এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৮:২৪221190
  • রোবুঃ)))))

    তোমাকে হাসি ছাড়া আর কিছু উপহার দেবার নেই এই মুহুর্তে।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৮:২২221188
  • কুরুমা মোট্টেও এরকম দেখতে হয় না, অন্ততঃ চেন্নাই আর তামিলনাডুতে, মাদুরাই ত্রিচি তাঞ্জোর কাঞ্চীপুরম মহাবলীপুরম পুদুচ্চেরীতে, বিরুধাচলম, কুম্বোকোনামে বা কোয়েম্বাটোর, উটি, কোডাইতে। ইয়েরেক্কড় বা পাল্লাভরম এ। বা তুতিকোরিন রামেশ্বরম কম্যাকুমারীতে। এই সব জায়গায় আমি খেয়েছি। ওখানে জিনিস্টা ব্ল্যাক হোল কেস, ভেতরে কী হয়েছে, কী কী সবজি বা মাংসের হাড় মাছের কাঁটা পড়েছে, তুমি বুঝতে পারবে না, হাত না ডুবিয়ে বা না খেয়ে।

    (ব্ল্যাক হোল সংক্রান্ত হিনী দেবার দরকার নেই)
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ১৮:২২221189
  • অনেক পোস্টের প্রেক্ষিতই বুঝতে পারছি না। এই যেমন ব্রতীনের পোস্টের কি ব্যাকগ্রাউন্ড বুঝতেই পারলাম না।
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ১৮:১৮221187
  • এইটা মনে হয় খেয়েছি।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ১৮:১৭221186
  • ১। বিদ্যামন্দিরের কথা জানি সেটাই লিখি।

    এখানে শিক্ষকের এজটা নগন্য পারসেন্টেজ মহারাজ রা। তাঁরা অ্যাডমিনিস্ট্র্সন নিয়ে ব্যস্ত থাকেন বল্ব ্মন ভাবে ক্লাস নেন না।

    ২। বাইরে থেকে সবার ধারণা যে এই সব মহারাজ ছাত্রদের দের জোর জোরে ধার্মিক
    করার চেষ্টা করেছেন। এটা কিন্তু ভুল ধারণা।

    অ)। মুসলিম ছাত্রদের ক্ষেত্রে প্রেয়ার বাধ্যবাঅধকতা
    নেই।

    আ) হিন্দু ছেলে দের ক্ষেত্রে ও সকালের প্রেয়ার মাস্ট নয়।কিন্তু সন্ধের প্রেয়ার মাস্ট।এর কারাণ হিসাবে কন্সেন্ট্রেশন বাএহানোএ কথা বলেন।

    এখন দাঁত তুলতে বেরোচ্ছি। বাকি টা পরে লিখবো।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ১৮:১৫221184
  • বেলন দেওয়ার আগে এরকম দেখতে থাকে লেচিগুলো, তেলেভত্তি -


    আর ভাজা হয়ে গেলে এর'ম পাকানো পাকানো (নাম পরোট্টা) - পাশে কুর্মা গড়িয়ে যায়
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ১৮:১৫221185
  • এইটা খেতে ইচ্ছে হল।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৮:১২221183
  • আরে আমি তো জানিই, মা এর কাছে কী মাসির গপ্প করছ সান্দা? :-)
    তবে ওটা আমি খেতাম না, শুধু শুধু বরাঠা খেতাম তার চেয়ে :-( এমনকী মাছ ভাজা দিয়েও বরাঠা খেয়েছি :-(
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ১৮:০৪221182
  • নাহ্‌ রোবু আমাকে দিয়ে লেখাবেই।
    ঐ কুরুমা বস্তুটা, সূক্ষ্ম সূক্ষ্ম করে কাটা আলু কারিপাতা নার্কোল আর অত্যন্ত হড়হড়ে কী একটা দিয়ে বানানো ক্বাথ ব্যাপারটা লোকে পরোটার সঙ্গে হুলিয়ে খায়। প্লাস পয়েন্ট, ........ একটুও অসুবিধে হয় না। জাস্ট, হয়ে যায়।
  • pinaki | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৫৫221180
  • উরিস্লা। শমীকের পোস্ট এইমাত্র দেখলাম। ফেবুর পোস্টও দেখলাম। সরি।

    কিন্তু ফেবুতে লেখা আমার পক্ষে মুশকিল। আর কিছু অব্শ্য না লিখলেও চলবে আপাততঃ।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৫৫221181
  • ঠিক কথা তাপসদা। কিন্তু ব্যাপারটা একই। উফ, তার সাথে দেয় কুরুমা(কোর্মা) বলে একটা বিষাক্ত জিনিস :-(
  • pinaki | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৫১221179
  • অক্ষদাকে কিছু কথা লেখার আছে। সময় নাই। জাস্ট ছোটো করে লিখছি। সেদিনের যে পোস্টটা ব্যাং উল্লেখ করেছে, বা অক্ষদারও মনে হয়েছে 'পক্ষ নেওয়ার চাপ তৈরী করা', সেটা একটু কড়া পোস্ট ছিল তাৎক্ষণিক উত্তেজনায়, কারণ তার আগেই কে একজন (এমেম সম্ভবতঃ) 'আমি দেবের ব্লগ নিয়ে অরিজিৎ ফেবুতে যা লিখেছে সেটাকে সমর্থন করছি', বা এরকম কিছু একটা লিখে গেলেন আর পাই তাকে বোঝাতে বসল। আর তখনি তখনি ফেবুতে দেখলাম How confidently we believe OUR meanings of other people's words বলে কিছু একটা কোট করা হয়েছে আর তাতে অনেকের লাইকও পড়েছে। এখন আমার পাপীমন ফেবুর ঐ পোস্টকে সাধারণ একটা কোট ভাবতে পারে নি। তার বিশেষ টাইমিং এর জন্যই ওটাকে 'জাস্টিফিকেশন' এবং 'শহীদ সাজা' বলে মনে হয়েছে। এবং মনে হয়েছে যারা ওটায় এই বিশেষ সময়ে গিয়ে লাইক করে আসছে তারা নিশ্চয়ই এখানে যে পয়সা খাওয়া নিয়ে রিউমার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে সেটায় বিশ্বাস তো করছেই না, বরং 'জাস্টিফিকেশন'টির পক্ষ নিচ্ছে। এই ভাবনাটায় বাড়াবাড়ি থাকতে পারে। আছেও হয়তো। কিন্তু হঠাৎ করে বেশী খচে যাওয়াটার একটা 'প্রেক্ষিত' আছে, সেটা বোঝানোর জন্যই এই কথাগুলো লেখা।

    এছাড়াও যেটা বলার আছে সেটা হল এই পার্টিকুলার ইস্যুতে আমি একটা পক্ষ নিয়েছি। অত্যন্ত স্ট্রংলি। খেয়াল করলে দেখা যাবে আমার এই প্রসঙ্গে একদম প্রথম পোস্টটা একেবারেই আবেদনমূলক ছিল, ওভার টাইম আমার বক্তব্য কড়া হতে হতে গেছে। এবং আরো ভালো করে খেয়াল করলে দেখা যাবে এর আগে ঈশান বা পাই এর সাথে অন্যদের ঝামেলায় আমি যতটা সম্ভব নিজেকে দূরে রেখেছি, সরাসরি পক্ষ না নেওয়ার চেষ্টা করেছি। যে কারণে আমি প্রবল খসড়াপন্থী হওয়া সত্ত্বেও আকার সাথে আমার ব্যক্তিগত স্তরে কোনো সমস্যা হয় নি। কিন্তু এই ইস্যুটা আমার কাছে খুব ব্ল্যাক এন্ড হোয়াইট। কাজেই আমার বক্তব্যে তার কিছু ছাপ থাকবে। কিন্তু সেটাকে অন্যদের পক্ষ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে - এভাবে ইন্টারপ্রেট করার একেবারেই দরকার নেই। কারণ ঐটা আমি মানে করতে চাইছি না। শুধু নিজের অব্স্থানটা এসার্টিভলি রাখছি আর কেন আমি নিশ্চিত সেটা খুব সোজাসুজি বলতে চাইছি - এভাবে দেখলেই হবে। এতে করে হয়তো অজ্জিতদার প্রতি কিছু কড়া কথা বলা হচ্ছে আর অন্যরা তাতে দুঃখ পাচ্ছে। আমার নিজেরও যে খুব ভাল্লাগছে বলতে তা নয়। কিন্তু আমি বলছি। কারণ আমার মনে হয়েছে অন্য কেউ (যাদের বিরুদ্ধে রিউমার তারা ছাড়া) বলছে না। বা বলবে না।
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৫০221178
  • বরাঠা কিন্তু অন্যরকম করে বানায়। কিরম পাকানো টাইপের।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৪০221177
  • পরাঠা কে বরাঠা ও লেখা হয়। সব বর্গেই প্রথম এই ইন্টারচেঞ্জ আছে।
  • সিকি | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৩৭221176
  • ত বর্গের তিতিও আর চতুর্থ বর্ণের বানাম এবং উচ্চারণ দক্ষিণদেশে এতই বিচিত্র, এখানে তিরুপতি দর্শনের বাসের সমনে বড় বড় করে লেখা থাকে "তিরুপতি DHARSAN"।
  • π | ০১ এপ্রিল ২০১৪ ১৭:৩৫221175
  • আমার এখানে ফেসবুক ব্লকড। মোবাইল থেকে এখনো রোমিং, আর মোবাইল থেকে ঠিকঠাক ফেসবুক করতেও পারিনা। হ্যাং করে যায়। এখন দেখতে পারবোনা।
  • সিকি | ০১ এপ্রিল ২০১৪ ১৭:২৫221174
  • পাই ওমনাথ সৈকত পিনাকী সবাইকে ফেসবুকে একটা পোস্টে ট্যাগ করেছি, প্লিজ একটু চেক করে নিও।
  • π | ০১ এপ্রিল ২০১৪ ১৭:১৯221173
  • May be falling in with the rich and powerful which possibly a lot of others feel too.

    আর এটা এখনো আমার কাছে অভিযোগই ( ইয়ে পয়সা বোলতা হ্যায় বাক্যবন্ধে যদিও এরকম কোনও মে বি র অবকাশ রাখা ছিল না ! )। এবং খারাপ লাগার কারণও (মেইল বাদ দিয়েও)। সেই খারাপ লাগা অন্যদের বুঝতে হবে, এমন কোন দাবিই আমি করিনি, করবোও না। কিন্তু যেহেতু গুরুকে কেন্দ্র করে এই খারাপ লাগা ( অন্য নানা তথাকথিত 'বন্ধুবান্ধব দের অফলাইন কথাও মাঝে মধ্যেই কানে আসে, আসছে, তাতেও খুব খারাপ লাগে কিন্তু সেগুলো সরাসরি গুরুকে কেন্দ্র করে নয় বলে লিখিনি), এবং উক্ত ব্যক্তির পোস্টে লেখার কোন অনুমতি নেই, সেটা গুরুর পাতাতেই লিখেছি। কারুর তাতে অসুবিধে হলে আন্তরিক ভাবে দুঃখিত, ইগনোর করতে পারেন।
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৭:১৬221172
  • বোধি কি ইচ্ছে করে ত বর্গে তৃতীয়ের দিকে না গিয়ে দ্বিতীয়ে রইলো ?
  • h | ০১ এপ্রিল ২০১৪ ১৭:১২221171
  • দাপস দাইলে অছ্যুথানন্ধন এর আশীর্ভাধ দন্য।
  • sch | ০১ এপ্রিল ২০১৪ ১৭:০৯221170
  • আমি তো ওনার দেশের বানানটা জানি না - ইংরেজিতে দেখি V. S. Achuthanandan
    http://en.wikipedia.org/wiki/V._S._Achuthanandan
    তাহলে অচ্যুতানন্দন কি করে হয় জানি না। আমি মাঝা মাঝি বানান লিখলাম
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৭:০৭221169
  • সাধারণভাবে মালয়ালিতে প্রত্যেক বর্গের প্রথম অক্ষর বর্গের তৃতীয় অক্ষরের ধ্বনিতে উচ্চারিত হয়। এখানে যে ডিভিয়েসন দেখছি, সেটা আগে শুনিনি।
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৭:০৪221168
  • আমিও তাই জানতাম। এখন আমার বানান ব্যপারটা একটু ক্লাসিকাল বলে আমি শ্চ দার বানান টাই চালালাম।
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৭:০৩221167
  • না রে ভাই রোবু - আমি সারা জীবন অচ্যুতানন্দন জানতাম।
  • রোবু | ০১ এপ্রিল ২০১৪ ১৭:০১221166
  • বুদ্ধুবাবু শুনে চাপ নিচ্ছেন? ধুস।
    সে তো হীরক রানী বলে টই-ও আছে। ওসব ধরলে চলে নাকি!
    তাপসদাকে বললাম।
  • Arpan | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৫৭221165
  • কেন? মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভাকে মোটিভেট করবেন।
  • sch | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৫৬221164
  • আঃ রোবু ওই জন্যে কিছু হবে না - পসেঞ্জিত বোসের মতো হয়ে যাবে - পার্টীলাইন অমান্য খালি
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৫৩221163
  • আমি শ কার ব কার দিয়ে কিছু বললাম না। একই সঙ্গে বরিষ্ঠ সিপিআইএম নেতার নাম যেভাবে লেখা হচ্ছে তা যথাযথ কিনা জানার ইচ্ছে প্রকাশ করলাম।
  • Blank | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৫২221162
  • এটা তো স্কুল না। এটা কলেজ। আর কলেজ ম্যানেজমেন্ট তো কোনো ড্রেস কোড চালু করে নি - টিএমসির ছাত্র সংগঠন নিজেরা একটি ড্রেস কোড ঝুলিয়ে দিয়েছে।
  • সে | ০১ এপ্রিল ২০১৪ ১৬:৫১221161
  • উত্তেজক মগজ ধিকাই এর স্টোরি
    -----------------------------------
    এতে ঘোড়ার ডিম ও মাংস নেই। রাশিয়ান ভাষা আছে।
    স্টার্ট করছি।
    সেই সময় বাচ্চার অসুখের জন্যে হাসপাতালে রয়েছি দীর্ঘদিন। থাকি ছাড়া পাই, আবার যেতে হয়, এমনি করেই চলছে।
    একেকবার একেক রকমের রুমমেট।
    তো সেবার হয়েছে কি, আমার রুমমেট একটি রাশিয়ান মহিলা - যেমনি দশাসই জাঁদরেল, তেমনি হম্বিতম্বি। শ্রমিক শ্রেণীর।
    কে না জানে যে জেলখানা, হাসপাতাল, অধুনা চ্যাটরুম, রোয়াকের আড্ডা, ইঃ তে জাঁদরেল হম্বিতম্বিওয়ালারাই আপারহ্যান্ড নেয়।
    আমি আন্ডারডগ (লক্ষ্য করুন স্ত্রীলিং করলাম না কিন্তু) হয়েই অস্তিত্বরক্ষা করছিলাম।
    ঘরে দুটি খাট - একটায় তিনি বিরাজ করেন, অন্যটায় আমি কুঁকড়ে সিঁটিয়ে থাকি।
    একটা ওয়াশবেসিন আছে দেয়ালের গায়ে, তার তলার পাইপে ক্ষয় দেখা দিয়েছে বা কিঞ্চিৎ ফেটেছে - তাতে সর্বদা রেগুলার ইন্টারভ্যালে টপ টপ করে জল পড়ে। কোনো পাতা নড়ে না এবং সেই জল যাতে না গড়ায় সেজন্য রয়েছে একটা বালতি। পাশে একটা ন্যাতা - ইন্‌কেস্‌ অসাবধানে জল মেঝেয় গড়িয়ে পড়ে।
    আট দশ ঘন্টা বাদে বাদে বালতিটা বেশ ভরে আসে, তখন জাঁদরেল সেটা নিয়ে হন্‌হন্‌ করে হেঁটে করিডোরের শেষ প্রান্তে গিয়ে টয়লেটে ফেলে আসে। ফিরতে আসতে আসতে মেঝেয় বেশ কিছুটা জল জমে যায়, সেটা আমাকে দিয়ে মোছায়।
    জাঁদরেল কেন জানিনা আমার ওপরে সবসময় চটে থাকে। রাতে ঘুমোতে যাবার আগে আমি বালতিতে জলের শব্দ শুনি, ও চিন্তা করি কখন জাঁদরেল আমার ঘুম ভাঙাবে ও মেঝে মুছতে বলবে। মাঝে মাঝে এমনিতেই আমায় উদ্দেশ্য করে গালিগালাজ দেয় ও ফোঁশ ফোঁশ করে।
    আমি ইত্যবসরে খোঁজ নিয়েছি হাসপাতালে, অন্য কোনো ঘর আছে কিনা - তারা বলেছে নেই, সব ফুল। আর আমি তো অসুস্থ নই, অসুস্থ আমার বাচ্চা - সে থাকে দূরে নার্সারীতে, বাচ্চাদের চারঘন্টা অন্তর দুধ খাওয়াতে যাই আমরা - মায়েরা। অন্যসময়ে হয় ঘরে থাকি, নয় কাচা কাঁথার স্তুপ পালা করে করে ইস্তিরি করি। এইরকম ই নিয়ম।
    সেদিন দেখলাম জাঁদরেল আরো বেশি রেগে রয়েছে - আবার বালতির জলের সব্দ জানান দিচ্ছে যে তার ভরে উঠতে বেশি দেরি নেই।
    হঠাৎ জাঁদরেল দুম্‌দুম্‌ শব্দ করে ঘর থেকে বেরিয়ে গেল - আমি হুট্‌ করে উঠে ঐ বালতির জল ওয়াশবেসিনে ঢেলে দিলাম। এত তাড়াতাড়ি কাজটা করেছি যে এক দেড়ফোঁটা জলও মেঝেয় পড়বার সুযোগ পায় নি। বালতিটা যেই মেঝেয় পূর্বস্থানে রেখেছি অমনি জাঁদরেল এর প্রবেশ।
    সে প্রথমে আমার দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে দেখল। জলভর্তি বালতিটা বয়ে বয়ে করিডোরের শেষ অবধি না নিয়ে গিয়ে কীকরে সেটাকে অফ্‌লোড করেছি তা বুঝতে একটু সময় নিলো। তারপরে রাগে ফেটে পড়ল।
    গতিক সুবিধের নয় দেখে আমি কাঁথা ইস্তিরি করতে চলে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত