এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২৫221610
  • একক, ওটা তো মাত্রাবৃত্ত।
  • একক | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২৩221609
  • বাংলায় মন্দাক্রান্তা কীরকম স্টাকাটো শোনায় না ? আমার কানে সেরকম লাগে। শংখ বাবু ওটা ভেঙ্গে একটা ছন্দ ইউস করতেন। "এইতো জানু পেতে ......" হুইচ ইস নট মন্দাক্রান্তা কিন্তু বাংলা ভাষায় বেশ খাপ খায়।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২২221607
  • ও বাবা সংস্কৃত টেক্সটে কনফার্ম হচ্ছে না মানে? বললেই হল অমনি?
  • & | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২২221608
  • এক্ষণে আমি ঐ পোজিশনিংএ বিশ্বাস হারিয়েছি। এবার কথা হল পোজিশনিং এর ফান্ডাটা নীরেনবাবুর না শঙ্খ বাবুর মনে নেই। তবে সত্যেনবাবু যে ফান্ডাটা মেনে চলেছিলেন, সেটা ক্লিয়ার।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২০221605
  • তা তো জানি। কিন্তু মন্দাক্রান্তায় রচিলা কালিদাস কাব্য মেঘদূত চমৎকার ---এটার বাকি তিন লাইন কোথায় পাই?
  • ^ | ০২ এপ্রিল ২০১৪ ১৫:২০221606
  • পিং গল্‌ বিহ্‌ বল্‌ / ব্য থি ত ন ভো তল্‌ / কই গো কই মেঘ্‌ / উ দয় হও
    বা

    মন্ দাক্ ক্রান্ তায়্‌ / র চি লা কা লি দাস্‌ / কাব্ ব মেঘ্‌ দূত্‌ / চ মৎ কার্‌

    এগুলো একেবারে খাপে খাপে ভরে
    _ _ _ _ / U U U U U _ / _ U _ _ / U _ _ তে ঢোকানো আছে
  • % | ০২ এপ্রিল ২০১৪ ১৫:১৫221604
  • না, কেস হল সত্যেন দত্ত অনুযায়ী, ঐ ৮-৭-৭-৫ এও রুদ্ধ দল আর মুক্তদলের পোজিশন ফিক্সড। রুদ্ধ দল _ আর মুক্তদল U দিয়ে লিখলে, পোজিশনগুলো হলঃ
    _ _ _ _ / U U U U U _ / _ U _ _ / U _ _

    এইটে স্যান-উদ্ধৃত সংস্কৃত টেক্সটায় কনফার্ম হচ্ছে না।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৫:১৪221603
  • ৮-৭-৭-৪ উইথ শেষ মাত্রায় বিরাম - এইরকম জানতাম। তবে ভুলও হতে পারে।
  • ছান্দসিক | ০২ এপ্রিল ২০১৪ ১৫:১২221602
  • সরি, ৮-৭-৭-৫ নয়, ৮-৮-৭-৫ হল মন্দাক্রান্তা।
  • ছান্দসিক | ০২ এপ্রিল ২০১৪ ১৫:১১221601
  • উফ মুখ না খুলিয়ে ছাড়বেন না দেখছি ! মন্দাক্রান্তা করে করে কানের পোকা মেরে দিল !

    এটা মাত্রাবৃত্ত ৭ মাত্রা। বাবরের প্রার্থনা-র মত। ৭-৭-৭-৫।

    ৮-৭-৭-৫ হলে মন্দাক্রান্তা বলে বোধয়, দাদুর বইতে আছে। সে সম্ভবতঃ কেবল সমোস্কিতেই ঠিকঠাক হয়, বাংলায় হয় না।
  • $ | ০২ এপ্রিল ২০১৪ ১৫:১০221600
  • পিঙ্গল বিহ্বল ব্যথিত নভতল টা মন্দাক্রান্তা ছিল। রুদ্ধদল মুক্তদল এর পোজিশন গুনে গুনে নাকি। সে পোজিশনের গল্পটা আবার সংস্কৃত টেক্সটা পড়লে ঘেঁটে যায়।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৫:০৪221599
  • এইটা কিন্তু মন্দাক্রান্তা
    মন্দাক্রান্তায় রচিলা কালিদাস কাব্য মেঘদূত চমৎকার
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৫:০১221598
  • '!' কে

    তর্ক করতে চাইছি না। এটাকে বলে নি বটে, যশোধরা রায়চৌধুরির একটি ঐ ছন্দের কবিতাকে বলেছিল কেউ। যশোধরার রিপোর্টিং।
  • @ | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৫৯221597
  • ওঃ। তাহলে ঠিকাছে।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৫৮221596
  • মেঘদূতে কোনও গল্পও নেই। যাত্রাপথের বর্ণনা। ওপর থেকে দেখা নগর পর্বত নদী। মাঝে মাঝে ভালো করে দেখবে বলে একটু নীচে দিয়ে যাওয়া।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৫৭221595
  • এটা কেউ মন্দাক্রান্তা বলেনি তো।
  • ! | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৫৫221594
  • সহসা মেঘ ওঠে ধূসর গিরিতটে প্রথমদিন এলো আষাঢ়ের
    এটা মন্দাক্রান্তা ছন্দ কে বলেছে? কোথায় লেখা আছে? যত্তসব।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৫১221593
  • মেঘদূত খুব কঠিন। হায় রঘুবংশ কেউ পড়ে না।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৪৮221591
  • চলন আলাদা হ্যাঁ।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৪৮221592
  • ওহো আমি ভাবলাম রূপসাগরে ডুব দিয়েছি আর রূপরসে ডুব দিনু আলাদা বুঝেছি কিনা জিগ্যেস করলেন।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৪৪221590
  • ১) আষাঢস্য প্রথমদিবসে মেঘমাশ্লিষ্টসানুং

    ২) সহসা মেঘ ওঠে ধূসর গিরিতটে প্রথমদিন এলো আষাঢ়ের

    মিলিয়ে দেখো।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৪৩221589
  • চলনটা তো আলাদা। এখন টেকনিকালিটি জানিনা ঃ-(
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩৬221587
  • বলো স্যান। না বললে আমি ছাড়ছি না।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩৬221588
  • মন্দাক্রান্তা নিয়ে বাংলার আধুনিক কবি মহলে প্রচুর ঝুটঝামেলা হয়েছিল বছর চার/ পাঁচ আগে।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩৩221586
  • থ্যাংকু থ্যাংকু :-)
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩২221584
  • এটাও পরিচিত লাগছে।

    স্যান একটা কথা জিগেস করি। দুটো ছন্দ যে আলাদা তা কি কানে শুনে বুঝছ? মোক্ষম সেই লাস্ট লাইনটির প্রসঙ্গে জিগাসা করছি।
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩২221585
  • রাত্তিরে পাঠিয়ে দেব
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:৩১221583
  • হ্যাঁ এই বইটাই। ছোট্টমত, নীল মলাট ছিল। কেসিদা, একটু পাঠিয়ে দেবেন প্লিজ।
  • kc | ০২ এপ্রিল ২০১৪ ১৪:২৮221581
  • স্যান, পাওয়া যাবে।
  • san | ০২ এপ্রিল ২০১৪ ১৪:২৮221582
  • সেটা আলাদা ম্যামিদি। এটা শক্তি ও আয়ান রশীদের অনুবাদ।


    কুবের অভিশাপে মহিমা গেলো খোয়া বিরহভার হল দূরূহ
    যক্ষ একাকি সে না-কাজ ফলদোষে পেলেন গুরু এই শাস্তি
    বসতি রামগিরি, যেখানে ছায়া দেয় নিবিড়নীল ঐ তরুগণ
    সেখানে ধারাজল পুন্য হয়ে আছে জনকতনয়ার স্পর্শে।


    হয়েছে কাঠিসার কান্তাবিরহিত খসেছে কঙ্কন কনকের
    অসহ কয়মাস কীভাবে কেটে গেল কামুক অনুমানে বুঝে নাও -
    সহসা মেঘ ওঠে ধূসর গিরিতটে প্রথমদিন এলো আষাঢ়ের-
    সেখানে ঝুকে আছে ক্রীড়ায় রত যূথ পতির গৌরব পাহাড়ে।


    কশ্চিত্ কান্তাবিরহগুরুণা স্বাধিকারাত্প্রমত্তঃ
    শাপেনাস্তঙ্গমিতমহিমা বর্ষভোগ্যেণ ভর্তুঃ।
    যক্ষশ্চক্রে জনকতনযাস্নানপুণ্যোদকেষু
    স্নিগ্ধচ্ছাযাতরুষু বসতিং রামগির্যাশ্রমেষু


    তস্মিন্নদ্রৌ কতিচিদবলাবিপ্রযুক্তঃ স কামী
    নীত্বা মাসান্ কনকবলযভ্রংশরিক্তপ্রকোষ্ঠঃ।
    আষাঢস্য প্র(শ)থমদিবসে মেঘমাশ্লিষ্টসানুং
    বপ্রক্রীডাপরিণতগজপ্রেক্ষণীযং দদর্শ

    ---- নেটে এইটুকু পেলাম। কিন্তু পুরো বইটা পাওয়া যাবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত