এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১১ জুলাই ২০১২ ০১:০৪22052
  • মামা-মামী খুব প্যারানয়েড। ছেলের নাম শুনে বলে আমাদের থেকে টুকেছিস, বাড়ির রং দেখে বলে অনুপ্রেরণা নিয়েছিস। গরীব বলে কি আমার কোনো মৌলিকত্ব নাই?
  • kk | ১১ জুলাই ২০১২ ০১:০২22048
  • ইন্দোদার মিষ্টির নাম শুনলে গা গোলাচ্ছে? তাহলে কি চ্যাং ব্যাং শুঁটকি হ্যায় নিয়ে গপ্প করলে ঠিক লাগবে?
  • aka | ১১ জুলাই ২০১২ ০১:০২22049
  • আরে রোসো ভাটাপাড়ার রসগোল্লাটা শুনে যাও। একমাত্র রসগোল্লা যাকিনা দানাদারের কম্পিটিটর হতে পারে। শেষে ভাড় উপুড় করে রসটা খেতে হয়। বাকিটা জিভ দিয়ে চেটে। সাথে লুচি হলে আরও ভালো জমে।
  • | ১১ জুলাই ২০১২ ০১:০১22046
  • ইন্দো, কেমন সন্দো জাগছে। বাড়ির রং গুলো কি আমাদের বাড়ি থেকে অনুপ্রেরণা নিয়েচিস?
  • I | ১১ জুলাই ২০১২ ০১:০১22047
  • সবাই মিষ্টি খায়।
  • I | ১১ জুলাই ২০১২ ০০:৫৯22044
  • আমি যাই। গুরু দিন দিন কিরকম গা-গুলানিয়া হয়ে উঠছে।
  • pi | ১১ জুলাই ২০১২ ০০:৫৯22045
  • জয়নগরের মোয়া সবচে বাজে খাদ্য।
  • aka | ১১ জুলাই ২০১২ ০০:৫৮22043
  • মুড়ির মোয়া সবথেকে বাঝে খাদ্য।
  • pi | ১১ জুলাই ২০১২ ০০:৫৭22042
  • মুড়ির মোয়া কলকাতা ২৪পরগণার লোকেও খুব ভাল খায়। আমাদের এক মুড়িদাদু ছিলেন। রোববার রোববার লম্বা স্লিম মুড়ি, মুড়ির মোয়া, তিলের নাড়ু, বাদামচাক নিয়ে আসতেন। ফ্ল্যাটবাড়ি বাড়ি ঘুরতেন। ঐ বিশাল মুড়ির বোঁচকা নিয়ে সেই চারতলায় উঠতেন। কী আশ্চর্য। ভুলেই গেছিলাম !! এই এখুনি মনে পড়লো। কদ্দিন বাদে গুনতে গেলে এক হাতের করে কুলুবে না। আর পড়লো তো পড়লো, এখন সেই মুখটাও কী পষ্ট, মুড়ির সেই বস্তা, স্ট্যান্ড, সেগুলো নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা, সব পষ্ট। রোববারের সকালে মুড়িদাদুর সেই হাঁক। মায় মুড়ির মোয়ার প্যাকেটটাও।
  • I | ১১ জুলাই ২০১২ ০০:৫৫22039
  • না, পিতার মনে হয় ভাইরাল। আলাদা ঘর একটা আছে বটে, তবে আমাদের সঙ্গেই শোয়। আলাদা খাট তো নাই। আলাদা খাটের দাবী আছে। সবুজ ঘরের সঙ্গে রং মিলিয়ে সবুজ মশারীরও দাবী আছে।
    পিসি, মিগোরা কেমং যেন একটা স্ট্র্যাটেজিক পজিশনে বাসা করেছে। আমাদের একটা বাত্তুমের জানলার ঠিক বাইরে। ময়লা জানলার বাইরেই মূলতঃ, তবে জানলার ভেতরের দিকেও সামান্য স্পিল ওভার করেছে। এখন তারা তো এক continuum, এককে রেখে আরকে পোষ্কার করব কিভাবে? আর ছানারা যদি উড়তে না শিখে থাকে, তালে পোশ্কারের আয়োজন দেখে তারা ছটফটিয়ে নীচে পপার চ মমার চ হয়ে যেতে পারে।
  • pipi | ১১ জুলাই ২০১২ ০০:৫৫22040
  • সব্বনাশ!! তোমার রান্নাঘর কোন এলিয়েন অ্যাটাক করল??
  • pipi | ১১ জুলাই ২০১২ ০০:৫৫22041
  • কেউ ক্ষীরের নাড়ু খেয়েছ? খেলে বুঝতে। হুঁহুঁ!
  • | ১১ জুলাই ২০১২ ০০:৫৪22038
  • আমাদের বাড়িতেই এখন ভিয়েন বসছে। সারা রান্নাঘর লন্ডভন্ড করে পান্তুয়া হয়েছে- শুনছি আবার হবে!!

    উৎসাহ যোগাতে বাড়ি থেকে পালবো কিনা ভাবছি!
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ০০:৫৩22036
  • কেকে, আমার মায়ের বেশ কিছু দিদিমা বানাতে পারতেন এই নাড়ু, আমার তো বেজায় শক্ত লাগত। কিন্তু অত ভালো স্বাদ আর কোনো নাড়ুর লাগত না।
  • pipi | ১১ জুলাই ২০১২ ০০:৫৩22037
  • **মুড়ির নাড়ু!
  • aka | ১১ জুলাই ২০১২ ০০:৫২22033
  • কেউ খারি নাড়ু খেয়েছো?
  • pipi | ১১ জুলাই ২০১২ ০০:৫২22034
  • মোটেও আমি নোংরা গন্ধওলা চাদর নিংড়ানো বাসী রসোগোল্লার রস খাই না! কেনই বা খাব? কিটকিটিয়া মিষ্টি না-পসন্দ। ঐজন্যই তো মঠ/কদমা/অমৃতি/জিলিপি সব বাদ। মিষ্টি হল গে আমাদের চন্নননগরের। অভিজাত। রাজসিক। যেমন তুলতুলে তেমনি তার। মুখে পড়বে আর মিলাবে। জগৎ মায়া মনে হবে। অমনি হল গে মিষ্টি।
    তা না কোথাকার যত শুকনো মঠ কদমা গজার দল!

    মামী, মোয়া তো উপাদেয় জিনিস আর সে তো খই/মুড়কি দিয়ে হয়। মুড়ি আর গুরেহ্র পাক দিয়ে হয় বিশুদ্ধ মুড়ি। পাল্লিন থাকলে বলতে পারত ভাল। বাঁকড়োর লোকে খুব খায়। বীরভূমেরও।
  • pi | ১১ জুলাই ২০১২ ০০:৫২22035
  • না না ঐ ভালো কুলীন মিষ্টি ফিষ্টি আমি মোটে ভালবাসিনে। মানে ঐ নেতানো ছানা সন্দেশ পত্তর। তবে ক্ষীরীর পুরুলদের কথা আলাদা। ক্ষীরকদম্বের কথা আলাদা। বোঁদে, গুঁজিয়া, জিলিপি, এদের কথা আলাদা।
  • kk | ১১ জুলাই ২০১২ ০০:৫০22032
  • সেকি? আমাদের গ্রামের বাড়িতে বানাতো, কই অত শক্ত হতোনা তো?
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ০০:৪৯22028
  • সাধে আমি কেকেকে এত ভালোবাসি!
  • pi | ১১ জুলাই ২০১২ ০০:৪৯22029
  • সিড়ি কী ?
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ০০:৪৯22030
  • তাতে কামড় বসাতে হলে নিজের দাঁতের মায়া ত্যাগ করে তবে কামড় বসাতে হয়।
  • kk | ১১ জুলাই ২০১২ ০০:৪৯22031
  • আমি খেয়েছি।
  • ব্যাং | ১১ জুলাই ২০১২ ০০:৪৮22027
  • এখানে কি কেউ সিড়ির নাড়ু খেয়েছে?
  • I | ১১ জুলাই ২০১২ ০০:৪৭22025
  • এদেরকে চাদরে বাসি রসগোল্লার সিরা ঢেলে সেই চাদর নিংড়ে খাওয়ানো উচিৎ। এ কথা বলার জন্যে যদি আমার ফাঁসি হয় তো হোক। এমং কি কাগজে ছবি উঠলেও তাই সই। সইত্যের পথ ...
  • | ১১ জুলাই ২০১২ ০০:৪৭22026
  • মুড়ির নাড়ু আবার কোনটা? মানে মোয়া?
  • | ১১ জুলাই ২০১২ ০০:৪৬22024
  • যাঃ, মুকুল শুকিয়ে গেলো-তোর আর ফুটে ওঠা হলো নাঃ(
  • a x | ১১ জুলাই ২০১২ ০০:৪৫22020
  • ওদের বিষ্ঠাগুলান কি ওদের ঝুপড়ি উপচে বাইরে পড়েছে? তাইলে ভালো করে পরিষ্কার কর। আর পিতার জ্বর হল ক্যামনে? নতুন বাড়িতে কি ওর আলাদা ঘর?
  • pipi | ১১ জুলাই ২০১২ ০০:৪৫22021
  • তিলের নাড়ু, মুড়ির নাড়ু, আনন্দ নাড়ু সবই কষ্টেসৃষ্টে গলাঃধকরণ করে থাকি। কিন্তু নারকেল সহযোগে গুড়ের পাক দেওয়া নাড়ুর গন্ধ পেয়ে আমার লাফ দেখলে স্বয়ং হনুমানও লজ্জা পাবেনঃ-)
  • | ১১ জুলাই ২০১২ ০০:৪৫22022
  • জানি তো, আমাকে তুই যা ভয় পাস!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত