এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৩১221129
  • তাই ? আমি তোমার মতো বুদ্ধিমান নই। এ মুখ খুললেই বুখে ফেলবো। বুনু ডিটেলস লিখলে কিছু বলার থাকলে বলবো।
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৩১221130
  • যে ইস্কুলের টীচার রা গেড়ুয়া পরা, তাদের অন্ততঃ যদি ৫০% ও ধান্দা বাজ না হয়, তো ধরে নিতে হয় যে তারা রামকেষ্ট, বিবু ইত্যাদি ঢপের কেত্তনে বিশ্বাস করে।
    এখন এই ঢপে বিশ্বাস করা লোকজন শিক্ষক হলে কি আর হবে !!!
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২৯221128
  • সুজন চক্রবর্তী এবং মহঃ সেলিম কে ব্যক্তিগত ভাবে আমার ভালো লাগে। খুব টু দ্য পয়েন্ট যুক্তিপুর্ণ কথা বলেন।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২৭221127
  • সচদার ৪ঃ১৫ আর ৪ঃ২০ দুটো পোস্টের সাথেই একমত।
    বোতিন্দা, এগজাম্পল দেখে বোঝা যায়।

    টিমদা, বুঝতে পারলাম না। কস্তুরী বাড়ি এলে জিগাতে হবে (রোবুনি নামটা কেকেদি পছন্দ করেন না বলে ইউজ করলাম না)
  • sosen | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২২221124
  • এই ফেবুর কমেন্ট ধরে পোস্ট কি অনুমতিসাপেক্ষে করা হচ্ছে? এটা খোলা পাতা, প্রোফাইলটি/কমেন্টগুলি কিন্তু সবার কাছে খোলা নয়।
    অনুমতিসাপেক্ষে করা হলে কিছু বলার নেই। ইগনোর।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২২221125
  • কী এঅকম বুনু একটু প্রাণ - জল করে বলে দেখি।
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২২221126
  • ঘোড়ার মাংস খুবই ভালো খেতে। ঘোড়ার মাংসের সসেজ একেবারে অন্য লেভেলের জিনিস।
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২০221122
  • রোবু, তুই বাংলা মিডিয়াম না? কোষ বিভাজন পড়েছিলি? সেখানে একটা রেলিভেন্ট স্টেজ ছিলো, মনে করে দ্যাখ। কাজে লাগবে। ঃ-)
  • sch | ০১ এপ্রিল ২০১৪ ১৬:২০221123
  • না রোবু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো সূর্যকান্ত কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ভালো পারফর্ম করেন নি - অনেক ক্রাইসিস সিচুয়েশানেই ভালো লিডারশিপ দেন নি - মে বি এখন ম্যাচিওরড হয়েছেন

    গৌতম দেব পাগলামিতে বর্তমান মুখ্যমন্ত্রীকে ম্যাচ করতে পারবেন মনে হয়
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৯221120
  • চোখ বোঁজা গৌতম দেব মানেই বুদ্ধ রে বাবা!! ঃ))
  • j | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৯221121
  • ঘোড়ার মাংস খেতে খাসা
    শিখতে হবে রাশান ভাষা
  • Du | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৮221117
  • হ্যাঁ রোবু আমি~ই দেখিনি। ওনাকে আমার বেশ ভালো লাগে পারসোনালি -- আবেগে ভরা মুখ্যমন্ত্রীদের মাঝখানে -- আর জনসভায় যখন বলেন তখন অবশ্যই মোটিভেটিং ভাবেই বলেন
  • চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৮221118
  • π Date:01 Apr 2014 -- 10:39 AM
    'ক্ষমতা ও পয়সার প্রতি মোহিত ইনক্লিনেশন ' এর ভাব সম্প্রসারণ পাওয়া যাবে কি ?
    -------------
    আশা করি এ প্রশ্ন নিশ্চয়ই "চিঁটেগুড়ে আটকানো অন্য এক মাছি" কে নয়? যদিও বিতর্কিত বক্তব্যকারী বাংলায় লিখেওছেনঃ

    ""তো আমার ধারণা উত্তরটা খুব স্পষ্ট, তাও বাংলা করে দিই। আমি জানতে চাই যে কেউ পয়সা পেয়েছে এটা অফলাইনে বা অনলাইনে আমি কখন কোথায় কার কাছে বলেছি। এর মানেটা সম্ভবতঃ খুব পরিষ্কার - যে আমি কোথাও এমন কিছু বলিনি। কী বলেছি তাও খুব স্পষ্ট - ক্ষমতার কাছাকাছি থাকার একটা চেষ্টা নিয়ে - যেটা বেশ আগে থেকেই অনেকে বলেছে, অনেকেরই মনে হয়েছে বা হয়। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে - কিন্তু এরকম একটা ধারণা আছে সেটা ফ্যাক্ট। সেটা আমি বিশ্বাস করি কিনা সেটা অন্য প্রশ্ন। যদিও এগুলো কোনোটাই কনফার্মড নয় সেটা মনে হয় আগেও বলেছি।""
    =====================================
    এছাড়াও পাই লিখেছে, Date:01 Apr 2014 -- 10:30 AM

    দেখলাম আমার বাড়ির লোকজনকে নিয়ে পোস্ট চলছে। এটা আগেও শুনেছি। কিন্তু যেহেতু আমি তা দেখতে পাচ্ছি না, এবং কোন জবাব দিতে পারছিইনা ( যেমন কোটেড অংশ নিয়েই অন্য কথা বলার ছিল, কারণ আমার জানা ভার্শন কিছু অন্যরকম ছিল), সেখানে এই ধরণের লেখার কী মানে আমি জানিনা, তবে আমার কাছে আপত্তিকর এটা এখানেই জানিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে তো আমি কারুর নাম করে বলিনি যে সে আমার বাড়ির লোককে বলেছে ! এতো ঠাকুরঘরে কে কেস হয়ে গে্ছে দেখছি। যেহেতু আমি জানতাম না গুরুতে লেখেন এমন কে বা কারা আমার বাড়ির লোকের সাথে আমার গুরুতে ইন্ভলভমেন্ট ও জড়িত থাকার সম্ভাব্য বিপদ নিয়ে আলোচনা করেছেন (আমাকে কোন নাম বলা হয়নি), গুরুর পরিবর্তিত স্ট্যাণ্ডের কারণে তাঁর গুরুতে ইন্ভলভমেন্ট কমিয়ে দেওয়া নিয়ে আলোচনা করেছেন (আমি যা শুনেছি), কিন্তু আলোচনার যে বক্তব্য আমি শুনেছি তা আমাকে অবাক করেছে, এই রিউমারের মতই, এবং দুটোর সাথেই গুরুর স্ট্যান্ডের প্রশ্ন জড়িত ছিল বলে দুটোই গুরুর পাতায় জানানোর প্রয়োজন বোধ করেছি।
    --------------------------
    আসল পোস্টটি যেখান থেকে অভিযোগের উৎপত্তি,
    name: π Date:28 Mar 2014 -- 12:45 PM

    উফ্ফ! আর কতই রঙ্গ দেখবো, শুনবো ! আমার বাড়ির লোকজনকে লোকে এসে বুঝিয়ে যাচ্ছে গুরুতে কত বিপজ্জনক, অনুচিত লেখাপত্তর বের হয়। তার সাথে জড়িত থাকলে আমার কত ক্ষতি হবে ইঃ প্রঃ !!
    ----------------------
    এর সাথে রিলেটেড যা জানা গেছেঃ

    "" কারো পরিবারের কাছে যেচে গিয়ে অযাচিত উপদেশ দেওয়ার দাবীটা না উঠলে এখানে সেই সংক্রান্ত পোস্টটাও আমি করতাম না। আশা করি আমার স্ট্যান্ডটা এখানে খুব পরিষ্কার, যে আমি কারো কাছে গিয়ে কিছু বলিনি। গুরুতে আমি কেন আগের মত জড়িত নই তার কারণ জানতে চাওয়া্য আমি আমার কথা বলেছিলাম। এই প্রশ্নটা আমাকে করা হয়েছিলো। এই সংক্রান্ত পোস্টটা রাখবো না ভেবেছিলাম (শমীক নিজেই রিকোয়েস্ট করেছিলো) - কিন্তু আপাততঃ সরাচ্ছি না, কারণ আমার এই অ্যাকনলেজমেন্টটা দরকার যে আমি যেচে কারো পরিবারের কাছে অযাচিত উপদেশ দিতে যাইনি। বরং কেউ যেচে গুরু সম্পর্কে আমার স্ট্যান্ড জানতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন সেটা আমি বুঝতে পারি, সেরকম অবস্থায় পড়লে আমিও হয়তো জানতে চাইতাম। যদি অ্যাকনলেজমেন্টটা পাই, আমি পোস্টটা সরাব বা এডিট করবো, যদিও তার পরে শমীকের পোস্টে নামের রেফারেন্স এডিট শমীককেই করতে হবে।""
    --------------------------
    একজন ফেলো মাছি হিসেবে মনে হয়, "আমার বাড়ির লোকজনকে লোকে এসে বুঝিয়ে যাচ্ছে " বাক্যবন্ধটা পড়লে, আর তার খুব নিকট অতীতে পাই এর বাড়ির লোকজনের সাথে আমার নিজের এ বিষয়ে কথা হয়ে থাকলে এই পোস্টটিকে আমার প্রতি অ্যালিগেশন বলেই মনে করতাম। সেক্ষেত্রে প্রথমে যে ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছিল, সেটা ভুল বোঝাবুঝি এড়াতে পুরোপুরি কোট করা উচিত বলে মনে হলঃ

    XX-da is my boss and I respect him personally. About two weeks ago, it was XX-da who wanted to discuss some personal matters and brought up YY's involvement with GC. Apparently her family is worried, although I never knew XX-da knew about GC and that I visit the site. He told me about their worries and asked my opinion when I clarified that I am not really inside GC, I used to be somewhat closer at one point of time, but I had some differences and apart from that I have many other things to do where I feel more comfortable. I go there to talk to some friends.

    Anyways, I happened to agree with one of his thoughts that the current govt is vindictive and that might be an issue, though we have the same risk whether or not we are involved with GC.

    I didn't have to or don't need to go and tell someone's family members anything.
    -----------------------
    পাইয়ের শেষ প্যারা "একদিকে এই অ্যানার্কিস্ট চরিত্র হারানোর জন্য, সরকারপন্থী হয়ে যাবার গাল দেওয়া আর অন্যদিকে অ্যানার্কিস্ট চরিত্রের জন্য, সরকারবিরোধী হবার জন্য কনসার্নে সহমত হওয়া নির্মল আনন্দ ছাড়া আর কীই বা দিতে পারে !"

    - এটা ইয়ে মানে এমনকি ফেলো মাছি হিসেবেও অস্বীকার করতে পারছি না বলে আপাতত এড়িয়ে গেলাম। তবে বাড়ির লোকজনকে বুঝিয়ে যাওয়া সংক্রান্ত ভুল বোঝাবুঝি কাটানো গেছে বলেই মনে হয়। নাকি?
  • cm | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৮221119
  • নিরপেক্ষ তিনপ্রকার তৃণমূলী নিরপেক্ষ, অতিবাম নিরপেক্ষ আর নিরপেক্ষ নিরপেক্ষ। বলাই বাহুল্য নিরপেক্ষ নিরপেক্ষ কুলীন নিরপেক্ষ নহে। নিতান্তই দুঃখের সহিত জানাইতেছি রোবুকে ঐ নিরপেক্ষ নিরপেক্ষের বেশি দেওয়া যাইবেনা। কুলীন নিরপেক্ষদের মতে সিপিএম ক্ষমতায় আসিবেইনা তো মুখ্যমন্ত্রীত্ব।
  • h | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৬221116
  • গরুর মাংসের দাম কমানোর জন্য ঘোড়ার মাংশ তাতে মিশিয়ে ভেজাল দেওয়া হয়। ফ্রান্সে আটটি সংস্থা ধরা পড়েছে। ইউ লাইসেন্স ক্যান্সেল। আমি গরুদের প্রতি সমব্যথী, তাতে এই ট্রিভিয়াটি মাথায় রেখেছি। তদুপরি এরা সোশালিস্ট, হোলান্দে র জমানার গরু। পরকিয়াটা বামপন্থী গরুদের জন্য কোনো নেগেটিভ ক্রাইটেরিয়া না।
  • sch | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৫221114
  • এইটা কিন্তু আমার কাছে বিশাল কনফিউশান - একটা দল ইলেকশান হেরে যেতেই পারে - কিন্তু তারা মুভমেন্টের রাস্তা থেকে সরে এলো কেন - সারদা ইস্যুতে সরকারের ইসে মেরে দাওয়া কি খুব কঠিন ছিল? মারলো কেন? তারাও কি তাহলে কনফিডেন্স হারিয়েছে?

    আমার মনে হয় সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের হাল সবচে খারাপ - এখানে কোনো অপোজিশান নেই - আর এটা গণতন্ত্রের সবথেকে খারাপ জিনিস
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৫221115
  • গেড়ুয়া ইস্কুল মানে তো ছোট থেকে ভোর থেকেই মগজ ধোলাই।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৪221111
  • সে ডাক্তার দেখাও!! ঃ))
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৪221112
  • দুদি, প্রথম পোস্টেই তো সূর্যকান্ত মিশ্র লিখলাম।
    মুখ্যমন্ত্রীকে মোটিভেটিং হতে হবে কেন? তিনি তার কাজ করবেন। মোটিভেটিং হবেন গণ সংগঠনের নেতা। সেটা অবশ্য এখন বামদলগুলোতে খুঁজে পাওয়া দুষ্কর।
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৪221113
  • ঘোড়ার মাংসের বহুত দাম। অ্যান্টি ভেনম তৈরী হয় ঘোড়া দিয়েই শুধু। ঘোড়া বার্গারের দাম বহুত হবে।
  • h | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৩221108
  • তদুপরি সূর্যকন্তর কমোড ও আছে, ছেলে মেয়েও ইউনিভার্সিটি পাশ।
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৩221109
  • চোখ বুজে গৌতম দেব কে চাই।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১৩221110
  • বিদ্যামন্দিরে মগজধোলাই?

    তাই নাকি? নতুন তথ্য।

    আলোকিত হলাম। !!! ঃ)))))))
  • Du | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১২221106
  • সূর্যকান্তের কথা কি মনে হয়না কারো - রোববারে ২৪ ঘন্টায় ইন্টারভিউটা দেখুন -- সুস্থির ঠান্ডা মাথা, পরিস্কার যুক্তি আর সেল্ফ কন্ট্রোল
  • সে | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১২221107
  • আমার উত্তেজক মগজ ধিকাই এর স্টোরিটা এখন জাস্ট মনে পড়েছে। ভাত খেয়ে এসে লিখছি।
  • sch | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১১221104
  • গৌতম দেব !!! তা হবে - উনি তো শুনেছিলাম অসুস্থ। হ্যাঁ সেলিম ভালো - সুর্যকান্ত কিন্তু খুব মোটিভেটিং না
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১১221105
  • শুনলাম বেশির ভাগ বার্গার এখন নাকি ঘোড়ার মাংস দিয়ে বানায়। কদিন আগে কাগজে এসেছিল।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৬:১০221103
  • বোতিন্দা মফজ ধিকাই সবারই কম বেশী হয়েছে। কারুর ক্লাস সেভেনে, কারুর বিদ্যামন্দিরে। সে গল্প টেনে আর কী হবে?
  • সে | ০১ এপ্রিল ২০১৪ ১৬:০৯221101
  • আবার ভুল দেখলাম!

    "বৈকাল হ্রদের তীরে বসে ঘোড়ার ডিম মাংস দিয়ে ভদকা ..."
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৬:০৯221102
  • sch

    গৌতম দেব - আমি নাম প্রস্তাব করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত