এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৩৯223200
  • ইদিকে আমাদের আপিসে একটি মেয়ে হপ্তা খানেক জয়েন দিয়েছে। আমার সঙ্গে কাল আলাপ হলো। আজ এখন আমি গুরুর সাইট খুললাম, সে দেখে বলে কিনা, আপনি গুরুচন্ডালিতে আছেন?

    ক্ষী ক্ষান্ড !!!
  • সে | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:৩৭223199
  • হুটু ও টুট্‌সিদের সেই গৃহযুদ্ধের সময়ে যারা ধর্ষণ খুন এসব করেছিলো, ভিক্টিমরা ও তাদের ফ্যামিলিরা এখন তাদের সঙ্গে প্রীতি সম্ভাষন করে, বাড়িতে নিয়মিত ডেকে এনে খাওয়ায় দাওয়ায়।
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:২৫223198
  • ছেড়ে দিতে তো বলছিনা। এইরকম কেসে আমি যাবজ্জীবনের পক্ষে। আমাদের জেল অদূর ভবিষ্যতে সংশোধনাগার হয়ে উঠবে,এমন আশা নেই বলে পুরো যাবজ্জীবনই। তবে পাশাপাশি জেল ব্যবস্থায় রিফর্ম আনার জন্য দাবিও করবো।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:২০223197
  • হ্যান, নরখাদক জন্তু যেমন ধরুন ম্যান ইটার বাঘ তাকে তো জু তে এনে রাখার পক্ষে। জেলখানা সেটাই করে তো। ম্যান ইটার বাঘ নিয়ে বেশ কিছু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেই এটা আমার মনে হয়। ধরুন বাঘ কেন ম্যান ইটার হলো -মানুষের বসতি কিভাবে জঙ্গলের জায়গা নিয়ে নিচ্ছে এসব নিয়ে হাজার তর্ক হতে পারে। একইভাবে অপরাধী কেন অপরাধী হলো এমনকি ধর্ষক কেন ধর্ষক হলো এই নিয়েও যথেষ্ট যুক্তি থাকবে বৈকি। কিন্তু মানুষের সমাজ কে রক্ষার জন্যে ক্ষতিকর এলিমেন্ট দের কয়ার্ন্তায়ন করার দরকার। মানে জেইলে আটকে রাখো। সে বাঘ হক্ব মানুষ। বেসিক এনিম্যাল রাইটস এনজয় করুক। রেস্ত্রিক্তেদ অর নো হিউম্যান রাইটস।
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:১৭223196
  • ক্ষমা যদি না কর তাহলে শাস্তিটা কি জানতে চাই।
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:১৩223194
  • একক তাহলে নরখাদক জন্তুকে জীবিত রাখার পক্ষে?
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:১৩223195
  • কিন্তু মৃত্যুদণ্ড না দেওয়া মানেই কি ক্ষমা করা ?
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:১২223193
  • মৃত্যুদন্ডের বিরুদ্ধে যাঁরা আন্দোলন করেন তাঁরা গুলাগের সপক্ষেও আন্দোলন করতে পারেন। বা নিদেন পক্ষে আমৃত্যু কারাবাসের। নইলে গুরুপাপে লঘুদন্ড হয়ে যায়। এই লোকগুলো দশবছর জেল খেটে বেরিয়ে যাবে ভাবতে শুধু বিরক্ত লাগছে না, ভয়ও করছে।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:০৯223192
  • অপরাধ করলে তো হিউম্যান রাইট ভাওলেট করবই। যেটা করতে পারিনা তা হলো এনিম্যাল রাইটস ভায়োলেশন। সেই কারণেই তাকে উল্টে রেপ করা বা মেরে ফেলা এগুলো জায়েজ নয়। মানুষ তো এনিম্যাল ও বটে। হিউম্যান রাইটস কেড়ে নেবার অধিকার থাকলেই এনিম্যাল রাইটস কেড়ে নেওয়া যায়না।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:০৬223191
  • নাঃ এই মন্তব্যের উদ্দেশে বললাম --
    "সে হিসেবে যে কোনও শাস্তিই তো কোনও না কোনও ভাবে হিউম্যান রাইট ভায়োলেশনই। "

    মৃত্যুদন্ড নিয়ে বিতর্ক চলবে - যে যার পয়েন্টে স্টিক করবে
  • kc | ০৮ এপ্রিল ২০১৪ ১৪:০১223190
  • স্চ, আমি শুধু মেরে ফেলা সাপোর্ট করিনা। তা বাদে সব কিছু করি। গুলাগ ফুলাগ সব।
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৫৯223188
  • অনেক জায়গায় ভোট দেওয়ার ইনটেন্সিভ চালু হয়েছে, এটা বেশ ভালো লাগলো। এবার কিছু ভোট না দেওয়ার পেনাল্টি চালু করলে আরো ভালো লাগবে।
  • sch | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৫৯223189
  • KC -দা তাহলে কি কোনো অপরাধেই শাস্তি দেওয়া উচিত না?
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৫৫223187
  • আমার মতে শাস্তি হওয়া উচিত ছিল যাবজ্জীবন (১৪ বছর নয়, টিল ডেথ)। এই শাস্তি আমাদের দেশের আইন অ্যাপ্রুভ করে কিনা, সেটা ঠিক জানিনা।
  • সিকি | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৪৮223186
  • প্রয়োজন বোধ করি নি, তাই। :)
  • kc | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৪৩223185
  • সে হিসেবে যে কোনও শাস্তিই তো কোনও না কোনও ভাবে হিউম্যান রাইট ভায়োলেশনই।
  • Arpan | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৪১223184
  • সিকি লিস্টে নাম তোলনি কেন?
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:৩৬223183
  • গুলাগে পাঠানো? সেটাও তো হিউম্যান রাইট ভায়োলেশনই হল।

    ঝিকি, এই কেসে যারা অভিযুক্ত তারা ধর্ষণের সময় বলেছিল আমরা আগেও এই কাজ করেছি, কেউ কিচ্ছু করতে পারেনি। এরা যখন জেল খেটে বেরোবে তখন এই ঔদ্ধত্য একেবারে শুধরে যাবে? অপরাধীদের বয়স পঁচিশের নিচে। যেদিন ছাড়া পাবে সেদিনও যথেষ্ট সক্ষম থাকবে এই অপরাধের পুনরাবৃত্তি করতে।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:২৮223182
  • হু
    না, অপরাধ কোনো ভাবেই কমে যেত না। তবে আমি মৃত্যুদন্ড কে কোনো ক্ষেত্রেই সমাধান মনে করিনা। বরং গুলাগে পাঠানো, ক্লক ওয়ার্ক এইসব অত্যাচারে বিশ্বাসী। মৃত্যু দন্ড জাস্ট হাত ধুয়ে ফেলা।
  • jhiki | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:২৭223181
  • আমি এই কেসে মৃত্যুদন্ডের বিরোধী। রায় শুনে একটু অবাকই হয়েছিলাম।

    নির্ভয়া বা কামদুনির ঘটনা আলাদা। এই দুই ক্ষেত্রে ধর্ষণ নয়, নির্মম হত্যাকান্ডের জন্য মৃত্যুদন্ড চাইতাম।
  • | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:২০223180
  • আরে এইটা ফেবুতে লিখেছিলাম এখানেও বলে দিই। পুণেতে জোরদার সওয়াল চলছে সবার ভোট দেওয়া উচিৎ এই মর্মে। আমাদের আপিসেও লিস্টে নাম তোলানোর জন্য ক্যাম্প ট্যাম্প করল। এইচ আর থেকে আবার গত দুই বছরে যারা ট্র্যান্সফার হয়ে এসছে তাদের সবাইকে মেল টেল করে জানালোও। তা সেসব তো ঠিক আছে।

    যে ক্যাম্পাসে থাকি সেখানেও ক্যাম্প হল। সেখানেও লোকবসতি শুরু হয়েছে ২০১২র সেপ্টেম্বর থেকে, কাজেই কারোরই ঐ অঞ্চলের তালিকায় নাম নেই বলাই বাহুল্য। তা এমন এক শনি কিম্বা রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ দরজায় বেল। খুললাম। এমেনেসের কিছু তরুণ যুবা। কেন ভোটার লিস্টে নাম তোলা জরুরী, কেন অন্যত্র অর্থাৎ বঙ্গালে ভোট না দিয়ে মহারাষ্ট্রে বা আরো নির্দিষ্টভাবে হিঞ্জেওয়াড়ি ফেস ৩ এই ভোট দেওয়া জরুরী, এইসব ব্যাখ্যা করল। আমি চুপচাপ শুনে নিলাম।

    তারপর যাওয়ার আগে আমায় বলে কি ৭০-৮০ লাখ কমার্শিয়াল লোনের দরকার থাকলে যেন ওঁয়াদের জানাই, ওনারা সাথে সাথেই ব্যবস্থা করে দেবেন, ব্যাঙ্কে কোনও ঝামেলাই করবে না।

    আমি না মাইরি শুনে এমন অবাক হলাম যে জিগ্যেস করতেও ভূলে গেলাম ৭০ বা ৮০ লাখ কমার্শিয়াল লোন নিলে শোধটাও ওরাই করবে কিনা!! আর খামোখা লোন নিতেই বা যাব কেন!!
    হ্যায় কিসিকে পাস কোঈ ব্যাখ্যা?
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:১৭223179
  • একক, আমার মনেও এই সংশয়টা আছে। ধর্ষণ মৃত্যুর সামিল মনে করি না। ফিজিকাল ভায়োলেন্সই মনে করি। তাই জানতে চাইছিলাম, নির্ভয়া যদি বেঁচে যেত তাহলে অপরাধটা কমে যেত কিনা।
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:১৫223178
  • না পাই, তোমাকে আলাদা করে জিজ্ঞাসা করিনি। আমি নিজেও ঠিক শিওর নই মৃত্যুদন্ড সমর্থন করি কিনা। সাধারন ভাবে করি না। কিন্তু নির্ভয়া কেসে করেছিলাম। এই ক্ষেত্রেও করেছি। সম্ভবত ঘটনার নৃশংসতা ও রিপিটেশন জনিত কারনে। এটাকে আইনের ভাষায় কি ভাবে ডিফাইন করা হবে? কোন গন্ডী ছাড়ালে আর ক্ষমা করা যায় না? যারা ক্ষমা করতে চায় তাদের কথা আলাদা। যারা করতে পারছে না তারা কেন পারছে না সেটা বুঝতে চাই। মনে হয় আমিই একমাত্র নই যার ক্ষমা করতে অসুবিধে হচ্ছে।
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:১০223177
  • একক, হ্যাঁ।
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০৮223176
  • ধর্ষণের ফলে মৃত্যু না হলে মৃত্যুদন্ড দেওয়া যদি হয় তাহলে কোনভাবে একটা প্রমানের দায় থেকেই যায় যে ধর্ষণ মৃত্যুর সামিল। তাই না ?

    এখন রেপ এস আ ফর্ম অফ সাইকো-সেক্সুয়াল ট্রমা এটা কোর্টের জাজ কে বোঝানো জাস্ট অসম্ভব। এরা ওই একতা কাপুর মার্কা সম্মান - সমাজ এইসব বোঝে।
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০৭223175
  • হুচি কি এটা আমাকে জিগালো ? আমি তো যেকোনো কেসেই মৃত্যুদণ্ডের বিরোধী। আগে অনেকবারই লিখেছি।
  • hu | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০৫223174
  • তাহলে ধর্ষণের ফলে মৃত্যু না হলে মৃত্যুদন্ড দেওয়া উচিত না? মানে নির্ভয়া যদি কোনভাবে বেঁচে যেত তাহলেই ওকে যারা ধর্ষণ করেছিল তাদের অপরাধটা একটু কমে যেত?
  • Ekak | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০৪223173
  • এটা তো কমন। কে কত বেশি নাটক সাজাতে পারে। একেবারেই কোনো বাজে কথা না বলে শুধু আইনের ধারা ধরে এগোলে ক্রিমিনাল কেসে বিচার পাওয়া মুশকিল। কথাগুলো ফালতু তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশটাই এমন।
  • Tim | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০৩223172
  • একক, বেরিয়ে আসা তো জরুরি, কিন্তু বেরোয় কে?
  • π | ০৮ এপ্রিল ২০১৪ ১৩:০০223171
  • আমার তো এই পার্টটা খুব আপত্তিকর লেগেছে।
    What also saddens us is that the manner in which the public prosecutor advanced his argument in support of death penalty. He used the most regressive and anti-women arguments --that a woman would rather lose her life than her chastity, that rape is a form of murder, it amounts to loss of prestige and honour and if a woman is deprived of prestige she has no life left. Further, that it is an offence against the state and the collective conscience of the society demands death penalty.

    ফ্ল্যাভিয়া অ্যাগনেসের লেখা থেকে। এই সব সম্মানের যুক্তি সাজানো মেয়েদের জন্যই সবচে অসম্মানজনক !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত