এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১০ এপ্রিল ২০১৪ ০৮:৫০223680
  • একটি অপ্রাসঙ্গিক কথা-এবারের দেশে প্রকাশিত একটি অসহ্যরকম খারাপ গল্পের (আমার মতে)নায়কের নাম হল ডিডি!!!!
  • h | ১০ এপ্রিল ২০১৪ ০৮:৪৬223678
  • আমার আবার টেড টকে ইন্টারেস্ট নাই। প্রিন্ট কালচার সম্পর্কে হঠাৎ গজানো বিতৃষ্ণা ও নাই।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ০৮:৪৪223677
  • মামুর যে কী হয়েছে। মৌসুমী ভৌমিক তো নিজেই তখন সিডিটির কথাও বলে গেলেন! পাশের ধ্যানবিন্দুতেই রাখা ছিল।
  • aranya | ১০ এপ্রিল ২০১৪ ০৮:৩৯223676
  • 'ডুমুরজোলার ঝুপড়ি থেকে বাস্কেটবলে ভারতের প্রতিনিধি - এক যুগ পরে জাতীয় শিবিরে বাংলার দুই মেয়ে'
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=10624&boxid=18040593
    - ভাল খবর
  • a x | ১০ এপ্রিল ২০১৪ ০৮:১৩223675
  • অনেক কাল। টেড টক দিয়ে জানানো হয়ে ওঠেনি।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০৮:০৯223674
  • ও মা এ কবে হল? গুজ্জব গুজ্জব। :-)
  • a x | ১০ এপ্রিল ২০১৪ ০৮:০৬223673
  • ইন্টার্নেটে তোলার পরেও পাপী তাপীদের অশান্তি তো কমে নাই দেখি!

    মৌ ভৌ-এর কালেকশন - ট্রাভেলিং আর্কাইভ - http://thetravellingarchive.org/home.php
  • aranya | ১০ এপ্রিল ২০১৪ ০৮:০০223672
  • খাপচে-খুপচে পড়লাম। বাঙালী-র আলস্য বা মার্ক্সবাদ-ভক্তি ইঃ-তে ইন্টারেস্ট নাই। তবে টেড টক জিনিসটি তো ভালই। অনেক মানুষের কাছে পৌঁছনোর জন্য, সহজ অ্যাকসেসের জন্য ইন্টারনেট জিন্দাবাদ।
    একক-কে ক।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০৭:৪১223671
  • এছাড়াও ইন্টারনেটে প্রচুর আমোদের উপকরণ আছে। সুধীর চক্কোত্তির লেকচার কেনইবা লোকে শুনবে, যদি না নামটির সঙ্গে পরিচিত হয়, বা দুচাট্টি লেখা পড়ে।

    এই আমিই যেমন শুনবনা। কারণ বাউল টাউলে এই মুহূর্তে আমার ইন্টারেস্ট নেই। ভদ্রলোকের লেখার ভঙ্গীটাও আমার খুব ভালো কিছু লাগেনা। আবার যখন বাউলে ইন্টারেস্ট হবে, তখন পড়ব, শুনব, দুটোই।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০৭:৩৬223670
  • আরে ওরকম না। এই ধরা যাক মৌসুমী ভৌমিক। লোকায়ত বাংলা গান নিয়ে নাকি বিরাট সংগ্রহ করেছেন। জিজ্ঞেস করলে নাকি মিচকি হাসেন, মানে বেসিকালি অতো বকতে পারবনা বাপু বলেন। সে ঠিকই আছে। জনে জনে কতই বা বকবেন। ওদিকে সংগ্রহটি অডিও ভিশুয়াল (মানে আমার তাইই ধারণা)। সে বোধহয় সিডি টিডি হয়েও বেরোবেনা। ইন্টারনেটে তুলে দিলে চাট্টি পাপী-তাপী লোক দেখে শান্তি পেত।

    এবার ইন্টারনেটে গাদা জিনিস আছে। তার মধ্যে গুচ্ছ ভুষিমাল। সিরিয়াস কিছু কাজকম্মো (সেও ভুষিমাল হতে পারে), থাক না। আমার লেখাপত্তর যদি ইন্টারনেটে থাকতে পারে, তাহলে মৌভৌ কেন নয়। না লিখে নাহয় একটু লেকচারই দিলেন।

    পুঃ এই টেড টক শুরু হলে আমাকে প্লিজ যেন শরচন্দ্র নিয়ে একবার বলতে দেওয়া হয়। প্লিজ। :-)
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ০৭:৩৪223669
  • ইয়ে মানে গভীর সমুদ্রে গিয়ে চুপ করে বসে থাকা একটু চাপ হবে না?? ঃ))
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ০৭:৩২223668
  • ভাগী, ঘুম চোখে চশমা ছাড়া ছড়িয়েছি!! ঃ((
  • h | ১০ এপ্রিল ২০১৪ ০৭:২০223667
  • কেসি যা বলেছে সম্পূর্ণ ভাট। বই পড়েছে বলে লেখার মৌলিকতা নষ্ট হয়েছে, এই দাবী জাস্ট টু মাচ হয়ে গেল। সময় দিতে পারে না টা একটা কারণ হলে তাও মানা যেত।

    লোক কে মৌলিক হতে গেলে গভীর সমুদ্রে গিয়ে চুপ করে বসে থাকতে হয় তাইলে।
  • h | ১০ এপ্রিল ২০১৪ ০৭:০৬223666
  • এবার সবচেয়ে ঝাড় হল সেই মানসিকতায়, যে সুধীর চক্কত্তি পড়ে দেখবো না, কারণ উনি টেড টক দেন নি। এটাকে এনকারেজ করে লাভ কি?

    আমার মনে হয় না, ইনটারনেট আসার পরে লোকের খুব নানা বিষয়ে আগ্রহ বেড়েছে। যেটা হয়েছে উল্টে, যে জিনিশ ইন্টারনেট এ লিং হিসাবে নাই, তার ক্রেডেনশিয়াল নিয়ে মনে প্রশ্ন উঠেছে। এটা ডিসকারেজ করাই উচিত। লোকে ন্যাশনাল লাইব্রেরীর ক্যাটালোগ দেখে না, গিয়ে দেখতে হয় বলে, যেন বোদলেয়ান লাইব্রেরী বা ব্রিটিশ লাইব্রেরী ক্যাটালোগ পড়ে উল্টে দিচ্ছে।

    এবং আরো মজা হল, দুদিন সিরিয়াস বিষয় নিয়ে চর্চা হোক, তার পরে লোকে এসে বলে যাবে, মার্ক্সবাদী বাঙালীর আঁতলামোর অভ্যেস আর গেল না, এই যেমন লিটল ম্যাগাজিন নিয়ে বলা হয়ে থাকে। সকলের সেলিব্রিটি হতে ইচ্ছে করছে বলুন না, টেড টকিয়ে লাভ কি?
  • h | ১০ এপ্রিল ২০১৪ ০৭:০০223665
  • প্রথমত সামাজিক ইতিহাস রচনা হয় না, এই দাবী ভুল। গবেষণার বিষয় ফুরিয়ে যায় নি হতেই পারে।

    একক যে প্রশ্নটার উত্তর দিতে পারছে না, সেটা হল, সামাজিক ইতিহাস রচনা যারা করেন, তাদের কাছে টেকনোলোজি কে সোজা করার কাজ এই তথাকথিত জ্ঞানের কান্ডারীরা কি করছেন? আমার মতে কচু করছেন। কিসুই করেন নি। মানুষকে বাঙালি, মার্ক্সবাদী, অলস এই সব বলে যারা গাল দি্ছেন, তারা গিয়ে একবার দেখে আসুন, কি কষ্ট করে উপাদান সংগ্রহ করে কাজ চলছে।
    কাল ই শুনলাম, এক ভদ্রলোক এর কথা। তিনি সাহেবধুনি আর কর্তাভজা দের গান আর অন্যান্য ওরাল হিস্টরি সংগ্রহ করছেন চব্বিশ পরগনা যশোর ঘুরে ঘুরে। আমি জানি আঅরেকজন কাজ করেছে সি আই টি রোড তৈরির আগে আর পরে র সেন্ট্রাল ক্যালকাটার মুসলিম ঘেটো নিয়ে। রিতা কোঠারি বলে এক মহিলা, শুধু সিন্ধি দের মধ্যে যাঁরা আর এস এস করতেন ১৯৩০-৪০ এর দশকে তাঁদের নিয়ে গোদা বই লিখেছেন। কছ এ চোর দের একটা সম্প্রদায় নিয়ে তাঁর লেখা বিখ্যাত।

    ইন্টারনেটে প্রচুর সামাজিক ইতিহাসের লেখা ডকুমেন্ট এই সব পাওয়া যায়, পেপার তো যায় ই। সেগুলো ক জন নামিয়ে দেখেন। এখন সামাজিক ইতিহাস চর্চার কেন্দ্র কেন ইঞ্জীনীয়ারিং কলেজের থেকে কম সেটা বোঝার জন্য ও যদি টেড টক লাগে কিসু করার নেই। লোকের ভারী বয়ে গেছে ঃ-) সামাজিক ইতিহাস চর্চা টেড টকে অনুৎসাহের জন্য মানুষের কাছে পৌঁচছেনা এই বিলাপ কল্পনা প্রসূত।
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৪ ০৬:৪৮223664
  • ভালো কিছুও হতে পারে। ধরো একটা রে-ব্যানের চশমা গিফ্ট হল।
  • Bhagidaar | ১০ এপ্রিল ২০১৪ ০৬:৪৭223663
  • দ এলে বতিন্দার যে কি হবে আজ!
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ০৬:২৬223662
  • বেটা চাটাতৈ।সুযোগের অপেক্ষায় ছিল!! ঃ))
  • Abhyu | ১০ এপ্রিল ২০১৪ ০৬:২০223661
  • কি ভাগ্যি আমি দ নামে লিখি না।
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ০৬:১০223660
  • অক্ষদা চাপ নেবেন না।

    " রাদের দএর পেছ্ণে আম্মো
    আছি" ঃ)
  • a x | ১০ এপ্রিল ২০১৪ ০৫:১৬223658
  • এইবার আমাকে ঐ ২০৪৮টা সলভ করতেই হবে। একের পর এক লোক করে ফেলছে এ আর সহ্য হচ্ছেনা!
  • a x | ১০ এপ্রিল ২০১৪ ০৫:১৬223659
  • গণ্ডারের পিঠে মাছি।
  • Atoz | ১০ এপ্রিল ২০১৪ ০৪:২৬223657
  • আর ঐ বোলতার রিউমার? ওটা সলভ হয়ে গেছে? তাহলে কি এবারে জমা-খরচের হিসেব ওপেন হবে?
    ঃ-)
  • aka | ১০ এপ্রিল ২০১৪ ০৪:১৫223656
  • উফফ কি দিন।
  • ঈশান | ১০ এপ্রিল ২০১৪ ০৩:০৪223655
  • সেন্টিমেন্ট? অ্যাঁ? ওমনাথের সেসবও আছে নাকি? শুনে ভালো লাগল। তবে তাহলে তো ওমনাথের আমার সেন্টিমেন্টও বোঝা উচিত। সেটা বুঝলে আমিও নিশ্চয়ই বুঝব।

    আর আর, ওমনাথ নিজেকে মাছি বলল না গন্ডার, সেইটা বুঝতে পারিনি। :-)
  • ~ | ১০ এপ্রিল ২০১৪ ০২:৫৪223654
  • সম্ভবত হ্যাঁ এবং সম্ভবত না এই দুটি বাক্য এক নিঃশ্বাসে উচ্চারণ করার জন্যেই, কনফার্ম করলাম, যতদিন না এর যে কোনো একটি সঠিক উত্তর পাওয়া যাচ্ছে ততদিন এর সঙ্গে অন্য নানাবিধ জিনিস গুঁজে বারে বারে ফিরে আসবো। একটা সাইট যা মূলতঃ ইউজারদের লেখাপত্রের কালেকশন, সে সেই লেখাপত্রের একটা অংশ নষ্ট হয়ে যেতে দিতে পারে এমনকি নষ্ট হয়ে গেছে সংক্রান্ত দূ;খপ্রকাশটুকুও না করে এটুকু মনে হলেই খারের দাবানল জ্বলে ওঠে। এটা যেকোনো সাইট সম্পর্কেই সত্যি। গুরু কোনো বিশেষ কারণে ব্যতিক্রম নয়।

    এনিওয়ে এই সেন্টিমেন্ট আপনার পক্ষে বোঝা সম্ভব না ও হতে পারে, তবে সাইট থেকে হারিয়ে যাওয়া লেখাপত্র উদ্ধার করার চেষ্টা অনির্দিষ্টকালের জন্যে মূলতুবি রেখে, এমনকি সে সম্ভাবনা সংক্রান্ত কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি বা দূঃখপ্রকাশ ও না করে অন্যান্য কসমেটিকসে মনোনিবেশ হ্যাঁ খারের জন্ম দেয়। আর তা প্রকাশও পাবে নানা সময়ে নানান মোড়কে সে যত খারাপ ভাবেই নিন। স্পষ্ট করেই বললাম। আর ভাটিয়ালির ঐ এক বছরের আর্কাইভের সাথে ২০০৯ এর পুজো ইস্পেশালের লেখাগুলো র কথাও এক ব্র্যাকেটেই রাখলাম। সেটা ও নষ্ট হয়ে গিয়ে থাকলে রিঅ্যাকশন খার হিসেবেই ফিরে পাবেন মাঝে মাঝেই, মানে যখনই মনে পড়বে।

    স্প্লিট কথাটা আগে পোস্ট এ ঠিকঠাক আসতো না। এরকম আরো নানা বাগ ছিল, যেমন তত্ত্ব। এটা এখন ঠিক হয়েছে, যদিও ঠিক হওয়ার আগের যাবতীয় লেখায় শব্দটা এখনো জাঙ্কই আসে। একটা মূলত বাংলা লেখার সাইটের ইনপুট মেথডের শর্টকামিংগুলো আগে না সারিয়ে সাইটটি নির্বিকার চালিয়ে যাওয়া ও সময় পেলে অন্য খুটিনাটির প্রতি মনোযোগ একটু কম হলেও মূলত একই রকম বিরক্তির জন্ম দিত। বিভিন্ন ইনপুট মেথড আসায় সেটা খানিক ইনসিগনিফিকেন্ট হয়ে পড়লেও দশ বছর ধরে চলা একটা সাইটে এই বাগগুলো থেকে যাওয়া আর সেগুলো অ্যাড্রেস করার বদলে জাস্ট ভুলে যাওয়া - সাইটটির ইউজার হিসেবে, মেম্বার হিসেবে আমাকে লজ্জা দেয়, এই সমস্ত ব্যপার যাতে আমার কিছু করার নেই, আর যাদের করার আছে তারাও কিছু করছে না দেখলে গা জ্বলে। ভালোই জ্বলে। মাঝেমধ্যে তার প্রকাশ ও পাবেন। এখনো পুরোনো লেখাপত্রের প্রচুর জায়গায় হিজিবিজি, অ্যাসকি, আর জাঙ্ক লেটার ভরে আছে। এমনকি কপি করে ওয়ার্ডে রাখলেও তা আলাদা ভাবে নিজেকে ঠিক করে নিতে হয়। এই জিনিসগুলোতে কর্তৃপক্ষের আগে মনোযোগ দেওয়া দরকার বলে মনে করি। কর্তৃপক্ষ মনে করেন না। তো ইউজার হিসেবে সময়ে অসময়ে বিরক্তিও দেখাবো। সেগুলো নানান মোড়কে পাবেন, বিভিন্ন সময়, বিশেষত নতুন ফীচার, নতুন গেটাপ, নতুন বিভাগ, নতুন কসমেটিকসে মনোনিবেশের সময়। হ্যাঁ, সে যত খারাপ ভাবেই নিন। আর একে অন্য যে কোনো কনভেনিয়েন্ট অনুভূতির ফর্ম হিসেবে ধরে নিয়ে, ঈর্ষা, হিংসা ইত্যাদি, খিস্তি বা খিল্লির আত্মপ্রসাদে মগ্ন ও হতে পারেন। সব মাছি আবার হুশ্‌ বললে উড়ে যায় না। চামড়ার ও তো কোয়ালিটি আছে।
  • kc | ১০ এপ্রিল ২০১৪ ০২:৩২223653
  • ঃ-)
    তবে আজকে রবেনের গোলটা ভাল হয়েছে।
    আর বার্সিলোনার এই পেনাল্টির ওপোরেই করে খাওয়াটা বেশ আর্ট।
  • Arpan | ১০ এপ্রিল ২০১৪ ০২:২৮223652
  • বাল পেনাল্টি পায়নি। বরম উল্টোদিকে একটা পেনাল্টি হত।
  • kc | ১০ এপ্রিল ২০১৪ ০২:১৪223651
  • ঘরের মাঠে বায়ার্ন ব্রিটিশ ক্লাবের সঙ্গে ভাল খেলেনা। কিন্তু ম্যানুকা বাতই কুছ অউর হ্যায়, ইসসাল। ওদিকে বার্সিলোনাও হারল। পেনাল্টি পায়নি বোধ হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত