এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৫221250
  • পেটাই সাউন্ডস রাইট।
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৫221251
  • ওগুলোকে তো বেহালা-আমতলার দিকে ছেঁড়া পরোটা বলেই বিক্কিরি করে। ওজনে বিক্কিরি হয়।
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৪221247
  • সায়ন সায়নকে পোস্ট করেছে। এতো লুপ হয়ে গেল।

    কিন্তু উহা ছেঁড়া পরোটা না। আসল ছেঁড়া পরোটা ছেঁড়া জিন্সের মত হয় অমন নিখুঁত করে খন্ড করা না।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৪221248
  • আকাদা ভালো জায়গায় খাওনি। ঢাকাই পরোটা উম্‌দা খেতে।

    ভাগীদার, না কিনে বানিয়ে নিলে হয় না? :-p
  • san | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৩221245
  • পেটাই পরোটা।
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩৩221246
  • কিন্তু কমঃ পিনাকি কদ্দিন ধরে প্রস্তাব দিলাম যে রাজনীতিতে একটা ভ্যাকুম আছে কান দিলেন না তো, ওদিকে কেজরীওয়াল দই খেল, এদ্দিনে গুরুজনদের কথা গুরুত্ব দিলে পলিটব্যুরো বাঁধা ছিল। তারপরে বাকিসব তো অটোমেটিক।
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩১221244
  • আমায় আপনারা ঢাকাই পরোটা শেখায়েন না, আমাদের মেলায় ফি বছর বানাত। বাপরে পরোটার নামে কলঙ্ক।
  • bhagidaar | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩০221242
  • নাহ এরা আমাকে আজ পরোটা কিনিয়েই ছাড়বে।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ২২:৩০221243
  • সায়ন, ছেঁড়া ছেঁড়া ওই পরোটাটাকে এখানে সিলন পরোটা বলে। মোটমাট এরকম দেখতে, একটু চৌকোমতন -
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ২২:২৯221240
  • হুতোদা, ক্যানিং এ ঐ ছেঁড়া ছেঁড়া পরোটা প্রথম খেয়েছিলাম। কেজি দরে বিক্রি হত ওখানে, অনেক দোকান ছিলো। সাথে ঝালঝাল আলুর দম। ওটা ঢাকাই পরোটা না।
  • PM | ০১ এপ্রিল ২০১৪ ২২:২৯221241
  • গুরুর কি ক্রমশঃ পাড়ার রকের ভুমিকায় উত্তরন হচ্ছে?
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ২২:২৩221239
  • পামিদি', কাওয়ান নামক মালয়েশিয়ান পরোটার কথা বলছ? বিপজ্জনক খেতে তো!
  • a x | ০১ এপ্রিল ২০১৪ ২২:২১221237
  • ঢাকাই পরোটা অতি উত্তম খেতে। আর মালয়শিয়ার রোটি কানাইও এইরকম দেখতে, সাইজে একটু ছোট, সাথে একটা ঝোল দেয় মালাইকারির মত খেতে।
  • rabaahuta | ০১ এপ্রিল ২০১৪ ২২:২১221238
  • রেলস্টেশনের পাশের দোকানে যে সাদা সাদা ছেঁড়া ছেঁড়া পরোটা পাওয়া যায় তাদের নাম কি?
    ডোভার লেনে একটা পুরনো বাড়ির নীচতলায় ছোট্ট রেস্টুরান্ট/চা খানা টাইপ ছিল, ডোভার লেনের টিকিট কেটে ওখানে লাচ্ছা পরোটা আর ডিমের আমাদের প্রতি বছরের নিয়ম ছিল। ঠিক রাস্তা পেরিয়েই একটা বড় মিষ্টির দোকান ছিল।
  • pinaki | ০১ এপ্রিল ২০১৪ ২২:১৯221236
  • আরে কমঃ আকা এটা বলতে চাই নি যে খসড়া পন্থী বলেই বিরোধ। জাস্ট সহজে বোঝানোর জন্য লিখলাম যে যখন তোমার সাথে ঈশানের খুব ব্যক্তিগত লেভেলের ঝামেলা হয়েছে, তখন খসড়ার পলিটিক্সটুকু ছাড়া বাকি পার্টটায় ঈশানের পক্ষে স্ট্রং অবস্থান নিয়ে আমি কখনো কিছু লিখিনি। তোমার পক্ষেও কিছু লিখি নি। সচেতন ভাবে এভয়েড করেছি।
  • Tim | ০১ এপ্রিল ২০১৪ ২২:১৬221235
  • ঢাকাই পরোটা ছোলার ডাল দিয়ে খায় না? আমাদের ওখানে ঢাকা মিস্টান্ন ভান্ডারে বিক্কিরি করতো। জানিনা সেটাই অথেন্টিক কিনা। খুব ক্রিস্পি একটা ব্যাপার।
  • | ০১ এপ্রিল ২০১৪ ২২:১১221234
  • নহ! ঢাকাই পরোটা ভাঁজে ভাঁজে বানায়। মানে ব্যালে, ভাঁজ করে আবার ব্যালে .... আর ঘীয়ে ভাজা ফুসফুসে। দুর্ধর্ষ খেতে।

    বেচারী আকা! কোথায় কি ভুলভাল জিনিষ ঢাকাই পরোটা নামে খেয়েছে কে জানে!
  • Paramita | ০১ এপ্রিল ২০১৪ ২২:০৯221233
  • আমরা ইহারে পাই মালয়েশিয়ান পরোটা রূপে।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ২২:০১221232
  • এই দ্যাখো ঢাকাই পরোটা -


    প্রায় একরকম দেখতে নয়?
  • aka | ০১ এপ্রিল ২০১৪ ২১:৫৮221231
  • ঢাকাই পরোটা অতি অখাদ্য। এটা সেটা না।
  • সায়ন | ০১ এপ্রিল ২০১৪ ২১:৫০221230
  • হুঁ দমদি, মালাবার পরোটা বা কেরালা পরোটা - দুই নামেই চলে। কিন্তু অনেক জায়গায় এটা খুব বেশীরকম ইমপ্রোভাইজড।কিন্তু এটা কি ঢাকাই পরোটাও? এবং লাচ্ছা পরোটাও? দেখতে সবই এক যে। একটু ভালো করে বানালে ডিমের ঝোল দিয়ে দারুণ লাগে :-P
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ২১:৪৫221229
  • সে না গিয়ে কি অশ্রুসজল হওয়ার হাত হতে রেহাই পাবে ? নানা দিকে তেহাই ! তাচ্চে কাজে মন দাও, গাছে জল দাও !!
    পতিদিন ফেসবুক কর, ভাট ও টই এর ব্যাকলগ কিলিয়ার কর।
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ২১:৩৮221228
  • ঠিক আছে। রোজই যাব। দুর্গম গিরি কান্তার মরু ইত্যাদি। শেষে অশ্রুজল।
  • নেতাই | ০১ এপ্রিল ২০১৪ ২১:৩৬221226
  • হ্যাঁ, ঐটা মালাবার পরোটা। কৌস্তভে খেয়েছি
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ২১:৩৬221227
  • তোমার তো এমনিতেই প্রতিদিন ফেসবুকে যাওয়ার কথা। প্রতিশ্রুতিবদ্ধ। ভুললে চলবে হে?
  • | ০১ এপ্রিল ২০১৪ ২১:২৯221225
  • এটা তো আমি মালাবার পরোটা নামে চিনি এবং খাই সায়ন
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ২১:২৬221224
  • কেউ কোনো উত্তর দেয়না। স্যাডিস্ট লোকজন সব।
  • ঈশান | ০১ এপ্রিল ২০১৪ ২১:১৯221223
  • একা ভাটে রক্ষা নাই, এবার ফেবুতেও অ্যাকটিভ হতে হবে? একটা মানুষের উপর আর কত অত্যাচার আপনারা করবেন?
  • তাপস | ০১ এপ্রিল ২০১৪ ২১:১৩221222
  • যা দিত তাই খেতাম। প্রথম দিন সন্ধেবেলা চা আর বেগুনি দেখে উল্লসিত। বেগুনিতে কামড় দিয়ে বুঝলাম, পাকা কলা চেপ্টে বেসন গোলা দিয়ে ভাজা।
  • bratin | ০১ এপ্রিল ২০১৪ ২০:৫৯221221
  • দাঁত তুলে গঙ্গার বিশুদ্ধ বাতার সেবন করতে করতে রিক্শা চেপে বাড়ি ফিরছি।

    ;))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত