এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০৭ এপ্রিল ২০১৪ ২০:২৬223020
  • ওহ, উত্তর বুঝে গেছি।
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১৪ ২০:২৫223019
  • না ১০০% ম্যাক ইউজার না। স্কুলে বিলুদা।
  • kc | ০৭ এপ্রিল ২০১৪ ২০:২৩223016
  • কিন্তু আমি কোনও অ্যাড দেখতে পাইনা কেন? আমি এসব কিচ্ছু লাগাইনি।
  • bratin | ০৭ এপ্রিল ২০১৪ ২০:২৩223017
  • ও অভ্যু খবর কী?
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ২০:২৩223018
  • আকা ঠিক বলেছে। এই অ্যাডের জন্যেই গুগলের ইয়াহুর এত সার্ভিস আমরা ফ্রি-তে পাচ্ছি। আজ জিমেল ফেসবুক ইউটিউব এই যে এত এত স্পেস দিচ্ছে, দিয়েই যাচ্ছে, লিমিটলেস, এর মূল সোর্স হল ঐ ক্লাউড স্টোরেজ।
  • | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৯223014
  • আর অভ্যু ম্যাক ইউজার না? ম্যাক ইউজারদের জীবনে নাকি এইসব দুঃখ কখনো থাকে না? এই অ্যাডের ব্রেকডান্স ইত্যাদি।
  • এমেম | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৯223015
  • বিরক্ত আমিও হয়েছি।
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৭223011
  • অভ্যু, সফটওয়্যারের লিং দিচ্ছি না। পাতি গল্প করছি।

    ... তো, বিগ ড্যাডির নজর সর্বত্র। সেন্সিটিভ ডেটা নেয় না, কিন্তু ক্রেডিট কার্ড ডিটেল এই জন্যই নেয়, এই কার্ডের মালিক কবে কী কী কিনছেন, সেইটা ট্র্যাক রাখতে। এইভাবে ইউজারকে সিঙ্গল আউট করে অ্যানালিসিস চালনো হয়।

    ভারতী এয়ারটেলের "মাই এয়ারটেল মাই মানি" স্কিম। ডে-টু-ডে বেসিসে ওরা ইউজারের কলিং প্যাটার্ন লক্ষ্য করে, অ্যানালাইজ করে, সেই অনুযায়ী গ্রাহককে লোভনীয় কাস্টমাইজড প্যাকেজ দেয়। আপনি কল বেশি করেন না এসেমেস, দিনে, সপ্তাহে, মাসে কত এমবি ডেটা খচ্চা করে নেট দেখেন মোবাইলে, নেটে কি মূলত জিমেল ফেসবুক আর ইউটিউবই দেখেন, নাকি অন্য কোনও সাইট দেখেন? ব্রাউজার বেসড সাইট বেশি দেখেন, নাকি অ্যাপ বেসড সাইট দেখেন? কল করলে লোকাল কল বেশি না এসটিডি? নাকি আইএসডি? পাট্টিকুলারলি দুটো তিনটে নাম্বারেই কি আপনার কল বেশি যায়? আপনার বেশির ভাগ কল কি রাত দশটার পরে আসে?

    সমস্ত অ্যানালাইজ করে তারা পরের প্ল্যানের আপডেট পাঠায় আপনাকে।

    কিন্তু, কিন্তু, পার ইউজার এত এত ডেটা রেখে (যার বেশির ভাগই জাঙ্ক ডেটা, হয় তো অ্যানালিসিসের কোনও কাজেই আসে না) দিলে দেশজোড়া - গুগলের জন্য পৃথিবীজোড়া ইউজারদের এত এত ডেটা কে সামলাবে? কে স্টোর করবে? কার আছে এত হার্ডওয়্যার স্টোরেজ ক্যাপাসিটি? কতদিন স্টোর করবে? শর্ট টার্মেই নয়, লং টার্মেও সেগুলো ট্র্যাক রাখতে হয়। গতবছর কারুর জন্মদিনে আপনি ফ্লিপকার্ট থেকে কিছু অনলাইন কিনে তাকে প্রেজেন্ট করেছিলেন, বার্থডে মেসেজ সহ। ফ্লিপকার্টকে তো সেটা মনে রাখতেই হবে, পরের বছর আপনার কাছে কাস্টমাইজড মেসেজ যাবে, এই জন্মদিনে অমুককে অমুক দিন।

    কে রাখবে এত ডেটা? ... জন্ম নিল ক্লাউড স্টোরেজ। এ এক ভার্চুয়াল স্টোরেজ, যা প্রোভাইড করে স্পেসিফিক কোনও ভেন্ডার। আমার বিজনেস চালাবার জন্য আমার নিজস্ব হার্ডওয়্যার কেনবার আর দরকারই থাকছে না। যখন যেমন স্টোরেজ দরকার, সেই মত স্পেস নিয়ে নাও, দরকার হলে বাড়তি স্টোরেজ ছেড়েও দাও। যতদিনের জন্য নিচ্ছো, ততদিনের জন্য বাড়তি ভাড়া দাও, আবার দরকার শেষ হয়ে গেলে ভার্চুয়াল স্টোরেজ স্পেস ছেড়ে দাও, ভাড়া দিতে হবে না।

    অ্যামাজন প্রথম এই ক্লাউড স্টোরেজের কনসেপ্ট নিয়ে আসে, AWS নামে। অ্যামাজন ওয়েব স্টোরেজ। এখন গুগল, আইবিএম, র‌্যাকস্পেস, এদের নিজস্ব স্টোরেজ সিস্টেম আছে, এরা বিভিন্ন কোম্পানিকে স্পেস ভাড়া দেয়।

    রেডবাস। দক্ষিণ ভারতের অনলাইন বাস বুকিং সর্ভিস। সব্বাই জানে, শুরুর দিকে রেডবাসে বুকিং করা কী চাপ ছিল। স্পেশালি ফেস্টিভ সিজনে সাইট প্রায়শই ঝুলে যত। এখন আর অত চাপ হয় না। কীভাবে হল এটা?

    শুরুতে রেডবাস তাদের অপারেশন চালাত নিজেদের ডেটা সেন্টার থেকে, সেটা একটা পাট্টিকুলার অ্যামাউন্ট অফ ইউজারদের জন্য অপটিমাইজ করা। এইবারে যত দিন গেছে, রেডবাস জনপ্রিয় হয়েচে, ইউজার বেড়েছে, হুট করে সামনে চলে এল লং উইকেন্ড কি উগাদি বা পোঙ্গল, হুশ করে রাতারাতি হাজার দেড়েক দুয়েক ইউজার বেড়ে গেল, সাইট ক্র্যাশড। কত লোকের কত জায়গায় যাওয়া ইমপর্ট্যান্ট ছিল, তারা যেতেই পারল না।

    রেডবাস, অতঃপর হাত মেলালো অ্যামাজনের সঙ্গে। ভার্চুয়াল ক্লাউড সার্ভারে রাখল তাদের সাইটের অ্যাপ্লিকেশন। ফেস্টিভ সিজনে বা লং উইকেন্ড, ওরা জাস্ট প্যারালালি আরেকটা কি দুটো সার্ভার অ্যাড করে দেয়, যা টেম্পোরারিলি পাঁচ হাজার ইউজারকে হ্যান্ডল করার জন্য যথেষ্ট। এখন আর সাইট ক্র্যাশও করে না, রেডবাসের লাভই লাভ। জাস্ট কয়েক দিনের জন্য ওরা এক্সট্রা স্পেসের ভাড়া দেয় অ্যামাজনকে। উইন উইন সিচুয়েশন।

    (চলবে)
  • এমেম | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৭223012
  • এইসব সেমিস্কিলড কাজগুলো যারা করে তারা যদি first principle থেকে বুঝতে পারে তাহলে তাদেরও জীবনে বৈচিত্র্য আসবে। তারাও নিজেদের শিক্ষিত ভাবতে পারবে।
  • | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৭223013
  • আর টার্গেট অ্যাপারেল আর অ্যাকসেসরিজ ছাড়াও আরো কিছুমিছু বেচে তো।
  • a x | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৫223010
  • ব্ল্যাংক আর অভ্যু, ঐসব স্কোর ফোর দিয়ে কী হবে? ওটা ক্র্যাক করতে হবে তো! রুবিক কিউবের মত। ২০৪৮ বানাও!
  • | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১৪223009
  • সিকি রাগ আর বিরক্তির তফাৎ বোঝে না এদিকে জ্ঞান দেয়ার শখ দেখো ষোলাঅনা।

    পাই, ওটা যদ্দুর জানি ইউজারের জন্য প্রযোজ্য নহে।
  • aka | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১০223007
  • দাঁড়ান দাঁড়ান, অ্যাডই আপনার শত্রু এমনি ভাবে ভাববেন না।অ্যাড আছে বলে না বিনে পয়সায় দারুণ দারুণ সার্ভিস পাচ্ছেন। এই যেমন পৃথিবীর বৃহত্তম অ্যাড কোম্পানি গুগুল যদি অ্যাড থেকে পয়সা রোজগার না করে তাহলে তাদের পয়সা রোজগার করতে হবে, আমার আপনার থেকে তাদের প্রতিটা সার্ভিসের জন্য। প্রতিটা গুগুল সার্চ করলে তখন আপনাকে ১০ সেন্ট করে দিতে হবে, প্রতিটা ইউটিউব ভিডিওর জন্য ৫ সেন্ট, আর প্রতিটা ইমেলের জন্য ১ সেন্ট। ভাবুন দিকি কত পয়সা গেল? তার থেকে সামান্য অ্যাডকে দেখা, মাঝে মাঝে ক্লিক করা খারাপ কি? হ্যাঁ?
  • এমেম | ০৭ এপ্রিল ২০১৪ ২০:১০223008
  • সিকি, যদি বোঝাতে চাও, তাদের বোঝাও যারা সামান্য পয়সার বিনিময়ে ক্মপি সারাই করে। যখন ভাইরাস এসে থামিয়ে দেয়।
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১৪ ২০:০৩223006
  • অ্যাড্ব্লকার থেকে আরম্ভ করে ফেসবুক ব্লকার, গুরুব্লকার আর যা যা কিছু আছে পারলে তারও লিং দিস।
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ২০:০২223005
  • এই ডেটা কালেকশন আর অ্যালানিসিস, শুধুই কিন্তু অনলাইনে চলে না, অফলাইনেও চলে। বিগ বাজারে যান তো জিনিস কিনতে? আপনি কীরকমের ইন্টারভ্যালে বিগ বাজারে আসছেন, কী কী আইটেম রিপিটিটিভলি কিনছেন, সমস্ত কিছু বিগ বাজার জানে।

    আমেরিকায় টার্গেট বলে একটা রিটেল স্টোর-চেন আছে। মূলত অ্যাপারেল বেচে, সাথে আরও কিছু অ্যাক্সেসরিজ বেচে। বাচ্চা ছেলেদের জন্য, বাচ্চা মেয়েদের জন্য, যুবকদের জন্য, যুবতীদের জন্য, ইত্যাদি ইত্যাদি। লোকজনের পারচেজ হ্যাবিট নিয়ে তাদের সফটওয়্যার রেগুলার অ্যানালিসিস চালায়, তার বেসিসে তারা কনজিউমারকে প্রোমোশনার এসেমেস, মেল পাঠায়।

    একটি টিনএজ মেয়ের মোবাইলে প্রেগন্যান্সি রিলেটেড প্রডাক্টের প্রোমো আসতে দেখে এক বাবা তো খচে বোম। সমস্ত ফার্স্ট ট্রিমেস্টারে কাজে লাগে এমন সব জিনিসে অ্যাট্রাকটিভ ডিসকাউন্টের বিজ্ঞাপন। তিনি ছুটে যান নিয়ারেস্ট টার্গেটের স্টোরে এবং সেখানে গিয়ে স্টোরের লোকজনকে উত্তাল খিস্তি করেন। তারা রেগে যায় না, বরং বাবাটিকে নিয়ে যায় তাদের ডেটা সেন্টারে, সেখানে গত ছমাসের মেয়েটির পারচেজ ডিটেলস দেখিয়ে কী লজিকে তারা কনক্লুড করেছে যে মেয়েটি প্রেগন্যান্ট, সেইটা দেখায়।

    বাবা এতেও সন্তুষ্ট হন না, মেয়েকে নিয়ে যান, ডাক্তারের কাছে, এবং দেখা যায়, মেয়েটি সত্যিই প্রেগন্যান্ট। বাবা জানতে পারেন নি, টার্গেট স্টোরের লোকজন তার আগে জেনে গেছিল। মেয়েটি কানমলা খেয়েছিল কিনা জানি না, তবে বাবা আবার টার্গেট স্টোরে গিয়ে বাজে ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে এসেছিলেন।

    এই হচ্ছে অ্যানালিটিকস। এই গল্পটা ইন্টারনেটে প্রচণ্ড জনপ্রিয়, সার্চ মারলেই পাবেন। আমাদের দেশেও অ্যানালিটিক্স বেসড ব্যবসা খুব পিছিয়ে নেই। এখানেও চলছে।
  • Abhyu | ০৭ এপ্রিল ২০১৪ ২০:০১223004
  • এখানে আর লিখিস না। যা লিখেছিস সেগুলো টইতে কপি করে কন্টিনিউ কর। ব্লক করার জন্যে কি সফ্টওয়ার লি লিং তাও দিবি।
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ১৯:৫৫223003
  • এইবারে ইন্টারনেটে দেওয়া অ্যাড এবং তত্সংক্রান্ত ব্যবসা নিয়ে দুচ্চার কথা।

    পাই, অরণ্যদা একসময়ে অভিযোগ করেছিল আনন্দবাজার খুললেই বিকিনিপরিহিত মেয়েদের ছবিতে ভরে যায়, তখন আমি বলেছিলাম এটা হয় আমেরিকা বা সেই সমস্ত দেশে বসে ব্রউজ করলে যেখানে বিকিনি পরা মেয়ে সহজেই দেখতে পাওয়া যায়। আমাকে দেখায় ভারতম্যাট্রিমনি, জীবনসাথি এবং অন্যান্য অ্যাড। সারপ্রাইজিং লাগত আগে, এখন আর লাগে না, আমি ইতিমধ্যে গুগলে কিছু জিনিস নিয়ে সার্চ মারলে - সে কেরালার ট্রিপের ইটিনেরারি হোক বা বাইকার্স গগলস কিংবা হোয়াটেভার, সেই সংক্রান্ত বিভিন্ন অ্যাড আমার আনন্দবাজারের চারপাশে নাচানাচি করতে থাকত (এখন করে না, কারণ আনন্দবাজারের গেটআপ বদলে গেছে।

    তো, গল্প হচ্ছে, অ্যাড কিন্তু আলতু ফালতু আসে না, যা আসে সবই সাজেস্টিভ অ্যাপ, আপনার ব্রাউজিং হ্যাবিট, অনলাইন পারচেজ হ্যাবিট ইত্যাদির ডেটা অ্যানালিসিস করে। আর কোনো মানুষ বসে এইভাবে ইউজার টু ইউজার হ্যাবিট অ্যালালাইজ করে না, সমস্তই করা হয় অ্যানালিটিকাল টুলের মাধ্যমে।

    (চলবে)
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ১৯:৪৯223002
  • অনেক আলু-চানা হয়েছে, হাল্কা করে আমার মত দিয়ে দিই।

    ম্যামিদি নিতান্তই নাদান এইসব ব্যাপারে, দ খামোকা রেগে গেছে :)

    এফবিপিওরিটি কোনও অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম নয় যে তাকে ডেস্কটপে বা কন্ট্রোল প্যানেলে গিয়ে খুঁজে পাবেন। ইহা একটি অ্যাড-অন। বিজ্ঞাপনের অ্যাড নয়, add-on। এক ধরণের সাপোর্টিং প্রোগ্রাম যা ব্রাউজার চলাকালীনই চলে। আর এই প্রোগ্রাম একেকটা ব্রাউজারের জন্য আলাদা আলাদা হয়। আপনি ক্রোমে এফবিপিওরিটি ইনস্টল করলে ক্রোমেই ফর্সা ফেসবুক দেখবেন, ফায়ারফক্সে নয়। ফায়ারফক্সের জন্য আপনাকে ফাফ-র এফবিপিওরিটি ইনস্টল করতে হবে। এটা আনইনস্টল করতে গেলে ব্রাউজারের সেটিংস থেকে সরাতে হবে। আর ম্যামিদির ঐ ডানদিকে ইন্ডিভিজুয়াল অ্যাডে গিয়ে ক্লিক করে "আমি দেখতে চাই না" আর ফেসবুকের অ্যাশিওরেন্স, ঠিক আছে আপনাকে আর এই অ্যাড দেখাবো না - ও আমি চোদ্দ লক্ষবার করে এসেছি, প্রি-এফবিপিওরিটি জমানায়। ফেসবুকে কোটিকোটিকোটিকোটি অ্যাড আছে। আপনি কটা অ্যাড মারবেন? একটাই তো জীবন!

    বোঝানো গেল?
  • kk | ০৭ এপ্রিল ২০১৪ ১৯:২৯223001
  • বুদ্ধিজম্‌ নিয়ে একটু পড়াশোনা করতে চাই। গুরু ভাই বোনেরা যদি কোনো বইপত্র সাজেস্ট করেন তো খুব উপকার হয়।
  • সিকি | ০৭ এপ্রিল ২০১৪ ১৯:২৮223000
  • রুপসু ভ্যালি নিয়ে পড়াশোনা করি নি। কাউকে যেতেও শুনি নি।
  • Blank | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:৫৮222999
  • ও সোসেন্দি তোমারে ফেবু তে কোশ্নো করেচি
  • sosen | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:৫৭222998
  • ভেউ
  • Blank | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:১৬222997
  • ছবি গুলো দেখেও ব্যপক লাগছে জায়গাটা
  • π | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:১৪222996
  • ফেসবুকের এই লিগাল টার্মটা কাদের জন্য ? ইউজারদের জন্য নাকি যারা স্ক্রিপ্ট লেখেন তাঁদের জন্য ? ইউজারদের জন্য যদি না হয়, তাহলে এটা ইন্স্টল করা বোধহয় বেআইনি হবেনা।

    The creator of F.B. Purity (which stands for Facebook Purity or Fluff Busting Purity, depending on whose side you’re on) claims Facebook’s legal team has ousted him – or her – for violating the terms of conditions.

    More specifically, it appears to involve section of 3.11 of the Facebook terms, which reads:

    “You will not do anything that could disable, overburden, or impair the proper working or appearance of Facebook, such as a denial of service attack or interference with page rendering or other Facebook functionality.”
  • tourist | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:১৩222995
  • সমরিরি, কারু, লে মানালি হাইওয়ে, পাং তে গেছি। ভালো জায়গা
  • এমেম | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:১০222994
  • আমার ফেসবুক পাতা কিন্তু এখন পরিষ্কার। কয়েকটা খেলার এড ওপরে দেখাচ্ছিল। হতে পারে scrabble খেলি বলে দেখাচ্ছিল। এখন আর নেই। গ্রুপ সাজেশন মাত্র একটি। পিপল ইউ মে নো, একটু আগে মাত্র একজনের নাম ছিল, এখন আর নেই।
  • সায়ন | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:০৭222992
  • মনে হয় ৬য়ে। হাত ঘোরালেই সিক্ষার (স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার)

    ডিঃ মঃ
  • Blank | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:০৭222993
  • বেথে দেদি বা অন্য যারা লাদাখ গেছো, তারা কেউ রুপসু ভ্যালির দিকে গেছিএল? বা কাউকে যেতে দেখেছিলে?
  • Arpan | ০৭ এপ্রিল ২০১৪ ১৮:০১222991
  • বারোতে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত