এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Pi | ২৭ মার্চ ২০১৭ ১৯:১১711695
  • কেন।সানিউর রহমান ও তো তাই।
  • Shib Mohammed SebastiarPillai | ২৭ মার্চ ২০১৭ ১৯:২৬711696
  • সেকুলার কে ? এককবাবু লিখেছেনে রাষ্ট্রধর্ম না থাকলে সেই সেকুলার। কথাটা মন্দ নয়। গভর্নমেন্ট আর ধর্ম আলাদা থাকলেই সংজ্ঞামত সে দেশ সেকুলার। যদিও কোন ডেফিনিটিভ সংজ্ঞা নেই, তবু ওই ভাসা ভাসা সংজ্ঞা দিয়েও কি আমাদের দেশের মিনিস্টারদের কে সেকুলার বলা যায় ? বিজেপি বা মুসলিম লীগ পার্টিগুলো কি ভোটে দাঁড়াতে পারে? যোগী বা ওয়াইসি রা এম পি হয়ে যেসব বক্তব্য পেশ করতে পারেন সেগুলো কি সেকুলারিজম? সেকুলারিজম এর বেসিকটাও আমাদের দেশে রক্ষা হয়না তো বাকি আলোচনা করে লাভ কি ?

    এর পরের প্রশ্ন সংবিধান কি সেকুলার ? হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রেই। যদিও গুনীজনেরা বলেন বীফ ব্যান (Art. 48), পার্সোনাল ল (violates Art 44), HUF law, এগুলো নাকি সেকুলার নয়। কিন্তু এগুলো সেকুলার না হয়েও দেশটা সেকুলার হতে পারতো। হয়নি। প্রধান কারণ হল ভোট ব্যাঙ্ক। সব পার্টি ই আদতে ধর্মীয় সুড়সুড়ি বজায় রাখতে চায়।

    তসলীমা কিন্তু সেকুলারিজম এর সঙ্গে জড়িত নন। ওনার প্রব্লেমটা আরো বড়। ফ্রীডম অফ এক্সস্প্রেশান। উনি যেটা চাইছেন সেটা আমাদের দেশে নেই। উনি তো IPC act 153 and 295 A, দ্বারা অভিযুক্ত হতেই পারেন। সরকারের দায় আছে অণার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার যতদিন এই ল' গুলো আছে। এগুলোর বিরুদ্ধে আগে ব্যাবস্থা নিতে হবে জনগণকে।

    শেষে আর একটা প্রশ্ন। আমাদের দেশ কি ডেমোক্রাসি ? যে দেশে এমারজেন্সী হয় বা বিনায়ক সেন, কানহাইয়া কুমারদের দেশদ্রোহীতার অভিযোগে লকাপে নির্যাতন হয় সে দেশ কি ডেমোক্রাসি ?
  • PT | ২৭ মার্চ ২০১৭ ১৯:৩২711697
  • "পবতে তসলিমাকে ফেরাতে গেলে বিষয়টা প্রশাসনিক স্তরে হতে হবে।"
    হয়্ত। কিন্তু বুজীরা কেন রাস্তায় নেমে চাপ সৃষ্টি করছে না? তারা তো আগের সরকারের সময়ে দিনের পর দিন কিলো কিলো মোমবাতি পুড়িয়েছে রাস্তায় নেমে।
    নাকি তারা নয়নের মণির মত এই সরকারকে রক্ষা করছে-কোন সমস্যার সৃষ্টি করতে চায় না?
  • ইসস | ২৭ মার্চ ২০১৭ ১৯:৪৯711698
  • বুজিগুলো এত্ত বজ্জাত যে বলবার নয়। ব্রিটিশ পার্লিয়ামেন্টের উচিত ওদের বাল্টিস্তানে পাঠানোর জন্য পিটিশন লেখা।
  • কল্লোল | ২৮ মার্চ ২০১৭ ১৩:৫৫711699
  • করেছে তো। দুই আমলেই করেছে। কিন্তু বাম ও তিনো দুই সরকারই সে দাবী নাকচ করে দিয়েছে। এ ব্যাপারে তফাৎ নাই। ভোটে জিততে হবে তো।
  • PT | ২৮ মার্চ ২০১৭ ১৫:৪২711700
  • "করেছে তো।"
    গত ৬ বছরে? দু একটা এরকম মিছিলের কথা ঝ্ক্কাস করে মনে করিয়ে দাও দেখি!!
  • কল্লোল | ২৯ মার্চ ২০১৭ ০৭:৩৪711701
  • হয়নি। য্খন বিষয়টা টাটকা ছিলো তখন তো করেইছে। ২০১১র পর মমতার কাছে ডেপুটেশনও দিয়েছে। নোনাডাঙ্গার ঘটনার আগেই। তখন মমতা টালবাহানা করে এড়িয়ে গেছে।
    এবিষয়ে তফাৎ বিশেষ নেই বামে আর তিনোতে।
  • PT | ২৯ মার্চ ২০১৭ ০৯:০৩711702
  • আর কত চেষ্টা করে যাবে কল্লোলদা?
    মোমবাত্তিওয়ালারা যা করার বাম আমলেই করেছে। এ আমলে সব বুজীদের মেরুদন্ড জমা আছে নবান্নে। কারো বিন্দুমাত্র সাহস নেই তসলিমাকে ফেরানোর দাবীতে রাস্তায় নামার।
  • sm | ২৯ মার্চ ২০১৭ ১৮:৫০711703
  • বামেদের সাহস আছে বটেক।তারা একবার নবান্ন ঘেরাও এর কথা ভেবেছিলো বটে!কিন্তু তারপর যে কি হলো।
  • s | ৩০ মার্চ ২০১৭ ০৫:৪৭711706
  • এই যে পিটিদা। এই বলটা কিভাবে খেলবেন দেখুন।
    http://www.tripurainfoway.com/news-details/TN/80592/tripura-govt-lost-10-323-teachers-case-supreme-court-cancels-all-teachers-jobs-after-december-31st-2017-opposition-demands-manik-sarkar-rsquo-s-resignation.html

    AGARTALA, March 29 (TIWN): Tripura Govt lost the illegally appointed 10,323 teachers case on Wednesday at the Supreme Court. Manik Sarkar led CPI-M Govt’s biggest face loss caused due to Chief Minister’s arrogance in accepting Tripura High Court’s May 7,2014 verdict in cancelling 10323 illegally appointed teacher jobs.SC divisional bench chaired by Justice Adharsha Kumar Goel and Uday Umesh Lalit heard a petition filed by advocate Salman Khurshid. Supreme Court ordered for further TET Examination within 31st December, 2017 for all the teachers who lost their jobs,said the Law Secretary Datamohon Jamatia. But Education Minister cum Law Minister Tapan Chakraborty has TURNED OFF his mobile out of frustration and escaping to wrath of masses. On Govt side, there was Advocate P P Rao and on behalf of 10,323 Lawyer Rajib Dhaon and J P Kamad were present. Reportedly, in total 10,323 teachers' jobs were cancelled by Tripura High Court in 2014 on May 7 after spotting irregularities in the recruitment process following a section of deprived qualified youths for the posts.
  • PT | ৩০ মার্চ ২০১৭ ০৭:৩৬711707
  • খেলা খেলির কিছু নেই।
    কোর্টে গেছে যখন মামলা তখন কোর্ট থাপ্পর মারলে চুপ করে মানতে হবে সরকারকে।
  • sm | ৩০ মার্চ ২০১৭ ১০:৫৬711708
  • একটু প্রতিবাদে যাবেন না? নিদেন দু একটা বিশ্লেষণ মূলক পোস্ট।
    হাজার হোক ওখানে বামেদের সরকার!
    একটু আত্ম সমালোচনা হবে না? কোর্ট তো থাপ্পড় মারবেই।
  • a | ৩০ মার্চ ২০১৭ ১১:০০711709
  • বিকাশ রঞ্জন কোনো কেস করবে না। :))
  • r2h | ৩০ মার্চ ২০১৭ ১৭:০৩711710
  • বাজে হলো.... ত্রিপুরায় সিপিএম কোনরকম কেস খেলে তৎক্ষণাৎ বিজেপির পোয়াবারো।

    সমালোচনা, আত্মসমালোচনা সবই হয়তো, হয়তো কেন, নিশ্চয় হওয়া উচিত, কিন্তু যা বাজার তাতে সবই বিজেপির পক্ষে যাবে।
  • Atoz | ৩১ মার্চ ২০১৭ ০৪:৪০711711
  • নৈরাজ্যদা, নৈরাজ্যদা গো, এ কী দেখিলাম? সেই বিতর্কিত লেখিকা ফেবুতে লিখেছেন," কলকাতার আঁতেলদের কথা শুনলে মেজাজ খিঁচড়ে যায়। "
    ঃ-)
  • কল্লোল | ৩১ মার্চ ২০১৭ ০৫:৫৫711712
  • ঠিক। পোস্ন হলো, কলকাতার আঁতেল বলতে কবি কি বুঝিয়েছেন?
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ০৬:০০711713
  • এটা কি তসলিমা নাসরিন বলেছেন? নাম না বললে বোঝা মুশকিল, অন্য কেউও হতে পারেন; তবে তসলিমা নাসরিন হলে তো অস্বাভাবিক কিছু নয়, আগেও তো বলেছেন। কলকাতার কিছু শিল্পী সাহিত্যিকের সঙ্গে অসদ্ভাব আছে তো পড়েছি, তাছাড়া সেই গোলমাল, বই ব্যান এইগুলো।
  • PT | ৩১ মার্চ ২০১৭ ০৬:৩১711714
  • মৌলবাদী প্রগতিশীলতা?
  • Du | ৩১ মার্চ ২০১৭ ০৯:২০711715
  • মমতা হলে বলে দিত কোর্ট গঠনমূলক রায় দিয়েছে টিভি দর্শকরা বুঝতেই পারতো না যে কোর্ট থাপ্পড় দিয়েছে।
  • PT | ৩১ মার্চ ২০১৭ ০৯:২৮711717
  • "`কলকাতার আঁতেল বলতে কবি কি বুঝিয়েছেন" সেটা কল্লোলদা বুঝতে না পারলে (চাইলে?) এই চিঠিটা কি তার খানিকটা আভাস দিতে পারে?

    "`তাই আজকের পশ্চিমবঙ্গে কুশল দেবনাথ-সহ ভাঙড়ের একাধিক গণতান্ত্রিক কর্মীর গ্রেফতার প্রত্যাশিত— প্রশাসন তো বজায় রাখতে হবে। শুধু আমাদের মতো ছাপোষা মধ্যবিত্ত নিধিরামদের মাঝে একটু অস্বস্তি হয়, ভয়ও ধরে। এই প্রশাসনিকতার নাটবল্টু তো আমরাই, আমাদের অনেকেই তো এই প্রশাসনিকতার কর্পোরেট ও কুহকী মায়ার শিকার। বিপুল জনাদেশে আমরাও সায় দিই, কেবল ছোট একটু ‘না’ বলার সাহসটুকু মনে বা কাজে জুগিয়ে উঠতে পারি না। একেবারে একলা চলা শেখাটা বড় শক্ত। অথচ ওই শেখার ইচ্ছেটা না থাকলে সংখ্যাগুরুর গণতান্ত্রিক স্বেচ্ছাচার বা একক নেত্রীর জনমোহিনী স্বৈরতন্ত্রের কাছে নাগরিক হিসাবে নিঃশর্তে নতজানু হওয়া ছাড়া গত্যন্তর থাকে না।"
    http://www.anandabazar.com/editorial/letters-to-the-editor-1.589135?ref=editorial-new-stry#
  • কল্লোল | ৩১ মার্চ ২০১৭ ১৫:১১711718
  • এই চিঠিটি যাঁর ও যার/যআদের জন্য লেখা, সেই গৌতম ভদ্র ও কুশল এরা সকলেই আমার বহুদিনের সাথী। ২০১১তে সিপিএম যাক - এই আওয়াজ তারাও আমার সাথেই তুলেছিলেন।
    আশা করি পিটি এবার থেকে "বুজিদের মাথা তোনোদের পায়ে বাঁধা" গোছের সার্বিক অসত্য বলার আগে নিজেকে এট্টু কানমলা দেবে।
    প্রসঙ্গতঃ কুশলের মামলায় আরও বেশ কয়েকজনকে যুক্ত করেছে পুলিশ জামিন-অযোগ্য ধারায়, তার মধ্যে একজনের নাম সুজাত ভদ্র।
    কি আর করা - এদের সবারই কুত্তা লগ্নে জম্মো।
    তসলিমা কান্ডে "মহাসাহিত্যিক" ও বামেদের ভরসার মানুষ সুনীল গাঙ্গুলীর ভূমিকা হগলেই জানেন। সেদিন মন্দা বা শ্রীজাত তসলিমা কান্ডের প্রতিবাদ করেছিলেন কি না মনে নেই। যদি নাও করে থাকেন, তাহলেও আজ ওনাদের সাথে যা যা হচ্ছে পুরোটাই নিন্দাজনক।
  • PT | ৩১ মার্চ ২০১৭ ১৬:৪০711719
  • তিষ্ঠ, তিষ্ঠ ক্ষণকাল কল্লোলদা!!

    আমি লিখেছিঃ "এ আমলে সব বুজীদের মেরুদন্ড জমা আছে নবান্নে।"
    আর তিনি লিখছেনঃ "একেবারে একলা চলা শেখাটা বড় শক্ত। অথচ ওই শেখার ইচ্ছেটা না থাকলে সংখ্যাগুরুর গণতান্ত্রিক স্বেচ্ছাচার বা একক নেত্রীর জনমোহিনী স্বৈরতন্ত্রের কাছে নাগরিক হিসাবে নিঃশর্তে নতজানু হওয়া ছাড়া গত্যন্তর থাকে না।"
    অর্থাৎ কিনা প্রায় সবাই/অনেকেই/কেউ-কেউ "নতজানু" হয়ে আছে?

    নাকি আমি আর তুমি বিভিন্ন রকমের বাংলায় কথা চালাচ্ছি? আরো আশ্চয্যির কথাঃ হঠাৎ প্রয়াত সুনীলের নাম তুলে আনলে কিন্তু জলজ্যান্ত পোতুলের নামটা বাদ চলে গেল কেন?

    আর তুমি যার হয়ে হাওয়ার লাঠি ঘোরাচ্ছ, তিনি এই রকমটি ভাবছেনঃ "I had expected that the situation in West Bengal will change after Mamata came to power. But I was wrong. I found her harsher than the earlier Left Front government,"
    http://www.deccanchronicle.com/nation/in-other-news/230117/mamata-banerjee-harsher-than-the-left-in-my-case-author-taslima-nasreen.html
  • কল্লোল | ৩১ মার্চ ২০১৭ ১৭:১১711720
  • তসলিমার নিজের ভাবনার দায় একান্তই তার। আমি তখনও বলেচিলাম, এখনও বলছি, সিপিএম হঠনোর প্রয়োজন ছিলো। বিকল্প ছিলো না, তাই মমতা। এতে অবস্থার বিশাল পরিবর্তন হবে না। কিন্তু মানুষ কিছুটা স্বস্তি পাবে। একসময়ে এরাও একই রকম খারাপ কাজ করবে, তখনও আমাদের লড়াই জারী থাকবে। তাই আছে।
    নতজানু তো অনেকেই হয়েছে। শীল ও সুবোধজনেরা। কিন্তু তুমি যাদের গাল পাড়ো সেই এপিডিআর, সুজাতরা প্রতিবাদের রাস্তাতেই থেকে গেছে। প্রতুলও ভাঙ্গড় নিয়ে ফেবুতে প্রতিবাদ জানিয়েছেন, গান লিখে।
  • PT | ৩১ মার্চ ২০১৭ ১৯:২১711721
  • কি বিপদ!
    যিনি বিতাড়িত তিনি স্বয়ং মনে করছেন যে সেই আমলের চাইতে এই আমলটা বেশী খারাপ। তো সেখানে তুমি আমি কি ভাবছি সেটা অর্থহীন। আর তাঁর ঘটনার প্রেক্ষিতে তুমি যদি বলতেই থাক যে দুটো-ই একই রকমের খারাপ তাহলে তো ডাল মে কিছ কালা আছে বলে সন্দেহ হয়।
    তবে গোলপোস্ট না সরিয়ে একবার বুক চাপড়ে জানাও তো দেখি কবে পোতুল "ফিরিয়ে আন কবিকে" বলে গান বেঁধেছেন?
    এখন তো দেখছি লোককে গোঁপের বদলে গান দিয়েই যায় চেনা!!

    আবার জানাইঃ এপিডিআর, সুজাতরা পব-র রাজনীতিতে অর্থহীন বুদ্বুদ মাত্র!! এপিডিআরের মুখপাত্র ভাঙ্গর নিয়ে এত অর্থহীন বাজে কথা বলেছেন টিভি বিতর্কে যে তাঁদের কোন কথাই বোধহয় বিশ্বাস করা উচিৎ নয়।
  • কল্লোল | ৩১ মার্চ ২০১৭ ২২:০৮711723
  • পিটি।আগের আমলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিলো। এই আম্লে ত্কে ফিরিয়ে ন হ্চ্ছে ন। এরপরেও যদি কেউ মনে করে এআমল আগের চেয়ে খারাপ, তবে সেটা তার মত।
    গান দিয়েই তো গায়ককে চেনা যায়। যেমন ফিস ফিস ফেরাই দিয়ে যেন কাদের চেনা যায়!!

    সিএম। এখন নারদ থেকে বাঁচার জন্য অনেক আপোষ হবে। কিন্তু বেল পাকলে কার বা কি?
  • PT | ৩১ মার্চ ২০১৭ ২৩:০২711724
  • কল্লোলদা, আমি বুঝতেই পারছি না যে তুমি কেন সুনীল, সুবোধ, শীল দের নাম বেছে বেছে উল্লেখ করে তিনোদের সঙ্গে লেপ্টে থাকা বুজীদের ডিফেন্ড করে যাচ্ছ !! এইসব বক্তব্যের অবশ্যই অন্য রাজনৈতিক অর্থ খুঁজে পাওয়া যায়।

    আমি "আমল" নিয়ে চিন্তিত নই। আমি খুঁজছি সেই সব বা- ও ধা-বুজীদের মুখগুলো যারা বাম আমলে গাছ থেকে পাতা খসে পড়লেও মোমবাতি নিয়ে রাস্তায় নেমে পড়্ত!!

    তাদের মধ্যে কে কে তসলিমাকে ফিরিয়ে আনার জন্যে প্রকাশ্যে মুখ খুলেছে? এবার হাওয়ায় ভাসানো কথা বাদ দিয়ে কয়েকটা নামের তালিকা দিও।
  • r2h | ৩১ মার্চ ২০১৭ ২৩:৪২711725
  • তখন যেমন কেউ কেউ সিপিএমকে পছন্দ না করেও বিপক্ষে বলেনি, পাছে তৃণমূল চলে আসে যা আরো খারাপ বিকল্প (তর্কযোগ্য) ভেবে, এমন হতেই পারে এখনও অনেকে তৃণমূলকে খারাপ ভেবেও পাছে বিজেপির কাছে খেলা চলে যায় এইভেবে চুপচাপ আছে। তপ্ত চাটু থেকে আগুনে তো পড়েইছি, এইবার সোজা রৌরব নরকে চলে গেলে কি হবে, এইসব।
    আগে ছিল যে আসে আসুক সিপিএম যাক, এখন যে থাকে থাকুক, বিজেপি না আসুক...
    এইবার তৃণমূল ভেতরে আসলে প্যাঁচা না ইঁদুর সে একটা খুব বড় সঙ্গত প্রশ্ন, কিন্তু সিপিএমএর যে এই মুহুর্তে পায়ের নীচে শক্ত মাটি নেই সেটা তো মনে হয় অন্তত। প্রথাগত রাজনীতির জায়গা থেকে খুচরো অরাজনীতিকে অপছন্দ করার মতই হয়তো জায়গাটা। আর এমনিতেও চারদিকে এত অন্যায় অবিচার দেখেও যে দলে দলে মানুষ সিপিএমের ডাকে সাড়া দিচ্ছেনা, তাতেও কি আর বুজীদের ঐতিহাসিক দোষ। এইবার মানুষ আর ছাগলের অনুপাত কি বা সিপিএম আদৌ ডাকছে কিনা না শুধুই দেওয়ালে বসে দেখ কেমন লাগে বলছে সে আবার এক প্রশ্ন।

    তবে কিনা মোমবাতি মিছিলগুলি তো আর গাছের পাতা পড়ার মত সামান্য কারনে হয়নি, সিরিয়াস কারনই হয়েছিল। এখন যা দিনকাল পড়েছে তাতে ঐ কারনগুলিকে সামান্য মনে হচ্ছে কারো, সেটা দুঃখের কথা। (অবশ্য বড় ঘটনাকে সামান্য ঘটনা অনেক সময় মনে হয়েই থাকে, অনেকেরই হয়, আমার বুদ্ধদেব গুহ'র লেখা আজকালের উত্তরসম্পাদকীয় মনে পড়লে, কি যেন গুলি টুলি চলা নিয়ে মানুষ রক্তের গন্ধে কেন বিচলিত হয়, আমি কতবড় শিকারী, কত বাগ সিংহের রক্ত, এইরকম কি সব লিখেছিলেন)।

    আমার অবশ্য সবই হয়তো, বোধয়, এইরকম, ভিত্তি বা ভবিষ্যৎ কিছু নাই।
  • সিকি | ৩১ মার্চ ২০১৭ ২৩:৫৪711726
  • হুতো ...
  • Du | ০১ এপ্রিল ২০১৭ ০০:১১711728
  • তসলিমাকে তাড়ানোর জন্য আর্সন হয়েছিল কলকাতায় যার নেতৃত্বে তৃণমুলের নেতা বর্তমানে বোধহয় মন্ত্রী। কাজেই সে আমলে তাড়িয়েছিল এ আমলে আনছে না কথাটা গল্পটা ঠিক বলা হচ্ছে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন