এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | ০২ এপ্রিল ২০১৪ ০১:৪২221340
  • সে আপনার কপিপেস্ট বিরোধী অবস্থানের জন্যে তো আর আমি দায়ী নই। ঠিক আছে, মে দিবসে হেস্তনেস্ত হবে।
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:৪১221339
  • মাস কি শেষ হয়ে গেছে? আসছে মাসে করো যা করার।
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:৪০221337
  • শব্দটা লিখতে তিনবার নীচে স্ক্রোল করে চেক করতে হল। সব যেন এক একটি অলোকরঞ্জন দাশগুপ্ত এয়েচেন!
  • rabaahuta | ০২ এপ্রিল ২০১৪ ০১:৪০221338
  • এইতো এইতো গুরুর অন্তর্লীন কবিবিদ্বেষ মাথাচাড়া দিয়ে উঠছে।
  • rabaahuta | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৯221335
  • মাসের পয়লা? যাঃ আমি একদিন দেরী করে ফেললাম যেঃ( নাম ভাঁড়াতেও ভুলে গেছি। এইসব নিয়ম গুলি আগে থেকে বলে দিতে কি হয়, কি মুশকিল। কিন্তু তর্ক যদি না চলে তবে লোকে খিস্তি দেওয়াই বন্ধ করে দেবে।
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৯221336
  • আর কাজু বেশ করেছে। মাতরিশ্বা একটা শব্দ হল? কবিতা লিখলেই কি সব মাপ নাকি?
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৬221333
  • গো ও ও ও ল
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৬221334
  • কেকেকে তো ঈশানদা কেষ্টা বলেই ডাকে। তাইলে কেষ্টাবাবু বললেই বা খারাপ কি?
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৫221332
  • আমার দেখে শুনে মনে হচ্ছে লোকেদের খুব ক্যাথার্সিসের প্রয়োজন হয়েছে। মাসে একটা দিন ঠিক করে দেওয়া হোক। সবাই নাম ভাঁড়িয়ে এসে হুলিয়ে যার ওপর রাগ তাকে খিস্তি করবে। কোনো খিস্তির উত্তর বা তা নিয়ে তর্কাতর্কি চলবেনা, খালি যে যাকে পারে যা খুশি বলবে। পরের দিন থেকে আবার যে কে সেই। মাসের পয়লা এইজন্য ধার্য করা হোক।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৩221330
  • অসমসত্ত্বকে আমসত্ত্ব পড়লাম :(
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩৩221331
  • স্যানকে তো স্যানিনি বলত, স্যান দিদিমণি কেউ বলত?
  • rabaahuta | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩২221329
  • পয়সা না চাইলে এমন কি আর মন্দ?

    বডিদিদিমনি না ডাকলেই হলো, ওটা অপসংস্কৃতি হবে।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৪ ০১:৩০221328
  • ব্যাকলগ কিলিয়ার করার সময় নেই - চট করে বলুন তো, হানুদিদিমণি বলে ডাকলে ভালো হবে কি?
  • rabaahuta | ০২ এপ্রিল ২০১৪ ০১:২৪221327
  • আমিও অনেকটা পাইয়ের লাইনেই ভাবছিলাম, মানে আঘাত পাওয়ার ব্যাপার নয়, অত অ্যাটাচমেন্ট বা শ্রম তো আমার নেই গুরুর পেছনে... বলা যায় গুরুচন্ডা৯ সাইটের দিক থেকে ভাবছিলাম। তো এও ঠিক একটা প্ল্যাটফর্ম তৈরী করতে গেলে এইসব অভিযোগ আসবেই, সেটাও সবাই জানে, কিন্তু, পক্ষ নেওয়ার পরামর্শ কোনভাবে না দিয়েও, পক্ষ নেওয়ার ট্রেনড একটা তৈরী হয়ে যায় প্রতিটি বাওয়ালিতে, সেগুলি যখন চোখে পড়ে তা একটু আশ্চর্য হই। একটা বাওয়ালি ঘনিয়ে উঠলে মনে হয় গুচ বিষয়ে বিক্ষুব্ধ লোকজনই বেশী। তো হনুদা যেরকম বলেছিল, গুরু তো এখনো এত বড় হয়ে যায়নি যে এই অভিযোগ গুলি কোন ব্যাক্তি মানুষের গায়ে লাগবে না। এমনকি আমারই গুরু বিষয়ে নৈর্ব্যক্তিক নির্লিপ্তি নেই। তবে অনেক বছর তো হল, যখন দেখি যে বিশাল মতানৈক্যের পরেও লোকজন ফিরে আসে, তখন গুরুর এই অসমসত্ত্ব চরিত্রের বিষয়ে নিশ্চিত হয়ে খুব আত্মপ্রসাদ পাই। আমার আত্মপ্রসাদ পাওয়ার এমনিতে খুব কিছু ছিল ন, তো একবার ত্রিপুরা একজন আত্মীয় যে রাজনৈতিক ভাবে খুবই সিরিরিয়াস, সিন্সিয়ার, সিনিয়ার ইত্যাদি সবই, বামপন্থী, তাঁকে কাগুজে গুরু পড়ানোর পর তিনি একটু বিচলিত হয়ে প্রশ্ন করেছিলেন, এদের রাজনৈতিক অবস্থানটা কি? তো আমি এই অসমস্ত্ত্ব ইত্যাদি দুচার কথা বলেছিলাম।
    তো সকাল বেলার গাড়ি চালানোর চল্লিশ মিনিট আমার নানারকম গভীর দার্শনিক চিন্তার সময়। মনে মনে প্রস্তুত হচ্ছিলাম আপামর জনগনকে গালাগাল দিয়ে দুকথা লিখবো (আসলে ঠিক আপামর নয়, এই দুচারজনই ধরুন, তো যাকে বলে, 'নেমকলিং' তো আর করা যায় না, এই সুযোগে একটু ঝাল ঝাড়তাম আরকি। এই যেমন টিম সেদিন বললো লাস্টলাইনের নিশপিশাইটিস সারিয়ে ফেলেছে, তারপর থেকে, আচ্ছা, নাম নিয়েই ফেলি, কাজুর ওপর আমার বিশাল রাগ। আর এই রাগ আজকের নয়। আগেও একবার হয়েছিল, পর্বে পর্বে কবিতায় একজন লিখছিলেন যাঁর ছন্দের ব্যাবহার আমার খুব ভালো লাগছিল, তিনি খুব কঠিন শব্দ ব্যবহার করতেন। তার কবিতায় ব্যবহৃত 'মাতরিশ্বা' শব্দটি নিয়ে কাজু এমন হ্যাজালো যে তিনি আর লিখলেনই না। অন্য কারনও হতে পারে, কিন্তু ঘটনা পরম্পরা এইরুপ। অনেকদিনের ঝাল ঝেড়েই ফেললাম, দূরছাই।)। কিন্তু মাছির পোস্টগুলি খুব যুক্তিসঙ্গত এবং সমাধানসূত্রবাহী মনে হওয়ায় আত্মসংবরন করলাম।
    আসলে হয়েছে কি, আমি সামাজিকভাবে খুবই নিষ্ক্রিয়। তো আমার কোন বড় বন্ধুগোষ্ঠী, রাজনৈতিক, সামাজিক কার্যকলাপ, কিছুই নেই, কোনদিন ছিলও না, হাতে গোনা অল্পকিছু অতি ঘনিষ্ঠ বন্ধু ছাড়া, এমনকি আমি জন্মে কোনদিন চ্যাটগ্রুপে চ্যাটও করিনি। তো রাজনৈতিক মতবাদ, ওয়েবজিন চালানো, তত্ত্ব, অফলাইন এইসব নিয়ে যে এমন মারদাঙ্গা হতে পারে আমার বিন্দুমাত্র ধারনা ছিল না। রাজনৈতিক মারপিট খুনজখম হয় সেতো অন্যলোক করে। তো যেটা মনেহয়, মাঝে মাঝে একটা অনলাইন/অফলাইন সীমাহীন ছ্যাবলামি চলছে(আমারই কি আর একটু আধটু অফলাইন/লাইভ ভাট এইসব নেই, অবশ্যই আছে, তো সেটাকে কেউ গাল পাড়লেও আমি আমার অব্স্থান থেকে নড়বো না)। অফলাইনে জানা লোকের হাড়ির খবর অনলাইনে শেয়ার করা, অনলাইনের ঝগড়ায় অফলাইনে গিয়ে মুরুব্বী ধরা, গুরুর ঝাল ফেবুর দেওয়ালে ঝাড়া, এগুলি মহা বিরক্তিকর লাগে। আর এইসব ঘটনার প্রমান কেউ আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, সেরকম অফলাইন যোগাযোগ আমার নেই, তা এসবকে নাহয় রিউমারই ধরে নিলাম। রিউমারের তো আর প্রমান দিতে হয় না।

    অপ্রাসঙ্গিক হয়ে গেল, তা সে আমার কোন কথাটা না হয়, নতুন কি।
  • Atoz | ০২ এপ্রিল ২০১৪ ০১:১৩221326
  • ওহ, বৈকাল হ্রদের তীরে বসে ঘোড়ার ঝাল ঝাল মাংস দিয়ে পেটাই পরোটা---
    ঃ-)
  • CATAEM | ০২ এপ্রিল ২০১৪ ০১:০৭221325
  • খারাপ লাগাটা অন্য এক মাছির কথায় হয়ে থাকলে সেটাকে, যা দেখা যাচ্ছে, ভলান্টারিজমের দোষ বলে ধরতে হবে। সেক্ষেত্রে মহাজনেদের মতানুসারে শুকনো শুভেচ্ছা জানানোই রীতি দেখে তেমনটাই জানিয়ে গেলাম।
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:০৬221324
  • ইন্দোর ছবিতে ওয়াটারমার্ক ছিলনা?
  • a x | ০২ এপ্রিল ২০১৪ ০১:০৪221323
  • বন্ধু না মানেই সুপারফিশিয়াল হতে হবে কেন?
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ০১:০৩221322
  • রবেন কিন্তু একটা ডাইভও মিস করবেনা।
  • Tim | ০২ এপ্রিল ২০১৪ ০১:০২221321
  • সত্যি!!
  • Arpan | ০২ এপ্রিল ২০১৪ ০১:০০221320
  • এই গোলও মিস করল!
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ০০:৫৮221319
  • ২০১৪, বাংলা সিপিএম।
  • π | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৯221318
  • আটভাট বকবো খানিক, স্বগতোক্তি বা প্রলাপ ভেবে স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন।
    মাঝে মাঝে মনে হয়, দিনের শেষে গুরুর থেকে পড়ে আছে দিস্তে দিস্তে খারাপ লাগা আর আঘাত। একদিকে ভালোই। (এমনি তর্ক, মতানৈক্যের কথা বলছিনা, সেতো হতেই পারে, হয়েই থাকে, ভালো জিনিস।) যাহোক, এভাবেই হয়তো টানটা একদিন কেটে যাবে। অক্ষদা সেদিন লিখেছিলো না, এখানের কেউ বন্ধু নয়। সেটাই কি ঠিক ? সেটা ভেবে নিতে পারলেই, ভিতরে একটা নির্লিপ্তির পরত আনতে পারলেই বোধ্হয় একমাত্র ঠিকঠাক থাকা যায়। নইলে বন্ধু ভাবলে বোধহয় থেকে থেকেই ঠকতে হয়। অথচ না ভাবা এতদিনেও অভ্যাস হলনা। বড় বিচিত্র ঠাঁই। হয়তো পুরো ভার্চুয়াল দুনিয়াটাই তাই। আন্তরিকতার প্রলেপ মাখানো, কিন্তু আদতে সুপারফিসিয়াল ? হয়তো ভুল ভাবছি। ভুল হলেই খুশি হবো।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৬221317
  • কোন সিপিয়েম? কেরালা না বাংলা? ২০০৬ না ২০১৪?
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৫221316
  • পুরো সিপিএমের মত খেলছে।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৪221315
  • খুব সকালে বেরোয়?
  • raatri | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৩221313
  • ইন্দো ফুট কেটেই ঘুমোতে চলে গেছে।
  • Arpan | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪৩221314
  • রবেন এখনো ডাইভ দিয়ে উঠতে পারেনি।
  • Tim | ০২ এপ্রিল ২০১৪ ০০:৪০221312
  • ম্যানিউ এটা কি খেলছে? ছি ছি হোম ম্যাচে এই স্ট্র্যাটেজি?
  • Arpan | ০২ এপ্রিল ২০১৪ ০০:৩৬221311
  • কেকে, থ্যাংকু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত