছিলাম। পার্সোনাল প্রপার্টি বা গেটেড কমিউনিটি- এসব টার্মে আমি একমত নই।
  • rabaahuta | ৩০ মার্চ ২০১৪ ০৮:৫৯220151
  • ডিসটার্বিং, আপত্তিকর ইত্যাদি। তো আমার ক্ষেত্রে যেমন আবাপর সম্পর্কে এমন গুজব (মানে তথ্য প্রমান ছাড়া কোন কথা তো গুজবই) কেউ বললে কিছুই মনে হবে না,গুরুকে নিয়ে বললে একটু খারাপ লাগবে, কিন্তু তা নিয়ে আগ বাড়িয়ে কিছু হৈচৈ করতে যাবো না, কারন এমন অ্যাটাচমেন্ট বা কন্ট্রিবিউশন কিছু নেই, ভাটে টইতে দুটি ছ্যাবলামি করা ছাড়া। কিন্তু যারা বছরের পর বছর ধরে ঘরের খেয়ে বনের গুরুকে বাড়িয়ে যাচ্ছে তাদের যে খুবই খারাপ লাগবে এটা বুঝতে আদৌ কোন অসুবিধে হচ্ছে না। তারা যে যথাসম্ভব প্রতিবাদ করবে, রেগে যাবে, উত্তর চাইবে সে তো অতি স্বাভাবিক।

    আর অরিজিৎদার রাজনৈতিক ব্যাক্তির সঙ্গে ব্যাক্তিগত আত্মীয়তা, এত নামধাম নিয়ে, নির্দিষ্ট কিছু আমার আগে কিছু জানা ছিলনা, এত বছর ভাট ফলো করার পরেও, হতেই পারে কখনো বলা হয়েছিল মিস করে গেছি, তবে ঐ, জানতাম না। পবর গত বিধানসভা ভোটের মার্কেটে, অরিজিৎদার পোস্ট পড়েই কিছু ধারনা হয়েছিল, তবে ঐ যে বললাম নাম/কেন্দ্র ঐরকম কিছু জানতাম না, হতে পারে পবর রাজনৈতিক ব্যাক্তিত্বদের সম্পর্কে ভালো জ্ঞান এবং অহেতুক কৌতুহলের অভাবে জানতে বা বুঝতে পারিনি। কিন্তু এই নাম জানিয়ে দেওয়াটা গুরুর অফিসিয়াল স্ট্যান্ড/ষড়যন্ত্রের অংশ সেটা ভাবতে হাসি পাচ্ছে। আমি অবশ্য সংশয়াকুল লোক, কিছু শুনলেই মনে হয় কে জানে, হবেও বা, রোজ কতকি ঘটে। তবে হাস্যকর আরকি। এরকম হয়ে থাকলেও সেটা খুবই খোরাক ব্যাপার।

    উড়িয়ে দেওয়া টইয়ের পোস্টপত্র আর এই ভাটসমুদ্র পড়ে এইসব আমার দুইপয়সা। দুইপয়সায় আজকাল আর কি হয় যদিও। যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে...ব্যাক্তি মানুষকে না টেনে এরকমটা না হলে খুব ভালো হতো- কিন্তু যাদের গায়ে লাগছে, মানে গুরুর কর্তৃপক্ষ, মানে ঈশানদা পাই পিনাকীদা (পিনাকীদা কর্তৃপক্ষ কিনা তা আবার জানিনা), তাদের গুরু বিষয়ে বাজে কথায় গায়ে লাগার মত অ্যাটাচমেন্ট (সম্পৃক্তি লেখার ইচ্ছে ছিল, কিন্তু জিগীষাবিষয়ক কেসের পর আর রিস্ক নিই না) না থাকলে এই প্ল্যাটফর্ম কি আর থাকতো। এই বাওয়ালিতে নানা লোক মেগাসিরিয়েলের প্রধান চরিত্রের চতুর্থ ডিভোর্স দেখার মত আনন্দ পাচ্ছে, আনন্দ ভালো কথা কিন্তু এই দামটা একটু বেশী পড়ে যাচ্ছে। তো কি আর করা, এই জিনিসটা শুরু হওয়াই উচিত হয়নি, এখন গুরুচন্ডা৯ চেপে যাক বলার মানে হয় না, এমন কিছু বলা উচিতও না বলে আমার ধারনা। গুচকে যারা এতদিন ধরে টেনেছে তাদের নিশ্চই ব্যাক্তিগত ভাবভালোবাসা বা তার অভাব এবং অফলাইন পিএনপিসির বাইরেও কিছু লক্ষ্য/মোটিভেশন আছে, এবং তার জন্যে এসব মন্তব্য ক্ষতিকর।

    তবে পয়সা পাওয়া যাচ্ছে না সেটা খারাপ খবর। গুরু বিষয়ক সেন্টুই হবে, যার কারনে মাঝে মধ্যে আমার পোস্ট ঈশানদা বা পাইয়ের সমর্থনমূলক, আচ্ছা, নাহয় ধামাধরাই হলো, টাইপ হয়েছে, এই বাজারে ভেবেছিলাম টাকাপয়সার কিছু সিন চালু হলে আমার কপালেও কলাটা মুলোটা জুটতে পারে। যা কপাল হয়তো দেখা গেল ভাটে লিখতে গেলে উল্টে পয়সা দিতে হচ্ছে। বন্ধনীবাহুল্য দিয়ে শুরু করে ভেবেছিলাম একটা কোটেশনকন্টকিত শৈলীর দিকে এগুবো (আপনারা নিশ্চই মুগ্ধবিস্ময়ে লক্ষ্য করেছেন আমি আজকাল কেমন বড় বড় পোস্ট করি?), কিন্তু মনটাই ভেঙে যাচ্ছে, এ জগতে হায়।
  • sosen | ৩০ মার্চ ২০১৪ ০৮:৫০220150
  • গুরুর তরফ থেকে যে সব বক্তব্য রাখা হচ্ছে সেগুলো "গুরুচন্ডালি " নিকে ক্যানো আসে না?
  • Ekak | ৩০ মার্চ ২০১৪ ০৮:৪৬220149
  • এতক্ষণে পিছিয়ে পিছিয়ে পড়লুম খানিক। ফেবু অনেককাল ছেড়েছি বলে বুইতে পারিনি।
    চাদ্দিকে পোবল ম্যাত্রিয়ার্কি। রাইট টু ডিসগ্রেস নাই। কোনো পক্ষেই। বাকি সব আনুপূর্বিক, যথাযথ।
  • kc | ৩০ মার্চ ২০১৪ ০৮:০৭220148
  • একটা কমেন করে যাই। টই উড়িয়ে ঠিক কাজ করা হয়েছে। যিনি টইটি খুলেছিলেন তিনিতো মজা দেখার জন্য ওটা করেছিলেন। তাই নাম ভাঁড়িয়ে টর থেকে ওটি খুলেছিলেন। কীসব "ধকের / সৎসাহসের" ছিড়ি। ম্যাগো।
  • Somnath Dasgupta | ৩০ মার্চ ২০১৪ ০৮:০৫220147
  • আমারও ভালো লাগলো না। যদি না অরিজিৎদা নিজে অনুরোধ করে থাকে তার ফেসবুকের স্ট্যাটাস ও সে সংক্রান্ত আলোচনা এই টইতে বন্ধ করার জন্যে। টই মুছে ভাটে আলোচনা চালিয়ে কিছু বাড়তি লাভ হয় বলে মনে হয় না। এরপর "ঈশান পয়সা খায়' - বলে কোনো টই আমি শুরু করতে পারবো না বলে একটু বিমর্ষ হলাম। আশা করি সবাই যথেষ্ট রাগ করবে এই পোস্টে।
  • a x | ৩০ মার্চ ২০১৪ ০৮:০২220146
  • আমি খালি এটুকু বুঝেছি পর্দার আড়ালে বহু কিছু হয় যার বিন্দু বিসর্গ আমি জানিনা। থ্যাংকফুলি কেউ আমাকে কখনও জানানোর চেষ্টাও করেনি।
  • kc | ৩০ মার্চ ২০১৪ ০৮:০০220145
  • আমি আমার গুরুত্বপূর্ণ কমেন্ট রিজার্ভ রাখলাম। ঈশেন কী বলে তা দেখে জানাব।
  • aka | ৩০ মার্চ ২০১৪ ০৭:৫৫220144
  • লজিকটা আমিও বুঝি নি। এনিওয়ে।
  • Sibu | ৩০ মার্চ ২০১৪ ০৭:২৬220143
  • ওয়ান্স এ হার্মাদ টইটা ওড়ানো ঠিক হয় নি।

    অ্যাট দি এন্ড অফ দি ডে গুরু পার্সোনাল প্রপার্টি। কাজেই আমার কথার খুব একটা গুরুত্ব আছে তা নয়। তবে যে কথাটা নিয়ে এত আলোচনা সেটার টই উড়িয়ে দেওয়া কেমন কেমন লাগে।
  • কল্লোল | ৩০ মার্চ ২০১৪ ০৭:২২220142
  • আমি গোটা বিষয়টা অনুসরণ করিনি, করার খুব ইচ্ছেও নেই। কিন্তু কার আত্মীয় কোথায় ভোটে দাঁড়িয়েছেন - এটা কি খুব আলোচনার বিষয়? তিনি চাইলেও নয়। না চাইলে তো নয়ই।
    কূটকাচ৯ চলবেই, যেকোন মঞ্চই চলে। তবে সেটা অন্যের সম্মানহানী বা অন্যকে আঘাত করা পর্যন্ত না যায়, সেদিকে খেয়াল রাখলেই হয়। আমরা সকলেই প্রাপ্তবয়ষ্ক ও প্রাপ্তমনষ্ক। আমি এনিয়ে খুব নিশ্চিত ও গর্বিত। চোদাচুদি মার্কা টইগুলো অবহেলায় ডুবে যাওয়াই তার প্রমাণ।
    তবে পোস্ট উড়িয়ে দেওয়ার মত কাজ গুরুতে করতে হলো জেনে খুবই মর্মাহত।
  • 00 | ৩০ মার্চ ২০১৪ ০৭:১৬220141
  • @ ঈশান - এই সঙ্গে থাকুন এপ্রোচ টা কি এবিপি অনন্দ থেকে ধার করা?! রেগে যাবেন না প্লিজ-- নিছক রসিকতা ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত