এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ০২ এপ্রিল ২০১৪ ১৯:৫৮221670
  • অগ্নিপুরাণে ছন্দ নিয়ে নানান ব্যাখ্যানা আছে। সেটাই কি ফাস' কম্পেন্ডিয়াম অন ছন্দো? বোধয়।

    যদিও ছন্দের ক্লাসিফিকেশন খুব পুরোনো। ঋগ্বেদের সব কটি সুক্তেই তিনটি ফ্যাক্ট মেনশনড হয়। কোনো দেবতার উদ্দেশ্যে। কোন ঋষি লিখেছেন। আর কোন ছন্দ।

    অনুষ্টুপ,ত্রিষ্টুপ,জগতী,গায়ত্রী এরকম চেনা নামের ছন্দ আছে। প্লাস আছে পুরুস্তাৎ জ্যোতি ছন্দ, পুরউষ্ণিক,উষ্ণিক এরকম কিছু অখ্যাত নামের ছন্দ।

    এগুলোর কোনো ব্যাখ্যা দিয়েছেন কেউ?
  • aka | ০২ এপ্রিল ২০১৪ ১৯:৫৩221669
  • ও ট্রেন ও ট্রেন, আমার প্রেম,
    আমার ট্রেন আগুন ধরায় না
    কিন্তু পোড়ায় অন্তরে, গভীরে,
    তাও আমি ভীষণ খুশী।

    ও ট্রেন ও ট্রেন, আমার প্রেম
    দুলছে কামরা, কি সুন্দর
    কনকাশনে দুলছে দ্যাখো

    ও ট্রেন ও ট্রেন, আমার প্রেম,
    আমার ট্রেন,
    তুমি চলতে থাকো,
    ও আমার প্রেম,
    তুমিই আমার প্রেম।

    (একটি মালয়েশিয়ান কবিতা, Keretapiku Sayang বা TRAIN MY LOVE ২০১৪ সনে লেখা, ঐ সনেই বঙ্গানুবাদ করেছেন এক বিখ্যাত কবি। )
  • /\ | ০২ এপ্রিল ২০১৪ ১৯:৫১221668

  • এই বই
  • /\ | ০২ এপ্রিল ২০১৪ ১৯:৪৫221667
  • দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, তাঁর "দি ইস্টার্ন ট্রেডিং কোম্পানী বুকস এণ্ড পাবলিকেশনস" (৬৪ এ, ধর্মতলা স্ট্রীট, কলকাতা ১৩), সেখান থেকে প্রকাশিত মূল রাশিয়ান ভাষা থেকে বাংলায় তর্জমা করা বিভিন্ন বই, ~ ১৯৫৭ সালে প্রকাশিত "নাজান্তা ও তার বন্ধুদের অভিযান" বইটি, আশেপাশের সময়ে, হীরেন্দ্রনাথ সান্যাল এর অনুবাদে অন্য বই বেরোচ্ছে, সংশোধন করছেন সুনীল ভট্টাচার্য, শৈলেশ চন্দ্র সেনগুপ্ত, (বইয়ের নাম Travels in and diaries of India & Burma / Ivan Pavlovich Minaev এর ডিটেলস চাই না) - এই সমস্ত মানুষদের সম্পর্কে কেউ জানেন? এই ইতিহাসটা সম্বন্ধে কেউ জানেন? একটু খোঁজ নেওয়া সম্ভব হবে? জানাতে পারেন?

    বিশেষ করে ল্যাদোষ দা একটু বাড়িতে খোঁজ নিতে পারবেন?
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৪ ১৯:৪১221666
  • মালয়েশিয়ান পরটা নিয়ে আলোচনাটা বেটার।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৮:৪৭221664
  • বাদ দাও। ইকনমিক্সই ভালো।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৮:৩১221663
  • পাই সেটা ছিল ডায়েরী টাইপ। জীবনে কিছুই ঘটে না আর। ডায়েরী ক্যা লিখেগা?
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৮:২৮221662
  • এগুলো বাংলা কবিতা। আধুনিক কালের কবিরা লেখেন (প্রডাক্ট ডিফারেনশিয়েশন)। মন্দাক্রান্তা সেন লিখেছেন। শ্রীজাতর ও তবলা বাজানোর শখ আছে।
  • pi | ০২ এপ্রিল ২০১৪ ১৮:২৪221660
  • হ্যাঁ, ম্যামিদি, লেখো। একটা টই খুলে লেখো বরং। একটা টই খুলেছিলেও না ? কী যেন নাম ছিল ?
  • b | ০২ এপ্রিল ২০১৪ ১৮:২৪221661
  • মন্দাক্রান্তায় হ্রস্ব/দীর্ঘস্বরের কম্বিনেশনের একটা ব্যপার আছে তো।
  • নিশ্চয়ই | ০২ এপ্রিল ২০১৪ ১৮:২২221659
  • মালয়েশিয়ান কবিতা নিয়ে আলোচনা হবে। এত বড় একটা প্লেন গায়েব হয়ে গেল এতগুলো প্রাণ নিয়ে, এ নিয়ে সেদেশের কবি-রা কি চুপ করে থাকতে পারেন? অবশ্য ওঁয়াদের ব্যাপার, বলা যায় না।

    এমেমদি, সংস্কৃতে সব ছন্দের - অনুষ্টুপ, ত্রিষ্টুভ যত যা আছে সবের উদাঃ ও টীকাসহ ব্যাখ্যা চাই।
  • Abhyu | ০২ এপ্রিল ২০১৪ ১৮:১৬221658
  • বাবারে! আগে হত বাঙালী কবিতা, এখন আপনারা একেবারে সংস্কৃত কবিতা নিয়ে পড়েছেন। কবে এসে দেখব মালয়েশিয়ান কবিতা নিয়ে আলোচনা হচ্ছে।
  • এমেম | ০২ এপ্রিল ২০১৪ ১৮:১৪221657
  • দুয়ারে দাঁড়িয়ে শালবন তার সাথেই ঘর ছাড়ছি আজ
    এটা 'মালিনী' ছন্দ। চেক করলাম।
  • pi | ০২ এপ্রিল ২০১৪ ১৮:০৩221656
  • ছবিগুলো দেখতে পেলাম না। তবে হ্যাঁ, বৃষ্টির মধ্যে এবং এই বই।
    আলপনা ঘোষ পড়ে জানাবো।
  • =+- | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৫৮221655
  • প্রতিক্ষণ গল্প সংকলন ১৯৮৩-১৯৯৩
    সূচীপত্র



    এই বই তো?
  • -=_ | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৫৪221654
  • http://djvu.org/resources/
    যে কোনো একটা ডিজেভিউ ভিউয়ার ইন্সটল করতে হবে
  • একক | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৪৩221651
  • কোনকালে খুলেছিলুম বলে মনে হয় কিন্তু খোলে না, তাই ওই নাম :)
  • pi | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৪২221650
  • প্রতিক্ষণে ওঁর একটা গল্প পড়ে বেশ ভালো লাগলো। তাই খুঁজছিলাম, আরো এরকম আছে কিনা।
  • সিকি | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৪১221649
  • djvu ফাইল ক্যামনে খোলে?
  • +-_ | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৩৯221648
  • রবার্ট ফ্রস্টের :

    গোলাপ শুধুই গোলাপ
    যুগযুগ ধরে সে ছিল শুধুই গোলাপ।
    যদিও অধুনা প্রচলিত আছে তত্ত্ব :
    আপেলেও পুরোদস্তুর গোলাপত্ব,
    নাসপাতি্-সেও গোলাপ, এবং কুল্-
    অনুমান করি, বনেছে গোলাপফুল।
    তারও পরে যদি কোনোখানে কেউ আর
    হতে চায় ফের গোলাপের দাবিদার্-
    সে জানে প্রেমিক। তুমি অবশ্য আছো
    গোলাপ, এবং চিরকাল ধরে গোলাপ হয়েই বাঁচো।

    অনুবাদ : শিবশম্ভু পাল
  • _+ | ০২ এপ্রিল ২০১৪ ১৭:৩১221647

  • কল্পলতাঃ প্রসঙ্গ রবীন্দ্রসংগীত; সম্পাদনা — অমিতেশ সরকার; একুশে, জুলাই ২০১২,

    এতে একটা প্রবন্ধ আছে।

    "শিবশম্ভু পাল রবীন্দ্রনাথের গান নিয়ে তেমন কোনো অন্তর্লীন আলোচনা করেননি, গানের কাঠামো বা শৈল্পিক উৎকর্ষ বিষয়েও কিছু বলেননি, কিন্তু তাঁর কিশোরকাল থেকে পরিণত বয়স পর্যন্ত দীর্ঘ সময়ে কীভাবে তিনি পেয়েছেন রবীন্দ্রনাথের গানকে, শ্রেষ্ঠ শিল্পীরা কীভাবে তাঁর গান শোনার অভ্যাসকে তৈরি করে দিয়েছেন তার একটা চমৎকার ব্যাখ্যান পাওয়া যায় তাঁর রচনাটিতে। " - 'কল্পলতা' ও রবীন্দ্রনাথ (সুভাষ ভট্টাচার্য )

    [ ২৪ জুন সন্ধে ৬ টায় জীবনানন্দ সভাঘরে ‘একুশে’ প্রকাশ করবে কল্পলতাঃ প্রসঙ্গ রবীন্দ্রসংগীত নামক একটি সংকলন-গ্রন্থ। তাতে রবীন্দ্রসংগীত বিষয়ক প্রবন্ধ ছাড়াও থাকবে কিছু ব্যক্তিগত গদ্য, রবীন্দ্রসংগীতের অভিঘাতে রচিত কিছু কবিতা, ছবি আর ছোটগল্প। এই উপলক্ষে সে দিন শোনা যাবে গান ও কবিতাও। সিডি আর বই দু’টিই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করবেন আঁকিয়ে-লিখিয়ে হিরণ মিত্র।] (কলকাতার কড়চা, কলকাতা, ১৮ জুন ২০১২)
  • pi | ০২ এপ্রিল ২০১৪ ১৭:০৯221644
  • কারো কাছে শিবশম্ভু পালের লেখাপত্তর কিছু আছে ?
  • +- | ০২ এপ্রিল ২০১৪ ১৬:৫৭221643
  • একক, তিনিই হলে অনিশ্চয়দা ডিটেলস জানবেন তাঁর সম্পর্কে।
  • রোবু | ০২ এপ্রিল ২০১৪ ১৬:১৯221642
  • হাতিবাগানে টোল আছে এখনো। তিনটে, পাশাপাশি।

    কেসিদা, বইটা আমাকে পাঠাবেন, আমার কাছে শক্তি-র অনুবাদ কয়েকটা অংশ আছে, পুরোটা নেই। হার্ড কপি। চটি সাইজের। দেজ বোধ হয়।
  • সে | ০২ এপ্রিল ২০১৪ ১৬:১৫221640
  • হাতিবাগানের টোল উঠে গিয়েছে নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত