এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১৬:৩১222150
  • আমার বি এস এন এল দিব্য চলছে। এতদ্বারা পাবলিক সেক্টরের পক্ষে ভলান্টারিজম করে, এয়ারটেল তথা বিগ বিজনেসের পক্ষে সিকির ভলান্টারিজম কে আবাজ দিয়ে গেলাম।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১৪ ১৬:২৯222149
  • টাটা ডকোমো। পাঁচ এমবিপিএস আর আশি জিবি ফ্রি। ১৪৪৯ টাকা প্লাস ট্যাক্স। ১০০ লোকাল কলও ফ্রি।
  • Blank | ০৩ এপ্রিল ২০১৪ ১৬:১২222148
  • এই যে গত মাসে গুচ্ছ Dr Who নামালাম। তাতো প্রায় ৫০ জিবি হবেই। এসব কি বিএসেনেল ছারা হতো?
  • j | ০৩ এপ্রিল ২০১৪ ১৬:১০222146
  • এয়ারটেল সেরা, তবে ভ্যালু ফর মানি নয়
  • ` | ০৩ এপ্রিল ২০১৪ ১৬:১০222147
  • হ্যাঁ আমার বি এস এন এল। ৬০০ কম্বো প্লাস। আড়াই জিবি ফ্রি + ২৫০ কল ফ্রি। রাত ২ তো থেকে সকাল আটটা পর্যন্ত নেট ফ্রি। ঐ সময়ে যত খুশি ডাউনলোডানো যায়। এক এক দিন মোটামুটি সাড়ে তিন জিবি করে ডাউনলোড হয় আমার। মাসখানেক ফুল লোড এ চালালে ১০০ জিবি মতো তো হয়েই যায়। কল সেন্টারের ইয়েগুলোর সাথে ডিল করতে হয় না। সমস্যা হলে ৫ টাকা ভ্যান ভাড়া দিয়ে কোনো কোনো শনিবার অফিসে যেতে হয়েছে। তবে এখন যে লোক ব্রডব্যান্ড সারান, তার নম্বর নিয়ে রেখেছি। ফোন করলেই তিনি চলে এসে সারিয়ে দেন। (বছরে দু বছরে এক আধবার ফোন করতে হয়, লাইন চেক করার জন্যে) এই ফেসবুক আর অ্যান্টি ভাইরাসের জ্বালায় কোনো কোনো মাসে এরম বেশি খরচ হয়ে যায়। সামনের মাস থেকে উবুন্টু তে শিফট করে যাবো। ঝকমারি থাকবে না আর আশা করি।
  • Blank | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:৪৩222145
  • বিএসেনেলের থেকে ভালো ব্রডব্যান্ড শুধু কিছু কিছু কেবল অপারেটর এখন দেয়। তবে আনলিমিটেড নয়।
    বিসেনেলের আনলিমিটেড প্ল্যানের মতন জিনিস হয় না। আমার ৮০০ বা ৯০০ কিছু একটা তে আনলিমিটেড। বহুত ভালো স্পীড। মাসে ৩০ জিবি তো ডাউনলোড হয়েই যায়।
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:৪১222144
  • আর ফোন্নং শেয়ার এয়ারটেল ভোডাফোন সবাই করে। বিএসেনেল একা করে না। এমনকি গেটেড কমিউনিটির দরজায় বসা সিকিওরিটিরও ভিজিটারদের ফোন্নং শেয়ার করে কল সেন্টারে। একশোটা ফোন নম্বর দিলে একশো টাকা।
  • সিকি | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:৪০222143
  • এত কাঁদুনি ঘ্যানঘ্যান আর পাঁচহাজার সাতহাজার টাকার বিল নিয়ে ঝক্কি ঝকমারির থেকে কি এটা সোজা নয় যে সোজা এয়াট্টেলে শিফট করে যান? কে বলেছে এয়াট্টেল বাজে? যত বাজেই হোক, বিএসেনেলের থেকে তো ভালো?

    আমার এয়ারটেল গত ছ বছর ধরে চলছে, মাঝে ইন্টারাপশন হয় নি তা নয়, তবে কল সেন্টার সাথে সাথে ফোন ধরে, রেজোলিউশন টাইম দেয়, এবং ঠিক হয়ে যাবার পরে ফোন করে জেনে নেয় ঠিক হয়েছে কিনা। মাসে বোধ হয় ষোলশো টাকা নেয়, আনলিমিটেড। আনলিমিটেড মানে, কুড়ি জিবি পর্যন্ত দুই এমবিপিএস, রোববার চার এমবিপিএস, কুড়ি জিবি পেরিয়ে গেলে পাঁচশো কেবিপিএস, কিন্তু কোনও এক্সট্রা পয়সা নয়। ও হ্যাঁ, এতে একটা ফোন, আর দেড়শো মিনিটের কলও ফ্রি। লোকাল এসটিডি মিলিয়ে।

    "বোধ হয় ষোলশো" লিখলাম, কারণ এর মধ্যে একটা ক্যাচ আছে। আমাদের এয়ারটেলের হাব আছে বেসমেন্টে। সেখানে একবার বর্ষাকালে জল ঢুকে জমে ছিল। গেলবছর অগস্টে। তাতে এয়ারটেলের জাংশন বক্সও ডুবে গেছিল। দেড়দিন নেট বন্ধ ছিল। তারপরে যখন চালু হল, দেখি বিল আসছে একশো সাতষট্টি টাকার।

    দুমাস দেখার পরে এয়ারটেলকে জানালাম, যে তোমাদের বিলিং ঠিক হচ্ছে না। তারা শুনল, অ্যানালিসিস করে বলল, হ্যাঁ ঠিক, আমরা রেক্টিফাই করে দিচ্ছি। নেট চলতেই থাকল, আজ এপ্রিল মাস, এখনও আমি মাসে মাসে একশো সাতষট্টি টাকাই দিই, আর আনলিমিটেড ব্রডব্যান্ড উপভোগ করি। যত খুশি নেট চালাও, সব ফ্রি।
  • ` | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:৩৮222142
  • Service -- Submit a Service Request লিস্টে ৩ নং
    Service Id: -- Select(ড্রপ ডাউন থেকে) -- OK
    Request Type -- Change of Broadband Plan (ড্রপ ডাউন থেকে)
    New Broadband Plan -- Select as required --(ড্রপ ডাউন থেকে) -- OK
    সামারি আর ডেসক্রিপশন লিখে সাবমিট।

    এ মানে ভলান্টারিজমের চুড়ান্ত হল। এইভাবে চামচে দিয়ে খাইয়ে দেওয়ার পরেও যদি ম্যামিদি একটা প্ল্যান চেঞ্জ রিকোয়েস্ট সাবমিট না করতে পারেন, তবে এর চেয়ে মানে সমালোচনা স্বীকার করাও ভালো। বিদায়।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:২৮222141
  • বিএসেনেলের অনলাইন সাইটে আমি আমার বিবি পাসোয়ার্ড বলব কেন? কর্মচারীরা আজ ল্যান্ডলাইন নম্বর যাকে খুশি দিচ্ছে, এ পর্যন্ত সহ্য হয়। পাসওয়ার্ড জেনে গেলে আমার পার্মিটেড টাইম অন্য লোকে ইউজ করবে। সিনেমা ও গান নিজের ফোনে নামাবে। বিশ্বাসের প্রশ্নটা ফিরে ফিরে আসে। আগে তো এমন হত না। চোখ বুজে বিশ্বাস করে ঠকি নি।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:০৪222138
  • সিপিইউ অ্যাক্টিভিটি ক্রোম বাদে সব 00 দেখাচ্ছে।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:০১222137
  • বিলিং কমপ্লেনে নট ইন্টারেস্টেড। প্ল্যান চেঞ্জ করা যায় কিনা সেইটেই জানতে চাই। পিয়নকে হাতে লিখে চিঠি দিলে কেন তারা অ্যাকসেপ্ট করবে না অথবা ফর্ম দেবে না, সেটাও জানবার। পিয়নদের চাকরি হোক, তা কি আমরা চাই না?
  • সায়ন | ০৩ এপ্রিল ২০১৪ ১৫:০০222136
  • ওই তো সিস্টেম ট্রে'র কোণের দিকে একটা আইকন থাকে ওটাকে ধরে সেটিঙে গিয়ে একটা চেকবক্সে ক্লিক কল্লেই হল। ব্যাকগ্রাউন্ডে কিছু না চললে এত ডেটা খাবে না। একটু প্রসেসে গিয়ে দেখো কার বেশী সিপিইউ অ্যাক্টিভিটি। নেটে লিং আছে তবে খুঁজতে হবে। বাড়ি গিয়ে দেবো (কাল রাত্থেকে আপিসে) :-|

    হানুদা, পেট ও এভ্রিথিং ডাউন আন্ডার পুরোটাই সুন্দর থাকে যদি চপ একটু বেছে খাওয়া হয় (ক্ষেত্র বিশেষে)। একটা ওয়াক-থ্রু দিলেই বুঝে যাবে।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৬222135
  • না ওয়ারলেস মোডেম নয়। আর কেবল অপারেটরকে আমার পাসওয়ার্ড দিই নি। নিজে এন্টার করেছিলাম। দেখি তিন পাতা পিছোই।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৪222134
  • এই এয়ারটেল ডংগলই সাজেস্ট করেছেন আমার কর্তার অফিসের কম্পিউটার দেখাশোনার অফিসার। পাড়ার কেবল অপারেটরের মাধ্যমে ডংগল নিয়েছিলাম ভালো স্পীড সার্ভিসও ভালো। সেসময়ে বিএসেনএলের ক্যাজুয়াল কর্মীদের স্ট্রাইক চলছিল। বিএসেনেল সারেন্ডার করি নি। স্ট্রাইক মিটে যেতে কেবল কানেকশনের টাকা আর দিলাম না। কানেক্ট করলাম বিএসেনেল দিয়ে। মজার কথা হল বিএসেনেল চলে ক্যাজুয়াল কর্মীদের ভরসাতেই। অথচ তারা স্ট্রাইক করলেন, এক পয়সা মাইনে বাড়লো না।
  • I | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৫৩222133
  • অর্জুনপুর আর গোরক্ষবাসী মন্দির আমার বাড়ির একদম কাছে। টেঁপীকে বললাম।
  • ` | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৫২222132
  • সাইট থেকে ইউসেজ ডিটেল টা দেখুন ম্যামিদি। আগে কোনোদিন হয়নি বলে কোনোদিন হবেনা বলাটা সায়েন্টিফিক নয়। ৫০০ টাকায় বোধয় 1.5 জিবি ফ্রি। আপনার কানেকশনে কত জিবি ইউজ হয়েছে দেখে তারপর বি এস এন এল সাথে বাওয়ালে যাওয়া বেটার অ্যাপ্রোচ বলে মনে হয়। ৫০০০ টাকা মানে প্রায় ৫ জিবি একস্ট্রা। সেটা কবে কবে কোন কোন সময়ে খরচ হয়েছে জেনে নেওয়া বেটার। আপনার ওয়ারলেস মোডেম হয়ে থাকলে আশেপাশের কেউ পাসওয়ার্ড ব্রেক করেও ডাউনলোড করে থাকতে পারে। ইন এনি কেস, তিন পাতা পিছিয়ে সাইট টার লিংক নিয়ে ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দেখে নেওয়া বেটার। বিলিং এর কমপ্লেন ও সহজেই ঐ সাইট থেকেই করা যায়।
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৫১222131
  • ঃ(
  • তাপস | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৮222130
  • পাইএর জন্যে সর্বাঙ্গসুন্দর অপশন - নেট বন্ধ রাখা।
  • san | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৭222129
  • এই মুড়িচপের শরবত ব্যাপাট্টা এই প্রথম জানলাম !
  • π | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৬222127
  • ওগুলো কোথা থেকে বন্ধ রাখতে হয় ?

    এই আপলোডেড আর ডাউনলোডেড ডাটা কোনটা কে, এই ফাণ্ডাটা কেউ দেবে ? এই গত পাঁচ মিনিটে শুধু ফেবু খোলা ছিল, ১০ এম বি ডাউনলোড হয়েছে বলছে।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৬222128
  • সিনেমা দেখি না। দুটো ডাউনলোড করা আছে। আর ডাউনলোড করব না। তাহলে জীবনে কী রইল কালিদা।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৫222126
  • সে
    হ্যাঁ হয় মাসে ৮০০ টাকার প্ল্যান। ফিক্সড।
  • সায়ন | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৪222124
  • দেশে আনলিমিটেড অ্যাকসেস একটি জোকবিশেষ। ওর ক্যাপ পার হয়ে গেলে (১২ বা ১৫ জিবি) বাদবাকি দিনের জন্য স্পীড ১৪৪ কেবিপিএস।

    পাই, উইন্ডোজ অটো-আপডেটগুলিকে বন্ধ করে রাখো। ভাইরাস ডেফিনিশন ফাইলগুলোও ভালোই ব্যান্ডউইডথ খায়।
  • jhiki | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪৪222125
  • ভেজা মুড়ি যাচ্ছেতাই রকমের ম্যাগো। জল/ দুধ দিয়ে চিঁড়েও ম্যাগো। চিঁড়ে-দই-আম সুপার্ব।
  • এমেম | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪২222122
  • ৭০০০ টাকা বিল। তার মধ্যে নেট ইউসেজ এক্সট্রা হিসেবে ৫০০০ টাকা। আগে তো কখনও হয়নি? তারা কি রেট চেঞ্জ করেছে? জানায় নি।
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪২222123
  • সুন্দর টা সর্বাংগে না হয়ে, শুধু হাত মুখ ও পেটে সীমিত থাকলেই ভালো হত।
  • h | ০৩ এপ্রিল ২০১৪ ১৪:৪১222121
  • শত্তুরের মুখে ছাই দিয়ে একটি হোন্ডা ট্রিগার পাশের বাড়িতে আসছে, আগামী শনিবার। মা, মা গো। বিভিন্ন ধরণের ইয়ামাহা, স্প্লেন্ডর ইত্যাদিতে, এদিকে হাত অভ্যাসে রত ও সুড় সুড়াও-ইং।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত