এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 190.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৩518121
  • রাজদীপকে বললাম।
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:১৪518122
  • অপ্পনকেই দেওয়া হইল ;-)
  • cb | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৬518124
  • সু শে ?
  • siki | 96.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:৩৬518123
  • নেহাত আমি টাইমে টই চেক করি নি তাই। ওটা আমিও পারতাম। দিল্লি বইমেলায় শুরুতে তো ওদের স্টলেই গুরুচন্ডালির বই রাখা হয়েছিল। সেখানে গিয়ে সুব্রত মুখার্জির টাকের ছবি তুলে এলাম।
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৫:৪৯518125
  • ইয়েস সি বি !
  • Hatem | 24.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪৮518126
  • সু শে টা আবার কে বা কী?
  • PT | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৩518127
  • ২৪ ঘন্টার আলোচনাচক্রে এক শুধাংশু বাবুর নাম উল্লেখিত হল যার বাড়ি থেকে রাত ১১ টার সময় সবিতেন্দ্রনাথ বাবুকে পুলিশ ফোন করে বইয়ের কপি জোগাতে বলে। ঐ আলোচনাতে পত্র ভারতীর ত্রিদিব চাটুজ্জে জানালেন যে বইটি "উস্কানিমূলক।" কিছুক্ষণ বাদে বোঝা গেল যে সবিতেন্দ্রনাথের সঙ্গে শুধাংশু বা ত্রিদিবের সম্পর্ক মোটেই ভাল নয়। সবিতেন্দ্রনাথ বললেন যে এটা অন্য প্রকাশকদের "চক্রান্ত" আর ত্রিদিব জানালেন যে সবিতেন্দ্রনাথের আলঝাইমার বা অন্য কোন "মাথার রোগ" হয়েছে!!
  • j | 230.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৮518128
  • এই ত্রিদিব এক্কালে বুদ্ধবাবুর এক নম্বর চ্যালা ছিল
  • aranya | 154.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ২১:২১518131
  • নজরুল বাবু দিদি-র সমালোচনা করেছেন, এইবার ব্যাপারটা কিলিয়ার হল। পোতিদিনে লিখেছিল, বইটায় নাকি হিন্দু মনীষী-দের অনেক গালাগাল দেওয়া হয়েছে ইঃ।

    সর্বশিক্ষার ফাণ্ড নয়্ছয় করার মত নির্লজ্জ কাজ উনি আগেও করেছেন, ভবিষ্যতেও করবেন।

    গত সোয়া এক বছরে যা যা অন্যায় করেছেন, আমাদের চোখে যেগুলো স্বৈরাচারী, ফ্যাসিস্ট কাজ, গ্রামের বিস্তীর্ণ ভোটব্যাঙ্কে সেগুলো ম্যাটার করে বলে মনে হয় না। পঞ্চায়েত নির্বাচনে গ্রামের পালস বোঝা যাবে।
  • গান্ধী | 213.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ২২:১৮518132
  • "নজরুল বাবু দিদি-র সমালোচনা করেছেন, এইবার ব্যাপারটা কিলিয়ার হল। পোতিদিনে লিখেছিল, বইটায় নাকি হিন্দু মনীষী-দের অনেক গালাগাল দেওয়া হয়েছে ইঃ।"

    শুধু কি মমতাই পরস্পর বিরোধী মন্তব্য করে?? অরণ্যদা একটা প্যারার মধ্যেই একই কাজ করে বসে আছেন। পোতিদিন তো ঠিকই লিখেছে, "হিন্দু মনীষী" ই তো ??? সুদীপ বন্ধ্যো তো কবেই বলে দিয়েছেন "আগের প্রজন্মে বাঙালী পেয়েছিল বিবেকানন্দকে, আর এই প্রজন্ম দিদিকে"
  • aranya | 154.*.*.* | ০৫ সেপ্টেম্বর ২০১২ ২২:২৫518133
  • গান্ধী :-)। দিদি বোধহয় নিজেকে "হিন্দু মনীষী" ভাবেন না, জাস্ট 'মনীষী' ভাবেন।

    পোতিদিনে কু ঘো এও বলেচেন - বাংলার অন্তত ৯৫% মানুষ এখন দিদি-র সমর্থক। সারা ভারতে উনি-ই জনপ্রিয়তম নেত্রী ইঃ। সেই যে আর্টিকল-টায় লিখেচিলেন এখন লোকসভা নির্বাচন হলে তিনো ৪১ টা সীট পাবে, আর সিপিএম ১ টা, সেটাতে ছিল।
  • cb | 121.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:০৪518134
  • সেই একটা সিট হল দীপা ঘাসবুন্সির রায়্গন্জ ......:P

    এক ঢিলে দুই পাখি
  • lcm | 34.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৫518135
  • ৯৫% !!!!
    ভোটই তো দিয়েছিল বোধহয় ৭০-৮০%, তার মধ্যে বোধহয় ৪৮-৫০ % ভোট দেয় তৃণমূল-কে। এগজ্যাক্ট পার্সেন্টেজ মনে নেই।
    কোন হিসেবে ৯৫% হল।
  • Ishan | 60.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৩৮518136
  • যারা ভোট দেয়নি তারা সব্বাই তৃণমূল। যারা বিপক্ষে দিয়েছে, তাদের প্রক্সি পড়েছে। যাদের প্রক্সি পড়েনি তারা ভুল করে দিয়েছে। বাকি রইল সিপিএমে ক্যান্ডিটেট, নেতা, কর্মীরা। তারা ৫%। মিলল?
  • lcm | 34.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৪৭518137
  • হে হে, মিলেছে।
    আচ্ছা, এই নজরুল ইসলাম কি পুলিশ অফিসার।
  • Hatem | 131.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫০518138
  • রীতিমত গপ্পের মত পুলিশ অফিসার।

    তাকে আবার মোম্‌ টাডি ডি হাত ধরে রেলে নিয়ে গেসলেন, আবার সরকারে এসে আইজি নাকি ডিজি বানিয়ে নিয়ে এসেছিলেন। সেই লোকে সমালোচনা করবে সেটা হজম হয় নাই।

    কিন্তু রাইভাল পাবলিকেশনটা কোনটা আর সু শে কে বা কী সেইটা বুঝিনি।
  • j | 230.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ০৯:৫৬518139
  • দেজ

    সুধাংশু শেখর দে
  • aranya | 154.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১২ ২১:২৭518140
  • নজরুলের বইটা হাতে পাই নি। জে-র লিঙ্ক থেকে রিভিউ-টা পড়ে একটা খটকা লাগল। কটা পাতার অংশবিশেষ তুলে দিয়েছে, তার মধ্যে বেশ কবার ব্রাম্ভন-বৈদ্য-কায়স্থ (হিন্দু উচ্চবর্ণ)-এর উল্লেখ, নিন্দার্থে। যেমন, নিচের লাইনটা -

    'Brahmin-Baidya-Kayasthas [Hindu upper castes] do not want Muslim children to be educated under a modern system and compete for jobs with monthly salaries of 250,000 rupees. They want Muslims to concentrate more on reading namaz, performing roza and sending their children to the madrasas so that they produce more and more imams or madrasa employees, earn 2,000 to 3,000 rupees in salary and live unfed or half-fed. .'

    অন্য রাজ্যের কথা জানি না, কিন্তু পঃ বঙ্গে উচ্চ বর্ণের লোকেরা মুসলিমদের বিরুদ্ধে এমন কোন চক্রান্ত করেছে বলে জানতাম না। অব্শ্য এগুলো যদি শুধু দিদি-র পপুলিস্ট মুভগুলোর প্রসঙ্গে বলা হয়ে থাকে, তবে আলাদা ক্থা।
  • quark | 24.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১১:২৭518143
  • কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল sanction হওয়া প্ল্যান মাফিক বাড়ি না বানিয়ে irregularity হ'লে কলকাতা পুরসভাকে জরিমানা দিয়ে সেটাকে "regularise" করা যাবে - অর্থাৎ অন্যায় করলে তার শাস্তির বদলে অন্যায়টাকে "ন্যায়" বানিয়ে নেওয়া যাবে, জরিমানা দিয়ে।

    কাল আবার শুনলাম খুন, ধর্ষণ, নারী নির্যাতন হ'লে ক্ষতিপূরণ দেওয়া হবে - অর্থাৎ এখানেও যাতে এসব না হয় সেদিকে নজর না দিয়ে, অথবা হ'লে অন্যায়কারীকে শাস্তি দেওয়ার কথা না ব'লে ক্ষতিপূরণ দিয়ে দায় সারা।

    যাক, রাম রাজত্ব যখন এসেই গেছে, সোনার বাংলা এখন কোন পথে আসে সেটাই দেখার।
  • PT | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫০518144
  • অবিভক্ত বাংলাতে বেশীরভাগ মুসলমানই ধর্মান্তরিত হয়েছেন নিম্নবর্গ থেকে। এবং এর একটা প্রধানতম কারণ নিম্নবর্গদের বিরুদ্ধে বেশীরভাগ উচ্চবর্গের (পড়ুনঃ বাহ্মণ-বৈদ্য-কায়স্থ) মানুষদের আর্থ-সামাজিক অবস্থান। এই সব ঘটনার এতদিন পরেও এখনও যদি ক্ষমতাসীন উচ্চবর্গের মানুষেরা মুল স্রোতের শিক্ষাব্যবস্থার সঙ্গে মুসলমানদের যোগাযোগ না করিয়ে দেন তাহলে একটা প্রশ্ন তো রয়েই যায় যে মাসিক ২৫০০ টাকার বিনিময়ে একটি জনগোষ্ঠীর ভোট কেনার পাকা বন্দোবস্ত হল কিনা? তার চাইতেও বড় কথা তৃণব্যথী বুদ্ধিজীবিদের প্রায় সবাই ঐ বাহ্মণ-বৈদ্য-কায়স্থদের মধ্যে থেকেই এসেছেন আর এই ন্যক্কারজনক স্বার্থান্বেষী কাজকম্ম দেখেও চুপ করে আছেন। নজরুলের এই বই ছাপানোর আগেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তঃ The Supreme Court on Tuesday directed the Union government to gradually reduce and abolish Haj subsidy in 10 years and invest the amount - averaging over Rs 650 crore a year for last five years - in education and other measures for social development of the minority community. http://articles.timesofindia.indiatimes.com/2012-05-09/india/31641005_1_prime-minister-s-goodwill-delegation-haj-subsidy-haj-pilgrimage। তাহলে এবঙ্গে আর নতুন করে ইমামভাতা, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি চালু করার দরকার কি?
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৫:৫৬518145
  • Statement against police attack on Nazrul Islam’s book

    September 5, 2012
    Released by APDR
    (courtesy: SANHATI, http://sanhati.com/articles/5519/)

    Please find attached the original statement (in Bengali)

    In recent times in West Bengal, there has been a continuous attack by the State on the right to freely express one’s own opinion. Freedom of expression is our democratic and constitutional right, even if such expressions are in opposition to traditional beliefs or to government’s opinions. The recent illegal police attack on Nazrul Islam’s book is one such example. That in a civilized country, such police attacks can be brought to bear upon a book which has not even been banned, is unimaginable to us.

    We are against any attack on the freedom of expression. During the rule of the earlier Left Front government, we have opposed and condemned any such attack. Even now, we are condemning and protesting against all kinds of attacks, including that by the police, on Nazrul Islam’s book. At the same time, we are demanding that the chief minister Mamata Banerjee should remember her pre-election promise of restoring democracy and work towards implementing that.

    Mahasweta Devi Sunanda Sanyal Kabir Suman
    Tarun Sanyal Kaushik Sen Gautam Bhadra Nabarun Bhattacharya Pratul Mukhopadhyay
    Dipankar Chakraborty Sabyasachi Deb
    Raghab Bandypadhyay Suvendu Dasgupta
    Sachchidananda Banerjee Naba Dutta
    Miratun Nahar Jaya Mitra Meher Engineer
    Dr. Punyabrata Gun Dipanjan Rai Chaudhuri
    Amitadyuti Kumar Bolan Gangyopadhay
    Gautam Sen Kumar Rana Dilip Chakraborty
    Nilanjan Dutta Saswati Ghosh Amit Bhattacharya
    Chandana Mitra Pranab De Bipul Chakraborty
    Subhashish Mukhopadhyay Dipankar Das
    Sumit Chaudhuri Ashok Chattopadhay Premanshu Dasgupta Anusree Chakraborty Tapas Chakraborty Debprasad Raychaudhuri
    Achintya Sural Amit Dasgupta Dhiraj Sengupta

    On this issue, Sankha Ghosh says - “It is unthinkable that the police can make such an attack on a book which has not been banned. For the good of the State, the government should stop these activities immediately.”
  • PT | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:২৯518146
  • "During the rule of the earlier Left Front government, we have opposed and condemned any such attack."

    এই লাইনটা জুড়ে দেওয়ার কারণটা কি? অগ্রিম ক্ষমা প্রার্থনা?
  • প্পন | 126.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৩৬518147
  • না, জেনেগান যাতে বলতে না পারে ওঁয়ারা একচোখোমি আর দ্বিচারিতা দুটোই করেন।
  • cb | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪০518148
  • During the rule of the earlier Left Front government, we have opposed and condemned any such attack. Even now, we are condemning and protesting against all kinds of attacks, including that by the police

    বড় করুণ শোনাচ্ছে
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৪১518149
  • ঐ আরকি তসলিমার কথাটা মনে করিয়ে দেওয়া। কারন নজরুলের বিষয়টি নিয়ে তসলিমাও হাজির কিনা।
    যারা সেদিন তসলিমার বই ব্যান করতে লাফালাফি করেছেলেন। তসলিমাকে মৌলবাদীদের পায়ে মাথা ঠেকিয়ে বাংলা ছাড়া করেছিলেন তাদের অনেকেই আবার নজরুলের জন্য কাঁদিয়া আকুল, কি না তাই..................
    এপিডিআর ক্ষমতাশালীদের বিরুদ্ধে লড়তো-লড়ছে-লড়বে ঃ-))
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫২518150
  • মজার কথা হলো সেবারও (দ্বিখন্ডিত ও তসলিমা বহিষ্কার কান্ডো) বাম সরকার যে যুক্তি দিয়েছিলো - এই লেখা ও ব্যক্তির কারনে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির উদ্ভব হচ্ছে, এবার (নজরুল) তৃণ সরকারও একই যুক্তি দিচ্ছে। বাহাবা।
  • Hatem | 24.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৬:৫৫518151
  • তসলিমার ক্ষেত্রে অবিশ্যি কতগুলো পাঁঠা (তাও আবার জাভেদ খানের পাঁঠা) রাস্তায় গোলমাল পাকিয়েছিলো। নজরুলের ক্ষেত্রে সেসব কিছু হয়নি। যদিও সেই পাঁঠাগুলোর গোলমালের ভয়ে তসলিমাকে না খেদিয়ে পাঁঠার মাংস বানালে কাজে দিত।
  • কল্লোল | 230.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০০518153
  • ও ব্বাব্বা ভোটু কমে যাব্বে যে............
    ক্ষী ক্ষরুণ..............................
  • নেতাই | 131.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১২ ১৭:০৬518154
  • তসলিমাকে পশ্চিমবঙ্গে থাকতে দিতে বামফ্রন্ট সরকারের নীতিগত ভাবে কোন অসুবিধা তো ছিলোনা। তসলিমা থাকছিলেন ই। কিন্তু তার জন্যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতির সৃষ্ট হয়েছিলো এটাও ঘটনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন