এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৮223829
  • গুরু থেকে অনলাইন বাংলা লিটল ম্যাগ লাইব্রেরি বানানোর উদ্যোগ নেওয়া হোক ! একটা টাইম পিরিয়ড
    ঠিক করে নেওয়া হোক।
    .....................................................................................................
    হেভি প্রস্তাব। দারুণ !!!!!
    .........................................................................................................
  • kumu | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৮223830
  • কামিখ্যে যাওয়া নিয়ে এত কথা ? কেন?ঠিক খ্যাল হচ্চে না গেছি কিনা!
  • jhiki | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৭223827
  • ও, তাহলে বিজনেস প্ল্যানের জন্য বিনি পয়সায় বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছিল!

    বিশেষজ্ঞরা বিল ধরাবেন কীনা ভেবে দেখতে পারেন ঃ))
  • h | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৭223828
  • এই নিয়ে জানার জন্য অসংখ্য মাউস মুখিয়ে আছে।
  • h | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৬223826
  • ব্রতিন তুই মমতার কাব্যসৃষ্টির উপরে একটা টেড টক দে।
  • h | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৫223825
  • আপাতত ইচ্ছের একটা টেড টক বানাও ঃ-) যে কটি ডাউনলোড হবে, সে কটি ইঁট গজাবে।
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২৪223824
  • না সরি টি।

    নকশাল আন্দোলন নিয়ে আমার কোন উৎসাহ নেই। সরি।
  • dd | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২২223822
  • আর ওমনাথ গালি দেয় নি তো।

    আঃ ঈশেনকে খালি ল্যাদখোর,অলাসের ডিম আর কিংকর্ত্তবমবিমূঢ় কয়েছে। আরো বলেছে ঈশেন নাকি প্রত্তুতপন্নমতিত্বের ধার ধারে না।শুনে ঈশেন ভারী খুসী হয়েছে। বোধয় মানেগুলো ঠিক ধরতে পারে নি।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২২223823
  • মৌসরি কি আসল বানান? না টাইপো?
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৭:২০223821
  • আমার লাইব্রেরি কাফে বানাবার ইচ্ছে আছে ভবিষ্যতে চাগ্রি ছেড়ে। এস, বস, গাছের তলায় চা খাও বিড়ি খাও আর সামনের হলোগ্রাফিক স্ক্রীন থেকে ই বুক পড়, রেফারেন্স খোঁজো। ইন্ট্রানেট এ থাকা বই ও পড়তে পার। আবার যা যা পড়ছ তার হিস্ট্রি ধরে ক্লাউডে একটা এড্রেস থেকে যাবে যাতে যেখান সেখান থেকে লগইন করে রেফারেন্স নেওয়া যায়। নাথিং নিউ, ওই গাছতলা, চেয়ার টেবিল, কফি -চা এসব রেখে :) একটু গা এলিয়ে বসে পড়ার মজাও তো আছে।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৯223818
  • আমি গুগল ড্রাইভে শেয়ার করে দিচ্ছি বাড়ি গিয়ে। @পাই
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৯223819
  • আমি কামাখ্যা গেছি। রাজারাপ্পা গেছি। মৌসরির কাছে যেখানে সতীর মাথা পড়েছিল বলে বিশ্বাস সেখানে ও গেছি। একান্ন পীঠের অনেক কটা তেই গেছি।

    সোমনাথ ওমকারেশ্বর নাগেশ্বর কেদার উজ্জনিনীর মহাকাল কাশী আরো দু একটা
    জ্যোতিলিঙ্গ দেখেছি।

    এই সব জায়গায় যেতে আমার বেশ ভালো লাগে।
  • bratin | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৯223820
  • আমি কামাখ্যা গেছি। রাজারাপ্পা গেছি। মৌসরির কাছে যেখানে সতীর মাথা পড়েছিল বলে বিশ্বাস সেখানে ও গেছি। একান্ন পীঠের অনেক কটা তেই গেছি।

    সোমনাথ ওমকারেশ্বর নাগেশ্বর কেদার উজ্জনিনীর মহাকাল কাশী আরো দু একটা
    জ্যোতিলিঙ্গ দেখেছি।

    এই সব জায়গায় যেতে আমার বেশ ভালো লাগে।
  • dd | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৭223816
  • উঁহু, না।

    প্রাচীন আর উঠ্তি আঁতেল নয়। শুদ্ধ কথা হচ্ছে বনেদী আর নব্য আঁতেল।
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৬223815
  • কোন বড় অডিও ফাইলকে দু'ভাগ করার উপায় কী ? মুভি মেকারে ট্রিম করা ?
  • sosen | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৫223814
  • তবে যে রাগ করোনা রাগারাগি করোনা এইসব দেখলুম? এদিকে রাগ দেখতে পেলুমনা, খালি ওমনাথের ইয়া লম্বা সব পোস্ট দেখলুম। তাদের মর্মার্থ বোঝা আমার বাংলা জ্ঞানে কুলোয় না। ক্কি কঠিন, কত কম্পাউন্ড সেন্টেন্স।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১৪223813
  • নাইয়া বলে একটা পত্রিকা হুগলী থেকে বেরত। খুব বেশি সংখ্যা বেরয়নি। তার মধ্যে পরপর দু সংখ্যায় গৌতম ভদ্রের ইন্টার্ভিউ বেরিয়েছিল। অপরের কিছু পুরনো সংখ্যা আমাদের কাছেও নেই, আমরা যারা কাগজটা করতাম। এরকম অজস্র উদাহরণ দিতে পারি। সন্দীপ দত্তের লাইব্রেরিতে যারা গেছেন তারাই জানেন, যে ঠিক লেখা/কাগজ বের করা কী কঠিন ! তাহলে এগুলোর কী হবে? হারিয়ে গেল মানেই কি তারা থাকা ডিজারভ করছিল না?
  • π | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১১223812
  • সবাইকেই যে ডিপে ঢুকতেই হবে বা আবিষ্কার করার মতন পর্যায়ে চলে যেতে হবে, এমনও তো না। সারফেস নলেজেও যদি অনেকের আগ্রহ থাকে বা জন্মানো যায়, তার থেকে কয়েকজনের মধ্যে সেই থেকে আরো গভীরে যাবার ইন্টারেস্ট তৈরি করা যায়, তাতেই বা ক্ষতি কী ! অবশ্যই এখানে সহজ করতে গিয়ে তথ্যবিকৃতি কি ভুল বা অতিসরলীকৃত কোন ধারণা তৈরি করার বিরোধী আমি।
  • | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১০223810
  • কেউ রাগারাগি কচ্ছে না সুষেণ। একটা মতাদর্শগত ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে প্রাচীন আঁতেল হনু ও উঠতি আঁতেল এককের মধ্যে। তাতেই এঁয়ারা মস্ত মস্ত ম্পোস্ট করে নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করছেন মাত্র।

    আর আমি মাঝেমধ্যে এসে হনুর ঠ্যাঙে হাল্কা করে টান দিয়ে যাচ্ছি।
  • sosen | ১০ এপ্রিল ২০১৪ ১৭:১০223811
  • কিন্তু, বেসিক আগ্রহ না দিতে পারলে এমনিই কেউ কিছু পড়বে কেন? সবার জানার ইচ্ছে অপরিসীম, তা তো নয়। আইডেনটিফাই না করতে পারলে, নিজের বোধ দিয়ে না বুঝতে পারলে কেউ কিছু পড়বে না। বেসিক জ্ঞান থাকা সত্বেও লোকে বোঝে না। analytical এবিলিটিও সবার মোটেই থাকে না। তা হলে ৯০% ছেলেপুলে কবিতার ব্যাখ্যা মুখস্থ করত না।
  • Ekak | ১০ এপ্রিল ২০১৪ ১৭:০৩223809
  • পিনাকী
    কথাটা ঠিক। কিন্তু এটাকে প্রোএকটিভ এপ্রচে কন্ট্রোল করতে গেলে আমাকে জানতে হবে কে নলেজ পাওয়ার অধিকারী। সেটা ঠিক করার আমি কেও নই। কাজেই এপ্রোচ টা রিয়েক্তিভ হওয়া দরকার। নলেজ ছড়িয়ে দিলে একজন বাজে বকলেই অন্যজন চেপে ধরবে। লেট দ্য কনফ্লিক্ট এরায়স। সেটাই তো উদ্দেশ্য।

    আরেকটা কথা : ইন্টারনেট এ দেওয়া মানে কিন্তু "সহজ করে " দেওয়া নয়। কোনভাবেই নয়। এটা একটু ভুল ধারণা। বেসিকালি এটা ম্যাপ রিদিউস্দ ডেটা। ভূমধ্যসাগরের কোস্টাল এরিয়াতে সামার টাইম গড় টেম্পারেচার এত। এরকম একটা টপ লেভেল ডেটা আপনার কাছে আছে। আপনার ডিসিশন মেকিং এর জন্যে যদি এটা যথেষ্ট কাজের হয় নো প্রবলেম। এবার যদি নির্দিষ্ট একটা কস্টে কত টেম্প সেই ডেপথ এ আবার সার্চ করেন তাহলে নির্দিষ্ট ডেটা পাবেন। সেখানে হয়ত কোনো কারণে টেম্প ৫ ডিগ ডাউন থাকে অন্যদের চেয়ে। সেটাও জানতে পারবেন। কোনো অসুবিধে নেই তো। এই যে ভার্চুয়ালি ইন্ফায়নায়ত ডেপথ এ এগ্রিগেশন এটাত ইন্টারনেট ই দিতে পারে। এটা আদৌ "সহজ " বা "কঠিন " কিছু না। বরং এই সেম কাজ টা ম্যানুয়ালি করতে গেলে কঠিন এবং তখন অনেকবেশী সম্ভাবনা ভুল ইনফরমেশন কে ঠিক ভেবে প্রচার করার।

    একটা সামাজিক ব্যধি খেয়াল করে দেখবেন। কোনো একক্ষেত্রে কৃতি ডাক্তার প্রফেসর প্রচন্ড কন্ফিদেন্ত্লি অন্য আরেকটা ক্ষেত্র নিয়ে ভুলভাল তথ্য দেন। বাতেলা মারেন। ফিসিসিস্ট বায়োলজি নিয়ে আগডুম বাগডুম বকেন। ডাক্তার ইঞ্জিনিয়ারিং নিয়ে বাজে তথ্য দেন। এই রোগের অন্যতম উত্স হলো নিজের ফিল্ড থেকে কনফিডেন্স + অন্য ফিল্ড নিয়ে ইম্প্রপার ডেটা।

    কোনো কিছুই "সোজা " হয়না। সোজা করা উদ্দেশ্য নয়। বরং ওই "সোজা করার " ইচ্ছের মধ্যেই আমাদের একটা ব্যধি লুকিয়ে আছে যে আমরা ভেবে নি "সোজা করে না বললে জনগণ বুঝবেনা "। এটা ভুল। রিডিউস করুন, এগ্রিগেট করুন। কিন্তু ডেপথ ধরে ধরে ডিটেইল থেকে যাক। হতেই পারে কোনো একটি লোক শখের মোবাইল রিপেআর ম্যান থেকে এই নলেজ বেস ঘাঁট তে ঘাঁট তে একদিন নতুন একটা বোর্ড ডিসাইন করে ফেলল। তার কৌতুহল জন্মেছে সে আরও আরদ্দেপ লেভেলে সার্চ করে পড়াশোনা করেছে। আমরা এটা ভাবতে পারিনা। তাই আমাদের মধ্যে এরকম কেও উঠেও আসেনা। "সোজা করা " একেবারেই উদ্দেশ্য নয়।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৭:০১223808
  • এই যে আমার আদি পাড়ায়, বারাসাতে, একটা লিটল ম্যাগ লাইব্রেরি হল, তার বিজ্ঞাপন আমি দিলুম ফেবুতে, পাতা তৈরি হল, আজো সেখানে বাইরে থেকে কোন পত্রিকা জমা পড়েনি।
    সোমনাথ ওখানে গিয়ে একটা ক্যাটালগ তৈরির কথা বলে এসেছিলেন, সেটাও কেউ তৈরি করেনি।
    আমার কাছে কেউ কেউ লাইব্রেরি অ্যাভেইল করার জন্যে ক্যাটালগ চেয়েছিলেন, তার মানে অনলাইন থেকে বইএর তালিকা জেনে নিয়ে ওখানে পড়তে যাওয়ার উদ্দেশ্য/আগ্রহ আছে। শেষ পর্যন্ত কেউ যাবেন কিনা, সেটা জানা যায় না।

    আমি অনলাইন ক্যাটালগ ও দূরান্তে (বৃত্তের বাইরে) এমনি লাইব্রেরি (ই নয়) দুইএর একটা মধ্যপন্থা চাইছি। এই তক্কের আগে থেকেই। তবে সফল হইনি, বলাই বাহুল্য।
  • sosen | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৫৯223807
  • কাল থেকে কে কেন রাগারাগি কচ্ছেন, একটু বুঝায়ে বলবেন?
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪৯223806
  • রাসবিহারী বলছি, ব্যালা শুনছে। বাইকটা কই? ও শোভন, শোভন?
  • h | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪৮223805
  • পিনাকি, এসব নিয়ে শেষ কতা ল্যালা ম্যানিফেস্টো তে বলা আছে, তবে বাঁচোয়া যে সেটা টেড টকানো হয় নি। তাইলে কারো আর কোনো কাজ বাকি থাকতো না ;-)
  • h | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪৬223804
  • স্বাস্থ্যের বৃত্ত কে টাকা ট্রান্সফার করার আগে থেকেই নিয়মিত পাচ্ছি। বেহালা টা বৃত্তের বাইরে, অ্যাট তাপস;-)

    তোমার তো এককের থেকেও খারাপ অবস্থা। তোমার মূল মোটিভেশন হল ল্যাদ।
  • pinaki | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪৪223802
  • এমনিতে আমার ব্যক্তিগতভাবে কঠিন জিনিসকে সহজ করে বেশী লোকের কাছে নিয়ে যাওয়াতে ভুল কিছু মনে হয় না। খালি একটা আশংকা থাকে। দুনিয়ার সমস্ত জিনিস সহজবোধ্য নয়, এমন অনেক জিনিস আছে যার একটা বেসিক লেভেল অব্দি বুঝতে গেলেও সেই বিষয়ে কিছু বিশেষ ব্যাকগ্রাউন্ড নলেজ প্রয়োজন হয়। সহজ করার তাড়নায় অনেক সময় এই ব্যাকগ্রাউন্ড জানার শ্রমটাকে স্কিপ করার একটা কালচার তৈরী হয়। সেখান থেকেই ঢুকে পড়ে ভালো করে একটা বিষয়কে না বুঝে না জেনে জার্গনবাজি আর ফাঁপা ওপরচালাকি দিয়ে বাজার মাৎ করার প্রবণতা। সবাইকে সবকিছু নিয়ে জানতে বা বুঝতে হবে কেন - এটা যেমন একটা এক্সট্রীম (এলিটিজম বলা যেতে পারে) ভাবনা, তেমনি উল্টোদিকে সবাই সবকিছু নিয়ে বাৎ ঝাড়বে না কেন - সেটা আরেকটা এক্সট্রীম। আমার মনে হয় মাঝামাঝি কিছু হলে ভালো হয়। মানে স্পেশালিস্টের উপর তার নিজের গন্ডীর বাইরে প্রসারিত হওয়া এবং লেম্যানের কাছে এপ্রোচেবল হওয়ার চাপ, আর লেম্যানের উপর তার নিজের জ্ঞানের গন্ডিকে প্রসারিত করে স্পেশালিস্টের সাথে কথোপকথনের উপযোগী হয়ে ওঠার চাপ - দুটৈ রেখে যেতে হবে।
  • তাপস দাশ | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৪৪223803
  • উনি বোধহয় ই- সংস্করণের বিরুদ্ধে নন, ই একমাত্র ভবিতব্য ও ভবিষ্যৎ, এইটা মানতে চান না।
  • | ১০ এপ্রিল ২০১৪ ১৬:৩৭223801
  • অথচ এইটার একটা ই-সংস্করণ যদি থাকত, ৬ মাস বা ১ বছত্রের চাঁদা দিয়ে পড়াঅ যেত, তাহলেই দিব্বি নিয়মিত স্বাস্থ্যের বৃত্তে পড়তে পারতাম, সে হনু যতই রাগারাগি করুক না কেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত