এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৫৭224159
  • আমি এখানে অধিকাংশের নিক ই জানি না। sch সম্ভবত অল্পবয়সী কেউ হবেন। তাই ওঁর কোথায় রাগ করব কিনা ভেব উঠতে পারলাম না। এনালিটিকাল হলে রাগ কমে যায়।

    কেন?

    একক বা অন্য যে কেউ আলোকপাত করবেন?
  • সে | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৫৪224157
  • "খারাপ মেয়ে/ছেলে রেপের যোগ্য" - এটা অনেকেই ভাবে। এটাই অ্যাভারেজ মাইন্ডসেট। কেউ ডিরেক্ট বলে দেয়, বা মুখ ফস্কে বেরিয়ে যায়। চালাকেরা সরাসরি বলে না। মুখে এক মনে আরেক।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৫৪224158
  • ঢিলে নেট, সিকির পোস্ট না দেখে লিখলাম। কেউ আহত হলে মার্জনা করবেন।

    বরং একক আর সিকি কে ক দিয়ে রাখি
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৫১224156
  • এবার অবিশ্যি জিগেস করতে পারেন, আমার সহকর্মিনীরা ওখানে দাঁড়াতেন কিনা, তাই আগেই বলে রাখি, খবর যোগার ওনাদের পেশা কিনা, তাই এ খবর এনেছিলেন।
    মানে ওনারাও আপনার মতই (যদি ভুল বুঝে থাকি মার্জনা করবেন) খারাপ মেয়ে/ছেলে রেপের যোগ্য বলে ভেবেছিলেন/ভাবেন
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৫০224155
  • তাপস, সেই তো ব্যাপার। আমরা যতটুকু বলি, তার বাইরেও অনেক কিছু আমরা কমিউনিকেট করি, না-বলে, আন্ডারস্টুড হিসেবে।

    যে সহকর্মী বলছেন, মেয়েটি তো রেপ হবার জন্যেই অত রাতে ওখানে দাঁড়িয়ে ছিল, সে অনুচ্চারিত যে মেসেজটুকু তোমাকে কমিউনিকেট করল, সেটা হচ্ছে, ও খারাপ মেয়ে। এবং খারাপ মেয়েদের জন্য, রেপ জায়েজ। এবং আন্ডারস্টুড হয়ে রইল, তুমি ওর মতে সবস্ক্রাইব করো।

    এই যে আমি তোমাকে এইসব লিখছি, এর মধ্যে আন্ডারস্টুড পার্টটুকু হল, তুমি বাংলা পড়তে পারো, এবং তুমি আমার বক্তব্যের সারবত্তাটুকু বুঝতে পারো। সহকর্মীও সেভাবেই ভেবেছে। এখন, এই থট প্রসেসটা তোমার ক্ষেত্রে যতটা ম্যাচিওর্ড, অন্যজনের ক্ষেত্রে ততটা নয়। বেশির ভাগের ক্ষেত্রেই নয়। যাকে বলছে, সে কথাগুলোকে কীভাবে ইন্টারপ্রেট করছে সেটা অ্যানালাইজ না করেই বলছে প্রথমজন, ধরে নেওয়া যায় সে তার নিজের কনসায়েন্স থেকেই বলছে। এবং ধরে নিচ্ছে তোমার কনসায়েন্স ওর সাথে সিঙ্ক্রোনাইজড।
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৪৬224154
  • আসলে আমরা সকলেই বিভিন্ন সাইজের মুলায়ম। আমরা সকলেই বিভিন্ন আকারের আজম খান। আমরা মানে হয় তো স্চ নয়, হয় তো তাপস নয়, কিন্তু এর কোনও আমরা-ওরা হয় না। আমাদের পাড়ায় প্রতিবেশিতে ওয়ার্কপ্লেসে প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রচণ্ড এফিশিয়েন্ট সহকর্মীর মুখে এই ধরণের স্টেটমেন্ট শুনলে হাঁ হয়ে যেতে হয়, মুলায়ম তো অনেক দূরের গ্রহ। সত্যি বলচি স্চ, ঐ নী-জার্ক রিয়্যাকশনে মনে হয় এর পাশে বসে আমি কাজ করি? একে তো এক্ষুনি গুলি মেরে খুন করে দেওয়া উচিত।

    তবু তো থাকি। পাশে বসি, কাজ করি। তাকে সাহায্য করি, তার থেকে সাহায্যও চাই।

    এ বড় জটিল জিনিস, এই মান্ধাতার মাইন্ডসেট। ভায়োলেন্স দিয়ে এর সমাধান হয় না। ধৈর্য লাগে। অনেক কথাবার্তা লাগে। তাতে কাজ হয়, সত্যিই হয়।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৪৫224153
  • না না, আপনি আমার কথাটা বুঝতে পারেননি, বা আমি বোঝাতে পারিনি - আমার ওই সহকর্মিনীরা বলতে চেয়েছিলেন, উনি খারাপ বলেই ওখানে দাঁড়ান।

    কিন্তু বাই দ্য ওয়ে 'খারাপ' হলে কি রেপ জায়েজ ?
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৩৯224152
  • স্চ - আপনি এই সব ক্ষেত্রে যে ধরণের নিদান দেন সেসবকে সহজ ভাষায় বলে নী-জার্ক রিয়্যাকশন। রাগ হচ্ছে, আপনার যতটা হচ্ছে আমারও তার থেকে কিছু কম হচ্ছে না। আর এ হল অক্ষমের রাগ, জানিই যে কিছুই করতে পারব না, তাই যথাসম্ভব এক্সট্রিমে গিয়ে ভাবা। মাঝে মাঝে সত্যিই মনে হয় মমতা ব্যানার্জিকে জাস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মেরে দিলে গায়ের জ্বালা মেটে। নন্দীগ্রামের পরে বুদ্ধদেবের স্টেটমেন্টের পরে তার জন্যেও একই ইচ্ছে মনে জেগেছিল। এখনও কখনও ইচ্ছে হয় অর্পিতাকে গুলি করে খুলি উড়িয়ে দিই, মুলায়মের চোখদুটো উপড়ে দিই, আজম খানের জিভটা জাস্ট হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলি কিংবা নরেন মুদীর ভুঁড়িতে নিজেই একটা ত্রিশূল ফেঁড়ে দিই।

    কিন্তু তার সাথে এটা মাথা থেকে সরাই না যে, এ হল অক্ষমের রাগপ্রকাশ। আসলে আমি কিছুই করব না। কিচ্ছু না। সবাই জানে এই বালছালগুলো এই ধরণের স্টেটমেন্ট দেয়, সবাই জানে লোকে কদিন বাদে ভুলেও যায়, সবাই জানে এদের এই সব স্টেটমেন্টের জন্য কিছু মানুষের ঘর পোড়ে, কিছু মানুষের কপাল পোড়ে। আসলে মাইন্ডসেট বদলায় না। আজ যে রিসিভিম এন্ডে, অন্য ক্ষেত্রে অন্য পরিস্থিতিতে সে-ই হয় তো একই রকমের অসহ্য কোনও স্টেটমেন্ট দেয় যার ফলে কারুর ভাগ্য বদলে যায়, বিশ্বাস টলে যায়।

    এভাবে বদলায় না। এলিমিনেশন কোনও সমাধান নয়। আমি অহিংসার পূজারী নই, কিন্তু এটুকু মানি য ভায়োলেন্সের ক্ষমতা লিমিটেড, কিন্তু নন ভায়োলেন্স বা লিমিটেড ভায়োলেন্সের ক্ষমতা আনলিমিটেড।

    বুদ্ধদেবকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলার জন্য কাউকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুঁড়তে হয় নি। তার স্টেটমেন্টের যোগ্য শাস্তি সে পেয়েছে, সঠিক সময়ে। এরাও পাবে। মারতে হবে না। হয় তো ইনসাফ পেতে দেরি হবে, কিন্তু পাবে ঠিকই।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৩৫224151
  • কেস বেসিসে খেলার ইচ্ছে নেই তাপস বাবু - তবে এইটুকু জিগেস করাই যায় - কি করে জানলেন ওখানে দাঁড়ালে খারাপ - আপনিও করেন বুঝি? কিরকম রেট আপনার?
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৩১224150
  • পার্ক স্ট্রিটের পর আমার একাধিক মহিলা সহকর্মী বলেছিলেন, ইট্টু মুখ টিপে হাসি সহযোগে, "ও তো প্রতিদিন রাতে অমুক অফিসের সামনে দাঁড়ায়। "
    এদের জন্যে শচ এর কি নিদান?
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৩:৩০224149
  • সিকি আগেই লিখেছিলাম কোথাও একটা টইতে - মুলায়েমের ফার্স্ট ওয়াইফ মারা যান ২০০৩ এ আর ওনার দ্বিতীয়া স্ত্রীর ছেলের জন্ম ১৯৮৮ তে। আর কিছু বলতে হবে?
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৩:২৭224148
  • কিচ্ছু অন্য রকম হবেনা। উল্টে পলিটিকাল লোককে মারলে ওরা মাইলেজ পাবে। পাবলিক কে বোঝাবে এটা পলিটিকাল মার্ডার। সাধারণ মানুষের আওআজ চেপে দেওয়া হলো। আমি বুঝতে পারি আপনি কন্সার্ন্দ ফীল করেন তাই এরকম বলেন। কিন্তু সত্যি যদি বুঝতে হয় মানুষ কিভাবে ভাবে তাহলে একটা লুকোনো টেপ নিয়ে বেরিয়ে পড়ুন চারপাশে আর রেপ নিয়ে মন্তব্য করুন, তাদের মন্তব্য শুনুন। রোজ বেশি না পাঁচ থেকে দশ জন। সাত দিন বাদে বনবন করে মাথা ঘুরবে।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১৩:২৬224147
  • ওরম অন্যরকম তো অনেক হয়েছে। ফাঁসিও। তাতে কী বদলালো ?
  • সিকি | ১১ এপ্রিল ২০১৪ ১৩:২৫224146
  • মুলায়ম সম্ভবত নিজের যৌবনে রেপিস্ট ছিল-টিল। নইলে এমন কোমলহৃদয় হতে পারত না।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৩:২৩224145
  • মিটে যাবে জোর দিয়ে বলার সাহস নেই - কিন্তু কিছু অন্য রকম তো হবে? না কি হবে না
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৩:২১224144
  • :):) তাতে মিটে যাবে সব ?
    আপনি সত্যি শিশুর মত সরল। দন্ত মাইন্ড।
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১৩:১৫224143
  • দে দি মাখিয়ে কি হবে - ভয় পাওয়াতে হবে - এই দুজঙ্কে বিভৎস ভাবে খুন করতে হবে - তারপর দায়িত্ব নিয়ে বলতে হবে এই ধরণের মানসিকতা আর কেউ করলে তারও এই হাল হবে। এই নেতাদের গাঁ* যা দম - সব ফুসসস হয়ে যাবে
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১৩:০৯224142
  • কত লোককে মাখাবেন ? ইন্ডিয়ার সব বিছুটি গাছ ফুরিয়ে যাবে। রেপ জিনিষটা এখনো বেশিরভাগের কাছে জাস্ট "ইজ্জত লুট লিয়া "। ট্রমা -ফমা এরা বোঝেনা। তা ধরুন, রাস্তায় ধুতি টেনে খুলে দিলেও "ইজ্জত " যায়। শাদীর মন্ডপ থেকে বউ পালালেও। কেস গুলো এত ত্রিভিয়ালায়স্দ যে আমাদের এই গুরুর বৃত্ত থেকে আন্দাজ ই করা সম্ভব নয় মানুষ কিভাবে ভাবে। "ইজ্জত " ফেরত পেতে শাদী করিয়ে দাও, জেল মে ভেজ এই হচ্ছে লজিক।
  • de | ১১ এপ্রিল ২০১৪ ১২:৫৯224141
  • এদের মোলায়েম করে বিছুটি বাটা মাখানো উচিত - সপা চিফ আর তার চেলা দুজনকেই!
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১২:৫৭224140
  • কনসেন্ট প্রুভ বা দিস্প্রুভ করাটা একটা সমস্যা, সেটা নিয়ে সিরিয়াস চিন্তাভাবনা দরকার। সেটা না করে আবোল তাবোল বকে পপুলিস্ট স্টান্স নেওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষে এমন জায়গা আছে যেখানে মার্ডার করাও কোনো বড় ব্যাপার না। "গলতি সে হো গয়া" বললে মিটে যায়। পুরুষের যে কোনো অপরাধ কে "খুন কি গর্মী " হিসেবে দেখা হয়। সেটা তো পাল্টাতে হবে একদিনে না হলেও। পপুলিস্ট নেতা আর নেতার পেছনে পাবলিক, এ এক অদ্ভুত অন্ধ গলি ইলেক্তরাল দিমক্রাসির।
  • তাপস দাশ | ১১ এপ্রিল ২০১৪ ১২:৫৫224139
  • আর্মির লোক নিরীহ না। বাই দ্য ওয়ে আমি মাওবাদীও না, তাদের সমর্থকও না
  • sch | ১১ এপ্রিল ২০১৪ ১২:৫৩224138
  • মাওবাদীরা ফালতু কিছু নিরীহ মানুষকে/ আর্মির লোককে না মেরে এদের মারে না কেন। IED গুলোর টেস্টের জন্য্ও তো ইউজ করতে পারে। আবর্জনা পরিষকার হ্য
  • san | ১১ এপ্রিল ২০১৪ ১২:৪৬224137
  • রাইটো। একদিকে আদর্শ ভারতীয় নারীত্ব আরেকদিকে আদর্শ ইসলামিক জীবনযাপন। কমেন্ট বাড়ন্ত।
  • Ekak | ১১ এপ্রিল ২০১৪ ১২:৪৪224136
  • এরা প্রত্যেকেই একটা প্র্যাকটিকাল প্রবলেমের দিকে এগোতে গিয়ে সারা গায়ে আবোল তাবোল গোবর মেখে বসে থাকছে।
  • jhiki | ১১ এপ্রিল ২০১৪ ১২:৩৫224134
  • গজানোর হলে সেলাই-এর আশেপাশেও গজাবে। ছেলের দুধের দাঁত তো সে কারণেই তুলতে হল, দুধের দাঁতের পেছনে স্থায়ী দাঁত গজিয়ে গেছিল।

    আর আমার ৩২টা দাঁতই এখনও অবধি আছে, এক্স-রে থেকে ভালো করে গুণে নিয়েছি।
  • kumu | ১১ এপ্রিল ২০১৪ ১২:২৮224133
  • সেলাই করে দেয়া ভাল,বলাযায় না যদি আবার গজায়।
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৪ ১২:২৩224132
  • *করাবেন
  • Bhagidaar | ১১ এপ্রিল ২০১৪ ১২:২২224131
  • দরকার না থাকলেও জোর করে সেলাই করবেন!!???!!??!?!??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত